SAEED EventZ Vlog

SAEED EventZ Vlog আমি ইভেন্ট এর গল্প বলি,বাস্তব অভিজ্ঞতা দিয়ে।

14/08/2026

Daylight Outdoor Wedding Event

Send a message to learn more

শুক্রবার মানেই ওয়েডিং ইভেন্ট সেক্টরের সবচেয়ে ব্যস্ত দিন। 🏃‍♂️এই দিনে ছোট-বড় প্রায় সব ইভেন্ট কোম্পানিরই একাধিক ইভেন্ট থাক...
14/08/2026

শুক্রবার মানেই ওয়েডিং ইভেন্ট সেক্টরের সবচেয়ে ব্যস্ত দিন। 🏃‍♂️

এই দিনে ছোট-বড় প্রায় সব ইভেন্ট কোম্পানিরই একাধিক ইভেন্ট থাকে। তাই শুক্রবারে ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই—সকাল থেকেই শুরু হয়ে যায় ব্যস্ততা।

তবে ব্যস্ততার মাঝেও নামাজকে গুরুত্ব দিতে হবে। 🤲
তাই সবাই সকালে বাসা থেকেই জুমার নামাজের প্রস্তুতি নিয়ে বের হবেন। কাজের ব্যস্ততা থাকবে, ইভেন্ট থাকবে—কিন্তু নামাজের সময়টুকু আমাদের অবশ্যই ম্যানেজ করতে হবে।

কাজ আমাদের দায়িত্ব, আর নামাজ আমাদের ফরজ দায়িত্ব। ❤️

13/08/2026

Rooftop Mehedi Event

Send a message to learn more

ইভেন্ট সেক্টরে এসে কখনো বস হয়ে বসে থাকার সুযোগ নেই।মাঝে মাঝে নিজেকেও কাজে নেমে যেতে হয়। 💪ছবিটা সাভারের একটি ইভেন্ট ভেন্য...
13/08/2026

ইভেন্ট সেক্টরে এসে কখনো বস হয়ে বসে থাকার সুযোগ নেই।

মাঝে মাঝে নিজেকেও কাজে নেমে যেতে হয়। 💪

ছবিটা সাভারের একটি ইভেন্ট ভেন্যু থেকে তোলা। ২ দিনের ইভেন্ট শেষ করে বিল নিয়ে ফিরবো—এমন সময় শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। 🌧️

এদিকে বৃষ্টির মধ্যেই টিমের সবাই মালামাল খুলে গাড়িতে লোড দিচ্ছে। সবকিছু লোড করে পিকআপ রওনা দেওয়ার সময় কাদা মাটিতে গাড়ি আটকে গেল।

অনেক চেষ্টা করেও গাড়ি উঠছিল না, বরং ধীরে ধীরে আরও নিচের দিকে চলে যাচ্ছিল। শেষ পর্যন্ত টিমের সবার সাথে আমিও গাড়িতে ধাক্কা দিতে নেমে গেলাম। অনেক কষ্টের পর যখন গাড়িটা পাকা রাস্তায় উঠলো—সবার মুখে তখন স্বস্তির হাসি। ❤️

কিন্তু এতক্ষণ নিজের দিকে তাকানোর সময়ই পাইনি।
হঠাৎ একটু পর নিজের দিকে তাকিয়ে দেখি—কাপড়ের অবস্থা এমন! 😅

এই ছবিটা তাই শুধু একটা ছবি নয়।
এটা আমার কাছে ইভেন্ট ব্যবসার বাস্তবতার একটা গল্প।

এই সেক্টরে শুধু অর্ডার নেওয়া, ক্লায়েন্ট ম্যানেজ করা আর অফিসে বসে নির্দেশ দিলেই হয় না। প্রয়োজন হলে টিমের পাশে দাঁড়িয়ে মালামাল তুলতে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, কাদায় নামতে হয়, গাড়িতে ধাক্কা দিতে হয়।

কারণ একজন ভালো লিডার দূর থেকে শুধু নির্দেশ দেয় না—
প্রয়োজনে টিমের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজও করে। ❤️

এই ইভেন্ট প্ল্যানিং ও ডেকোরেশন সেক্টরে বর্তমানে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো দক্ষ জনবলের অভাব।এর অন্যতম একটি কারণ হলো—...
12/08/2026

