12/06/2026
In Canada
ভাড়াটিয়াদের উচ্ছেদ করে $১৭,000 ক্ষতিপূরণ দিলেন বাড়ীওয়ালা
—---------------------------
প্রায় ১০ বছর ধরে যে পার্ক এক্সটেনশনের এক অ্যাপার্টমেন্টে বসবাস করছিলেন ভাড়াটিয়া মেলিসা লেক্লেয়ার ও ড্যানিয়েল ফমফাকদি নামের এক দম্পতি। মালিক Ghislain Brodeur তার মেয়ের থাকার প্রয়োজন দেখিয়ে সেটি তাদের থেকে নিয়ে নেন। কিন্তু পরে দেখা যায়, মালিকের মেয়ে সেখানে কখনও বসবাসই করেননি। বরং অল্প কিছুদিনের মধ্যেই ইউনিটটি আগের চেয়ে প্রায় $৫০০ বেশি ভাড়ায় রেন্টাল মার্কেটে উঠান।
২০২৪ সালের মে মাসে তাদের দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট ছেড়ে যেতে বাধ্য হন ভাড়াটিয়া মেলিসা লেক্লেয়ার ও ড্যানিয়েল দম্পতি। সে সময় তারা মাসে ১,১০০ ডলার ভাড়া দিতেন। কিন্তু বাসা ছাড়ার মাত্র কয়েক দিনের মধ্যেই তারা অনলাইনে দেখতে পান একই অ্যাপার্টমেন্ট ১,৫৯৫ ডলার মাসিক ভাড়ায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে তারা রেন্টাল ট্রাইব্যুনাল TAL-এ অভিযোগ করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আদালত রায় দেয় যে রেপজেশনটা “অসৎ উদ্দেশ্যে” করা হয়েছিল এবং মূল উদ্দেশ্য ছিল পুরোনো ভাড়াটিয়াদের সরিয়ে দিয়ে বেশি ভাড়ায় ইউনিটটি পুনরায় ভাড়া দেওয়া। আদালত ক্ষতিপূরণ হিসেবে দম্পতিকে প্রায় ১৭ হাজার ডলার প্রদানের নির্দেশ দেয়।
মালিক অবশ্য দাবি করেছিলেন যে ভাড়াটিয়াদের কারণে সৃষ্ট ক্ষতি মেরামতে তার $২৭k ব্যয় হয়েছে এবং সে কারণেই তার মেয়ে সেখানে থাকতে পারেননি। তবে আদালতে উপস্থাপিত নথিপত্রে দেখা যায়, প্রকৃত ব্যয়ের পরিমাণ ছিল প্রায় $৫,৭৫২, যা তার দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।