06/09/2026
হিন্দি টেলিভিশন, সিনেমা ও সিরিজের পরিচিত মুখ সায়নী গুপ্তা। এবার হলিউডেও অভিষেক হয়েছে তাঁর।
অভিনয়ের পাশাপাশি চলতি বছরের শুরুতে ‘আসমানি’ ছবির মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি হয়েছে অভিনেত্রীর। তবে পরিচালক হিসেবে আত্মপ্রকাশের পরই আইনি জটিলতায় জড়ালেন তিনি।
সায়নীর বিরুদ্ধে তাঁর পরিচালিত ‘আসমানি’ ছবিতে ‘প্রভা’ তথ্যচিত্রের স্বত্ব লঙ্ঘন ও বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলেছেন পরিচালক বিনীতা নেগি। যদিও এসব অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছেন সায়নী।
পালটা তাঁর দাবি, বিনীতার অভিযোগ বিভ্রান্তিমূলক, ভিত্তিহীন ও মানহানিকর।
এই বিতর্কের কারণে ‘আসমানি’ পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ সায়নীর। পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সুরক্ষার আবেদন করেছেন তিনি। পাশাপাশি পরিচালক বিনীতা নেগির বিরুদ্ধে মানহানির মামলাও দায়ের করেছেন অভিনেত্রী।