News Post

News Post Official page of "newspost24.com" the leading Bengali online news media of Bangladesh.
(6)

প্রধানমন্ত্রীর নীতি ও কৌশলবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান রোববার (১৪ জুন) সন্ধ্যায় ভারতের নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন...
15/06/2026

প্রধানমন্ত্রীর নীতি ও কৌশলবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান রোববার (১৪ জুন) সন্ধ্যায় ভারতের নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তবে বিমানবন্দরে অবতরণের পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ জাহেদ উর রহমানকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষা করায়। দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি বলে অভিযোগ।

যদিও পরে উচ্চপর্যায়ের নির্দেশনায় তাকে প্রবেশের অনুমতি দিলেও দিল্লিতে অবস্থান না করে কলম্বো হয়ে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সোমবার থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে তার অংশগ্রহণের জন্য দিল্লি গিয়েছিলেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তার সফর সম্পর্কে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল। গত শুক্রবার এ বিষয়ে কূটনীতিক চিঠি পাঠানো হয়। পাশাপাশি বাংলাদেশ হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ফোনেও যোগাযোগ করেন। তারপরও অনাকাঙ্ক্ষিতভাবে রহস্যজনক এই ঘটনা ঘটেছে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানাচ্ছে, ‘এর আগে ডা. জাহেদ উর রহমানের নাম ওয়াচলিস্টে ছিল। তবে পরে তা সরিয়ে দেওয়া হয়েছিল ওয়াচলিস্ট থেকে। তবে ইমিগ্রেশনের ওয়াচলিস্টে তবুও থেকে গিয়েছিল তার নাম। এটা প্রশাসনিক জটিলতার কারণেই ঘটেছে। এবং এর জন্যেই জাহেদকে বিমানবন্দরে অপেক্ষা করতে বলা হয়েছিল। পরে অবশ্য জটিলতা কেটে গেলে জাহেদকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল।’

প্রতিবেদনে আরও বলা হয়, ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন দুই দেশের সম্পর্ক নানা কারণে সংবেদনশীল পর্যায়ে রয়েছে। বাংলাদেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তথাকথিত ‘পুশ ব্যাক’ বা অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর অভিযোগ নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। নিজেদের নাগরিকদের অনেক ক্ষেত্রেই ফেরাচ্ছে না বিজিবি। আবার সীমান্তে পাচার রুখতে ব্যর্থ বিজিবি। এই আবহে বাংলাদেশি পাচারকারীদের অনুপ্রবেশ রুখতে বিএসএফ গুলি চালালেও ঢাকা আপত্তি জানাচ্ছে।

হিন্দুস্তান টাইমস তাদের প্রতিবেদনে উল্লেখ করে, ভারত-বাংলাদেশ সম্পর্ক এমনিতেই গত কয়েক মাস ধরে একাধিক ইস্যুতে টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। সীমান্তে পুশ ব্যাক বিতর্ক, কাঁটাতার নির্মাণ নিয়ে বিরোধ, বাংলাদেশে ভারত-বিরোধী বিক্ষোভ ও দুই দেশের কূটনীতিক অবস্থানের পার্থক্যের আবহে এবার নতুন করে আলোচনায় এলো দিল্লি বিমানবন্দরের একটি ঘটনা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার কাছে কোনো কূটনীতিক পাসপোর্ট ছিল না, তার কাছে সার্কের স্টিকারযুক্ত সাধারণ সবুজ পাসপোর্ট ছিল। তবে জাহেদ উর রহমানের সফরের বিষয়টি জানিয়ে এর আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনীতিক পত্র (নোট ভারবাল) পাঠিয়েছিল নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

রোববার বিকেলে তাকে অভ্যর্থনা জানাতে নিজে দিল্লি বিমানবন্দরে গিয়েছিলেন বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ‘উচ্চপর্যায়ের হস্তক্ষেপে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রবেশের অনুমতি দেয়। তবে উপদেষ্টা দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।’

আওয়ামী লীগের মতো একটি বড় দলের কর্মকাণ্ড নিষিদ্ধ রেখে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয়...
15/06/2026

আওয়ামী লীগের মতো একটি বড় দলের কর্মকাণ্ড নিষিদ্ধ রেখে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আজ সোমবার সকালে রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০২৬-২৭ অর্থ বছরে প্রস্তাবিত বাজেট বিষয়ে প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

জি এম কাদের বলেন, দেশের অর্থনীতিকে বাঁচাতে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আনার বিকল্প নেই। আওয়ামী লীগের মত একটি বড় দলের কর্মকাণ্ড নিষিদ্ধ রেখে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আনা সম্ভব নয়। এত বৃহৎ জনগোষ্ঠীকে অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রেখে দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়া কোনভাবেই যাবে না।

পাবনার আতাইকুলায় স্কুলশিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে  যুবদল নেতা আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন)...
15/06/2026

পাবনার আতাইকুলায় স্কুলশিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে যুবদল নেতা আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) ভোরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আতাইকুলা থানা পুলিশ।


