Gaaner Alo

Gaaner Alo The 1st Online Musical Magazine In Bangladesh

ছবিটি ১৯৭১ সালে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে তৎকালীন পশ্চিম পাকিস্তানের করাচি এইচ এম ভি স্টুডিওতে তোলা। প্রখ্যাত গীতিকা...
02/09/2026

ছবিটি ১৯৭১ সালে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে তৎকালীন পশ্চিম পাকিস্তানের করাচি এইচ এম ভি স্টুডিওতে তোলা। প্রখ্যাত গীতিকার নঈম গওহরের লেখা ও আজাদ রহমানের সুরে দুটি গান রেকর্ডিং এর জন্য অত্যন্ত গোপনীয়তার সাথে নজরুল গবেষক আসাদুল হকের নেতৃত্বে শিল্পীদের করাচি নিয়ে যাওয়া হয়। গান দুটি ছিল 'জন্ম আমার ধন্য হলো মাগো' এবং 'পূবের ঐ আকাশে সূর্য উঠেছে আলোকে আলোকময় জয় জয় জয় জয় বাংলা'।

গানের মূল কণ্ঠশিল্পী হিসেবে ছিলেন শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন, ফিরোজা বেগম এবং সাথে কোরাস ও হামিংয়ে কন্ঠ দিয়েছিলেন জিনাত রেহানা, তৎকালীন রেডিও পাকিস্তান করাচি কেন্দ্রের বাংলা সংবাদ পাঠিকা তথা গায়িকা লায়লা মোজাম্মেল, হোসনা বানু খানম, আসাদুল হক এবং স্বয়ং আজাদ রহমান। উল্লেখ্য, রেকর্ডের স্টিকারে নীচের ছবিতে থাকা কোন শিল্পীর নাম লেখা ছিল না। কারণ শিল্পীর নাম থাকলে তাঁরা পাকিস্তানী আর্মির দ্বারা আক্রান্তের শিকার হতে পারেন এই আশঙ্কায়। শিল্পীর নামের জায়গায় লেখা ছিল "এইচএমভি স্টার্স"।

ছবি ও তথ্য: সংগৃহীত

জুহরা নাহুর
ডেস্ক নিউজ
গানের আলো

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ড্রামার আদনান রুশদী। গত পরশু ডেঙ্গুতে তার স্ত্রী শিরিন সুলতানা আকস্মিক মৃত্য...
31/08/2026

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ড্রামার আদনান রুশদী। গত পরশু ডেঙ্গুতে তার স্ত্রী শিরিন সুলতানা আকস্মিক মৃত্যুবরণ করেন। এই শোক সহ্য করতে না পেরেই ভীষণভাবে ভেঙে পড়েন রুশদী। তিনি বর্তমানে বাংলাদেশে মেডিক্যালে সিসিইউতে রয়েছেন। তার রয়েছে চার বছরের এক পুত্রসন্তান।
গানের আলো পরিবারের পক্ষ থেকে শিল্পীর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা রইলো, পরিবারের প্রতি রইলো সমবেদনা, এমন অপ্রত্যাশিত বিষয় আর না ঘটুক।

ছবিটি শিল্পীর প্রোফাইল থেকে নেয়া 😢

ফয়সাল আদনান
ডেস্ক নিউজ
গানের আলো

সব শুরুই শেষ হয় একদিন...দীর্ঘ প্রায় ১ যুগের বেশি ধরে চলে আসা বেইলি রোডের ক্যাফে ৩৩ এ মাসে বন্ধ হয়ে যাচ্ছে, শত হাজারো স্ম...
23/08/2026

সব শুরুই শেষ হয় একদিন...দীর্ঘ প্রায় ১ যুগের বেশি ধরে চলে আসা বেইলি রোডের ক্যাফে ৩৩ এ মাসে বন্ধ হয়ে যাচ্ছে, শত হাজারো স্মৃতির এ জায়গাটি আর ফিরবেনা এখানে কখনো, হয়তো অন্য কোনো জায়গায় হবে অথবা আর কখনো হবেই না, কতৃপক্ষ এখনো সিদ্ধান্ত জানায়নি এ বিষয়ে, স্মৃতিবিজড়িত এ ক্যাফে তে আজকেই শেষ পারফর্ম করবো আমরা, মনে পড়ছে ২০১২ থেকে আজ পর্যন্ত গান আড্ডা সন্ধ্যার স্মৃতি..!!

