Arafat Hussain

Arafat Hussain Bear Everything
Prepare For The worst.. Dont Care About anybody or anything
you are the only person who cares about you
(4)

Δ আমি হারতে চাইনা, হয়তো তাই বারে বারে পরাজিত! শূন্যতা ও অপ্রাপ্তির খাতায় সাদা পাতা নেই!ঘুমাতে ভালবাসি । ভোরে ঘুম ভাঙ্গে না! স্মার্টনেস বলে কিছু নাই আমার মাঝে।অকারনে হাসি! অগোছালো ধরনের!এক ভাবে হাসি (স্টাইল)!
একা থাকতে সাচ্ছন্দ বোধ করি! মাথায় তার-ছিড়া আছে হয়তো! গান শুনি! এক কথায় "আমি অদ্ভূত”! অনর্গল কথা বলি না! ছোটরা অজানা এক কারনে পছন্দ করে আমায়! কথা বলি জড়তা নিয়ে (এখন কম)! ঝগড়া করি - শুদ্ধ ভাষায়!
অভিজ্ঞতার ঝুলি অনেক বড়ো অভিজ্ঞতা দিয়ে বিরক্ত করি অন্যদের! বিরক্ত করি বন্ধুদের!লিখতে গেলে কলম ভাঙ্গার দশা হয়! অলস! অবাস্তব চিন্তা ও কল্পনাপ্রেমী! কিছু না পারলে মাথা চুল্কাই! হাসতে পারি না (সঠিক ভাবে)! ফোন নিয়ে পরে থাকি! তারা বলে(আমার আশেপাশের) - আমি নাকি একজন সহজ সরল বোকা মানুষ। তবে
কথাটার সত্যতা কতটুকু জানা হয়নি। মানুষ সম্পর্কে নেগেটিভ
ভাবতে ভাল লাগে । কারন, নেগেটিভ না ভাবলে পজেটিভ দিকগুলো বের করা যায় না ।তুচ্ছ বিষয় নিয়ে প্রচুর চিন্তা করি আর জরুরী বিষয় গুলো হাওয়ায় উড়িয়ে দেই ।রহস্য ব্যাপারটা নিয়ে একটু আলাদা ইন্টারেষ্ট আছে ।একাকীত্ত্ব চরম ভালবাসি - কারন, একাকীত্বের স্বাদ এখনো নেয়া শেষ হয়নি অল্পতেই বিশ্বাস করতে মন চায়, বড় একা আমি নিজের ছায়ার মত, শুন্যতার মত দীর্ঘশ্বাসের মত, নিঃসঙ্গ বৃক্ষের মত ! আমি খুব কল্পনা প্রবণ, স্বপ্ন দেখতে ভালোবাসি। কিন্তু স্বপ্ন পূরণের চেষ্টা করিনা। কি দরকার চেষ্টা করার যা ভাগ্যে থাকবে তাইতো হবে।ভালোবাসতে ভালবাসি, স্মৃতিগুলোকে হাতের মুঠোয় বন্দি করে ভাবতে ভালবাসি । আমি ভালো একটা ক্ষমতা নিয়ে জন্মেছি পৃথিবীতে, আমি অসম্ভব পরিমাণে ভালোবাসতে পারি। অপরিমেয় অফুরন্ত ভালোবাসা.. প্রকৃতি তার সৃষ্ট জীবের মাঝে সব অপূর্ণতা গুলো মনে হয় আমাকে ঢেলে দিয়েছেন.. তাই নিজের মতন থাকি আর এই অপূর্ণতা গুলো ঢেকে রাখার চেষ্টা করি !!! পৃথিবীতে কিছু মানুষ আছে যারা শত চেষ্টা করেও কারও আপন হতে পারে না, এদের হয়তো অনেক বন্ধু বান্ধব থাকে,কিন্তু এরা একাই চলে, একাই ঘুরে, বেশি ভিড় এদের কখনই ভালো লাগে না, কাউকে আপন লাগলে তাদের সাথে বাচ্চাদের মতো হয়ে যায়.... তবে তারপরও কেন জানি এদের কেউই আপন ভাবে না,ভাবে যন্ত্রণা ,এইভাবে কষ্ট পেয়ে পেয়ে এই ধরনের মানুষগুলো নীরবে সরে যায়, কিন্তু তারপরও কাউকে কিছু বোঝাতে যায় না...... মাঝে মাঝে মনে হয় আমি বুঝি তাদের একজন? জানি না... !
