Crime Journal

Crime Journal অপরাধী আর অপরাধের খবরা-খবর জানাতে এলো বিশেষায়িত নিউজ পোর্টাল ‘ক্রাইম জার্নাল’।
(1)

৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৫আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজি অটোরিকশায় করে ইয়াবা বহনের সময় ...
13/09/2026

৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৫

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজি অটোরিকশায় করে ইয়াবা বহনের সময় পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের দেওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল দেওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশা আটক করে।

পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় সিএনজিতে থাকা পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— বিজয়নগর উপজেলার চানপুর গ্রামের মোঃ আজগর আলীর ছেলে কবির হোসেন, মোঃ তাজুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম, কাজী আবুল ফয়েজের ছেলে হান্নান কাজী ওরফে রুবেল, মৃত সেলিম মিয়ার ছেলে আব্দুল্লাহ এবং মৃত নুরুল হক ভূঁইয়ার ছেলে সহিদ ভূঁইয়া।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার কবির হোসেনের বিরুদ্ধে এর আগে দুটি মাদক মামলা, আব্দুল্লাহর বিরুদ্ধে একটি এবং সহিদ ভূঁইয়ার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় বিজয়নগর থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ বলেন গ্রেফতার কৃতদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুকরা হয়েছে।

ওমরাযহ হজে গিয়ে আ'ত্ম'গো/প/নে ১২ বাংলাদেশী, প্রায় কোটি টাকার জ*রি*মা*না*র শঙ্কায় ট্রাভেলস এজেন্সি "ইকো ট্রিপ"মোস্তাফি...
12/09/2026

ওমরাযহ হজে গিয়ে আ'ত্ম'গো/প/নে ১২ বাংলাদেশী, প্রায় কোটি টাকার জ*রি*মা*না*র শঙ্কায় ট্রাভেলস এজেন্সি "ইকো ট্রিপ"

