Hafez Muhammad Ahsan Ullah

Hafez Muhammad Ahsan Ullah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hafez Muhammad Ahsan Ullah, Nakhalpara, Tejgaon, Dhaka.

হাফেজ মোঃ আহসান উল্লাহ
মজলিসে শুরা সদস্য, ঢাকা মহানগরী উত্তর
আমীর, তেজগাঁও থানা উত্তর
বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সভাপতি- ওয়েলফেয়ার অব হিউম্যানিটি
২৫নং ওয়ার্ড কাউন্সিলর নমিনি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

মাসব্যাপী কেন্দ্র ঘোষিত দাওয়াতি গণসংযোগ কর্মসূচি পালনপূর্ব নাখালপাড়া ও শাহিনবাগ
13/09/2026

মাসব্যাপী কেন্দ্র ঘোষিত দাওয়াতি গণসংযোগ কর্মসূচি পালন

পূর্ব নাখালপাড়া ও শাহিনবাগ

মাসব্যাপী কেন্দ্র ঘোষিত দাওয়াতি গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে তেজগাঁও থানা উত্তরের সম্মানিত আমীর ও ২৫ নং ওয়ার্ডের কাউন্...
12/09/2026

মাসব্যাপী কেন্দ্র ঘোষিত দাওয়াতি গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে তেজগাঁও থানা উত্তরের সম্মানিত আমীর ও ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর নমিনি হাফেজ মোঃ আহসান উল্লাহর নেতৃত্বে পূর্ব নাখালপাড়া এলাকায় দাওয়াতি গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা হয়।

--------------
এডমিন

09/09/2026

৬ দফা দাবি আদায়ে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ।

পশ্চিম নাখালপাড়ায় সাকার মেশিনে বর্জ্য অপসারণ: সুয়ারেজ ব্লকেজ মুক্ত হওয়ায় স্বস্তিতে এলাকাবাসী।ঢাকা | ০৪ সেপ্টেম্বর ২...
04/09/2026

পশ্চিম নাখালপাড়ায় সাকার মেশিনে বর্জ্য অপসারণ: সুয়ারেজ ব্লকেজ মুক্ত হওয়ায় স্বস্তিতে এলাকাবাসী।

ঢাকা | ০৪ সেপ্টেম্বর ২০২৬

দীর্ঘদিনের সুয়ারেজ ব্লকেজ দূর করে অবশেষে স্বাভাবিক হলো তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়া ১১ নং গলির পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। ভারী সাকার মেশিনের মাধ্যমে অত্যন্ত দক্ষতার সাথে ড্রেনের জমে থাকা বর্জ্য ও ড্রেন ব্লকেজ অপসারণের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-৩ এর বর্জ্য ও ড্রেন ব্যবস্থাপনা বিভাগের সার্বিক পরিচালনায় এই পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ড্রেন নিষ্কাশন কার্যক্রম সম্পন্ন হয়।

শুরু থেকেই স্থানীয় বাসিন্দাদের এই সমস্যা সমাধানে উদ্যোগী ভূমিকা পালন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তেজগাঁও থানা উত্তরের আমীর ও ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর নমিনি হাফেজ মোঃ আহসান উল্লাহ। তার নিরলস প্রচেষ্টা, সিটি কর্পোরেশনের সাথে প্রয়োজনীয় যোগাযোগ ও সরজমিনে তদারকির ফলেই দ্রুততম সময়ে সাকার মেশিনের সাহায্যে সুয়ারেজ লাইনের স্থবিরতা দূর করা সম্ভব হয়েছে।

কাজ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হাফেজ মোঃ আহসান উল্লাহ বলেন, "১১ নং গলির জমাটবদ্ধ ড্রেনেজ ব্যবস্থার কারণে স্থানীয় বাসিন্দারা অনেক দিন ধরে কষ্ট পাচ্ছিলেন। জনগণের নাগরিক কষ্ট দূর করাই আমাদের প্রধান দায়িত্ব। সুয়ারেজ লাইন সচল হওয়ায় এখন থেকে জলাবদ্ধতা ও দুর্গন্ধের সমস্যা থাকবে না। একটি পরিচ্ছন্ন, পরিপাটি ও বাসযোগ্য ২৫ নং ওয়ার্ড উপহার দিতে আমাদের এই সেবা ও জনকল্যাণমূলক চেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

পুরো কার্যক্রম সফল করতে স্থানীয় বাসিন্দাদের মধ্য থেকে সক্রিয় সহযোগিতা করেন মোহাম্মদ আব্দুল মোমেন, নাসির উদ্দীন, আব্দুল আজিজ, আলমগীর হোসেন, কুদরতে খোদা অপু এবং মোসলেহ উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ও স্থানীয় ব্যক্তিবর্গ। দীর্ঘদিন পর সুয়ারেজ ব্যবস্থা পুরোপুরি সচল হওয়ায় স্থানীয় অধিবাসীরা স্বস্তি প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন।

_এডমিন

#আহসানউল্লাহ্ #নাখালপাড়া #পশ্চিমনাখালপাড়া #ওয়ার্ড২৫

04/09/2026

চট্টগ্রাম লং মার্চকে স্বাগত জানিয়ে তেজগাঁও জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন তেজগাঁও থানা উত্তরের সম্মানিত আমীর ও ২৫নং ওয়ার্ড কাউন্সিলর নমিনি হাফেজ মোঃ আহসান উল্লাহ।

_এডমিন
#আহসানউল্লাহ্ #নাখালপাড়া

চলো চলো সবাই লংমার্চেআগামীকাল ৫ সেপ্টেম্বর (শনিবার) ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সফল করুন।
04/09/2026