আমি পথে পথে ঘুরি নীল পদ্মের সন্ধানে।কিন্তু কোথা ও কোন
নীল পদ্ম নেই।তাহলে কি নীল পদ্মগুলো শুকিয়ে গেছে...?মাথার ভিতর বিশ্রী রকমের যন্ত্রণা হচ্ছে নীল
পদ্মগুলো শুকিয়ে যাওয়ার যন্ত্র... ... ……
…………………..... ... ... ..
আমি কখনই চাই না
আমার জন্যে একটা পারফেক্ট
সঙ্গীকে ,
আমি কখনই আশা করি না কোন
রোমাঞ্চকর ভালোবাসার ...
আমি সব সময় ই চাই এমন
একজনকে যে আমাকে তার
মনথেকে ভালবাসবে ,
এবং ----
আমিও তাকে সব কিছু
উজারকরে ভালবাসবো এবং সে শুধুই
আমার হবে ।
আমি একজন মানুষ।
কিছু মানুষের
কাছে আমি ভালো মানুষ আর কিছু
মানুষের কাছে আমি খারাপ মানুষ। এই
নিয়ে কিছু বলার নাই কারণ সবার
কাছেতো আর ভালো হওয়া যায়না।
কিন্তু আমি রোবট নই।
আমারো একটা মন আছে,
আমারো কিছু পছন্দ, কিছু তৃপ্তি, কিছু
ভালোলাগা,
কিছু মন্দলাগা, কিছু প্রিয় মানুষ,
কিছু
স্বপ্ন, কিছু আনন্দ, কিছু সুখ, কিছু কষ্ট,
কিছু . . . . . . আছে। আমার কাছে কেউ
অনেক বড় কিছু আশা করোনা কারণ
এখন
হয়তো আমি কারো সামান্য আশাও
পূরণ করার ক্ষমতা রাখিনা।
আমি কষ্ট পেতে চাইনা, কেউ
আমাকে কথা দিয়ে কষ্ট দিওনা।
এই
জিনিসটাকে আমার বড় বেশি ভয় হয়
তাই কথা বলতে যাইনা তেমন
মানুষের সাথে। আমার
ব্যক্তিগত জীবনের কি কি তথ্য
আমি কার কার
সাথে শেয়ার করবো তা বোঝার
মতো জ্ঞান আমার আছে,
সেটা নিয়েও কারো কথা শুনার
ইচ্ছে নাই...
আমি বেশিরভাগ মানুষের
মতো নেতিবাচক
মনমানসিকতা নিয়ে থাকা পছন্দ
করিনা বরং কমসংখ্যক মানুষের
মতো ইতিবাচক
মনমানসিকতা নিয়ে থাকতে পছন্দ
করি..
সবার সাথে ভালো ব্যবহার
করি বলে এমন
না যে আমার
সাথে যে যা খুশি তাই
বলতে পারবে...
কেউ আমার সাথে খারাপ ব্যবহার
করলেও আমি তার
সাথে ভালো ব্যবহার
করার চেষ্টা করি যাতে সে তার
ভুলটা বুঝতে পারে.. সে খারাপ
ব্যবহার করার
ফলে তাকে আমি যতটা খারাপ
ভেবেছি আমি চাইনা সে আমাকেও
সেরকম খারাপ মনে করার
সুযোগটা পেয়ে যাক..
আমি ঝগড়া করা এবং ঝগড়াটে মানুষজন
একেবারেই পছন্দ
করিনা তাই তাদের
কোন ঝগড়ামাখানো কথা/কমেন্টের
কোনরকম উত্তর দেওয়া থেকে বিরত
থাকি..
আমি খুব সহজে কারো উপর বিরক্ত
হইনা বা রাগ করিনা..
কিন্তু
একবার যদি বিরক্ত হই
বা রেগে যাই
তাহলে সেটা মুখে প্রকাশ
না করলেও মন
থেকে কখনো মুছে যায়না..,,,,,,
কাউ কে অবহেলা করবেন না
হয়তো এমন একদিন আপনার
জীবনে আসতে পারে ,
যাকে আজ অবহেলা করছেন তাকেই
জীবনে সব চেয়ে বেশী প্রয়োজন
হতে পারে ।
আর আপনার আজকের
অবহেলা হয়তো এই মানুষটিকে অনেক
দূরে নিয়ে যাচ্ছে আপনার কাছ
থেকে ।

