DMC Insiders

DMC Insiders In Dhaka Medical College, every step tells a story of sleepless nights, silent strength, and selfless hearts.

Beneath those white aprons are lives woven with purpose, courage, and compassion.

ভুল বুঝিয়ে মেডিসিন ক্লাবের কমিটিতে নারী শিক্ষার্থীর নাম দেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে৫ আগস্টের আগে মেডিসিন ক্লাব, সন্...
22/09/2026

ভুল বুঝিয়ে মেডিসিন ক্লাবের কমিটিতে নারী শিক্ষার্থীর নাম দেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

৫ আগস্টের আগে মেডিসিন ক্লাব, সন্ধানীসহ বিভিন্ন ক্লাবের কমিটি নিয়মিত নির্বাচন ছাড়াই নিষিদ্ধ ছাত্রলীগের অনুসারীদের দিয়ে গঠন করা হতো।

৫ আগস্টের পর শিক্ষার্থীদের উদ্যোগে ক্লাবগুলোর নেতৃত্ব নির্বাচনে ভোটের প্রথা চালু হয়। গত দুই বছর ধরে নির্বাচনের মাধ্যমে বিভিন্ন ক্লাবের নেতৃত্ব নির্বাচিত হয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় মেডিসিন ক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া চলমান থাকার মধ্যেই বিএনপি ক্ষমতায় আসার পর ছাত্রদলের পক্ষ থেকে নির্বাচন ছাড়াই নিজেদের লোকজনকে নিয়ে একটি কমিটি প্রকাশ করে।

অভিযোগ রয়েছে, নিজেদের প্রকাশিত কমিটিকে বৈধতা দেওয়ার অংশ হিসেবে কে-৮২ ব্যাচের এক নারী শিক্ষার্থীর নামও ওই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।

তবে ওই শিক্ষার্থীর দাবি, তাকে প্রথমে মেডিসিন ক্লাবের সদস্য হওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি সম্মতি দেন। কিন্তু তার দাবি, এটি যে একটি রাজনৈতিক কমিটি এবং সেখানে তাকে একটি পদে রাখা হবে-তা তিনি জানতেন না।

পরবর্তীতে বিষয়টি জানার পর ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি ওই কমিটি থেকে পদত্যাগ করেন।

তালা ভেঙে মেডিসিন ক্লাবের রুম দখল করল ছাত্রদলফ্যাসিস্ট খুনী হাসিনার আমলে মেডিসিন ক্লাব, সন্ধানীসহ বিভিন্ন ক্লাবের কমিটি ...
21/09/2026

তালা ভেঙে মেডিসিন ক্লাবের রুম দখল করল ছাত্রদল

ফ্যাসিস্ট খুনী হাসিনার আমলে মেডিসিন ক্লাব, সন্ধানীসহ বিভিন্ন ক্লাবের কমিটি নিয়মিত নির্বাচন ছাড়াই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ অনুসারীদের দিয়ে গঠন করা হতো।

৫ আগস্টের পর শিক্ষার্থীদের উদ্যোগে ক্লাবগুলোর নেতৃত্ব নির্বাচনে ভোটের প্রথা পুনঃপ্রতিষ্ঠিত হয়। গত দুই বছর ধরে নির্বাচনের মাধ্যমে বিভিন্ন ক্লাবের নেতৃত্ব নির্বাচিত হয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় মেডিসিন ক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া চলমান থাকার মধ্যেই বিএনপি ক্ষমতায় আসার পর ছাত্রদলের পক্ষ থেকে নির্বাচন ছাড়াই নিষিদ্ধ ছাত্রলীগের ন্যায় নিজেদের লোকজনকে নিয়ে একটি কমিটি প্রকাশ করা হয়।

প্রকাশিত ওই কমিটিতে কেন্দ্রীয় মেডিসিন ক্লাবের কোনো স্বাক্ষর বা সিলও ছিল না।

এরপর নিজেদের প্রকাশিত কমিটিকে বৈধতা দেওয়ার অংশ হিসেবে দুই দিন আগে মেডিসিন ক্লাবের কক্ষের তালা ভেঙে কক্ষটি দখলে নেয় ছাত্রদলের নেতাকর্মীরা।

ঢাকা মেডিকেল কলেজে সিরাত সেমিনার অনুষ্ঠিতআজ ২০ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের ডা. মিলন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে সিরা...
20/09/2026