চলো চলো সবাই লংমার্চে

আগামীকাল ৫ সেপ্টেম্বর (শনিবার) ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সফল করুন।

চট্টগ্রাম লং মার্চকে স্বাগত জানিয়ে তেজগাঁওয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশঢাকা | ০৩ সেপ্টেম্বর ২০২৬গণভোটের গণরায় ...
04/09/2026

চট্টগ্রাম লং মার্চকে স্বাগত জানিয়ে তেজগাঁওয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঢাকা | ০৩ সেপ্টেম্বর ২০২৬

গণভোটের গণরায় বাস্তবায়নসহ ৬ দফা দাবি আদায়ে আগামী ৫ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিতব্য ঢাকা টু চট্টগ্রাম লং মার্চ'কে স্বাগত জানিয়ে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তেজগাঁও থানা উত্তর।

৩ সেপ্টেম্বর মিছিলটি রাজধানীর তেজগাঁওস্থ নাবিস্কো মোড় থেকে শুরু হয়। পরে মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ গলি প্রদক্ষিণ করে নাখালপাড়া রেলক্রসিং হয়ে লুকাস মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন তেজগাঁও থানা উত্তরের আমীর ও ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর নমিনি হাফেজ মোঃ আহসান উল্লাহ।

সমাবেশে সভাপতির বক্তব্যে হাফেজ মোঃ আহসান উল্লাহ বলেন, "জনগণের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও গণভোটের ঐতিহাসিক রায়কে বাস্তবায়ন করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১দল এই লং মার্চের ডাক দিয়েছে। ৬ দফা দাবি কোনো একক দলের নয়, বরং এটি দেশের সর্বস্তরের মানুষের মৌলিক অধিকার আদায়ের দাবি। আগামী ৫ সেপ্টেম্বরের লং মার্চ হবে এ দেশের শোষিত মানুষের অধিকার আদায়ের এক ঐতিহাসিক গণজাগরণ। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই—জনগণের ন্যায়সংগত দাবি না মানা পর্যন্ত রাজপথে আমাদের এই ধারাবাহিক গণসংগ্রাম ও কর্মসূচি অব্যাহত থাকবে।"

মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন তেজগাঁও থানা উত্তর জামায়াতের সেক্রেটারি আর্কিটেক্ট রাসিবুল হক নাসিফ, থানা কর্মপরিষদ সদস্য ইঞ্জি. মহসিন খান, ওয়ার্ড সভাপতি মোঃ আমিনুল ইসলাম, নোমান উদ্দিন, মাস্টার নজরুল ইসলাম এবং শ্রমিক নেতা কাজী মুজিবুর রহমানসহ থানা ও ওয়ার্ডের সর্বস্তরের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।

_এডমিন

02/09/2026

চলো চলো সবাই লংমার্চে

আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ নিয়ে থিম সং

ছাপড়া মসজিদ এলাকায় সড়ক পুনর্নির্মাণ সম্পন্ন: ভোগান্তি দূর হওয়ায় স্বস্তিতে নাখালপাড়াবাসী।ঢাকা | ৩১শে আগস্ট ২০২৬তেজগ...
30/08/2026

ছাপড়া মসজিদ এলাকায় সড়ক পুনর্নির্মাণ সম্পন্ন: ভোগান্তি দূর হওয়ায় স্বস্তিতে নাখালপাড়াবাসী।

ঢাকা | ৩১শে আগস্ট ২০২৬

তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়া ছাপড়া মসজিদ এলাকায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থার টেকসই উন্নয়নে নতুন ও গভীর ড্রেন লাইন স্থাপনের পর সড়কের পুনর্নির্মাণ কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৩ এর প্রকৌশল বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এই সড়ক সংস্কারের কাজ শেষ হলো।

প্রকল্প কাজ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন। তিনি সিটি কর্পোরেশনের অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলী (XEN) মোঃ নুরুল আলম, সহকারী প্রকৌশলী (ASE) মোঃ রফিকুল ইসলাম এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উন্নয়নমূলক এই কাজের শুরু থেকেই নিয়মিত উপস্থিতি নিশ্চিত করে সার্বিক খোঁজখবর নিয়েছেন তেজগাঁও থানা উত্তর জামায়াতে ইসলামীর আমীর ও ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর নমিনি জনাব হাফেজ মোঃ আহসান উল্লাহ। সড়ক সংস্কারকালে আরো উপস্থিত ছিলেন তেজগাঁও থানা উত্তর জামায়াতের সেক্রেটারি আর্কিটেক্ট রাসিবুল হক নাসিফসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

নির্মাণকাজ চলাকালে সার্বিক সহযোগিতার জন্য এলাকাবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান হাফেজ মোঃ আহসান উল্লাহ। একই সাথে গভীর ড্রেন বসানো এবং সড়ক সংস্কারের কারণে এতদিন চলাচলে যে সাময়িক ভোগান্তি হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

উন্নয়নমূলক এই ধারা অব্যাহত রাখতে ও এলাকাকে পরিচ্ছন্ন রাখতে উদাত্ত আহ্বান জানিয়ে হাফেজ মোঃ আহসান উল্লাহ বলেন, "নতুন ড্রেন ও সড়ক রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। সুয়ারেজ লাইনে যেন কেউ পলিথিন বা বর্জ্য না ফেলে—সে বিষয়ে সচেতন থাকার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনাদের সার্বিক সহযোগিতায় ২৫ নং ওয়ার্ডকে একটি সুন্দর ও আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।"

_এডমিন

#আহসানউল্লাহ্ #নাখালপাড়া #পশ্চিমনাখালপাড়া #ওয়ার্ড২৫

Address

Nakhalpara, Tejgaon
Dhaka
1215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hafez Muhammad Ahsan Ullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share