তোমার ক্ষুদ্রতম 'যত্ন' আমার পাহাড় সমান দুঃখ কেও সুখে পরিনত করে!🤍🕊️.   ゚
18/08/2026

তোমার ক্ষুদ্রতম 'যত্ন' আমার পাহাড় সমান দুঃখ কেও সুখে পরিনত করে!🤍🕊️
.
゚

১৯ বছর বয়সে মাসিক না হওয়ায় হাসপাতালে ভর্তি নারী ডাক্তারের পরীক্ষায় মিললো পুরুষের ক্রোমোজম ও অন্ডকোষ ☣️বাহ্যিকভাবে তিনি এ...
17/08/2026

১৯ বছর বয়সে মাসিক না হওয়ায়
হাসপাতালে ভর্তি নারী
ডাক্তারের পরীক্ষায় মিললো পুরুষের ক্রোমোজম ও অন্ডকোষ ☣️

বাহ্যিকভাবে তিনি একজন পূর্ণাঙ্গ নারী, দেখতে লম্বা ও স্বাভাবিক সুন্দর শারীরিক গঠন। অথচ ১৯ বছর পার হয়ে গেলেও জীবনে কখনো তাঁর মাসিক (Period) হয়নি! বিষয়টিকে প্রথমে তেমন গুরুত্ব না দিলেও, বিয়ের পর এক বছর চেষ্টা করার পরও সন্তান না হওয়ায় দুশ্চিন্তায় পড়ে যান এই দম্পতি।

অবশেষে স্ত্রীরোগ চিকিৎসকের (Gynecologist) কাছে গেলে পরীক্ষা-নিরীক্ষায় প্রকাশ পায় অবিশ্বাস্য এক সত্য! বাহ্যিক শারীরিক গঠন একজন নারীর মতো হলেও আল্ট্রাসাউন্ড ও এমআরআই (MRI) রিপোর্টে দেখা যায়— তাঁর তলপেটে গর্ভাশয় (Uterus) বা ডিম্বাশয় (O***y) বলে কিছু নেই!

বরং ক্যানাল বা কুচকির কাছে দুটি বিশেষ গঠন দেখা যায়, যা আসলে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় "Undescended Testicles" বা **অণ্ডকোষ**! এমনকি রক্তের টেস্টে পুরুষদের মতো উচ্চমাত্রার টেস্টোস্টেরন হরমোন এবং '46,XY' পুরুষের ক্রোমোজোম ধরা পড়ে!

**চিকিৎসাবিজ্ঞানে এটি কী?**
চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই বিরল অবস্থাকে বলা হয় **‘কমপ্লিট অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিন্ড্রোম’ (CAIS)**। এই ক্ষেত্রে শিশু জিনগতভাবে পুরুষ ক্রোমোজোম (46,XY) নিয়ে জন্ম নিলেও, গর্ভস্থ অবস্থা থেকে শরীর পুরুষ হরমোনের (Androgen) প্রতি কোনো সাড়া দেয় না। ফলে শিশুটির বাহ্যিক রূপ, স্তন ও অঙ্গসমূহ সম্পূর্ণ নারীর মতো গড়ে ওঠে, কিন্তু শরীরের ভেতরে অণ্ডকোষ রয়ে যায় এবং জরায়ু থাকে না।

নারীদের এই বিরল ও অবিশ্বাস্য স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বাড়াতে আপনার কী মতামত?

