Sayan123

Sayan123 Sayans daily life

29/04/2025

ক্ষনস্থায়ী এই জীবনের অনুভূতি কত বিচিত্র।

কত তুচ্ছ কারনে চোখ ঝাপসা হয়ে যায়, আবার ওলট-পালট করা ঝড়েও কি শান্ত, কী স্থির আমার হৃদয়। জীবনে ভালোবাসার গল্পগুলোতেও তাই ছড়িয়ে আছে রহস্যময়তা, বৈচিত্রতা। সে সব গল্প ঢেউ তোলে আমার হৃদয়ে, মনে পড়ে যায় ফেলে আসা

দিনগুলোতে, অন্তবিহীন... জীবনে পথ চলা এক অদ্ভুত জিনিস।

জীবনের প্রতিটি ক্ষেত্রে জটিলতায় পরিপূর্ণ। মাঝে মাঝে জীবনটাকে খুব বেশি একঘেয়েমি লাগে, কোথায় যেন একটা অপূর্ণতার সুর... নিরান্তর বেঁচে থাকার কষ্ট, বেঁচে থাকতে হবে তাই বেঁচে আছি অন্তবিহীন পথচলায়।

26/04/2025

টাকার অভাব খুব ভয়ংকর, ঘরের ছেলে কে, ঘর ছাড়া করে দেয়...!

-সব মেয়েরা এক হয় না, কিছু মেয়ে আছে যারা নদীর মতই শান্ত। বুকের ভিতর হাজারো দুঃখের জাহাজ ডুবে গেলেও কাউকে বুঝতে দেয় না কতট...
19/04/2025

-সব মেয়েরা এক হয় না, কিছু মেয়ে আছে যারা নদীর মতই শান্ত। বুকের ভিতর হাজারো দুঃখের জাহাজ ডুবে গেলেও কাউকে বুঝতে দেয় না কতটা দঃখ পুষলো হৃদয়ে। মানুষের মাঝে এমন ভাবে হাসি তামাশা করে ঘুরে বেড়াবে যেন তাদের জীবনে সুখ ছাড়া কোনো দুঃখ নেই।

-অথচ সন্ধ্যা নামলে তাদের সঙ্গি হয় বিষন্নতা। কেমন যেন একাকিত্বে রাত কাটায়। নিজের অজান্তেই বালিশ ভিজে চোখেরাওকূলে তৈরি হয় প্লাবন। হৃদয়ে ব্যাথার ঢেউ ওঠে বয়ে যায় অকাল বৈশাখী। ভোরের আলো পেলেই তাদের এসব দুঃখের ঝড় থেমে যায়। তারা আবার হয়ে যায় শান্ত নদী। এভাবেই বছরের পর বছর কেঁটে যায়, কেউ জানতে পারে না তাদের দুঃখের কারন!!
#সায়ান

মাঝে মধ্যে ভাবি আমি পরিপূর্ণ, কিন্তু যখনই তোমার কথা মনে পড়ে তখনই আমি বুঝতে পারি আমি আসলে কতটা শূন্য..!এই ঘর সংসারের দুনি...
17/04/2025

মাঝে মধ্যে ভাবি আমি পরিপূর্ণ, কিন্তু যখনই তোমার কথা মনে পড়ে তখনই আমি বুঝতে পারি আমি আসলে কতটা শূন্য..!

এই ঘর সংসারের দুনিয়ায় অনেক মানুষ অনেক কিছুই তো না চাইতেও পেয়ে যায়, কিন্তু আমি শুধু তোমাকে চাই কিন্তু পাই না।

তবে জানো আমি মানুষটা অনেক একা কারণ আমি তোমার শূন্যতা নিয়ে রোজ একা হয়ে যায়।

সারাদিন কতশত মানুষের সাথে চলাফেরা করি তার পরও কেমন জানি নিজেকে অনেক একা একা মনে হয়, একদম শূন্য একটা মানুষ আমি।

সারাদিন যখনই আমি মানুষের মধ্যে থাকি মনে হয় আমি পরিপূর্ণ কিন্তু যখনই আমি তোমার কথা মনে করি, তোমাকে অনুভব করি ঠিক তখনই বুঝতে পারি আমি আসলে তোমাকে ছাড়া কখনো পরিপূর্ণ হতে পারবো না।

আমি মানুষটা তুমি বিহিন একদম শূন্য একজন মানুষ,, সারাদিন যতই মানুষের সাথে চলি না কেন তবুও আমি তুমি বিহিন শূন্য...!

10/04/2025

Gd night

10/04/2025
10/04/2025

সময় বলে—ভুলে যা, এগিয়ে যা।
কিন্তু কিছু স্মৃতি রক্তমাখা কাঁটার মতো,
প্রতিটা নিঃশ্বাসে বেঁধে যায় বুকের গভীরে।
ভুলতে চাইলেও, ভেতরের শিশুটি
আজও কারো ফিরে আসার অপেক্ষায় বসে আছে।
#সায়ান

16/03/2025

ভালবাসা একটি অমুল্য অনুভূতি যা আমাদের জীবনে গভীরতা এবং শান্তি আনে। এটি শুধু অন্যকে নয়, নিজের প্রতি শ্রদ্ধা এবং পৃথিবীকে ভালোবাসার মাধ্যমে আমাদের সত্যিকারের শক্তি খুঁজে পেতে সহায়তা করে। ভালবাসা একে অপরকে সমর্থন দেয়, আর তাই পৃথিবীটি আরও সুন্দর হয়ে ওঠে।

সায়ান খান

16/03/2025

অনুভূতি মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর মধ্যে একটি। এটি আমাদের জীবনকে অর্থবহ করে তোলে, সম্পর্ককে গভীর করে এবং অভিজ্ঞতাকে রঙিন করে। অনুভূতি কখনো আনন্দ দেয়, কখনো কষ্ট দেয়, কিন্তু প্রতিটা অনুভূতিরই একটি নির্দিষ্ট গুরুত্ব আছে।

আনন্দ আমাদের জীবনের রঙ। এটি হাসি এনে দেয়, মুহূর্তগুলোকে স্মরণীয় করে তোলে।

দুঃখ আমাদের শেখায়, পরিপক্ক করে এবং জীবনকে নতুনভাবে দেখতে সাহায্য করে।

ভালোবাসা মানব হৃদয়ের সবচেয়ে শক্তিশালী অনুভূতি, যা মানুষকে একে অপরের কাছে নিয়ে আসে।

রাগ যদি নিয়ন্ত্রিত থাকে, তাহলে এটি আত্মরক্ষা ও ন্যায়ের জন্য শক্তি হয়ে দাঁড়ায়।

ভয় আমাদের সাবধান করে, ঝুঁকি এড়াতে সাহায্য করে, কিন্তু এটি আমাদের অগ্রগতির বাধাও হতে পারে।

আসলে অনুভূতি নিয়ন্ত্রণ নয়, বরং বোঝা দরকার—কখন, কোথায়, কীভাবে প্রকাশ করতে হবে। অনুভূতিগুলোকে দমন করলে নয়, বরং সঠিকভাবে প্রকাশ করলেই জীবনের ভারসাম্য বজায় থাকে।

Address

Gazipur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sayan123 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share