এই ইভেন্ট প্ল্যানিং ও ডেকোরেশন সেক্টরে বর্তমানে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো দক্ষ জনবলের অভাব।

এর অন্যতম একটি কারণ হলো—আমরা যাদেরকে নতুন করে নিয়ে আসি, সময় দিয়ে কাজ শিখাই, দক্ষ করে তুলি; একটা পর্যায়ে তারাই নিজেরা ব্যবসা শুরু করে দেয়। ফলে প্রতিনিয়ত নতুন লোক নিয়ে আবার শূন্য থেকে কাজ শেখাতে হয়।

আমার এই পেইজে অনেকেই নিয়মিত মেসেজ করেন—
“ভাই, কাজ শিখতে চাই।”
“ভাই, কাজ করার সুযোগ চাই।”

কিন্তু সত্যি বলতে, আমার একার পক্ষে সবাইকে কাজের সুযোগ দেওয়া সম্ভব নয়।

আবার অপরিচিত কাউকে সরাসরি কাজেও নেওয়া যায় না। কারণ এই সেক্টরে এমনও অনেক অভিজ্ঞতা আছে—কাজের কথা বলে এসে মালামাল চুরি করে নিয়ে যায়। তাই বিশ্বাসযোগ্যতা ও দায়িত্বশীলতা এখানে খুব গুরুত্বপূর্ণ।

তবে সামনে আমার একটি পরিকল্পনা আছে। ❤️

যারা সত্যিই ইভেন্ট ডেকোরেশন ও ওয়েডিং ইভেন্টের কাজ শিখতে আগ্রহী, তাদের জন্য একটি প্রশিক্ষণ ও কাজ শেখার ব্যবস্থা করার চিন্তা করছি।

লক্ষ্য শুধু কাজ শেখানো নয়—
কাজ শেখার পর দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আমাদের রেফারেন্সে বিভিন্ন ওয়েডিং ও ইভেন্ট কোম্পানিতে পারমানেন্ট অথবা অস্থায়ী কাজের সুযোগ তৈরি করে দেওয়া।

আমি চাই, যারা এই সেক্টরে ক্যারিয়ার করতে চায়, তারা যেন সঠিকভাবে কাজ শিখে নিজেদের ভবিষ্যৎ তৈরি করতে পারে।

এটা এখনো পরিকল্পনার পর্যায়ে আছে।
এই বিষয়ে যারা দীর্ঘদিন ধরে ইভেন্ট বা ওয়েডিং সেক্টরে কাজ করছেন, বিশেষ করে যারা দক্ষ জনবল তৈরি বা টিম ম্যানেজমেন্টের অভিজ্ঞতা রাখেন, আপনাদের মূল্যবান পরামর্শ চাই।

আপনাদের অভিজ্ঞতা ও পরামর্শ আমাদের এই উদ্যোগটাকে আরও ভালোভাবে বাস্তবায়ন করতে সাহায্য করবে। 🤝
SAEED EventZ Vlog

12/08/2026

আউটডোর ইভেন্টে বৃষ্টি।

Send a message to learn more

🤝 বিশ্বাস থেকেই ব্যবসার সুন্দর সম্পর্কের শুরু।গত শুক্রবার কুমিল্লার হোমনা থানায় একজন ইভেন্ট ব্যবসায়ী ভাইকে আমাদের কিছু ই...
12/08/2026

🤝 বিশ্বাস থেকেই ব্যবসার সুন্দর সম্পর্কের শুরু।

গত শুক্রবার কুমিল্লার হোমনা থানায় একজন ইভেন্ট ব্যবসায়ী ভাইকে আমাদের কিছু ইভেন্ট সামগ্রী ভাড়া দিয়েছিলাম—
এক সেট সোফা, ঘাস কার্পেট, গার্ডেন চেয়ার এবং কিছু সাদা গোলাপ স্টিক।

সত্যি বলতে, ভাইয়ের সাথে এর আগে আমার কখনো যোগাযোগ হয়নি। ইভেন্টের মাত্র একদিন আগে তিনি SAEED EventZ Vlog -এর ইনবক্সে যোগাযোগ করে মালামাল ভাড়া নিতে চাইলেন।