ঢাকা মেডিকেল কলেজে সিরাত সেমিনার অনুষ্ঠিত

আজ ২০ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের ডা. মিলন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে সিরাত সেমিনার।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক।

সেমিনারে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি একজন চিকিৎসকের মানবিকতা, নৈতিকতা, রোগীর প্রতি দায়বদ্ধতা ও প্রয়োজনীয় গুণাবলি নিয়েও আলোচনা করেন খতিব আব্দুল মালেক।

অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ছাত্রলীগের হয়ে সিনিয়রদের মারধর করে রক্তাক্ত, ৬ মাস নিষিদ্ধ উৎসই এবার মেডিসিন ক্লাবের সাংগঠনিক সম্পাদক।ছাত্রলীগের হয়ে সিন...
18/09/2026

ছাত্রলীগের হয়ে সিনিয়রদের মারধর করে রক্তাক্ত, ৬ মাস নিষিদ্ধ উৎসই এবার মেডিসিন ক্লাবের সাংগঠনিক সম্পাদক।

ছাত্রলীগের হয়ে সিনিয়রদের মারধর করে রক্তাক্ত করার ঘটনায় ৬ মাস সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছিল উৎসকে। ৫ আগস্টের আগেই তার ব্যাচমেটরা তাকে হলসহ সব ধরনের কার্যক্রম থেকে নিষেধাজ্ঞা দিয়েছিল।

পরবর্তীতে ছাত্রদলের ছত্রছায়ায় হলে প্রবেশ করেন সে। আর এবার মেডিসিন ক্লাবের ২০২৬–২৭ কমিটিতে তাকে সাংগঠনিক সম্পাদক করেছে ছাত্রদল

নির্বাচনের আগের রাতেই নতুন কমিটি
১৮ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান মেডিসিন ক্লাব কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা। নতুন নেতৃত্ব নির্বাচনের আগের রাতেই মেডিসিন ক্লাবের অফিসিয়াল প্যাডে ২০২৬–২৭ মেয়াদের নতুন কমিটি প্রকাশ করা হয়েছে।

যে ব্যক্তি অতীতে শাস্তিমূলক নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছিলেন, তাকেই এবার গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে বসানো এবং নির্বাচনের আগেই কমিটি প্রকাশ-দুই ঘটনাকে ঘিরেই মেডিসিন ক্লাবের নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে

নির্বাচনের আগের রাতেই মেডিসিন ক্লাবের প্যাডে নতুন কমিটি!১৮ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান মেডিসিন ক্লাব কমিটির মেয়াদ শেষ হওয়ার ...
18/09/2026

নির্বাচনের আগের রাতেই মেডিসিন ক্লাবের প্যাডে নতুন কমিটি!

১৮ সেপ্টেম্বর ২০২৬ বর্তমান মেডিসিন ক্লাব কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা। নতুন নেতৃত্ব নির্বাচনের আগের রাতেই ২০২৬–২৭ মেয়াদের কমিটি প্রকাশ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

নির্বাচনের আগের রাতেই ছাত্রদলের পক্ষ থেকে মেডিসিন ক্লাবের অফিসিয়াল প্যাড ব্যবহার করে নতুন কমিটি প্রস্তুত ও প্রকাশ করা হয়েছে।অর্থাৎ, ভোট বা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নেতৃত্ব নির্ধারণের আগেই কমিটি চূড়ান্ত করার অভিযোগ উঠেছে।

আরও অভিযোগ রয়েছে, নতুন কমিটির সভাপতি হিসেবে মনোনীত রায়হান বিন দলিল পূর্বে ছাত্রলীগের আমলে বিশেষ সুবিধায় একটি রুম ব্যবহার করতেন। জুলাই আন্দোলনের সময় তিনি আন্দোলনের পক্ষে অবস্থান নেননি-এমন অভিযোগে তাকে ব্যাচ থেকে বহিষ্কার করা হয়েছিল।

৫ আগস্টের পর আবার সে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর উত্তরের সহ-সাংগঠনিক সম্পাদক পদ পেয়ে যায়।

