Liza's Thought

Liza's Thought Assalamualaikum. This is me Liza. Welcome to my new page. I will be sharing my thoughts & vlogs here. Thnx for being here.

19/08/2025
26/12/2024

হিংসার শুরুটা হয় ছোটোবেলা থেকেই, কাছের মানুষদের থেকেই।

25/12/2024

আমাকে প্রায় অনেকে প্রশ্ন করতো যে, "সবচেয়ে প্রিয় জায়গা কোনটা? বা কোথায় থাকতে বেশি ভালো লাগে? পাহাড় নাকি সমুদ্র, শহর নাকি গ্রাম?"
আমি বলেছি, " আমার কাছে জায়গা কোনো ম্যাটার করেনা। ম্যাটার করে আমার আপন মানুষ। আমার ফ্যামিলি। তারা যেখানে আমার সেখানেই ভালো লাগে।"
আসলে ফ্যামিলির সাথে বা আপনদের সাথেই সব শান্তি।

24/12/2024

যে সবার সাথে মিল দিয়ে চলে, বুঝে নিবেন সে সুবিধাবাদী লোক।

24/12/2024

মা এখন আর আগের মতো সব কাজ একাই সামলাতে পারেন না। অনেক কিছু মনেও রাখতে পারেন না 😔😔

আমাদের মায়েদের প্রতি আমরা যত্নশীল হই♥️

23/12/2024

বলেন তো,,,, দিনের কোন সময়টা আমরা অনেক বেশি ভাবি??
১. ঘুমাতে যাওয়ার পর
২. ঘুম থেকে উঠার পর
ঘুমানোর আগে আমরা সারাদিনের সবকিছু নিয়ে ভাবি। কি ঘটেছে, কি কি ঘটতে পারতো, কি হবে এইসব নিয়ে ভাবি। আর ঘুম থেকে উঠার পর ভাবি সেই একই দিন, সেই একই জীবন, সেই একই রুটিন, যার কোনো পরিবর্তন নেই। এসব ভাবি।
বাকি সময়গুলো আমরা কম চিন্তা করি, কেন??
কারন, তখন আমরা নানান কাজে ব্যস্ত থাকি। আর সারাদিনের কোলাহল আমাদের মাইন্ডকে অন্যকিছু নিয়ে ভাবার সুযোগ কম দেয়।

তাই ঘুমানোর আগে এবং ঘুম থেকে উঠার পর কিছুটা মেডিটেশন করলে হয়তো এই সময়গুলো আমরা অতিরিক্ত চিন্তা করা থেকে মুক্তি পেতে পারি। আর এতে করে আমাদের ঘুম ও ভালো হবে। সারাদিনটাও অনেক ভালো কাটবে। ☺️☺️

22/12/2024

"জীবনের মানে"
জীবনের মানে পারেনি আজো কেউ জানতে,
তাই জীবনের কোনো সঠিক নিয়ম পারেনি কেউ মানতে!
জীবন তো এক এক জনের কাছে একেক রকম!!
কারো কাছে শুধু বেঁচে থাকা
কারো বা কাছে অন্যের জন্য বাঁচা,
কারো কাছে জীবন শুধু কাটিয়ে দেওয়া
কারো বা কাছে জীবন মানে শুধু মানিয়ে নেওয়া,
আর কারো কাছে এর মানে জীবনে অনেক বড় হওয়া
কারো কাছে এর মানে শুধুই যন্ত্রনা!!!!
জীবন তো এক গোলক ধাঁধা
যার মায়ায় সবাই বাঁধা!!!
পরের দিন বাঁচবে কিনা তার ঠিক নেই
কিন্তু, পরের বছরগুলোতে কীভাবে কাটাবে তা ভাবার শেষ নেই।

লিখা : লিজা

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Liza's Thought posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share