Bangladesh barta24

Bangladesh barta24 নির্ভরযোগ্য তথ্য, বিশ্লেষণ ও সময়োপযোগী সংবাদ নিয়ে আমরা একটি নিরপেক্ষ অনলাইন পত্রিকা। পাঠকের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য।

13/05/2026

কর্মব্যস্ত এমপি আবুল কালাম
বিএনপি সরকার গঠনের পর থেকে বেশ কর্মব্যস্ততায় সময় কাটাচ্ছেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালাম। এ কয়দিনে তিনি ৩৪টি কর্মসূচীতে অংশ নিয়েছেন।

এমপি আবুল কালামের অফিস সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মোট ২৫ দিনের মধ্যে ২৩ দিন উপস্থিত ছিলেন। ওমরাহ হজ্জে সৌদি আরব থাকায় দুইদিন তিনি উপস্থিত হতে পারেনি। বাকি ৬০ দিনের মধ্যে ১৪ দিন পবিত্র ওমরা, জেলা-উপজেলা আইন-শৃঙ্খলা সভা, উন্নয়নমূলক সভা, ইফতার মাহফিল, সামাজিক অনুষ্ঠান সহ একাধিক সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানে আবুল কালাম ছিলেন সক্রিয়।

এমপি হওয়াও পর এখনো আবুল কালামের বিরুদ্ধে কোন অভিযোগ তীর উঠাতে পারেনি বন্দর-শহরের নাগরিকরা। বরং নগরবাসী চলাচলে সুবিধা বৃদ্ধি করার লক্ষ্যে ফুটপাত থেকে হকারমুক্ত করার উদ্যোগ নিয়েছেন। সুপেয় পানি ব্যবস্থার জন্য সিটি কর্পোরেশনকে তাগিদ দিয়েছেন। যানজটমুক্ত করতে ইতোমধ্যে একাধিক প্রকল্প গ্রহণ করেছেন স্থানীয় এমপি হিসেবে। বিএনপি প্রবীন ও অসুস্থ নেতাকর্মীদের খোজ খবর নিতে বাড়িতে বাড়িতে ছুটে যাচ্ছেন আবুল কালাম। ১০ মে ভোরে থাইল্যান্ডে শারীরিক চিকিৎসা ফলোআপ করাতে দেশ ত্যাগ করেছেন। চলতি সপ্তাহে তিনি দেশে ফিরে এলাকার প্রয়োজনীয় কার্যক্রম অতিবাহিত করবেন বলে জানা গেছে।

আবুল কালামকে নতুন মন্ত্রী পরিষদের প্রতিমন্ত্রী হওয়ার গুঞ্জনে ইতোমধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। বিএনপি এমপি থেকে তৃনমূল অনেক নেতাকর্মীরা আবুল কালাম অসুস্থ হওয়া তাকে মন্ত্রীত্ব দিবে না বলে মতামত দিয়েছেন। এতে অন্যান্য এমপি ও পরাজিত প্রার্থীকে ইঙ্গিত করে বলেছেন-তাদের থেকে প্রতিমন্ত্রী দিতে পারেন প্রধানমন্ত্রী।

বিএনপি-এনসিপি কেউ কাউকে ছাড়বে না : হাটের ইজারা নিয়ে সংঘাতের শঙ্কানায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ঘাট নিয়ে বিএনপি এনসিপি এব...
13/05/2026

বিএনপি-এনসিপি কেউ কাউকে ছাড়বে না : হাটের ইজারা নিয়ে সংঘাতের শঙ্কা
নায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ঘাট নিয়ে বিএনপি এনসিপি এবং জামায়াতের অনুসারীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছিলো। মূলত ঘাটের ইজারা নিয়ে আধিপত্য বিস্তারের জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে হাটের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখতে চায় বিএনপি নেতারা। এতে জামায়াত এনসিপি রাজি না হওয়ায় বল প্রয়োগে একক আধিপত্য ধরে রাখতে চাচ্ছে বিএনপি। আর সেই আধিপত্য ভাঙতেই বক্তাবলী ঘাটে শিডিউল ড্রপ করে এনসিপির অনুসারীরা।

