Tazkia Bookshop

Tazkia Bookshop Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tazkia Bookshop, Book & Magazine Distributor, Banglabazar, Dhaka.
(2)

তাজকিয়া ( আত্মার পরিশুদ্ধি)
সব ধরনের বই আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ।

"যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ অনুসরণ করে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করেন।" — (সহিহ মুসলিম)

আলহামদুলিল্লাহ সুন্দর একটি রিভিউ চলে এলো 💝😊
26/08/2026

আলহামদুলিল্লাহ সুন্দর একটি রিভিউ চলে এলো 💝😊

ঘটনাটি পড়ছিলাম আর কাঁদছিলাম। মানুষের হিসাবে অসম্ভব মনে হলেও এমন দুয়া কবুলের  ঘটনাগুলি সত্যই কাঁদিয়ে দেয়। আমাদের অনেকের জ...
25/08/2026

ঘটনাটি পড়ছিলাম আর কাঁদছিলাম। মানুষের হিসাবে অসম্ভব মনে হলেও এমন দুয়া কবুলের ঘটনাগুলি সত্যই কাঁদিয়ে দেয়। আমাদের অনেকের জীবনে এমন ছোট বড় নানা ঘটনা আছে দুয়া কবুলের।...মক্কার একজন আলেম ক্ষু'ধার্ত অবস্থায় ঘর থেকে বের হলেন। রাস্তায় খুঁজে পেলেন একটি ব্যাগ। ব্যাগটা নিয়ে ঘরে আসলেন। খুলে দেখলেন সেটাতে একটি হীরার নেকলেস!তিনি বলেন, এমন নেকলেস আমি আমার জীবনে দেখিনি। মুহূর্তের মধ্যেই তিনি কয়েকশো কোটি টাকার মালিক!কিছুক্ষণ পর দরজায় একজন নক করলো। তিনি দরজা খুললেন। একজন বৃদ্ধ বললো, "আমি আমার একটি ব্যাগ হারিয়ে ফেলছি। সম্ভবত আশেপাশের কোথাও পড়েছে। কেউ যদি ব্যাগটি পেয়ে থাকেন, তাকে আমি ৫০০ দিনার দেবো।"৫০০ দিনার মানে কয়েক কোটি টাকা! যে ব্যক্তি ক্ষু'ধার্ত অবস্থায় রাস্তায় বের হলেন, তিনি হীরা পেলেন, হীরা ফেরত দেবার বিনিময়ে কোটি টাকার অফার পেলেন, সেই ব্যক্তি আমাদের কাছে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে না?কিন্তু, তিনি ভাবলেন অন্য কিছু। তিনি ভাবলেন, এই হীরার মালিক আমি নই, এগুলোর বিনিময়ে ৫০০ দিনার গ্রহণ করা আমার জন্য ঠিক হবে না।ফলে, বৃদ্ধকে হীরার থলেটি ফিরিয়ে দিলেন।মক্কায় জ্ঞানার্জন করতে লাগলেন। এভাবেই কয়েক বছর কেটে গেলো।একবার তিনি কয়েকজনের সাথে ভ্রমণে বের হলেন। নৌকায় ভ্রমণ করছিলেন। মাঝপথে ঝড় ওঠে। নৌকা ডুবে যায়, প্রায় সবাই মৃ'ত্যুবরণ করে।সেই আলেম কোনোরকম একটা তীরে ফিরেন। অপরিচিত দ্বীপে গিয়ে কয়েকজনের সাথে কথাবার্তা বললেন। তখন নামাজের সময় হলো। একজন তার পোশাক দেখে জিজ্ঞেস করলো, "আপনি নামাজ পড়াতে পারবেন?"তিনি বললেন, "হ্যাঁ, পারবো।"তার তেলাওয়াত শুনে সবাই মুগ্ধ। তাকে তারা ইমাম হিশেবে রেখে দিলো। তিনি কুরআন পড়তে পারতেন। সেখানকার বাচ্চাদের কুরআন শেখাতে লাগলেন। প্রতিদিন নানান উপহার-উপঢৌকন আসতে থাকে। দ্বীপের লোকেরা ইমাম সাহেবকে ছাড়তে রাজি না। এমন ইমাম পেয়ে তারা খুব খুশি।তিনিও ভাবতে লাগলেন, কই থেকে কই আসলেন? একেবারে অপরিচিত এলাকার মানুষ তাকে আপন করে নিলো। আল্লাহ তার রিযিকের কী সুন্দর ব্যবস্থা করেছেন!ইমাম সাহেব যেন তাদেরকে ছেড়ে যেতে না পারেন, সেজন্য তারা একজন ইয়াতিম মেয়ের সাথে ইমামের বিয়ে দিতে চাইলো। অনেকটা জোর করেই বিয়ে দিলো!ইমাম সাহেব বাসর রাতে স্ত্রীকে দেখে অবাক। তিনি দেখতে পেলেন স্ত্রীর গলায় সেই হীরার নেকলেস, যেটা তিনি মক্কায় ফেরত দিয়েছিলেন বৃদ্ধকে!পরদিন লোকজনকে জিজ্ঞেস করলেন, এটা কীভাবে সম্ভব?লোকজন চিৎকার করে বললো, "আল্লাহু আকবর!"এমন চিৎকারে ইমাম সাহেব ভয় পেয়ে গেলেন। লোকজন বললো, "কয়েকবছর আগে আমাদের এলাকার সম্ভ্রান্ত ব্যক্তি মক্কা থেকে ফিরে একটি ঘটনা শুনান। সেখানে এক যুবক তার হারিয়ে যাওয়া হীরের নেকলেস ফেরত দিয়েছে, যা তিনি নিজের মেয়ের জন্য কিনেছিলেন।এলাকায় ফিরে তিনি আফসোস করতে থাকেন সেই যুবকের জন্য। তিনি ইচ্ছাপো'ষণ করেন সেই যুবকের সাথে মেয়ের বিয়ে দেবেন। কিন্তু, তার আগেই তিনি ইন্তে'কাল করেন!দেখুন, আপনার তাকদীর, সেই সম্ভ্রান্ত লোকের দু'আ আপনাকে এখানে নিয়ে আসলো। আপনি সেই মেয়েকেই বিয়ে করেন, যার জন্য সেই মেয়ের বাবা দু'আ করে যান। যেই হীরার নেকলেস আপনি ফিরিয়ে দিয়েছিলেন, এখন সেই নেকলেস আপনার ঘরে!"সেই মহান আলেমের নাম ছিলো কাদিল মারিস্তান।তার মনে পড়লো কুরআনের একটি আয়াত:"ধৈর্যধারণ করো। আল্লাহ পুণ্যবানদের প্রতিদান নষ্ট করেন না!" [সূরা হুদ: ১১৫]-©️

