02/10/2026
এক রাজা ছিলেন,
যিনি রাজ্যের সবার সাথে খুব খারাপ ব্যবহার করতেন।
একদিন রাজা তার প্রজাদেরকে বললেন,
কাল সবাই আমার জন্য এমন একটা উপহার নিয়ে আসবে যা তোমাদের চোখে সবচেয়ে খারাপ জিনিস।
পরের দিন রাজ দরবারে কেউ ইঁদুর নিয়ে আসলো, কেউ ময়লা আবর্জনা নিয়ে আসলো, এরকম অনেক বাজে বাজে জিনিস নিয়ে আসলো
এদের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল,
যে এক মৃত প্রাণীর
জিহবা কেটে নিয়ে আসলো।
রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি জ্বিহবা কেটে কেন নিয়ে এসেছো?
লোকটি উত্তর দিল,
মহারাজ এটাই আমার চোখে মানুষের সবচেয়ে খারাপ জিনিস।
এটা মানুষকে খুব খারাপ ভাবে আঘাত করে।
মহারাজ,
তলোয়ারের দেয়া আঘাতের প্রতিকার পাওয়া যায়,
কিন্তু এই জিব্বার দেয়া আঘাত কোন প্রতিকার নেই।
এটা মানুষকে এমন ভাবে জখম করে,
যার কোনদিন সেরে ওঠেনা।
রাজা লোকটির কথা মেনে নিলেন। তারপর রাজা সবাইকে বললেন, কাল তোমরা এমন একটা উপহার নিয়ে আসবে,
যা তোমাদের চোখে সবচেয়ে ভালো জিনিস।
পরের দিন কেউ ভালো ভালো খাবার নিয়ে আসলো।
কেউ সুন্দর পাখি নিয়ে আসলো।
কেউ নিয়ে আসলো গহনা।
কিন্তু সেই ব্যক্তি আবার সেই জিহব্বা নিয়ে আসলো।
এটা দেখে রাজা ভীষণ রেগে গেলেন।
রেগে সে লোকটিকে জিজ্ঞেস করলেন,
কাল না তুমি বলেছিলে এটা সবচেয়ে খারাপ জিনিস?
তাহলে আজ কেন তুমি এটা নিয়ে এসেছ?
তখন লোকটি রাজাকে বলল,
জিহ্বা যেমন পৃথিবীর সবচেয়ে খারাপ জিনিস,
ঠিক তেমনি এটা পৃথিবীর সবচেয়ে ভালো জিনিসও।
জিহ্বা এমন একটা জিনিস,
যদি কোন মানুষ জীবনের কঠিন সময়ে নিজের মৃত্যু কামনা করে, তখন কারো মিষ্টি কথা শুনে আবার সে বাঁচার স্বপ্ন পর্যন্ত দেখতে পারে।
এই জিহ্বা দারা যেমন মানুষকে প্রচন্ড আঘাত দিয়ে ক্ষতবিক্ষত করে ফেলা যায়,
ঠিক তেমনি এই জিহবা দিয়ে মানুষের মন জয় করা যায়।
লোকটির কথা শুনে রাজা বুঝতে পারলেন, তিনি তার এই জিব্বাকে কিভাবে ব্যবহার করেন। রাজা তখন তার ভুল বুঝতে পারলেন।
আসলে জিহ্বা তো মানুষের একটাই।
তা সেটা সে কিভাবে ব্যবহার করবে,
সেটা সম্পূর্ণ তার নিজের উপর নির্ভর করে।