Md shariful islam

Md shariful islam স্বপ্ন দেখি, পরিকল্পনা করি এবং বাস্তবায়নের পথে এগিয়ে যাই,
Founder, DeetoMart | E-Commerce Entrepreneur
Shop Smart. Live Better.
(5)

অস্ট্রেলিয়ার মাটিতে টাইগারদের ইতিহাস সৃষ্টিকারী এই জয় পুরো জাতিকে গর্বিত করেছে, 🇧🇩🏏অদম্য লড়াই, নিখুঁত পরিকল্পনা আর মাঠে ...
16/08/2026

অস্ট্রেলিয়ার মাটিতে টাইগারদের ইতিহাস সৃষ্টিকারী এই জয় পুরো জাতিকে গর্বিত করেছে, 🇧🇩🏏
অদম্য লড়াই, নিখুঁত পরিকল্পনা আর মাঠে ডেডিকেশনের দুর্দান্ত এক মেলবন্ধন দেখলাম, এই বিজয়ের উল্লাস থামবে না, জয়ের এই ধারা অব্যাহত রেখে তোমরা এগিয়ে যাও তোমাদের চূড়ান্ত লক্ষ্যে পুরো বাংলাদেশ তোমাদের সাথে আছে,

আমি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সক্রিয় কর্মী নই, কিংবা অন্ধ আদর্শের অনুসারীও নই, তবে রাষ্ট্র পরিচালনা এবং কঠিন সংকটে এক...
15/08/2026

আমি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সক্রিয় কর্মী নই, কিংবা অন্ধ আদর্শের অনুসারীও নই, তবে রাষ্ট্র পরিচালনা এবং কঠিন সংকটে একজন নেত্রীর দৃঢ়তা ও অনন্য ব্যক্তিত্ব যে কাউকে অনুপ্রাণিত করতে পারে,
​বাংলাদেশের রাজনীতির এক বর্ণাঢ্য অধ্যায়, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দূরদর্শিতা ও আপসহীন রূপ সবসময়ই আমার কাছে এক বিশেষ শ্রদ্ধার জায়গা দখল করে আছে,
​আজ তাঁর জন্মবার্ষিকীতে তাঁর বিদেহী আত্মার পরম মাগফিরাত ও চিরশান্তি কামনা করছি,
​শুভ জন্মবার্ষিকী, ম্যাম,

15/08/2026

আমরা কি দেশকে ভালোবাসি, নাকি কোনো বিশেষ দলকে?
একটু ভেবে দেখুন তো—
আমাদের আবেগ কি সত্যিই দেশের প্রতি, নাকি শুধু রাজনীতির প্রতি?
রাজনীতি কি কেবল অন্ধ আনুগত্য প্রকাশের মাধ্যম, নাকি দেশের উন্নতির একটা উপায়?
আপনি কি দেশের ভালো চান, নাকি শুধু নেতার জয় চান?
নেতা যা করেন সেটাই কি সব সময় ঠিক, নাকি কোনটা দেশের জন্য ভালো সেটা বিবেচনা করার ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি? একজন নেতার ভুলকে অন্ধের মতো সমর্থন করার নাম দেশপ্রেম নয়। রাজনীতি যদি শুধুই ক্ষমতার গল্প শোনায় আর জনতার হাহাকার না শোনে, তবে সেই রাজনীতি সাধারণ মানুষের জন্য নয়,
আমরা কি কোনো একটা নির্দিষ্ট জেলার পরিচয়ে আটকে থাকব, নাকি পুরো লাল-সবুজের মানচিত্রটাকে বুকে ধারণ করব?
দলপ্রেমিক হওয়ার চেয়ে একজন খাঁটি দেশপ্রেমিক হওয়া অনেক বেশি গৌরবের। অন্ধত্ব ছাড়ুন, দেশের কথা ভাবুন, 🇧🇩 fans

