22/06/2026
শুভ বাবা দিবস,
আমাদের ছোট্ট পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষটাকে। 💙
আমি যখন অফিসে থাকি, তখন তুমি শুধু ছেলেকে সামলাও না, আমার অনুপস্থিতিটাও পূরণ করে দাও। তুমি ওর খাওয়া, ঘুম, খেলাধুলা, হাসি, কান্না সবকিছুর খেয়াল রাখো। শুধু দায়িত্ববোধ থেকে নয়, নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে।
প্রতিদিন আমাদের ছেলের প্রতি তোমার ভালোবাসা, ধৈর্য আর যত্ন দেখে নতুন করে মুগ্ধ হই। তোমাদের দুজনকে একসাথে দেখলে মনে হয়, এর চেয়ে সুন্দর সম্পর্ক আর হয় না।
তোমাকে ধন্যবাদ সবকিছুর জন্য, আমাদের জীবনের সবচেয়ে বড় ভরসা হয়ে থাকার জন্য। ❤️
Happy Father’s Day