07/09/2026
বয়স ৩৫ পার করার পর বুঝলাম—জীবনে কিছু কিছু জিনিস সত্যিই বদলে যায়! 😑
• ফোনে অযথা লম্বা কথা বলার ধৈর্য নেই। সরাসরি আসল কথায় আসেন—যা বলার এক মিনিটে বলেন।
• তিন দিনের ছুটি পেলেই সুন্দরবন-বান্দরবান যাওয়ার চেয়ে বাসায় পড়ে থেকে আরামে ঘুমানো বেশি আনন্দের মনে হয়।
• কারো সঙ্গে তর্ক করার মতো এনার্জি নেই। “জ্বি, আপনিই সেরা”—বলে শান্তিতে সরে আসি।
• সবসময় জিততেই হবে—এই মানসিকতাটাও আর নেই। পরাজয় এখন বেশ স্বাভাবিক লাগে।
• অন্যের সাফল্য, ব্যর্থতা, সম্পর্ক, ঝামেলা—এসব নিয়ে দীর্ঘ গালগল্প শুনতে আর আগ্রহ হয় না।
• কাউকে বিচার করার আগ্রহ কমে গেছে। কে কেমন, সেটা তার ব্যাপার।
• “আজ আছি, কাল নেই”—এই উপলব্ধিটা মাঝে মাঝেই মাথায় ঘুরে।
• আন্দোলন, সংগ্রাম, বিপ্লব—কোনোটাই আগের মতো উত্তেজিত করে না। মনে হয়, শেষ পর্যন্ত লাউ-পটল একই বাজারেই বিক্রি হবে! 😑
• ফোনের রিংটোন শুনলেই বিরক্ত লাগে। সাইলেন্ট আর ভাইব্রেশনই এখন সবচেয়ে প্রিয়।
• রোমান্টিক সিনেমা দেখলে হাসি পায়, ভূতের সিনেমা দেখলে বিরক্তি। বয়সের সঙ্গে রুচিও বোধহয় অবসর নেয়!
• পকেটে টাকা থাকলে অদ্ভুত এক ধরনের মানসিক শান্তি আসে। 😌
• মুখের ওপর গালি দেওয়ার চেয়ে মনে মনে কয়েকটা গালি দিয়ে নেওয়াটাই বেশি শান্তির মনে হয়।
• আত্মসম্মানটা দিন দিন একটু বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
• রাগ ধরে রাখার চেয়ে ক্ষমা করে দিয়ে নিজের জীবনটাকে হালকা রাখতে ইচ্ছে করে।
• পার্টির হৈচৈ, নাচ-গান—এসব আর টানে না। এক কোণে চুপচাপ দাঁড়িয়ে অন্যদের আনন্দ দেখতেই বেশি ভালো লাগে।
• চুল-দাড়িতে পাক ধরেছে? হোক। এখন আর সেটা নিয়ে মন খারাপ হয় না।
• নিজের আনন্দের চেয়েও সন্তানের মুখের হাসি এখন অনেক বেশি আনন্দ দেয়। ❤️
• যাদের একসময় খুব ভালো মানুষ মনে হতো, তাদের অনেকের আসল রূপ এখন ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে!
• নতুন করে পড়াশোনা করার কথা শুনলেই মাথা ভার হয়ে যায়। 😑
• রাস্তায় হঠাৎ কেউ এসে বলে, “আমাকে চিনতে পারছেন?”—চেহারা পরিচিত লাগে, কিন্তু নামটা যেন মেমোরি থেকে ডিলিট!
• স্কুল-কলেজের বন্ধুদের মুখ মনে আছে, কিন্তু নাম মনে করতে গেলে মস্তিষ্ক বলে—“দুঃখিত, এই ফাইলটি পাওয়া যায়নি!” 😂
• একসময় যাদের অসম্ভব সুন্দরী মনে হতো, এখন দেখলে মনে হয়—যৌবনের বয়সে চোখেরও বোধহয় আলাদা একটা ফিল্টার থাকে! 😆
• বাংলা টয়লেটের চেয়ে ইংলিশ টয়লেট এখন বেশি পছন্দ। কারণ সেখানে বসে আরামে জীবনের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তা করা যায়! 😂
• আধুনিক বাংলা গান শুনলে মনে হয়—আবার সেই আমি-তুমি, তুমি-আমি! আর কত? এখন সুফি, গজল টাইপ গানেই কেন জানি বেশি শান্তি পাই।
• ক্রিকেটকে মাঝে মাঝে মনে হয়—মানুষ এত সময় নিয়ে এই খেলা কীভাবে দেখে! 😑
• বাংলা নাটক দেখলে অনেক সময় মনে হয় নাটক না, ভাড়ামি চলছে!
• তবে গোপাল ভাঁড় এখনো চলে। ভাতের প্লেট সামনে থাকলে গোপাল ভাঁড়ই সঙ্গী। 😂
• বলিউডের সিনেমায় গল্প খুঁজে অনেক সময় হতাশ হই, কিন্তু মালায়লাম সিনেমা দেখে মনে হয়—আচ্ছা, সিনেমায় আসলে গল্পও থাকতে পারে! 😮
• আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ-নজরুলের পাশাপাশি জীবনানন্দ দাশকে নতুন করে আবিষ্কার করছি।
আরও অনেক কিছু আছে… কিন্তু হাত ব্যথা করছে, তাই আজ আর লিখলাম না।
আজকাল ধৈর্যও আগের মতো নেই।
৩৫+ জীবন—কম কথা, কম তর্ক, বেশি শান্তি! 😑😂