News Times BD

News Times BD Fearless Journalism

From campus to country

বিএনপি বিটের সাংবাদিকদের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভায় বিশিষ্ট সাংবাদিক শফিউল আলম দোলনসহ প্রবীন সাংবাদিকগণ১৬ জুন ২০২...
22/06/2026

বিএনপি বিটের সাংবাদিকদের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভায় বিশিষ্ট সাংবাদিক শফিউল আলম দোলনসহ প্রবীন সাংবাদিকগণ

১৬ জুন ২০২৬

দুবাইয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদ গ্রেপ্তার।_______________________________বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ...
14/06/2026

দুবাইয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদ গ্রেপ্তার।
_______________________________
বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ।

বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলার সূত্র ধরে ইন্টারপোলের সহায়তায় এই গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, গত ১২ জুন পাঠানো একটি চিঠির মাধ্যমে বাংলাদেশি কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানতে পারে।

ঘটনাটি নিয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা না হলেও, বেনজীর আহমেদের বিরুদ্ধে চলমান দুর্নীতির তদন্ত ও মামলার প্রেক্ষাপটেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আগামী ১ জুলাই থ...
17/05/2026

সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আগামী ১ জুলাই থেকেই নতুন এই বেতন কাঠামো কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পুরো পে-স্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে বলে হিসাব রয়েছে। এই বিশাল আর্থিক চাপ এবং মূল্যস্ফীতির ঝুঁকি সামলাতে একসঙ্গে নয়, তিনটি ধাপে এটি বাস্তবায়নের কৌশল নিয়েছে সরকার। প্রথম ধাপেই বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ দেওয়া হবে, যার জন্য আসন্ন বাজেটে ৩০ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ রাখার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

গত বুধ ও বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত উচ্চপর্যায়ের ধারাবাহিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। টানা দুদিনের এই আলোচনায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন পে-স্কেলের রূপরেখা, খাতভিত্তিক বরাদ্দ এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর আহরণের সার্বিক চিত্র প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। সব দিক পর্যালোচনার পর প্রধানমন্ত্রী নতুন বেতন কাঠামো চালুর বিষয়ে চূড়ান্ত সবুজ সংকেত দেন।

অর্থ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, 'প্রধানমন্ত্রী আগামী ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল বাস্তবায়নের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। ফলে জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা নতুন কাঠামোতে বেতন পাবেন, এ নিয়ে এখন আর কোনো সংশয় নেই।' অর্থমন্ত্রীর আসন্ন বাজেট বক্তৃতার খসড়াতেও এই ধাপে ধাপে বাস্তবায়নের পুরো কর্মপরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, নতুন পে-স্কেলের প্রস্তাব পুরোপুরি কার্যকর করতে সরকারের অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন। এই বিশাল ব্যয়ের চাপ সামলাতেই সরকার কৌশলগতভাবে ধাপে ধাপে এগোনোর সিদ্ধান্ত নিয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী অর্থবছর থেকেই নতুন বেতন কাঠামোর অধীনে কর্মকর্তা-কর্মচারীদের বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর করা হবে। এ জন্য আসন্ন বাজেটে ৩০ হাজার কোটি টাকার বেশি অতিরিক্ত বরাদ্দ রাখার প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপে মূল বেতনের বাকি ৫০ শতাংশ কার্যকর করা হবে এবং তৃতীয় ধাপে মূল বেতনের সঙ্গে বিভিন্ন আনুষঙ্গিক ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা পুরোপুরি সমন্বয় করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, তিন বছরে ধাপে ধাপে বাস্তবায়নের ফলে দেশের সামগ্রিক বাজারে মূল্যস্ফীতির ওপর নতুন করে কোনো চাপ পড়বে না এবং সরকারের নগদ অর্থায়ন ব্যবস্থাপনাও অনেক সহজ হবে।


13/05/2026

ভারতের একটা মিসাইল আটকানোর ক্ষমতাও বাংলাদেশের নেই




বিদেশগামী ভিসা প্রক্রিয়া সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
12/05/2026

বিদেশগামী ভিসা প্রক্রিয়া সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

Home অর্থ-বাণিজ্য বিদেশগামী ভিসা প্রক্রিয়া সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের অর্থ-বাণিজ্যব্যাংক ও বীমাসর.....

Address

Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when News Times BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Times BD:

Shortcuts

Share