সেই ঘাটের শিডিউলের মত সদর উপজেলায় বসতে যাওয়া সবগুলো গরুর হাটের দরপত্র ক্রয়ের কথা ভাবছে এনসিপির কর্মী ও অনুসারীরা। প্রতিটি হাটের শিডিউল ক্রয় করে তা জমা দিবেন বলে জানা গেছে। এর মধ্যে দিয়ে সিন্ডিকেট ভাঙ্গা হবে বলেও প্রত্যাশা তাদের। কোন ধরনের নেগোসিয়েশন না করে সরকারি বিধি মোতাবেক শিডিউল ড্রপ করতে বদ্ধ পরিকর। এরপর সর্বোচ্চ দরদাতা হাটের টেন্ডার পাবেন। যা নিয়ে কারও কোন আপত্তি থাকবে না।

খোঁজ নিয়ে জানা গেছে, ৫ আগস্টের পর থেকে সদর উপজেলার সকল হাট, ঘাট, বাজারের ইজারা নিয়ন্ত্রণ করছে বিএনপির নেতাকর্মীরা। সম্ভাব্য আগ্রহীরা একত্রিত হয়ে সরকারি রেটের সামান্য কিছু দর বাড়িয়ে টেন্ডার নিয়ে নিচ্ছেন। এরপর সেই হাট ঘাটের ইজারা নিজেদের কাছে রেখে লভ্যাংশ ভাগ করে নেন নিজেদের মধ্যে। সিন্ডিকেট হবার কারণে বিএনপির বাইরের কেউ ঢুকতে পারে না। আর সিন্ডিকেটের কারনে সরকার বাড়তি অর্থ থেকে বঞ্চিত হয়। অথচ উন্মুক্ত প্রতিযোগীতা থাকলে দর বৃদ্ধি পেত আরও কয়েকগুন।

সবশেষ ২১ এপ্রিল বক্তাবলী ঘাটে এনসিপি ও জামায়াতের অনুসারীরা শিডিউল ক্রয় করলে ভেঙ্গে যায় সিন্ডিকেট। আগের রাত পর্যন্ত সমঝোতা করার চেষ্টা করলেও তাতে সাড়া দেয়নি কেউ। যা স্বীকার করেন খোদ ফতুল্লা থানা বিএনপির সভাপতি। এবার কোরবানির পশুর হাটেও কোন প্রকার সমঝোতা না করে সরাসরি শিডিউল ক্রয় করে তা জমা দিবে এনসিপি।

এনসিপি সমর্থক এক ব্যবসায়ী জানান, আমাদের পরিকল্পনা আমরা বৈধভাবে ব্যবসা করবো। এক্ষেত্রে কারও রক্তচক্ষুকে আমরা ভয় পাইনা। আমরা আমাদের সাধ্যমত দর বলবো। যারা সর্বোচ্চ দরদাতা হবে তারা হাট বুঝে নিবে। আমরা সমঝোতার নামে সরকারি রাজস্বকে ক্ষতিগ্রস্থ করতে চাই না। আমরা প্রত্যাশা করি প্রশাসন এই টেন্ডার প্রক্রিয়ায় সহযোগীতা করবে। এবং উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখবে।

নবীগঞ্জ খেয়াঘাটে কলেজ ছাত্রী লাঞ্ছনার অভিযোগ। বন্দর প্রতিনিধি: বন্দরের নবীগঞ্জ খেয়াঘাটে কলেজ ছাত্রী লাঞ্ছিতবন্দরে নবীগঞ্...
13/05/2026