মোস্তাফিজুর রহমান খান: পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে নির্ধারিত মেয়াদ শেষ হলেও আত্মগোপনে ১৭ বাংলাদেশি যাত্রী। আত্মগোপনের ঘটনায় চরম আর্থিক ক্ষতি ও আইনি ঝুঁকিতে পড়তে যাচ্ছে রাজধানীর কাওরান বাজারের ট্রাভেল এজেন্সি ‘ইকোট্রিপ’।
ওমরাহর নীতিমালার কঠোর বিধিমালা অনুযায়ী নির্দিষ্ট সময়ে দেশে না ফিরলে যাত্রী প্রতি সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সিকে ৫ লাখ ১ হাজার টাকা করে জরিমানা গুনতে হয়। ফলে প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে ২০ লাখ ৪ হাজার টাকা এবং পুরো ১৭ যাত্রীর প্রক্রিয়াকরণ বিবেচনায় প্রায় কোটি টাকার বিশাল আর্থিক দণ্ড ও লাইসেন্স বাতিলের আশঙ্কায় দিন কাটাচ্ছে।
ভবিষ্যতের আইনি জটিলতা এড়াতে ও নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে গত ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রাজধানীর তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৮০৬) করেছেন ইকোট্রিপ ট্রাভেলসের স্বত্বাধিকারী সুমান ইসলাম।
জিডি ও এজেন্সি সূত্রে জানা যায়, কারওয়ান বাজারের কাব্যকশ সুপার মার্কেটের লিফট-৫-এ অবস্থিত ‘ইকোট্রিপ ট্রাভেলস এজেন্সি’ দীর্ঘদিন সুনামের সাথে হজ, ওমরাহ ও আন্তর্জাতিক ট্যুরিস্ট ভিসার কাজ পরিচালনা করে আসছে। চলতি বছরের ১৪, ১৮, ১৯, ২৩ আগস্ট এবং ৮ সেপ্টেম্বর বিভিন্ন তারিখে এজেন্সিটির মাধ্যমে সর্বমোট ১৭টি ১২ দিন মেয়াদি স্বল্পমেয়াদি ওমরাহ ভিসা ইস্যু করা হয়।
অভিযোগে এজেন্সির কর্ণধার সুমান ইসলাম উল্লেখ করেন, শরীয়তপুরের জাজিরা থানার হরিআসা গ্রামের আমিনুল হক সিকদারের ছেলে মো. রাব্বী সিকদার ‘আল বারাকাহ’ (AL BARAKAH) নামক একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিচয়ে তাদের অনলাইন পেজের সূত্রে যোগাযোগ করেন।
পরবর্তীতে রাব্বী সিকদারের মাধ্যমেই উল্লেখিত ১৭টি ওমরাহ ভিসা প্রক্রিয়া করা হয়। এর বিপরীতে রাব্বী সিকদার এনআরবিসি, আইএফআইসি এবং ইসলামী ব্যাংকের বিভিন্ন হিসাবের মাধ্যমে মোট ৩ লাখ ৮ হাজার টাকা ইকোট্রিপের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেন।
সৌদি আরবে অবস্থান ও স্বজনদের চাঞ্চল্যকর তথ্য: ভিসাপ্রাপ্ত ১৭ জনের মধ্যে গত ২৫ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে প্রথম ধাপে ৬ জন যাত্রী ওমরাহর উদ্দেশ্যে সৌদি আরব গমন করেন। তবে ১২ দিনের নির্ধারিত মেয়াদ অতিক্রান্ত হলেও তাদের মধ্যে ৪ জন যাত্রী দেশে ফেরেননি।
যাত্রীদের অনুপস্থিতি লক্ষ্য করে এজেন্সির পক্ষ থেকে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে স্বজনরা সাফ জানিয়ে দেন—উক্ত চারজন আর বাংলাদেশে ফিরবেন না। ঘটনার সত্যতা নিশ্চিত করতে সৌদি আরবে অবস্থানরত যাত্রীদের পাসপোর্টে উল্লেখিত নম্বরে অনুসন্ধানী যোগাযোগ করা হলে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসে:
চট্টগ্রামের মো. হোসেন: তার স্ত্রীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তার স্বামী ওমরাহ শেষ করে সেখানে থাকা এক আত্মীয়ের কাছে উঠেছেন। সেখানে ৩ মাস অবস্থানের পর কাজের স্থায়ী ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে তার।
চট্টগ্রাম সাতকানিয়ার মো. আজিম, তার নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে বন্ধু সিফাত ফোন রিসিভ করে জানান, আজিম সৌদি আরব গেছেন ঠিকই, তবে দেশে ফিরে আসবেন কি না তা তিনি জানেন না।
অন্যান্য যাত্রী: তালিকায় থাকা বাকি যাত্রীদের পাসপোর্টে দেওয়া নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে বেশিরভাগ নম্বর বন্ধ পাওয়া যায় এবং কেউ কেউ কথা বলতে অস্বীকৃতি জানান।
সর্বশেষ উদ্বেগ ও নতুন ঝুঁকির সৃষ্টি হয়েছে ঠিক তখনই যখন জিডি দায়েরকালে সুমান ইসলাম জানিয়েছিলেন, ১৭ জনের মধ্যে ৪ জন সৌদি আরবে অবস্থান করছেন এবং বাকি ১৩ জন বাংলাদেশে রয়েছেন। তবে আজ (১২ সেপ্টেম্বর) এজেন্সির পক্ষ থেকে খোঁজ নিয়ে জানা যায়, গত এক দিনেই আরও ৯ জন সৌদি আরবে চলে গেছেন এবং অবশিষ্ট ৫ জন আজ বা আগামীকালের মধ্যে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবেন।
ফলে পুরো ১৭ জন যাত্রীকেই অবৈধভাবে থেকে যাওয়ার জন্য ওমরাহ ভিসায় পাঠানো হয়েছে কি না, তা নিয়ে গুরুতর সন্দেহ দেখা দিয়েছে। এতে করে জনপ্রতি ৫ লাখ ১ হাজার টাকা হারে প্রতিষ্ঠানটির মোট সম্ভাব্য জরিমানার পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৮৫ লাখ ১৭ হাজার টাকা।
'ইকো ট্রিপ' এর কর্ণধার মো. সুমান ইসলাম বলেন,
এবিষয়ে তেজগাঁও থানার ডিউটি অফিসার মো. আনোয়ার হোসেন খানের মাধ্যমে বিষয়টি ডায়েরিভুক্ত হওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিযোগের (জিডি) বিষয়ে দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা, তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) হিরোন জানান, “অভিযোগটি রাতে নথিভুক্ত করা হয়েছে। ধর্মীয় ভিসার আড়ালে কোনো মানবপাচার বা অবৈধ অভিবাসী চক্র কাজ করছে কি না, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঠিক তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এমআরকে/১২ সেপ্টেম্বর ২০২৬,

