25/07/2026
জেলা পুলিশ টাঙ্গাইলের উদ্যোগে পুলিশ লাইন্সে প্রীতিভোজ (বড়খানা) অনুষ্ঠিত।
টাঙ্গাইল প্রতিনিধি: জেলা পুলিশ, টাঙ্গাইলের উদ্যোগে পুলিশ লাইন্স মেসে জেলা পুলিশের সকল কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে প্রীতিভোজ (বড়খানা) অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। সভাপতিত্ব করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা, ঐক্য ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে প্রতি মাসে পুলিশ লাইন্সে নিয়মিতভাবে এ ধরনের প্রীতিভোজের আয়োজন করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আদিবুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকীসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।