13/08/2026

সবাই খারাপ, শুধু আমিই ধোয়া তুলসী পাতা!
​রাজনৈতিক অঙ্গনের সবাইকে আমরা এক কথায় হিসাব বুঝিয়ে দেই
১. এরশাদ নাকি স্বৈরাচার।
২. শেখ হাসিনা ফ্যাসিবাদের প্রতীক ও ভোটচোর।
৩. ড. ইউনুস নাকি সুদখোর।
৪. জামায়াত, ইসলামী আন্দোলনসহ মোল্লারা সব ধর্ম ব্যবসায়ী।
৫. তারেক রহমান নাকি খাম্বা চোর আর চাঁদাবাজ।
৬. এনসিপি নাকি দুধের শিশু, অনভিজ্ঞ বাচ্চা।
​এক কথায়—এই দেশে কেউই ভালো না!
​ভালো শুধু আমি! কারণ, আমি সুযোগ পেলেই নিজের স্বার্থ ষোলআনা আদায় করে নিতে জানি।

​আমি সিএনজি ড্রাইভার: ১০০ টাকার ভাড়া ২০০ টাকা, আর ২০০ টাকার ভাড়া ৪০০ টাকা চশমখোরি করে আদায় করি। মিটার? ওসব তো কেবল লোকদেখানো, ভাড়া নিই নিজের মনমতো!
​আমি বাস ড্রাইভার: ২০ টাকার টিকিট ৩০-৩৫ টাকায় বেঁচে অতিরিক্ত মুনাফা পকেটে পুরি।

​আমি মুদি দোকানদার: সরকার কোনো পণ্যের দাম ২ টাকা বাড়ালে, আমি অজুহাত দেখিয়ে বাড়াই ২০ টাকা।

​আমি পাইকারি ব্যবসায়ী: সুযোগ বুঝলেই কৃত্রিম সংকট তৈরি করি, সিন্ডিকেট করে সাধারণ মানুষের পকেট কাটি।

​আমি ডাক্তার: যেখানে গ্যাসের ওষুধ দিলেই রোগী ভালো হয়ে যায়, সেখানে কমিশন পাওয়ার লোভে ৫-৭টা অপ্রয়োজনীয় টেস্ট ধরিয়ে দেই।

​আমি সরকারি কর্মকর্তা বা কর্মচারী: সাধারণ মানুষের ফাইল আটকে রেখে টেবিলের নিচ দিয়ে ঘুষ আদায় করি।

​আমি সাধারণ ভোটার: ৫০০ টাকার একটা নোট পেলেই নিজের আমানত বিক্রি করে অযোগ্য আর অসৎ প্রার্থীকে ভোট দিয়ে আসি।
​আমি কোনো নেতার অন্ধ সমর্থক: ভবিষ্যতে চাঁদাবাজি আর অন্যায় সুযোগ সুবিধা পাওয়ার আশায় জেনে-শুনেও একজন দুর্নীতিবাজের পেছনে দিনরাত খাটি।

​আমি নির্বাচন কর্মকর্তা: সামান্য টাকার লোভে নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে ভোট চুরি করে অযোগ্যকে জিতিয়ে আনি।
​সুতরাং, অন্যের গায়ে কাদা ছিটিয়ে লাভ নেই। এই দেশে কেউই ভালো না, আর আমি তো আরও এককাঠি ওপরে! সুযোগ পেলেই নিজের আখের গোছাতে আমার জুড়ি মেলা ভার। | | | | |

