Kolom Pother Alo

Call Directions

Kolom Pother Alo It has some educational site for all kinds of people.....

04/09/2026
দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাবার্ষিকী বা ‘ইয়াওমে দাওয়াতে ইসলামী’। পুরো দুনিয়াজুড়ে দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্...
04/09/2026

দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাবার্ষিকী বা ‘ইয়াওমে দাওয়াতে ইসলামী’। পুরো দুনিয়াজুড়ে দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাতের আলোচনা এবং প্রশংসা হচ্ছিল। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল মাদানী মুজাকারায় তাঁকে একনজর দেখার জন্য।

কিন্তু তিনি সবাইকে অবাক করে দিয়ে ক্যামেরার সামনে এলেন না। যাঁর আসার কথা ছিল সবার আগে, যাঁর প্রশংসায় সবাই পঞ্চমুখ, তিনি ক্যামেরার আড়াল থেকে এমন এক আবেগঘন বার্তা দিলেন যা সবার হৃদয়কে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে।

ভিডিও বার্তায় তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন:

"السلام عليكم ورحمة الله وبركاته
সত্যি বলতে... আজ ইয়াওমে দাওয়াতে ইসলামীর এই আয়োজনে আমার আসার ইচ্ছা তো ছিলই। কিন্তু এই পোস্টটি হৃদয়কে অস্থির করে তুলেছে, চোখ অশ্রুসজল হয়ে গেছে। এটি তো একেবারেই আমার সম্পর্কে। আজই কেউ একজন এটি আমাকে পাঠিয়েছে। আর এখন এই মুহূর্তে এটি আমার সামনে।"

তিনি মূলত একটি আরবি উক্তির কথা বলছিলেন, যা তাঁকে গভীরভাবে ভাবিয়ে তুলেছিল। তিনি সেই উক্তিটি পড়ে শোনান:

"তোমরা কি জানো যে ভয়ংকর জিনিসটি কী? তা হলো, মানুষ পূর্ব ও পশ্চিমে তোমার প্রশংসা করে আর তুমি আল্লাহ তাআলার কাছে কিছুই নও!"

এই কথাটি আমির আহলে সুন্নাতের মনে এতটা গভীর প্রভাব ফেলেছে যে তিনি ক্যামেরার সামনে আসতে ভয় পাচ্ছিলেন। তিনি তাঁর অনুভূতির কথা প্রকাশ করে বলেন:

"আমার ভয় লেগে গেছে। এটি যেন আমার সম্পর্কেই কেউ পাঠিয়েছে। খুব ভালো একটি বিষয় পাঠিয়েছে আমাকে এবং একদম সঠিক সময়ে পাঠিয়েছে। আমার জন্য এর মাঝে শিক্ষণীয় লাখো মাদানী ফুল রয়েছে। আমি ভেবে ভেবে... আমার মস্তিষ্ক কাজ করছে না, আমি কী করব! কারণ আমি সেখানে গেলে... এটি তো আমার প্রশংসার দিনও, তাই না। তাই আমার প্রচুর প্রশংসা করা হবে। আমি গেলে নানা ধরনের বার্তা আসবে। তারপর যারা উপস্থিত থাকবে, তারাও তো স্বাভাবিকভাবেই আমার ফজিলত বর্ণনা করবে।"

একটু ভেবে দেখুন, যাঁর কোটি কোটি অনুসারী, যাঁর দাওয়াতে লাখো মানুষ গুনাহের পথ ছেড়ে দ্বীনের পথে ফিরেছে, তাঁর অন্তরে আল্লাহর কত ভয়! প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে তিনি সামনে এলে সবাই তাঁর প্রশংসা করবে, কিন্তু আল্লাহর ভয়ে তাঁর অন্তর কেঁপে উঠেছে। দুনিয়ার মানুষের প্রশংসার চেয়ে আল্লাহর দরবারে নিজের অবস্থান নিয়ে তিনি বেশি চিন্তিত।

আর আমরা সামান্য একটু প্রশংসা পেলেই অহংকারে মেতে উঠি। এই ঘটনাটিতে আমাদের সবার জন্য অনেক বড় শিক্ষণীয় মাদানী ফুল রয়েছে। আল্লাহ তাআলা আমির আহলে সুন্নাতকে সুস্থ রাখুন এবং তাঁর নেক হায়াত দারাজ করুন। আমিন। #

16/12/2025

যাদের ত্যাগে এই জমিন পেয়েছি সেই সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

Address

Dhaka
09854

Telephone

01681510727

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kolom Pother Alo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share