গ্রেপ্তার আবুল কাশেম পাবনার আতাইকুলা থানা এলাকার আড়িয়াডাঙ্গী গ্রামের মৃত নিজামুদ্দিন শেখের ছেলে এবং আর-আতাইকুলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিষয়টি নিশ্চিত করে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান বলেন, ‘তথ্য-প্রযুক্তির সহায়তায় আমরা গতকাল রবিবার সারা রাত অভিযান চালিয়েছি। ভোরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকা থেকে আমরা তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছি। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খুলনার পাইকগাছায় এক মসজিদের ইমাম ও মাদরাসার কর্মচারীকে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করার ঘটনাকে কেন্দ্র করে এলা...
15/06/2026

খুলনার পাইকগাছায় এক মসজিদের ইমাম ও মাদরাসার কর্মচারীকে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে মানববন্ধন করে অভিযুক্তের চাকরিচ্যুতির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

রোববার (১৪ জুন) দুপুরে শান্তা বাজার সড়কে শিবসা সামাজিক যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশ নেন স্থানীয় শতাধিক মানুষ।

বক্তারা অভিযোগ করেন, আলমশাহী মসজিদের ইমাম ও শান্তা নুরুল হক দাখিল মাদরাসার কর্মচারী মোস্তাকুল মোড়ল দীর্ঘদিন ধরে এক গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত ছিলেন।

স্থানীয়দের দাবি, গত বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূর স্বামী বাড়ি থেকে আপত্তিকর অবস্থায় মোস্তাকুলকে হাতেনাতে আটক করা হয়। পরে স্থানীয়রা তাদের পুলিশে সোপর্দ করেন।

15/06/2026

রাজনৈতিক প্রতিহিংসার বলি হচ্ছেন দেশের অসহায় গৃহহীন পরিবার।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের ওপর কৃতজ্ঞ থাকা উচিত বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট...
15/06/2026

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের ওপর কৃতজ্ঞ থাকা উচিত বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকে থাকতে পারত না।

সম্প্রতি ইরানের সঙ্গে সমঝোতার ঘোষণা দেওয়ার পর নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

নেতানিয়াহুর সমালোচনা করে তিনি বলেন, লেবাননে ইসরাইলের হামলা চূড়ান্ত চুক্তিকে প্রায় ভেস্তে দিতে বসেছিল।
পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্প বলেন, ‘তিনি খুবই কঠিন একজন মানুষ।’
পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

তিনি আরও বলেন, ‘সত্যি বলতে, এজন্য তার আমাদের প্রতি খুবই কৃতজ্ঞ থাকা উচিত। কারণ ইরানের যদি পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে ইসরাইল দুই ঘণ্টাও টিকে থাকতে পারত না।’

ট্রাম্প সতর্ক করে বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে হামলা চালাতে পারে।

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার ঘটনায় পাঁচ অস্ত্রধারীকে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ অভিযান...
15/06/2026

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার ঘটনায় পাঁচ অস্ত্রধারীকে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি। গতকাল রোববার রাত ১০টায় প্রতিবেদন লেখাকালীন এ ঘটনায় মামলা হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান গ্রুপের সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটায়। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা গেছে। এর মধ্যে তিনজনের হাতে ছিল পিস্তল, দুজনের কাছে শটগান।

ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, চট্টগ্রামের ত্রাস হিসেবে পরিচিত বড় সাজ্জাদ বাহিনীর অনুগত রায়হান বাহিনীর সদস্যরা মাকসুদুল হক হত্যা মিশনে অংশ নেয়। এর মধ্যে পাঁচ অস্ত্রধারীকে চিহ্নিত করা গেছে। তারা হলো– রাউজানের কদলপুরের মোহাম্মদ ইলিয়াস ওরফে দামা ইলিয়াস, দিদারুল আলম ওরফে দিদার, রাউজান পৌরসভার ফরেস্ট অফিস এলাকার মোহাম্মদ ইউসুফ, রাউজান সদর ইউনিয়নের পূর্ব রাউজান এলাকার মোহাম্মদ জাহেদ ও মোহাম্মদ আবছার। এর মধ্যে ইলিয়াস ও দিদারুল প্রথমে মাকসুদুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে ইউসুফ, জাহেদ ও আবছার দৌড়ে গিয়ে তাকে লক্ষ্য করে আরও কয়েকটি গুলি ছোড়ে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ভিডিও ফুটেজ ও বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে খুনিদের শনাক্ত করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে তাদের পরিচয় প্রকাশ করা সম্ভব নয়।

15/06/2026

অনুমোদন ছাড়াই পদ্মা সেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি।

'আওয়ামী লীগের জনপ্রিয়তা নেই যারা বলে, তারা বোকার স্বর্গে বসবাস করছে।'
15/06/2026

'আওয়ামী লীগের জনপ্রিয়তা নেই যারা বলে, তারা বোকার স্বর্গে বসবাস করছে।'

ইউরোপের চার দেশ ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জা...
15/06/2026

ইউরোপের চার দেশ ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এক বিবৃতিতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি রোববার (১৪ জুন) জানিয়েছে, আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের চুক্তি হওয়ার পর ইরানের পরমাণু কর্মসূচির পদক্ষেপের ওপর ভিত্তি করে তারা দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে প্রস্তুত।

যৌথ বিবৃতিতে দেশগুলোর নেতারা বলেছেন, ‘ইরান যেন কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, আমরা সে লক্ষ্যে আমেরিকা, ইরান এবং আইএইএর সঙ্গে কাজ করতে সম্পূর্ণ প্রস্তুত।’

Address

65/4/Topkhana Road
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when News Post posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Post:

Share