সুখময় দাম্পত্য সিরিজ : বিয়ে থেকে বিয়ে পরবর্তী জীবনের প্রস্তুতিবিয়ে থেকে বিয়ে পরবর্তী জীবনের প্রস্তুতি নিয়ে 💝 বাগদান ও বি...
25/08/2026

সুখময় দাম্পত্য সিরিজ : বিয়ে থেকে বিয়ে পরবর্তী জীবনের প্রস্তুতি
বিয়ে থেকে বিয়ে পরবর্তী জীবনের প্রস্তুতি নিয়ে

💝 বাগদান ও বিয়ে
পাত্রী দেখা থেকে পাত্রী পছন্দ, সামাজিক প্রথা ও ইসলামি নিয়মকানুনের মাধ্যমে বিয়ের প্রস্তুতি নিয়ে প্রশ্নোত্তরের সাহায্যে পরামর্শ দেওয়া হয়েছে।
💝 পারিবারিক সুখের আয়না
বিয়ে নিয়ে বাস্তবভিত্তিক পরামর্শ এই বই। ফ্যান্টাসি কাটিয়ে বর্তমান যুগে প্রকৃত পক্ষে ইসলামি শরিয়াহ মোতাবেক বিয়ের প্রস্তুতি, জীবনসঙ্গী বাছাই, বিয়ে, প্যারেন্টিং, স্বামী-স্ত্রীর বোঝাপড়া সহ দাম্পত্য জীবন মধুর করতে যা যা প্রয়োজন, সে সকল ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে।
💝 স্ত্রীদের সাথে নবি ও মনীষীদের আচরণ
এটি মূলত পরিবার ব্যবস্থাপনার বই। স্ত্রীদের সাথে নবি ও মনীষীরা যেমন আচরণ করতেন, সেই আচরণের প্রতিচ্ছবি। আন্ডারস্ট্যান্ডিং পার্টনার হতে এই বইটি খুবই সাহায্য করবে।

প্রকাশনী:মাকতাবাতুন নূর

সুবহানাল্লাহ ❤️
24/08/2026

সুবহানাল্লাহ ❤️

ইয়া আল্লাহ 💚
24/08/2026

ইয়া আল্লাহ 💚

🔥 আসুন, একটা চ্যালেঞ্জ নিই!দাম্পত্য জীবনে কমবেশি দুঃখ-কষ্ট, ভুল বোঝাবুঝি থাকতেই পারে। কিন্তু যদি অশান্তি নিত্যদিনের সঙ্গ...
24/08/2026