অফিসের অনেকেই অপরিচিত একজনকে মালামাল দিতে নিষেধ করেছিলেন। কিন্তু আমি একজন ইভেন্ট প্ল্যানার ও এই সেক্টরের একজন ব্যবসায়ী হিসেবে তাকে বিশ্বাস করে মালামাল দিতে রাজি হয়ে যাই।
আলহামদুলিল্লাহ, পিকআপ ভাড়ার কিছু টাকা তিনি আগেই পাঠিয়ে দেন।

প্রচণ্ড বৃষ্টির মধ্যেও বিকেলে মালামাল পাঠিয়ে দিই। রাত ১০–১১টার মধ্যে মালামাল তার লোকেশনে পৌঁছে যায়। রাতেই কাজ করে দুপুরের প্রোগ্রাম শেষ করার পর শুক্রবার রাতেই আবার সব মালামাল আমাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়।

এটাই আসলে ব্যবসায়িক বিশ্বাস। ❤️

আমি বিশ্বাস করি, আমাদের ইভেন্ট সেক্টরে সবাই সব ধরনের মালামাল কিনে কাজ করা সম্ভব নয়।
বিশেষ করে ঢাকার বাইরের অনেক ইভেন্ট ব্যবসায়ী প্রয়োজনের সময় মালামালে ভাড়ায় নেওয়ার সুযোগ পাইনা।

তাই আমি চেষ্টা করি—যে সত্যিকার অর্থে কাজ করতে চায়, তাকে অন্তত একবার সুযোগ দিতে।
হয়তো আমার দেওয়া এই একটি সুযোগই কোনো একজন নতুন ইভেন্ট ব্যবসায়ীর জন্য আরও একটি ভালো কাজ করার সুযোগ তৈরি করবে।

তবে একটা কথা পরিষ্কার—
প্রথমবার বিশ্বাসের সুযোগ সবাই পাবে, কিন্তু সেই বিশ্বাসের অপব্যবহার করলে দ্বিতীয়বার আর সুযোগ থাকবে না।
১৪–১৫ বছরের ইভেন্ট ব্যবসার অভিজ্ঞতা থেকে মানুষ ও ব্যবসায়িক আচরণ অনেকটাই বুঝতে শিখেছি।

📦 ঢাকা ও ঢাকার বাইরে যেকোনো ধরনের ইভেন্ট সামগ্রী ভাড়া প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন।
বিশ্বাসের সাথে ব্যবসা করতে চাইলে—
SAEED EventZ Vlog আপনাদের পাশে আছে। 🤝

“মালামাল ভাড়া দেওয়াই উদ্দেশ্য নয়, একজন ইভেন্ট ব্যবসায়ীকে কাজ করার সুযোগ করে দেওয়াটাও আমাদের দায়িত্ব।”

আমরা নতুন মানুষকে সুযোগ দিই, মাসের পর মাস কাজ শিখাই, হাতে-কলমে অভিজ্ঞতা দিই, বেতনও দিই। তারপর যখন তার কাছ থেকে ভালো আউটপ...
11/08/2026

আমরা নতুন মানুষকে সুযোগ দিই, মাসের পর মাস কাজ শিখাই, হাতে-কলমে অভিজ্ঞতা দিই, বেতনও দিই। তারপর যখন তার কাছ থেকে ভালো আউটপুট পাওয়া শুরু হয়, ঠিক তখনই কেউ অন্য প্রতিষ্ঠানে যোগ দেয়, আবার কেউ নিজেই ইভেন্ট ব্যবসা শুরু করে।

তবুও আমরা থেমে থাকি না। কারণ আমরা জানি, দক্ষ মানুষ তৈরি না হলে এই ইন্ডাস্ট্রিও এগিয়ে যাবে না।

তাই আজও নতুন মানুষ আনছি, কাজ শিখাচ্ছি, অভিজ্ঞতা দিচ্ছি। কেউ থাকবে, কেউ চলে যাবে—এটাই বাস্তবতা। কিন্তু একজন মানুষকে দক্ষ করে তোলার যে অবদান, সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।

ইভেন্ট ব্যবসায় শুধু সাজসজ্জা নয়, মানুষ গড়ার কাজও করতে হয়।

11/08/2026

একটি Indoor Wedding Setup-এর পুরো গল্প!

Send a message to learn more

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when SAEED EventZ Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share