Ifte Samul Ohy

Ifte Samul Ohy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ifte Samul Ohy, Digital creator, 1589 Paterbag, Kadamtali, Dhaka.

11/10/2026

ডাক্তারকে শুধু "আমার অসুখ" বললে ঠিক ওষুধ পাবেন না, AI-কে শুধু "fix করো" বললেও ঠিক সমাধান পাবেন না 🩺
রেডি Debugging Prompt Pack পেতে কমেন্টে লিখুন DEBUG 👇

ক্লাসে স্যার খাতা দেখছিলেন। হঠাৎ রেগে বললেন, "হোমওয়ার্ক আনেনি যে, দাঁড়াও!"কিন্তু রাগের মাথায় মুখ থেকে বের হলো শুধু: "...
10/10/2026

ক্লাসে স্যার খাতা দেখছিলেন। হঠাৎ রেগে বললেন, "হোমওয়ার্ক আনেনি যে, দাঁড়াও!"

কিন্তু রাগের মাথায় মুখ থেকে বের হলো শুধু: "দাঁড়াও!"

পুরো ক্লাস দাঁড়িয়ে গেল। যারা হোমওয়ার্ক এনেছে তারাও। 😅

SQL-এ WHERE হলো ঠিক ওই "হোমওয়ার্ক আনেনি যে" অংশটা। এটা বাদ পড়লে কমান্ড সবার উপর চলে যায় 👇

UPDATE orders SET status = 'cancelled';

WHERE নেই। মানে টেবিলের সব অর্ডার, একটা একটা করে না, একবারে cancelled 😨 আর প্রোডাকশনে এটা হলে সেদিনটা খুব লম্বা হবে।

ভালো শিক্ষক কী করেন? শাস্তি দেওয়ার আগে নাম ধরে ডেকে দেখেন কে কে দাঁড়ায়। আমরাও তাই করবো 👇

✅ ধাপ ১: আগে দেখুন কারা দাঁড়াবে
SELECT * FROM orders WHERE id = 105;

ঠিক রো-টাই আসছে? শুধু একটা? তাহলে ধাপ ২।

✅ ধাপ ২: একই WHERE দিয়ে আসল কাজ
UPDATE orders SET status = 'cancelled' WHERE id = 105;

WHERE-টা SELECT থেকে হুবহু কপি করুন, নতুন করে টাইপ করবেন না।

🛡️ আরো নিরাপদ: পেন্সিলে লিখুন, কলমে না (PostgreSQL/MySQL)

BEGIN;
UPDATE orders SET status = 'cancelled' WHERE id = 105;

এখন ফলাফল দেখুন। কয়টা রো বদলালো? ১টা বদলানোর কথা, ১০০০টা দেখাচ্ছে?
ভুল হলে → ROLLBACK; (রাবার দিয়ে মুছে ফেলা, সব আগের মতো)
ঠিক থাকলে → COMMIT; (এবার কলমে পাকা করা)

DELETE-এর ক্ষেত্রেও একই নিয়ম, বরং আরো বেশি জরুরি। কারণ cancelled আবার ঠিক করা যায়, মুছে যাওয়া ডেটা ব্যাকআপ ছাড়া ফেরত আসে না।

প্রোডাকশন ডেটাবেজে এই অভ্যাস একদিন আপনাকে বাঁচাবে।

আপনি বা আপনার পরিচিত কেউ কি কখনো WHERE ছাড়া UPDATE চালিয়েছেন? গল্পটা কমেন্টে শুনতে চাই 😄

#বাংলায়_প্রোগ্রামিং

রিকশায় উঠে বললেন, "মামা, আমার বাসায় চলেন।"মামা তাকিয়ে আছে। আপনার বাসা কোথায় সে জানবে কীভাবে?আবার বললেন, "ওই যে, আমার...
09/10/2026

রিকশায় উঠে বললেন, "মামা, আমার বাসায় চলেন।"

মামা তাকিয়ে আছে। আপনার বাসা কোথায় সে জানবে কীভাবে?