10/09/2026
আগস্টে বিজিবি’র ব্যাপক অ'ভি'যা'নে, ৩৪৭ কোটি ৮১ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদ/কসহ আ*ট*ক ৪৫১​মো. মোস্তাফিজুর রহমান খান : ...
10/09/2026

আগস্টে বিজিবি’র ব্যাপক অ'ভি'যা'নে, ৩৪৭ কোটি ৮১ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদ/কসহ আ*ট*ক ৪৫১

​মো. মোস্তাফিজুর রহমান খান : সদ্য সমাপ্ত আগস্ট মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৩৪৭ কোটি ৮১ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য, অ'স্ত্র, গো/লা/বা/রুদ ও বিপুল পরিমাণ মা'দ'ক'দ্র'ব্য জ*ব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে চোরাচালান ও অবৈধ সীমান্ত অতিক্রমের অভিযোগে ৪৫১ জনকে আ/ট/ক করে আই'না'নু'গ ব্যবস্থা নেওয়া হয়েছে।
​বুধবার (০৯ সেপ্টেম্বর) বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগস্ট মাসে বিজিবি’র অভিযানে জ*ব্দ*কৃত চোরা/চালান পণ্য ও অ*স্ত্রে*র মধ্যে রয়েছে ৮ কেজি ৫৫৪ গ্রাম স্বর্ণ, বিভিনন্ন রকমের কসমেটিক্স, পোশাক, মোবাইল সামগ্রী, কয়লা, কাঠসহ বিপুল পরিমাণ মালামাল উ/দ্ধা/র করা হয়।
উদ্ধারকৃত যানবাহনের মধ্যে রয়েছে ১৪টি ট্রাক/কাভার্ড ভ্যান, ১০টি পিকআপ, ৬টি প্রাইভেটকার, ৬১টি সিএনজি/অটোরিকশা, ৯১টি মোটরসাইকেল ও ৯৭টি নৌকা।
এছাড়া সীমান্ত এলাকা থেকে উদ্ধারকৃত অ'স্ত্রে'র মধ্যে রয়েছে ১৪টি দেশি-বিদেশি পি*স্ত*ল, ১০টি ম্যাগাজিন এবং ৭৪ রাউন্ড গো/লা/বা/রুদ জ*ব্দ করা হয়।
বিজিবি জানায়, আগষ্ট মাসের অভিযানে বিপুল পরিমাণ মাদকসামগ্রী জ'ব্দ করা হয়েছে, যার মধ্যে রয়েছে, ৪৫ লাখ ৯৩ হাজার ৮৬৩ পিস ইয়াবা ট্যাবলেট, ​৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) সহ ​১,৩৭১ বোতল ফেন*সিডি*ল ও ৭,৬৩৬ বোতল বিদেশি ম/দ,​ ১,৮৬৩ কেজি ৬৮০ গ্রাম গাঁ*জা,​২ লাখ ২৮ হাজার ৩৯টি নে/শা/জা/তীয় ট্যাবলেট/ইনজেকশন।
​আ'ট'ক ও আইনি ব্যবস্থা সম্পর্কে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, সীমান্তে মাদক পাচার ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২২০ জন চোরাচালানিকে আটক করা হয়। একই সাথে অ*বৈ*ধভা*বে সীমান্ত অতিক্রমের দায়ে ৩৭ জন বাংলাদেশি, ৬ জন ভারতীয় এবং ১৮৮ জন মিয়ানমার নাগরিকসহ মোট ৪৫১ জনকে আ'ট'কের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানভারতীয় ১০ টন জিরাসহ আটক ৩আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিজিবি ও র‌্য...
10/09/2026

বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযান
ভারতীয় ১০ টন জিরাসহ আটক ৩

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ভারতীয় ১০ টন ২০ কেজি জিরাসহ তিনজনকে আটক করা হয়েছ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শাহবাজপুর এলাকায় এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন ফয়সাল আবীর, আজিজুল হাকিম ও হাবিবুর রহমান। তাদের বাড়ি সিলেট ও রাজশাহী জেলায়।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সকালে শাহবাজপুর এলাকায় বিজিবি ও র‌্যাবের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ভারতীয় ১০ হাজার ২০ কেজি জিরা পাওয়া যায়।

তিনি বলেন, ট্রাকে থাকা ব্যক্তিদের জিরার বৈধ কাগজপত্র দেখাতে বলা হলেও তারা তা উপস্থাপন করতে পারেননি। পরে জিরাগুলো জব্দ করে তাদের আটক করা হয়।

টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ৫০আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টর্চলাইট জ্বা...
09/09/2026

টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ৫০

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শিশু-কিশোরদের ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষ শুরু হয়। এতে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৫০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার সদর ইউনিয়নের স্বল্পনোয়াগাঁও ও নতুন হাবেলি পাড়া গ্রামের লোকজনের মধ্যে সন্ধ্যা ছয়টার দিকে শুরু হয় এই সংঘর্ষ। রাত সোয়া ১০টার দিকে পরিস্থিতি শান্ত হয়।

এর আগে বিকেল সাড়ে চারটা থেকে স্বল্পনোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা হয়। সেখানে বিকেল পাঁচটার দিকে নতুন হাবেলি পাড়া গ্রামের এক কিশোর স্বল্পনোয়াগাঁও গ্রামের এক কিশোরকে মারধর করে। তারা দুজনই খেলার দর্শক ছিল।

এর জেরে সন্ধ্যা ৬টার দিকে উভয় গ্রামের লোকজন লাঠিসোঁটা ইটপাটকেল ও দা-বল্লম নিয়ে গ্রামীণ সড়কে বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়েন। টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে চালিয়ে যেতে থাকে দুই পক্ষই পুলিশ যানায় আমাদের সার্কেল স্যার আহত হয়েছেন। তিনি পায়ে ইটের আঘাত পেয়েছে।

আহত ব্যক্তিদের মধ্যে মেহরাব আলম নামের এক বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী ও ব্যবসায়ী রুক্কু হোসেন কে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে ইটের আঘাতে আহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাহাঙ্গীর আলম এবং সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার।

সংঘর্ষ থামাতে গিয়ে পায়ে এবং কোমরে আঘাত পেয়েছে। জখমি ফোলায় বরফ দিয়েছি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

সরাইল উপজেলা সদরে টর্চলাইট জ্বালিয়ে চলছে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত
সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সাব্বির আহমেদ জানান, সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে অন্তত ৩৫ জন রাত সাড়ে ৯টার মধ্যে এখানে চিকিৎসা নিয়েছেন। পরে আরও অনেকে এসেছেন।

সরাইল থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, ‘আমাদের ওপরও হামলা হয়েছে। আমাদের সার্কেল স্যার আহত হয়েছেন। তিনি পায়ে ইটের আঘাত পেয়েছেন। জড়িত অন্যদের আইনের আওতায় আনা হবে।