05/08/2026

আজ ঐতিহাসিক ৫ই আগস্ট, আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল দিন, দেড় দশকেরও বেশি সময় ধরে চলা অন্যায়, দমন-পীড়ন ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে এই দিনে স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষ ফিরে পেয়েছিল তাদের কাঙ্ক্ষিত মুক্তি, কেটে গিয়েছিল ভয়ের চাদর, রাজপথে নেমে এসেছিল ছাত্র, শ্রমিক, পেশাজীবীসহ সর্বস্তরের সাধারণ মানুষ, লাখো জনতার সেই বাঁধভাঙ স্রোত আর বুকভরা সাহস প্রমাণ করে দিয়েছে জনগণের ঐক্যবদ্ধ শক্তির চেয়ে বড় কোনো শক্তি নেই, স্মরণ করছি সেই সব বীর শহীদদের, যাঁদের তাজা রক্ত আর আত্মত্যাগের বিনিময়ে রচিত হয়েছে এই নতুন স্বাধীনতা, শ্রদ্ধা জানাই সেই সব লড়াকু ভাই-বোনদের, যাঁরা বুলেটের সামনে বুক পেতে দিয়ে ইতিহাস বদ্লে দিয়েছিলেন, আমাদের দায়িত্ব এখন এই অর্জনকে রক্ষা করা, একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে সবাই রাজপথে নেমেছিল, তা বাস্তবায়নে আমাদের ঐক্য ধরে রাখতে হবে, বিজয়ের এই দিনে একটাই প্রত্যাশা, বাংলাদেশ এগিয়ে যাক শান্তি, সাম্য ও মানবতার পথে,
#জুলাইগণঅভ্যুত্থান #৫আগস্ট #বাংলাদেশ #সংগ্রাম #বিজয় #গণতন্ত্র

জীবনটা মাঝে মাঝে এত কঠিন হয়ে যায় যে চারপাশটা একদম অন্ধকার লাগে, একটু আলোর দেখা পাই না, সব চেষ্টা যেন একে একে ব্যর্থ হয়ে ...
01/08/2026

জীবনটা মাঝে মাঝে এত কঠিন হয়ে যায় যে চারপাশটা একদম অন্ধকার লাগে, একটু আলোর দেখা পাই না, সব চেষ্টা যেন একে একে ব্যর্থ হয়ে যাচ্ছে, আর ভেতরে জমে আছে পাহাড়সমান ক্লান্তি, #ক্লান্ত_জীবন #ব্যর্থতা ারাপ #অসহায়_মন #একাকীত্ব fans

27/07/2026

অনিশ্চয়তা আর দুশ্চিন্তা ঘিরে ধরলেও বিশ্বাস রাখি, পরিশ্রম ও সততার জয় হবেই, ইনশাআল্লাহ্ #বিশ্বাস #পরিশ্রম #সততা #অনুপ্রেরণা #আশাবাদী_মন fans

যানজটের 'টেনশন' নাই, মেট্রোতেই এখন গন্তব্যে যাই,
21/07/2026

যানজটের 'টেনশন' নাই, মেট্রোতেই এখন গন্তব্যে যাই,

21/07/2026

প্রিয় ফেসবুক বন্ধুরা,জীবন তো আসলে সুন্দর সুন্দর মুহূর্ত আর স্মৃতিরই সমষ্টি, আপনাদের তোলা কোনো সুন্দর ছবি, মজার স্মৃতি বা গুরুত্বপূর্ণ মতামত ও পোস্টে আপনারা চাইলে নির্দ্বিধায় আমাকে ট্যাগ করতে পারেন, আপনাদের আনন্দের বা চিন্তার অংশীদার হতে পারলে আমার খুব ভালো লাগবে, ধন্যবাদ

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ-2026 ট্রফিটা এখন স্পেনের, ফাইনাল ম্যাচ জুড়ে যে নিখুঁত ও দৃষ্টিনন্দন ফুটব...
19/07/2026

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ-2026 ট্রফিটা এখন স্পেনের, ফাইনাল ম্যাচ জুড়ে যে নিখুঁত ও দৃষ্টিনন্দন ফুটবল তারা উপহার দিল, এই ট্রফিটা শুধুই তাদের প্রাপ্য ছিল, অভিনন্দন স্পেন 🇪🇸 চ্যাম্পিয়নদের মতো খেলেই বিশ্বজয়, 🏆

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Md shariful islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share