**Disclaimer:** *This post summarizes a rare medical condition known as Complete Androgen Insensitivity Syndrome (CAIS) based on clinical case reports.*

মহাসড়ক নিরাপদ রাখতে চাই—ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশামুক্ত মহাসড়ক চাই। ✊১ সেপ্টেম্বর ২০২৬ থেকে মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ...
17/08/2026

মহাসড়ক নিরাপদ রাখতে চাই—ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশামুক্ত মহাসড়ক চাই। ✊

১ সেপ্টেম্বর ২০২৬ থেকে মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত কার্যকর হোক। জননিরাপত্তা ও সড়কশৃঙ্খলার স্বার্থে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চাই। প্রয়োজনে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ও আইনসম্মত প্রতিবাদে সোচ্চার হবে।

নিরাপদ সড়ক, নিরাপদ বাংলাদেশ। 🇧🇩

তবে কি রাজনৈতিক বলির পাঁঠা তিনি?ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ডিএন ডিগ্রি কলেজের কোষাধ্যক্ষ এবং ৬নং পীরগঞ্জ ইউনিয়নের আসন্ন ইউনিয়ন...
16/08/2026

তবে কি রাজনৈতিক বলির পাঁঠা তিনি?

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ডিএন ডিগ্রি কলেজের কোষাধ্যক্ষ এবং ৬নং পীরগঞ্জ ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক গ্রেপ্তার হয়েছেন—এমন খবর এলাকায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

জানা যায়, গতকাল শনিবার (১৫ আগস্ট) সকালে তিনি সাধারণ গণসংযোগে বেরিয়েছিলেন। পথিমধ্যে এমন একটি স্থানে পৌঁছান, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণসভা চলছিল। সামাজিকতা ও সৌজন্যের খাতিরে তিনি সেখানে কিছুক্ষণ অবস্থান করেন এবং মোনাজাতে অংশ নেন।

পরবর্তীতে সেখানে ধারণ করা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আর সেই ছবির সূত্র ধরেই গভীর রাতে নিজ বাড়ি থেকে তাঁকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় বলে জানা গেছে।

যতটুকু জানা যায়, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন; বরং এলাকায় একজন সমাজসেবক হিসেবে তাঁর পরিচিতি রয়েছে। তাহলে প্রশ্ন থেকেই যায়—শুধু একটি দোয়া মাহফিলে উপস্থিত থাকা এবং মোনাজাতে অংশ নেওয়াই কি একজন সাধারণ নাগরিকের জন্য অপরাধ?

রাজনীতি পরিবর্তনশীল, ক্ষমতার পালাবদলও ইতিহাসের স্বাভাবিক বাস্তবতা। কিন্তু কোনো স্মরণসভা বা দোয়া মাহফিলে অংশগ্রহণকে যদি রাজনৈতিক অপরাধ হিসেবে বিবেচনা করা হয়, তাহলে ভবিষ্যতে ভিন্ন মতের মানুষদের জন্যও কি একই মানদণ্ড প্রয়োগ হবে?

আইনের শাসন সবার জন্য সমান হোক।
অভিযোগ থাকলে নিরপেক্ষ তদন্ত হোক, আর নিরপরাধ হলে দ্রুত মুক্তি দেওয়া হোক।

কাউকে রাজনৈতিক প্রতিহিংসার বলির পাঁঠা বানানো নয়—আমরা চাই ন্যায়বিচার, মানবিকতা ও আইনের সঠিক প্রয়োগ।

’কথা ছিল একটি ‘বিপ্লব হলে’, আমি আর লিখবো না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা’।দফা-দাবীর মিছিলগুলো – পরিণত হবে মঙ্গল শোভাযাত্...
15/08/2026

’কথা ছিল একটি ‘বিপ্লব হলে’, আমি আর লিখবো না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা’।
দফা-দাবীর মিছিলগুলো – পরিণত হবে মঙ্গল শোভাযাত্রায়-
ক্যান্টমেন্টগুলোতে হবে যৌথ খামারের আলাপ..
টিসিবি’র ট্রাকে তেল-লবনের লম্বা লাইনের বদলে বিতরণ হবে রজনীগন্ধা..
দলাদলি ও শত্রুতা ভুলে একেঅন্যের সাথে করবে মোলাকাত,
অপরিচিতজনকে ডেকে জুড়ে দেবে ভিষণ আলাপ..
রাষ্ট্র সংস্কার রেখে মানুষগুলোই হবে সংস্কার মুক্ত..