আবার বললেন, "ওই যে, আমার খালার বাসার পাশের গলিটা।" মামা আরো কনফিউজড। খালার বাসা তো শুধু আপনি চেনেন।

শেষে বললেন, "মিরপুর ১০, সেকশন ৬, রোড ৩।" মামা বলল, "উঠেন।"

গুগলে এরর সার্চ করাও ঠিক রিকশাওয়ালাকে ঠিকানা বলার মতো। কীভাবে বলছেন তার উপর নির্ভর করে ৫ মিনিটে পৌঁছাবেন, নাকি ১ ঘণ্টা ঘুরবেন।

আর হ্যাঁ, এরর গুগল করা দোষের না। সিনিয়র ডেভেলপাররাও রোজ করে। পার্থক্য শুধু সার্চের ধরনে 👇

📋 ১. এররের মূল লাইনটা হুবহু কপি করুন
নিজের ভাষায় বানিয়ে লিখবেন না। এররটাই আসল ঠিকানা।

✂️ ২. নিজের জিনিস মুছে দিন
ফাইলের নাম, ভ্যারিয়েবলের নাম, ফোল্ডারের পাথ। এগুলো "খালার বাসার গলি", শুধু আপনার কোডেই আছে, দুনিয়ার আর কেউ চেনে না।

🏷️ ৩. এলাকার নাম বলুন
ভাষা বা ফ্রেমওয়ার্ক যোগ করুন: python, django, react।

🔢 ৪. দরকার হলে সেকশন নম্বরও
ভার্সন যোগ করুন: django 5

📅 ৫. উত্তরের তারিখ দেখুন
২০১৪ সালের ঠিকানায় গিয়ে দেখবেন দোকান উঠে গেছে। পুরনো ভার্সনের সমাধান আজকের ভার্সনে কাজ না-ও করতে পারে।

এবার পার্থক্যটা দেখুন 👇

❌ my code not working
✅ python "TypeError: can only concatenate str"

প্রথমটা "মামা, আমার বাসায় চলেন।" দ্বিতীয়টা পুরো ঠিকানা।

টিপ: এররটা " " কোটেশনের ভেতরে দিলে গুগল ঠিক ওই কথাগুলোই খোঁজে, এদিক-ওদিক যায় না।

আপনার জীবনের সবচেয়ে অদ্ভুত গুগল সার্চ কোনটা ছিল? কমেন্টে বলুন 😄

#বাংলায়_প্রোগ্রামিং

Git ছাড়া এখন কোনো কাজই চলে না। কিন্তু সমস্যা একটাই, command মনে থাকে না।কাল যেটা চালালে, আজ আবার Google করতে হচ্ছে। res...
09/10/2026

Git ছাড়া এখন কোনো কাজই চলে না। কিন্তু সমস্যা একটাই, command মনে থাকে না।

কাল যেটা চালালে, আজ আবার Google করতে হচ্ছে। reset --soft নাকি --hard? stash-এর পরে pop নাকি apply? push আটকে গেলে কী করবে? প্রতিদিন এই ছোট ছোট জিনিস খুঁজতে খুঁজতেই অনেকটা সময় চলে যায়।

তাই সব এক জায়গায় করে একটা চিট শিট বানিয়েছি। কাজের সময় পাশে খুলে রাখবে, দরকার হলে এক নজর দেখে নেবে। ব্যস।

ভেতরে আছে প্রতিদিনের ১১৬টা command সহজ বাংলায়, কোন ভুলে কোন command লাগবে তার ছক, আর সবচেয়ে কমন error-গুলোর সমাধান।

পুরোপুরি ফ্রি। কমেন্টে শুধু "git" লেখো, ইনবক্সে download link পেয়ে যাবে।

বাইক স্টার্ট নিচ্ছে না, মেকানিকের কাছে নিয়ে গেলেন।খারাপ মেকানিক কী করে? অনুমানে একটার পর একটা পার্টস বদলায়। "প্লাগটা ব...
08/10/2026

