11/03/2026
ফেসবুক বা ইন্সটাগ্রামে কোনো সেনসেশনাল ভিডিও দেখলেই এখন আর সাথে সাথে বিশ্বাস করবেন না! কারণ AI এর ফেক ভিডিও ঠেকাতে মেটার পলিসিতে এবার বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে।
আপনারা যারা নিয়মিত সোশ্যাল মিডিয়ায় নিউজ বা ভিডিও দেখেন, তাদের জন্য আজকের এই আপডেটটা জানা খুবই জরুরি।
একটু খেয়াল করলেই দেখবেন, ইদানীং ফেসবুক বা ইন্সটাগ্রামে স্ক্রল করার সময় আমরা এমন অনেক ভিডিও দেখি, যেগুলো দেখে একদম রিয়েল মনে হয়। কিন্তু আসলে সেগুলো AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে জেনারেট করা ফেক কন্টেন্ট। বিশেষ করে বিভিন্ন দেশের যুদ্ধ বা গ্লোবাল কনফ্লিক্টের যেসব ভিডিও ভাইরাল হচ্ছে, তার একটা বড় অংশই পুরোপুরি ফেক!
রিসেন্টলি বিবিসি র একটা নিউজ থেকে জানা গেছে, মেটার (ফেসবুক ও ইন্সটাগ্রামের প্যারেন্ট কোম্পানি) নিজস্ব ওভারসাইট বোর্ড এবার মেটাকে কড়া ভাষায় একটা রিমাইন্ডার দিয়েছে। বোর্ড বলছে, মেটার প্ল্যাটফর্মগুলোতে AI-generated ফেক ভিডিওর যে proliferation বা বিস্তার ঘটছে, সেটা কন্ট্রোল করতে তাদের এখনই কড়া ওভারসাইট এবং একশন নিতে হবে।
- ঘটনাটা আসলে কী?
রিসেন্টলি একটা ভিডিও খুব ভাইরাল হয়, যেখানে দেখানো হচ্ছিল যে ইরানিয়ান ফোর্সের হামলায় ইসরায়েলের হাইফাতে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। অথচ ভিডিওটা ছিল সম্পূর্ণ AI দিয়ে বানানো! মেটা শুরুতে এই ভিডিওটা রিমুভ করতে বা এতে কোনো 'ফেক' লেবেল দিতে রাজি হয়নি। কিন্তু যখন ইউজাররা কমপ্লেইন করা শুরু করে, তখন ওভারসাইট বোর্ডের চাপে মেটা বাধ্য হয় এতে লেবেল অ্যাড করতে।
বোর্ড ক্লিয়ারলি বলে দিয়েছে যে, মেটাকে তাদের বর্তমান AI রুলসগুলো পুরোপুরি overhaul বা ঢেলে সাজাতে হবে। কারণ এভাবে চলতে থাকলে সাধারণ মানুষের পক্ষে কোনটা Fact আর কোনটা Fabrication, সেটা আলাদা করা ইম্পসিবল হয়ে যাবে। এতে করে অনলাইনে সব ধরনের ইনফরমেশনের ওপর থেকেই মানুষের একটা general distrust বা অবিশ্বাস তৈরি হবে।
- আমাদের করণীয় কী?
সোশ্যাল মিডিয়ায় এখন যেকোনো কিছু দেখলেই সেটা সাথে সাথে বিশ্বাস করে শেয়ার করার আগে আমাদের নিজেদেরও একটু সচেতন হতে হবে। টেকনোলজি যেমন আমাদের লাইফ ইজি করছে, তেমনি না বুঝে সব কিছু চোখ বন্ধ করে বিশ্বাস করলে বিপদও ডেকে আনতে পারে।
তাই যেকোনো সেনসেশনাল নিউজ বা ভিডিও দেখলে একটু ভেরিফাই করে নেওয়ার অভ্যাস করুন।
Save + Share🙂