আজ ২৩.০৮.২৬ ইং (রবিবার) সন্ধ্যা ৭টা থেকে ১০টা পর্যন্ত আমরা Teen Tekka থাকছি সরাসরি গানের আয়োজন , বেইলী রোডের Thirty3 মিউজিক ক্যাফেতে। স্ববান্ধব আমন্ত্রণ রইলো। ৮০/৯০ দশকের গান গাইবো আমরা সবাই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে। 🎼🎵
এই লাইভ শো টি সকলের জন্য উন্মুক্ত 🎶

দেখা হোক আড্ডা গল্প হোক 👍👌💐

ফয়সাল আদনান
কনসার্ট নিউজ
গানের আলো

ছবিতে থাকা পাঁচ বোনই বাংলাদেশের সংগীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র এবং একটি পরিপূর্ণ সংগীত পরিবার। ফরিদা ইয়াসমিন, ফৌজিয়া ইয়াসম...
12/08/2026

ছবিতে থাকা পাঁচ বোনই বাংলাদেশের সংগীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র এবং একটি পরিপূর্ণ সংগীত পরিবার। ফরিদা ইয়াসমিন, ফৌজিয়া ইয়াসমিন, ডঃ নাজমা ইয়াসমিন, নীলুফার ইয়াসমিন ও সাবিনা ইয়াসমিন।

একই ফ্রেমে বাংলাদেশের সংগীতাঙ্গনের দুই কিংবদন্তী,  শ্রদ্ধেয় ফেরদৌসী রহমান ও শ্রদ্ধেয় প্রয়াত শাহনাজ রহমতুল্লাহ। 🙏🙏🙏
08/08/2026

একই ফ্রেমে বাংলাদেশের সংগীতাঙ্গনের দুই কিংবদন্তী, শ্রদ্ধেয় ফেরদৌসী রহমান ও শ্রদ্ধেয় প্রয়াত শাহনাজ রহমতুল্লাহ। 🙏🙏🙏

ওপার বাংলার জনপ্রিয় লোকসংগীত শিল্পী শ্রদ্ধেয় স্বাগত দে আর নেই। গতকাল ৬ই আগস্ট তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ...
07/08/2026

ওপার বাংলার জনপ্রিয় লোকসংগীত শিল্পী শ্রদ্ধেয় স্বাগত দে আর নেই। গতকাল ৬ই আগস্ট তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ পারিবারিক সুত্রে জানা যায়, গত ২রা আগস্ট তিনি অকস্মাৎ সেলিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন৷ তিনি এপার ও ওপার বাংলা উভয় জায়গায়ই সমান জনপ্রিয় ছিলেন। "ময়না ছলাৎ ছলাৎ করে রে" ও "সোনা বন্ধুরে" গানের জন্য তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।

গানের আলো পরিবার এই গুনী শিল্পীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে 😢

জুহরা নাহুর
ডেস্ক নিউজ
গানের আলো

শোক সংবাদ 😢সংগীতশিল্পী পেহেলি ভৈরবী বাউল গান করতেন 😢 সিলেট থেকে যাওয়ার পথে দয়ামীর এলাকায় তাদের বহনকারী বাসটি আজ সকালে সড়...
07/08/2026

শোক সংবাদ 😢

সংগীতশিল্পী পেহেলি ভৈরবী বাউল গান করতেন 😢 সিলেট থেকে যাওয়ার পথে দয়ামীর এলাকায় তাদের বহনকারী বাসটি আজ সকালে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় পেহেলি ভৈরবী গুরুতর আহত হন। পরে তিনি মৃত্যুবরণ করেন ।

আরও জানা গেছে, দুর্ঘটনায় তার বাবাও গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাকে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এত অল্প বয়সে এভাবে একটি প্রাণ ঝরে গেল বিষয়টি সত্যিই হৃদয়বিদারক।

সৃষ্টিকর্তা পেহেলি ভৈরবীর আত্মার শান্তি দান করুন এবং তার পরিবারের সবাইকে এই শোক সহ্য করার মানসিক শক্তি দান করুন, গানের আলো পরিবারের পক্ষ থেকে আমরা জানাই গভীর শোক ও সমবেদনা।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন 😢

ফয়সাল আদনান
ডেস্ক নিউজ
গানের আলো

গানের আলো হোক, আপনার সংগীত যাত্রার সঙ্গী 🎶
02/08/2026

গানের আলো হোক, আপনার সংগীত যাত্রার সঙ্গী 🎶

শোক সংবাদ 😢গিটারিস্ট সাদ্দাম হোসেন রনি আজ ভোর রাতে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মুগদা জেনারেল হাঁসপাতালে মৃত্যুবরন করেন। মৃ...
26/07/2026

শোক সংবাদ 😢

গিটারিস্ট সাদ্দাম হোসেন রনি আজ ভোর রাতে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মুগদা জেনারেল হাঁসপাতালে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। ঢাকায় থেকে দীর্ঘবছর রনি গিটারিস্ট হিসেবে বাজিয়ে গেছেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। গতকালও শেষ প্রাকটিস সেরে ফেরার পর অসুস্থ্য বোধ করেন তিনি। চাঁদপুর এর ছেলে রনির অকাল মৃত্যুতে চাঁদপুরের সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া, শিল্পীর রুহের মাগফেরাত কামনা করছি আমরা সৃষ্টিকর্তার কাছে ।

ফয়সাল আদনান
ডেস্ক নিউজ
গানের আলো

Address

51, New Eskaton Road
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Gaaner Alo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gaaner Alo:

Shortcuts

Share

Category