বাইক স্টার্ট নিচ্ছে না, মেকানিকের কাছে নিয়ে গেলেন।

খারাপ মেকানিক কী করে? অনুমানে একটার পর একটা পার্টস বদলায়। "প্লাগটা বদলাই... না হলো? কার্বুরেটর দেখি..." বিল বাড়ে, সমস্যা থেকেই যায়।

ভালো মেকানিক আগে বনেট খোলে। তিনটা জিনিস দেখে: কোথাও লাল বাতি জ্বলছে কিনা, তেল ঠিকমতো ইঞ্জিনে যাচ্ছে কিনা, আর কোন যন্ত্রাংশ ঢিলা।

ওয়েবসাইটের বনেট খোলার চাবি হলো F12। এটা চাপলেই খুলে যায় ব্রাউজারের DevTools। আর রোজ কাজে লাগে এর তিনটা ট্যাব 👇

🔴 Console — লাল বাতি
পেজ কাজ না করলে সবার আগে এখানে দেখুন। JavaScript-এর এরর এখানে লাল হয়ে বসে থাকে। অর্ধেক সমস্যার উত্তর এখানেই লেখা থাকে।

🌐 Network — তেলের লাইন
বাটন চাপলেন, কিছুই হলো না? দেখুন রিকোয়েস্টটা আদৌ গেল কিনা, আর কী ফেরত এলো।
404 মানে ভুল ঠিকানায় যাচ্ছে।
500 মানে সার্ভারের ভেতরে গণ্ডগোল।
সমস্যা ফ্রন্টএন্ডে না ব্যাকএন্ডে, এখানেই অনেকটা পরিষ্কার হয়ে যায়।

🧩 Elements — যন্ত্রাংশ খুলে দেখা
যেকোনো HTML বা CSS সরাসরি বদলে দেখুন কেমন লাগে। কোনো CSS কাজ না করলে সেটার উপর কাটা দাগ থাকে, দেখেই বোঝা যায় কোনটা অন্যটার নিচে চাপা পড়েছে।

আর সবচেয়ে মজার ব্যাপার: এখানে যা-ই বদলান, রিফ্রেশ দিলেই সব আগের মতো। মানে বনেট খুলে যত খুশি নাড়াচাড়া করুন, বাইক নষ্ট হওয়ার ভয় নেই 😄

📌 Mac-এ F12-এর বদলে Cmd + Option + I

অনুমানে কোড বদলানো বন্ধ করুন। আগে F12, তারপর সমাধান।

আপনি DevTools-এর কোন ট্যাবটা সবচেয়ে বেশি ব্যবহার করেন? কমেন্টে বলুন 👇

#বাংলায়_প্রোগ্রামিং

ফুচকার দোকানে গেছেন। নিজের প্লেট তো আর কেউ নিয়ে যায় না, দোকানদারই একটা প্লেট দেয়। আপনি খেয়ে চলে গেলেন। পরের জন এলো, ...
06/10/2026

ফুচকার দোকানে গেছেন। নিজের প্লেট তো আর কেউ নিয়ে যায় না, দোকানদারই একটা প্লেট দেয়। আপনি খেয়ে চলে গেলেন। পরের জন এলো, তাকেও দোকানদার একটা প্লেট দিল।

প্রশ্ন হলো, পরের জন কি নতুন পরিষ্কার প্লেট পেল? নাকি...? 🤔

Python-এর এই ছোট্ট কোডটাও ঠিক এমন একটা প্রশ্ন 👇

def add(item, box=[]):
box.append(item)
return box

print(add(1))
print(add(2))

box না দিলে ফাংশন নিজেই একটা খালি লিস্ট দেয়, মানে দোকানদারের দেওয়া প্লেট। দুইবার কল করা হলো, কেউই নিজের box দেয়নি।

কিছু চালাবেন না। শুধু দেখে বলুন, দুই লাইনে কী প্রিন্ট হবে?