না হলো না.. বেহাত বিপ্লব আমার স্বপ্নভঙ্গ করে,
স্বপ্ন আমার ভঙ্গ হলেও তবু মোহভঙ্গ হয় না..

শেখ মুজিবুর রহমান—কিংবা বঙ্গবন্ধু আপনি তাঁকে যে নামেই অভিহিত করুন না কেন, একজন ঐতিহাসিক চরিত্রকে বিচার করতে হলে আবেগের প...
14/08/2026

শেখ মুজিবুর রহমান—কিংবা বঙ্গবন্ধু আপনি তাঁকে যে নামেই অভিহিত করুন না কেন, একজন ঐতিহাসিক চরিত্রকে বিচার করতে হলে আবেগের পাশাপাশি ইতিহাসের বিভিন্ন দিক থেকেও তাঁকে বিশ্লেষণ করতে হবে। ইতিহাস বুঝতে হলে অবশ্যই সেই সময়ের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতাকে বিবেচনায় নিতে হবে।

১৫ আগস্ট ১৯৭৫-এ যা ঘটেছিল, তা নিঃসন্দেহে এক নির্মম ও বেদনাদায়ক অধ্যায়। বিশেষ করে একটি মানুষের গোটা পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়ার নির্মমতা ভাবলে আজও শিউরে উঠতে হয়।

আজকের দিনে আমি স্মরণ করি সেইসব ভণ্ডামি ও দ্বিচারিতাকেও—যারা একসময় বৈষম্যবিরোধী স্লোগানকে সামনে রেখে পরে ধানমন্ডির ৩২ নম্বরের মতো ঐতিহাসিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের সঙ্গে যুক্ত হয়েছিল। আমি স্মরণ করি মব-সংস্কৃতির পৃষ্ঠপোষকতা ও তার সহযোগীদেরও।

স্মরণ করছি এজন্যই—কারণ ইতিহাস কাউকে চিরদিনের জন্য আড়াল করে রাখে না। সময় সবকিছুর হিসাব নেয়, সত্য একদিন না একদিন সামনে আসেই।

ইতিহাস কাউকে ক্ষমা করে না।
আর সর্বোপরি—পাপ বাপেরেও ছাড়ে না, ছাড়বেও না।

এই সেই ঐতিহাসিক বাড়ি, ১৯৫৪ সাল থেকে যেখানে বাস করতেন অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী, শহর কোলকাতার প্রথম মুসলিম মেয়র ...
14/08/2026

এই সেই ঐতিহাসিক বাড়ি, ১৯৫৪ সাল থেকে যেখানে বাস করতেন অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী, শহর কোলকাতার প্রথম মুসলিম মেয়র এবং পরবর্তীতে পূর্ব পাকিস্তানের গভর্নর শেরে বাংলা এ কে ফজলুল হক।
বাড়ির ঠিকানা: ২৭ কে এম দাস লেন, টিকাটুলি, ঢাকা।
ঐতিহাসিক এ বাড়ির ছবি তখন লাইফ ম্যাগাজিনেও ছাপা হয়েছিল।

ছবি তুলেছেন- জেমস বার্ক

Habibi Come To Bangladesh 🇧🇩🤓💙দেশের গরম আর বিদ্যুতের অবস্থা মিলিয়ে এখন তো নিজেকে দুবাইয়ের শেখই মনে হচ্ছে! 😎👑তবে পার্থক্য...
13/08/2026

Habibi Come To Bangladesh 🇧🇩🤓💙

দেশের গরম আর বিদ্যুতের অবস্থা মিলিয়ে এখন তো নিজেকে দুবাইয়ের শেখই মনে হচ্ছে! 😎👑
তবে পার্থক্য একটাই—শেখদের প্রাসাদে বিদ্যুৎ থাকে, আর আমাদের প্রাসাদে থাকে লোডশেডিংয়ের রাজত্ব! 😂🔥
মাননীয় বিদ্যুৎ মন্ত্রী মহোদয়, গরমটা যখন দুবাইয়ের মতো—বিদ্যুতটাও একটু দুবাইয়ের মতো দেওয়ার ব্যবস্থা করেন! 🤭⚡

Address

Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Arafat Hussain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arafat Hussain:

Shortcuts

Share