বেধড়ক মারধরে মাদরাসা শিক্ষার্থী হাসপাতালে, পুলিশ হেফাজতে শিক্ষক আমিরজাদা চৌধুরী,  ব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ...
09/09/2026

বেধড়ক মারধরে মাদরাসা শিক্ষার্থী হাসপাতালে, পুলিশ হেফাজতে শিক্ষক

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিয়মিত মাদরাসায় না যাওয়ায় আব্দুল্লা (১২) নামে হেফজ খানার এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার কৃষ্ণনগর আশরাফুল উলুম হাফিজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর পর স্থানীয় লোকজন ওই মাদরাসার শিক্ষক মুফতি ইব্রাহিম বিন মুজিবকে আটক করে।

অভিযুক্ত শিক্ষক মুফতি ইব্রাহিম সম্পর্কে আব্দুল্লাহর খালু হন।
পরে খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ওই শিক্ষকে নিজেদের হেফাজতে থানায় নিয়ে যায়।

এছাড়া আহত শিক্ষার্থী আব্দুল্লাহকে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে পাঠায়

আব্দুল্লাহ জেলার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৃত রুমান মিয়ার ছেলে। এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, প্রায় দুই বছর আগে কৃষ্ণনগর আশরাফুল উলুম হাফিজিয়া মাদরাসায় আব্দুল্লাহকে ভর্তি করান তার পরিবার। এরপর থেকেই প্রায় সময় সে কাউকে না বলে বাড়িতে চলে যেত।

গত বৃহস্পতিবার সে আবারও বাড়িতে চলে যায়। এরপর আব্দুল্লাহর মা আফরোজা বেগম ওই মাদরাসার শিক্ষক মুফতি ইব্রাহিমকে বাড়িতে ডেকে আব্দুল্লাহকে নিয়ে যেতে বলে।

পরে বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে তাকে ওই শিক্ষক মাদরাসায় নিয়ে গিয়ে বেধড়কভাবে পিটিয়ে আহত করে। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে এবং শিক্ষককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

এ বিষয়ে নবীনগর থানার পরিদর্শক তদন্ত রাজীব কান্তি নাথ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে উত্তেজিত জনতার কাছ থেকে হেফাজতে নিয়ে আসে। শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রেস্তোরাঁ ও আখের রস বিক্রির আড়ালে মাদক সাম্রাজ্য!হুমকিতে বিজয়নগরের যুবসমাজআমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া: সবুজে ঘেরা শা...
09/09/2026

রেস্তোরাঁ ও আখের রস বিক্রির আড়ালে মাদক সাম্রাজ্য!
হুমকিতে বিজয়নগরের যুবসমাজ

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া: সবুজে ঘেরা শান্ত ও মনোরম পরিবেশের জন্য পরিচিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন। অথচ এই প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালেই গড়ে উঠেছে এক ভয়ংকর মাদকের সাম্রাজ্য।

অভিযোগ উঠেছে, রেস্তোরাঁ ও আখের রস বিক্রির আড়ালে সেখানে প্রকাশ্যে চলছে রমরমা মাদক ব্যবসা। অভিনব এই কৌশলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দিনের পর দিন চলছে অবৈধ এই কারবার, যার ফলে চরম ধ্বংসের মুখে পড়ছে স্থানীয় যুবসমাজ।

খোঁজ নিয়ে জানা যায়, বিজয়নগর থানার বিষ্ণুপুর ইউনিয়নের পূর্বপাড়া ৪নং ওয়ার্ডে এই মাদক সিন্ডিকেটটি পরিচালিত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এই অবৈধ ব্যবসার মূল হোতা সভাচান মিয়ার ছেলে নাদিম হোসেন। উপরে রেস্তোরাঁ এবং নিচে আখের রসের দোকান—এমন ভিন্নধর্মী ব্যবসায়িক কৌশল অবলম্বন করে সম্পূর্ণ ধরাছোঁয়ার বাইরে থেকে তিনি চালিয়ে যাচ্ছেন মাদকের এই রমরমা আসর।