A) [1] আর [2]
B) [1] আর [1, 2]
C) [1, 2] আর [1, 2]
D) এরর

দেখতে যত সহজ, আসলে তত না। অনেক অভিজ্ঞ Python প্রোগ্রামারও এখানে প্রথমবার ভুল করে 😄

উত্তর কমেন্টে লিখুন। কাল ব্যাখ্যা আর সমাধান পিন করবো 👇

#বাংলায়_প্রোগ্রামিং

ফোনের কন্টাক্ট লিস্টে একবার চোখ বুলিয়ে দেখেন তো।"ভাই নতুন""Rakib 2""দোকান""x"সেভ করার দিন সবই মনে ছিল। ছয় মাস পর "Raki...
05/10/2026

ফোনের কন্টাক্ট লিস্টে একবার চোখ বুলিয়ে দেখেন তো।

"ভাই নতুন"
"Rakib 2"
"দোকান"
"x"

সেভ করার দিন সবই মনে ছিল। ছয় মাস পর "Rakib 2" ফোন দিল, আর আপনি ভাবছেন, এটা কোন রাকিব? কলেজের? নাকি সেই যে ল্যাপটপ সারাইয়ের দোকানের?

অথচ সেদিন যদি লিখে রাখতেন "Rakib Laptop Repair Mirpur", আজ আর মাথা চুলকাতে হতো না।

কোডেও ঠিক এই ঘটনা ঘটে। বলুন তো এই কোডটা কী করে? 👇

d = 86400
x = t * d

d কী? t কী? x-ই বা কী? লেখার দিন সবই মনে ছিল।

এবার একই কোড, শুধু নাম বদলে 👇

SECONDS_PER_DAY = 86400
total_seconds = days * SECONDS_PER_DAY

একবার পড়লেই বোঝা যায়, দিনকে সেকেন্ডে বদলানো হচ্ছে। কোনো কমেন্ট লাগলো না।

ভালো নাম রাখার তিনটা নিয়ম 👇

📛 ১. নাম দেখেই কাজ বোঝা যাবে
x, temp, data2 না। "Rakib 2" না, "Rakib Laptop Repair"।

❓ ২. হ্যাঁ/না (bool) হলে নামটা প্রশ্নের মতো
is_paid, has_stock। পড়লেই মনে হবে, "টাকা দিয়েছে?" "স্টক আছে?"

🔢 ৩. ফিক্সড সংখ্যার নাম দিন
86400 দেখে কেউ বুঝবে না এটা কী। SECONDS_PER_DAY দেখে সবাই বুঝবে। ফোনে যেমন নাম্বার না, নাম দেখে চেনেন।

আর মনে রাখবেন, ছয় মাস পর নিজের কোড খুলে যে মানুষটা কিছুই বুঝবে না, সে অন্য কেউ না, আপনিই 🙂

আপনার ফোনে সবচেয়ে অদ্ভুত নামে কোন কন্টাক্ট সেভ করা আছে? কমেন্টে বলুন 😄

#বাংলায়_প্রোগ্রামিং

বাসায় মেহমান আসবে। কেউ বলল, "ফ্রিজের দ্বিতীয় তাকে মিষ্টির বাক্স আছে, বাক্স খুলে রসগোল্লা বের করে প্লেটে সাজা।"আপনি ফ্র...
04/10/2026

বাসায় মেহমান আসবে। কেউ বলল, "ফ্রিজের দ্বিতীয় তাকে মিষ্টির বাক্স আছে, বাক্স খুলে রসগোল্লা বের করে প্লেটে সাজা।"

আপনি ফ্রিজ খুললেন, দ্বিতীয় তাকে হাত দিলেন... তাকটা ফাঁকা। কোনো বাক্সই নেই।

এখন যে বাক্সটা নেই, তার ঢাকনা খুলবেন কীভাবে? খুলতেই পারবেন না। আটকে যাবেন।

JavaScript-ও ঠিক এই জায়গায় আটকায়, আর চিৎকার করে বলে:

TypeError: Cannot read properties of undefined (reading 'name')

মানে: আপনি user.name পড়তে চেয়েছেন, মানে user নামের বাক্স খুলে ভেতর থেকে name বের করতে চেয়েছেন। কিন্তু user বাক্সটাই নেই, সে undefined।

বাক্স না থাকার সাধারণ তিনটা কারণ 👇

⏳ মিষ্টি এখনো আসেইনি
API থেকে ডেটা আসার আগেই আপনি ব্যবহার করতে গেছেন।

🔤 ভুল তাকে খুঁজছেন
বানান ভুল। বাক্স আছে data.users-এ, আপনি খুঁজছেন data.user-এ।

🔢 যে তাক নেই সেখানে হাত
ফ্রিজে তাক ৩টা, আপনি খুঁজছেন ৫ নম্বরে। arr[5] undefined, তার ভেতরে কিছু পড়তে গেলেই এরর।

সমাধান 👇

✅ আগে ফ্রিজ খুলে দেখুন আসলে কী আছে:
console.log(user)
অর্ধেক সমস্যা এখানেই ধরা পড়ে।

✅ আর যেখানে বাক্স থাকতেও পারে, না-ও পারে:
user?.name

?. মানে: "বাক্স থাকলে খুলবি, না থাকলে চুপচাপ খালি হাতে চলে আসবি।" এরর না দিয়ে শুধু undefined দেবে, অ্যাপ ক্র্যাশ করবে না।

এই এরর দেখেনি এমন JavaScript ডেভেলপার খুঁজে পাওয়া কঠিন 😄 আপনার ক্ষেত্রে কোন কারণটা সবচেয়ে বেশি হয়? কমেন্টে বলুন 👇

#বাংলায়_প্রোগ্রামিং

ধরেন ভাইকে ঈদের উপহার পাঠাবেন। প্যাকেটে জিনিস ভরলেন, টেপ মেরে সিল করলেন, উপরে ঠিকানা লিখলেন। তারপর চোখে পড়লো, চার্জারটা...
03/10/2026

ধরেন ভাইকে ঈদের উপহার পাঠাবেন। প্যাকেটে জিনিস ভরলেন, টেপ মেরে সিল করলেন, উপরে ঠিকানা লিখলেন। তারপর চোখে পড়লো, চার্জারটা টেবিলেই পড়ে আছে! আর ঠিকানায় "মিরপুর" লিখেছেন "মিরপূর"।

কী করবেন? নতুন একটা প্যাকেট বানাবেন? না। প্যাকেট এখনো আপনার হাতেই আছে। টেপ খুলে চার্জারটা ভরে দেন, লেবেলটা ঠিক করে দেন। ঝামেলা শেষ।

Git-এ commit হলো এই সিল করা প্যাকেট। আর commit করার পর ফাইল ভুলে যাওয়া বা মেসেজে বানান ভুল, এটা আমাদের সবার সাথেই হয়।

নতুন commit বানানোর দরকার নেই, শেষ প্যাকেটটাই খুলে ঠিক করে নিন 👇

📦 ফাইল add করতে ভুলে গেলে:
git add missed_file.py
git commit --amend --no-edit

(--no-edit মানে মেসেজ যেমন ছিল তেমনই থাকবে, শুধু ফাইলটা ঢুকে যাবে)

🏷️ শুধু মেসেজ বদলাতে:
git commit --amend -m "সঠিক মেসেজ"

দুই ক্ষেত্রেই নতুন commit তৈরি হয় না, শেষ commit-টাই আপডেট হয়ে যায়। হিস্ট্রি থাকে পরিষ্কার।

