Source of News

Source of News "sourceofnews" is the Most Popular News Based Online Channel in Bangladesh Social Outsourcing News

রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের আলেকিসামত এলাকায় গতকাল শুক্রবার রাত ১০টার দিকে দিনমজুর বিবিদাসের বাড়িতে এ ঘটন...
26/07/2026

রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের আলেকিসামত এলাকায় গতকাল শুক্রবার রাত ১০টার দিকে দিনমজুর বিবিদাসের বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে চারটি গরু পুড়ে মারা যাওয়ার পাশাপাশি বসতঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় কাগজপত্রও পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ লাখ টাকা বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও পরিবার সূত্রে জানা যায়, বিবিদাস দিনমজুরি করে সংসার চালান। কয়েক বছর আগে একটি বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ঋণ নিয়ে দুটি গরু কেনেন। পরে সেই গরু থেকে আরও দুটি বাছুর হয়। চারটি গরু বড় হলে সেগুলো বিক্রি করে ঋণের টাকা পরিশোধ, কিছু জমি বন্ধক নিয়ে চাষাবাদ শুরু করার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু শুক্রবার রাতে গোয়ালঘরে আগুন লাগার পর মুহূর্তেই সেই স্বপ্ন শেষ হয়ে যায়।

কান্নাজড়িত বিবিদাস চন্দ্র রায় বলেন, ‘ভগবান, হামার কষ্টের ফসল এমন করি কাড়ি নিলু। কেমন করিয়া সংসার চালাম।’

এখনই কাটছে না গ্যাসের সংকটরাজধানীর কলাবাগান, মোহাম্মদপুর, কাফরুল, কাজীপাড়া, পশ্চিম তেজতুরী বাজার, বাড্ডাসহ বিভিন্ন এলাকা...
26/07/2026

এখনই কাটছে না গ্যাসের সংকট
রাজধানীর কলাবাগান, মোহাম্মদপুর, কাফরুল, কাজীপাড়া, পশ্চিম তেজতুরী বাজার, বাড্ডাসহ বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট দেখা দিয়েছে। কোথাও নিভু নিভু আবার কোথাও একেবারেই চুলা জ্বলে না।

দেশে আমদানি করা এলএনজি রূপান্তর করে সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। এর একটি টার্মিনাল পরিচালনা করে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি ও আরেকটি বেসরকারি কোম্পানি সামিট। এর মধ্যে গত মঙ্গলবার আগুন লেগে এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। এরপর দেশে গ্যাসের সংকট বেড়ে যায়।

আজ ঢাকার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না জরুরি গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের জন্য আগামীকাল মঙ্গলবার রাজধানীর বেশ কিছু ...
21/07/2026

আজ ঢাকার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

জরুরি গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের জন্য আগামীকাল মঙ্গলবার রাজধানীর বেশ কিছু এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো ঢাকার ফ্রি স্কুল স্ট্রিট, ভূতের গলি, কিচেন রোড, আল আমিন রোড, কাঁঠালবাগান। এসব এলাকায় সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ সোমবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুকুরপাড়, ধানমন্ডি এলাকায় লিকেজযুক্ত (পাইপলাইনে ছিদ্র) পুরোনো বিতরণ লাইন ও সার্ভিস লাইন প্রতিস্থাপন কাজের জন্য ২১ জুলাই দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় এসব এলাকার আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকেরা গ্যাস পাবেন না। আশপাশের এলাকায় স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

#গ্যাস
#জ্বালানী
#তিতাস_গ্যাস
#গ্যাস_সরবরাহ_বন্ধ
#তিতাস_গ্যাস.
#গ্যাস_সংকট
#ঢাকা_নিউজ
#জরুরি_নোটিশ

উন্মুক্ত ড্রেন ও স্লাব না থাকায় সৃষ্ট জননিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি নিরসনে জরুরি ব্যবস্থা গ্রহণ।উক্ত এলাকায় দীর্ঘদিন ধরে ...
25/06/2026

উন্মুক্ত ড্রেন ও স্লাব না থাকায় সৃষ্ট জননিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি নিরসনে জরুরি ব্যবস্থা গ্রহণ।উক্ত এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেনগুলো উন্মুক্ত অবস্থায় রয়েছে।

ড্রেনের ওপর প্রয়োজনীয় স্লাব (ঢাকনা) না থাকায় প্রতিনিয়ত পথচারীরা চরম দুর্ঘটনার ঝুঁকিতে চলাচল করছেন।বিশেষ করে রাতের অন্ধকারে অসাবধানতাবশত পথচারী, শিশু এবং বৃদ্ধরা ড্রেনে বা গর্তে পড়ে গিয়ে গুরুতর আহত হচ্ছেন। তাছাড়া, সামান্য বৃষ্টি হলেই ড্রেনের নোংরা ও বর্জ্যমিশ্রিত পানি উপচে রাস্তায় চলে আসে।

এর ফলে পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে এবং মশা-মাছির উপদ্রব বৃদ্ধিসহ মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

জনসাধারণের জানমালের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে জরুরি ভিত্তিতে এই খোলা ড্রেনগুলোতে স্লাব স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধাহীন চলাচলের সুযোগ করে দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি।

( ১৭/১০৩, গোবিন্দপুর মোকলেস মাতাব্বার রোড, যাত্রাবাড়ী রোডে অবস্থিত (এস এস মাল্টিমিডিয়ার বিজসেন সেন্টার এর সামনে )

উন্মুক্ত ড্রেন ও স্লাব না থাকায় সৃষ্ট জননিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি নিরসনে জরুরি ব্যবস্থা গ্রহণ।উক্ত এলাকায় দীর্ঘদিন ধরে ...
25/06/2026

উন্মুক্ত ড্রেন ও স্লাব না থাকায় সৃষ্ট জননিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি নিরসনে জরুরি ব্যবস্থা গ্রহণ।

উক্ত এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেনগুলো উন্মুক্ত অবস্থায় রয়েছে। ড্রেনের ওপর প্রয়োজনীয় স্লাব (ঢাকনা) না থাকায় প্রতিনিয়ত পথচারীরা চরম দুর্ঘটনার ঝুঁকিতে চলাচল করছেন।

বিশেষ করে রাতের অন্ধকারে অসাবধানতাবশত পথচারী, শিশু এবং বৃদ্ধরা ড্রেনে বা গর্তে পড়ে গিয়ে গুরুতর আহত হচ্ছেন। তাছাড়া, সামান্য বৃষ্টি হলেই ড্রেনের নোংরা ও বর্জ্যমিশ্রিত পানি উপচে রাস্তায় চলে আসে। এর ফলে পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে এবং মশা-মাছির উপদ্রব বৃদ্ধিসহ মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।

সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। জনসাধারণের জানমালের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে জরুরি ভিত্তিতে এই খোলা ড্রেনগুলোতে স্লাব স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধাহীন চলাচলের সুযোগ করে দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ।

#জননিরাপত্তা #নগরউন্নয়ন #কর্তৃপ_দৃষ্টি_আকর্ষণ #জনদুর্ভোগ

08/05/2026

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

08/05/2026

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

08/05/2026

কি ভা‌বে করা হ‌তো ছি'নtai বনর্না দিল স'ন্ত্র্রাsi

08/05/2026

হা‌মে তিন শতাধিক শিশুর মৃত্যুর প্রতিবাদ রাজু ভাস্কর্যের সাম‌নে

#হাম

08/05/2026

পুলিশের চাকরিতে ব্যতিক্র‌মি উদ্যোগ

Address

Dhaka
1362

Alerts

Be the first to know and let us send you an email when Source of News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Source of News:

Shortcuts

Share