এলাকাবাসীর দাবি, এই মাদক সিন্ডিকেটের পেছনে রয়েছে স্থানীয় প্রভাবশালী মহলের মদদ। অভিযোগ রয়েছে, বিষ্ণুপুর এলাকার বিএনপি নেতা ইলিয়াস ও তার ভাই আরিফের প্রত্যক্ষ ছত্রচ্ছায়ায় নাদিম হোসেন এই অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করছেন। প্রভাবশালীদের প্রশ্রয় থাকায় স্থানীয়রা এ নিয়ে চরম আতঙ্কে রয়েছেন।

মাদকের এই অবাধ আগ্রাসনের কারণে এলাকার সামাজিক পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। উঠতি বয়সী তরুণ ও যুবসমাজ প্রতিনিয়ত মাদকে আসক্ত হয়ে বিপথগামী হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

অবিলম্বে এই অসাধু চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন বিজয়নগরের সচেতন নাগরিক সমাজ।

এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত নাদিম হোসেনের মুঠোফোনে (০১৭১৫ ৮৮..০০) একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সার্বিক বিষয়ে বিজয়নগর থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। নাদিম হোসেন আখের রস ব্যবসার আড়ালে মাদক বিক্রি করছেন, এমন অভিযোগ জানিয়ে বিষ্ণুপুর এলাকা থেকে বিভিন্ন লোক আমাকে ফোন করেছেন। বিষয়টি নিয়ে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।

ওসি আরও জানান, মাদকের বিরুদ্ধে বিজয়নগর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিচট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহতঢাকা, ৯ সেপ্...
09/09/2026

সংবাদ বিজ্ঞপ্তি
চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত

ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার): আজ চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে, ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ২ জন সৈনিক নিহত এবং ১ জন কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন।

আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় স্থানান্তর করা হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

ময়লার স্তূপে পড়েছিল দুই নবজাতকের মরদেহবরিশাল নগরীর একটি ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে সিটি কর্পোরেশন...
09/09/2026

ময়লার স্তূপে পড়েছিল দুই নবজাতকের মরদেহ

বরিশাল নগরীর একটি ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বগুড়া রোডের গফুর সড়কের বিপরীতে নতুন বাজার ফরেস্ট অফিস-সংলগ্ন ময়লার স্তূপ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেন জানান, প্রতিদিনের মতো ময়লা পরিষ্কার করার সময় তিনি দুটি প্লাস্টিকের বক্স দেখতে পান। কাছে গিয়ে বক্সের ভেতরে দুই নবজাতকের মরদেহ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাশাপাশি পড়ে থাকা দুই নবজাতকের মরদেহ উদ্ধার করে। পরে সেগুলো শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, নতুন বাজার ও এর আশপাশে একাধিক বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান রয়েছে। তাদের ধারণা, কোনো একটি চিকিৎসাপ্রতিষ্ঠান থেকে ময়লা-আবর্জনার সঙ্গে নবজাতক দুটির মরদেহ ওই স্থানে এসে থাকতে পারে।

কোতয়ালি থানার ওসি আল মামুন ইসলাম বলেন, “খবর পাওয়ার সময় পুলিশের একটি দল ওই এলাকায় টহলে ছিল। বিষয়টি জানার পর তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে খবর দেওয়া হলে নবজাতক দুটির মরদেহ সেখানে নেওয়া হয়”

নবজাতক দু’টির পরিচয় এবং কীভাবে তাদের মরদেহ ময়লার স্তূপে এল, তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানান ওসি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Address

The NewsMan Academy (1st Floor) >< 362/1, East Rampura, DiT Road
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Crime Journal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Crime Journal:

Shortcuts

Share