🔥 আসুন, একটা চ্যালেঞ্জ নিই!
দাম্পত্য জীবনে কমবেশি দুঃখ-কষ্ট, ভুল বোঝাবুঝি থাকতেই পারে। কিন্তু যদি অশান্তি নিত্যদিনের সঙ্গী হয়ে যায়, তাহলে সেটাকে আর স্বাভাবিক বলা চলে না।
যাদের সংসারে প্রায় সবসময়ই অশান্তি লেগে থাকে, স্বামী-স্ত্রীর মধ্যে বোঝাপড়া কমে গেছে কিংবা ভালোবাসার জায়গায় তৈরি হয়েছে দূরত্ব—তাদের জন্য এই দুটি বই হতে পারে দারুণ একটি সহায়ক পাঠ। ❤️
📚 বই দুটির পরামর্শ ও দিকনির্দেশনা অনুসরণ করে ইনশাআল্লাহ আপনার দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
আর হ্যাঁ, আসুন চ্যালেঞ্জটা আরও সাহসী করি! 😍
বই দুটি পড়ার পর যথাযথভাবে প্রয়োগ করেও যদি আপনার সমস্যার সমাধানে কোনো উপকার না পান, তাহলে ইনশাআল্লাহ আমরা ডাবল টাকা ফেরত দেওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করছি।
আপনার সংসারের শান্তির জন্য একবার চেষ্টা করে দেখুন।
হয়তো এই দুটি বই-ই হয়ে উঠবে আপনার দাম্পত্য জীবনের নতুন শুরুর একটি মাধ্যম। ❤️
📩 বিস্তারিত জানতে ইনবক্স করুন।

ছেলে নে'শা করে— বিয়ে দিয়ে দিন!মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে— বিয়ে দিয়ে দিন!ছেলে কর্মজীবী নয়— বিয়ে দিয়ে দিন!ছেলে নামাজ পড...
24/08/2026

ছেলে নে'শা করে— বিয়ে দিয়ে দিন!মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে— বিয়ে দিয়ে দিন!ছেলে কর্মজীবী নয়— বিয়ে দিয়ে দিন!ছেলে নামাজ পড়ে না— বিয়ে দিয়ে দিন!মেয়ের চরিত্রে সম'স্যা— বিয়ে দিয়ে দিন!ছেলে বখে গেছে— বিয়ে দিয়ে দিন!মোবাইল আস'ক্ত— বিয়ে দিয়ে দিন!প'র্নোগ্রা'ফিতে আস'ক্ত— বিয়ে দিয়ে দিন!মেয়ে অ'বাধ সম্পর্ক করছে— বিয়ে দিয়ে দিন!ছেলে দায়িত্ব'জ্ঞানহীন— বিয়ে দিয়ে দিন!রাগী স্বভাব— বিয়ে দিয়ে দিন!অলস ও বেকার— বিয়ে দিয়ে দিন!সংসার চালানোর সামর্থ্য নেই— বিয়ে দিয়ে দিন!যেন বিয়ে কোনো মানুষকে পরিবর্তনের যাদুকরী ওষুধ!বাস্তবতা হলো, বিয়ে কোনো চিকিৎসা নয়; বরং একটি বড় দায়িত্ব ও আমানত। নিজের সমস্যার বোঝা আরেকজন নির্দোষ মানুষের কাঁধে চাপিয়ে দেওয়ার নাম বিয়ে নয়।হ্যাঁ, দ্বীনের পথে চলা, চারিত্রিক পবিত্রতা রক্ষা করা এবং হা'রামে প'তিত হওয়া থেকে বাঁচার উদ্দেশ্যে বিয়ে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে চায় না, দায়িত্ব নিতে শেখেনি, আল্লাহর হুকুম মানতে প্রস্তুত নয়— তার সমস্যা শুধুমাত্র বিয়ে করিয়ে সমাধান হয়ে যাবে, এমন ধারণার কোনো ভিত্তি নেই।বিয়ের আগে প্রয়োজন তাওবা, আত্মশু'দ্ধি, ঈমানের মজবুতি, দায়িত্ববোধ এবং নিজেকে সংশোধনের আন্তরিক চেষ্টা। এরপর বিয়ে হবে বরকতের কারণ, ইং শা আল্লাহ।আল্লাহ তা'আলা আমাদের সমাজকে এই ভুল ধারণা ও গোঁড়ামি থেকে হেফাজত করুন। আমীন।লেখা : রাক্বী রাহাত আল-আহনাফ

❤️
24/08/2026

❤️

আলহামদুলিল্লাহ প্রিয় কাস্টমারের দেওয়া অনেক সুন্দর একটি রিভিউ 😊💝
23/08/2026

আলহামদুলিল্লাহ প্রিয় কাস্টমারের দেওয়া অনেক সুন্দর একটি রিভিউ 😊💝

আপনার সন্তান কি জানে জামা পরার সময় কোন হাত আগে দিতে হয়? খাবার শুরুর আগে কী বলতে হয়? ঘরে ঢোকার আদব কী?"এক টুকরা আদব" ব...
23/08/2026

আপনার সন্তান কি জানে জামা পরার সময় কোন হাত আগে দিতে হয়? খাবার শুরুর আগে কী বলতে হয়? ঘরে ঢোকার আদব কী?
"এক টুকরা আদব" বইয়ে ছোট্ট ছোট্ট গল্পের মাধ্যমে দেওয়া হয়েছে প্রতিদিনের এমন ২৭টি আদব, যা শিশুরা খুব সহজেই আয়ত্ত করে ফেলবে। আর বইয়ের আকর্ষণীয় ছবিগুলোর কারণে বাচ্চারা নিজে থেকেই পড়ার প্রতি আগ্রহী হয়ে উঠবে।

Address

Banglabazar
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Tazkia Bookshop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share