11/06/2026
যেদিন একটা গুলি দীপ্ত সাহার পেটের ডানপাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে গিয়েছিলো, সেদিন ওরা উল্লাস করেছিলো, উদযাপন করেছিলো । কেউ তাদের বাধা দেয়নি ।
বাচ্চার জন্য দুধ আনতে গিয়েছিলো ৮ বছর আগে রাজনীতি ছেড়ে দেয়া প্রতিবন্ধী মাসুদ, বিনোদপুর বাজারে তাকে রাস্তায় জনসমক্ষে লাঠি ও রড দিয়ে পিটিয়ে তার কৃত্রিম পা খুলে দূরে ফেলে দেয়া হয়েছিলো, তারপর সাপের মতো পেটাতে পেটাতে হত্যা করেছিলো একদল জুলাইযোদ্ধা, মৃত্যুর আগে খুনীদের কাছে একটু পানি চেয়েছিলো পানি দেয়নি ।
তফাজ্জলকে তো খুন করা হলো রীতিমত ভাত খাইয়ে । পৃথিবীর ইতিহাসে এমন দুর্লভ ঘটনা আর কোথাও নেই । এক থালা ভাতের দাম, জুলাই বিপ্লবীরা তফাজ্জলের জীবন দিয়ে উঠিয়েছিলো সেদিন ।
ওরা সেদিন উল্লাসকারীদের নিয়ে বিব্রত হয়নি, তাদের ভর্ৎসনা করেনি । তাদেরকে শিষ্টাচার শেখায়নি । বলেনি, এটা বিপ্লব নয়! নিরস্ত্র মানুষকে একা পেয়ে খুন করা বিপ্লবীর কাজ হতে পারে না...
কিন্তু সেই বিপ্লবীগোষ্ঠীর কাউকে, দুএকটা চড় থাপ্পর দিলেই, সুশীলরা কষ্ট পান, অনেক কষ্ট পান । সেটা পেতেই পারেন । মনে হতে পারে, "মিষ্টি চেহারার ছেলে" । কিন্তু এই 'মিষ্টি' চেহারার ভদ্র বিপ্লবীরা যখন পুলিশকে মেরে ফ্লাইওভারে ঝুলিয়ে রেখেছিলো, তখন তাদের ভদ্রতাই বা কোথায় ছিলো সৃষ্টিকর্তা জানে ।
আমাদের এমনই কপাল, কেউ মরলেও চোখের পানি ঝরে না, কিন্তু কেউ একটা চড় খেলেও দুই চোখ দিয়ে তিস্তা গঙ্গা বয়ে যায়...
এনজিওগ্রাম সরকারের ১৮ মাসে, একের পর এক নিরীহ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগ কর্মী যখন মরলো, তখনও তাদের মনে হয়নি - এ তো অন্যায়! ওয়েল, "ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগ তো মানুষ নয়" - কিন্তু যখন একটা দেশে ৬০০টা শিশু হামে মারা গেলো, তখনও কি মনে হলো না যে বড় "অশ্লীল অসভ্যতা" করে গিয়েছে প্রাণপ্রিয় এনজিওগ্রাম সরকার?
আজকে ওরা চড় থাপ্পরের ভিডিও দেখে মানসিকভাবে সুস্থ থাকতে পারছেন না, হিউমিলিয়েশনটা কল্পনা করতে পারছেন না । চড় থাপ্পর দেয়াটা সন্ত্রাসী কাজ হলে, খুন করাটা কি? বিপ্লব?
ওগো মানবতা, তুমি কেন এতো সিলেক্টিভ হলে?