⚠️ কিন্তু একটা শর্ত আছে: প্যাকেট কুরিয়ারে দেওয়ার আগে।

push করা মানে প্যাকেট কুরিয়ারে দিয়ে দেওয়া। একবার টিমের কাছে চলে গেলে সেটা amend করা মানে কুরিয়ার অফিসে গিয়ে সবার সামনে প্যাকেট বদলে দেওয়া। আপনার কাছে এক ইতিহাস, টিমের কাছে আরেক, তখন বাকিদের কোড মেলাতে ঝামেলা হয়।

তাই নিয়ম সোজা: amend শুধু push-এর আগে।

আপনার শেষ commit মেসেজে কী লেখা ছিল? "fix", "update", নাকি "asdf"? সভাবে কমেন্টে বলুন 😄

#বাংলায়_প্রোগ্রামিং

ছোটবেলায় সাইকেল চালানো কীভাবে শিখেছিলেন, মনে আছে?কেউ ভিডিও দেখে শেখেনি। প্রথমে পেছন থেকে কেউ সিট ধরে রাখতো, আর আপনি প্য...
02/10/2026

ছোটবেলায় সাইকেল চালানো কীভাবে শিখেছিলেন, মনে আছে?

কেউ ভিডিও দেখে শেখেনি। প্রথমে পেছন থেকে কেউ সিট ধরে রাখতো, আর আপনি প্যাডেল মারতেন। তারপর একদিন সে চুপিচুপি হাত ছেড়ে দিল। দুইবার পড়লেন, হাঁটু ছিললো, কিন্তু তৃতীয়বারে দেখি নিজেই চালাচ্ছেন।

প্রোগ্রামিং শেখাও ঠিক এমন। টিউটোরিয়াল হলো সেই পেছনের হাত। শুরুতে দরকার, কিন্তু কেউ যদি কখনোই হাতটা না ছাড়ে, আপনি কোনোদিন একা চালাতে পারবেন না।

এই অবস্থাটার একটা নাম আছে: tutorial hell। ভিডিও দেখলে সব বোঝা যায়, নিজে লিখতে বসলে মাথা ফাঁকা।

বের হওয়ার একটাই উপায়: হাত ছেড়ে নিজে ছোট জিনিস বানানো। পড়বেন, আটকাবেন, আবার উঠবেন।

বিগিনারদের জন্য ৫টা প্রজেক্ট, সহজ থেকে কঠিন 👇

🎲 ১. নম্বর আন্দাজ গেম
কম্পিউটার একটা সংখ্যা ভাববে, আপনি আন্দাজ করবেন। শিখবেন random, লুপ, if-else।

🧮 ২. ক্যালকুলেটর
শিখবেন ফাংশন, আর ইউজার ভুল ইনপুট দিলে কী করবেন।

✅ ৩. টু-ডু লিস্ট (টার্মিনালে)
শিখবেন লিস্ট, আর প্রোগ্রাম বন্ধ করলেও কাজগুলো যেন ফাইলে থেকে যায়।

💰 ৪. মাসের খরচের হিসাব
বাজার, ভাড়া, বিল, ক্যাটেগরি ধরে মোট কত গেল। শিখবেন ফাইল/CSV নিয়ে কাজ।

🌤️ ৫. আবহাওয়া অ্যাপ
জীবনে প্রথমবার API কল। শহরের নাম দিলেই আজকের তাপমাত্রা।

নিয়ম একটাই: আগে টিউটোরিয়াল না দেখে নিজে চেষ্টা করুন। আটকালে তখন শুধু ওই জায়গাটুকু খুঁজুন। পুরো প্রজেক্টের ভিডিও দেখে কপি করলে সেটা আবার সেই পেছনের হাত।

আপনি এখন কোন নম্বরে আছেন? কমেন্টে বলুন, আর কেউ ৫ পার হয়ে গেলে জানান পরের ধাপে কী বানাচ্ছেন 👇

#বাংলায়_প্রোগ্রামিং

Address

1589 Paterbag, Kadamtali
Dhaka
1236

Alerts

Be the first to know and let us send you an email when Ifte Samul Ohy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share