ফলে প্রশ্ন উঠছে যে ব্যক্তির বিরুদ্ধে ছাত্রলীগের সময় বিশেষ সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে, তাকে দিয়েই কি এবার নতুন কমিটি গঠন করা হচ্ছে? আর নির্বাচনের আগেই ছাত্রদলের পক্ষ থেকে কমিটি চূড়ান্ত করার এই প্রক্রিয়া কি পূর্বের ছাত্রলীগের প্রভাবনির্ভর কমিটি গঠনের সংস্কৃতিরই পুনরাবৃত্তি কিনা।

নির্বাচনের আগের রাতেই মেডিসিন ক্লাবের প্যাডে নতুন কমিটি!আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মেডিসিন ক্লাবের বর্তমান কমিটি (২...
17/09/2026

নির্বাচনের আগের রাতেই মেডিসিন ক্লাবের প্যাডে নতুন কমিটি!

আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মেডিসিন ক্লাবের বর্তমান কমিটি (২০২৫–২৬)-এর মেয়াদ শেষ হবে। পরবর্তী মেয়াদের জন্য নতুন নেতৃত্ব নির্ধারণের লক্ষ্যে ২০২৬–২৭ মেয়াদের নতুন কমিটি গঠনের জন্য নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

কিন্তু নির্বাচনের আগের রাতেই মেডিসিন ক্লাবের প্যাডে নতুন কমিটি সাজিয়ে প্রকাশ করেছে ছাত্রদল। নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণের আগেই কমিটি প্রকাশের এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে-এটি কি সেই পুরোনো ছাত্রলীগের কমিটি গঠনের সংস্কৃতিরই পুনরাবৃত্তি কিনা।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন অপতৎপরতা এবং পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও...
12/09/2026

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন অপতৎপরতা এবং পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) শাখা।

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীর ফিলিস্তিন-সংক্রান্ত চিন্তাভাবনা ও বক্তব্য নিয়ে প্রকাশিত বহুল আলোচিত P...
21/08/2026

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীর ফিলিস্তিন-সংক্রান্ত চিন্তাভাবনা ও বক্তব্য নিয়ে প্রকাশিত বহুল আলোচিত Palestine বইটির বাংলা পূর্ণাঙ্গ অনুবাদ করেছেন ঢাকা মেডিকেল কলেজের কে-৮২ ব্যাচের শিক্ষার্থী শোয়াইব আহম্মেদ।

২০১১ সালে ফার্সি ভাষায় প্রকাশিত বইটির মূল নাম Palestine from the Perspective of Ayatollah Khamenei। বইটি ৪১৬ পৃষ্ঠার এবং এতে ফিলিস্তিন ও ইসরায়েল প্রসঙ্গে খামেনীর বিভিন্ন বক্তব্য, দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক অবস্থান সংকলিত হয়েছে। পরবর্তীতে বইটির ১০৪ পৃষ্ঠার একটি সংক্ষিপ্ত ইংরেজি সংস্করণও প্রকাশিত হয়।

ফিলিস্তিন প্রশ্নে খামেনীর অবস্থান আন্তর্জাতিক পর্যায়েও ব্যাপকভাবে আলোচিত হয়েছে। ২০১৫ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হাতে বইটির একটি কপি তুলে ধরেন।

ওই বক্তব্যে তিনি বইটিকে ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা নিয়ে লেখা ‘৪০০ পৃষ্ঠার’ একটি গ্রন্থ হিসেবে উল্লেখ করেন।

উল্লেখ্য, Palestine বইটি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির লেখা নয়; এটি আয়াতুল্লাহ আলী খামেনীর ফিলিস্তিন-সংক্রান্ত বক্তব্য ও চিন্তাধারার সংকলন। বইটির সম্পাদক হিসেবে সাঈদ সোলহ-মির্জাইয়ের নাম উল্লেখ রয়েছে।

ঢাকা মেডিকেলের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আসাদুল কবিরের ওপর সন্ত্রাসী হামলা। গতকাল এই হামলা করে দুর্বৃত্তরা।
18/08/2026

ঢাকা মেডিকেলের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আসাদুল কবিরের ওপর সন্ত্রাসী হামলা। গতকাল এই হামলা করে দুর্বৃত্তরা।

ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি প্রকাশ
13/08/2026

ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি প্রকাশ

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when DMC Insiders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

l="false"> Add listing
  • Login
  • Subscribe

    We will notify you when anything happens in Dhaka.