নবীগঞ্জ খেয়াঘাটে কলেজ ছাত্রী লাঞ্ছনার অভিযোগ।
বন্দর প্রতিনিধি: বন্দরের নবীগঞ্জ খেয়াঘাটে কলেজ ছাত্রী লাঞ্ছিত
বন্দরে নবীগঞ্জ খেয়াঘাটে কলেজ শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ ও গালিগালাজের অভিযোগ উঠেছে ঘাট ইজারাদারের নিযুক্ত টোল আদায়কারীদের বিরুদ্ধে। বুধবার (১৩ মে) বিকেলে শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ে নবীগঞ্জ খেয়াঘাটের টোল আদায় কক্ষে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ছাত্রীরা জানান, তারা নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী। প্রতিদিন পড়াশোনার জন্য তাদের বন্দরের নবীগঞ্জ খেয়াঘাট দিয়ে শীতলক্ষ্যা নদী পারাপার হতে হয়। ঘাটের নিয়ম অনুযায়ী, ইজারাদারের ট্রলারে পার হলে নির্ধারিত ২ টাকা টোল দিতে হয়। কিন্তু সাধারণ নৌকায় পার হলে কোনো টোল দেওয়ার নিয়ম নেই।

বুধবার বিকেলে ওই ছাত্রীরা নৌকা দিয়ে পার হতে ঘাটে পৌঁছলে টোল আদায়কারী জুম্মন তাদের কাছে টোল দাবি করে। ছাত্রীরা নৌকায় পার হওয়ার কারণে টোল দিতে অস্বীকৃতি জানালে আদায়কারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে তারা ছাত্রীদের ঘিরে ধরে এবং অকথ্য ভাষায় গালিগালাজসহ অশোভন আচরণ শুরু করে।

লাঞ্ছনার শিকার এক ছাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা প্রতিদিন এই পথ দিয়েই কলেজে যাই। নৌকায় পার হলে টোল দেওয়ার নিয়ম না থাকলেও জুম্মন ও তার সহযোগীরা আমাদের আটকে রেখে অপমান করেছে। তাদের ব্যবহারের ভাষা এতোটাই কুরুচিপূর্ণ ছিল যে আমরা হতভম্ব হয়ে গিয়েছি। জনসম্মুখেই তারা আমাদের সাথে এমন আচরণ করার সাহস পেয়েছে।

স্থানীয়রা জানান, নবীগঞ্জ খেয়াঘাটের ইজারাদারের লোকজনের বিরুদ্ধে প্রায়ই সাধারণ যাত্রীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। বিশেষ করে নারী ও শিক্ষার্থীদের সাথে টোল আদায় নিয়ে তারা প্রায়শই তর্কে জড়ায়। রাতের ১০টার পর অতিরিক্ত ভাড়া আদায় করে। যা সম্পূর্ণ অবৈধ।

টোল আদায়কারি জুম্মন জানান, আমি তাদের কাছে টোলের টাকা চেয়েছি । তারা কলেজ আইডি কার্ড প্রদর্শন করলে ভাড়া নিতাম না।

Bangladesh barta24 ghat

28/03/2026

দৌলতদিয়ায় ডুবে যাওয়া বাস থেকে বেছে ফেরা এক যাত্রীর গল্পঃ

28/03/2026

দেশের সব পেট্রোল পাম্প তদারকি করতে ট্যাগ অফিসার নিয়োগ করবে সরকার

28/03/2026

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ৮ নম্বর ওয়ার্ডের প্রশাসক সহায়তা কমিটি বাতিলের দাবিতে কাউন্সিলর কার্যালয় অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মীরা।

27/03/2026

ফতুল্লায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও গ্রেপ্তার ১২

27/03/2026

পাওনা টাকা আদায়ের জন্য ৯মাসের শিশুকে অপহরণ করলো পাওনাদার

নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধারনারায়ণগঞ্জ সংবাদদাতাঃ  শহরের নিতাইগঞ্জে একটি তিনতলা ভবনের ছাদ থেকে মো. আরি...
27/03/2026

নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ সংবাদদাতাঃ শহরের নিতাইগঞ্জে একটি তিনতলা ভবনের ছাদ থেকে মো. আরিফুল ইসলাম (মাসুম) (৩৮) নামে এক নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে বাদ জুমা ডাইলপট্টি পুরাতন বি.কে. রোডের ওই ভবনে এ ঘটনা ঘটে।

নিহত মো. আরিফুল ইসলাম বরিশালের উজিরপুর উপজেলার বইরকাঠি এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি পরিবার নিয়ে ওই ভবনের দ্বিতীয় তলায় ভাড়ায় বসবাস করতেন এবং পাশ্ববর্তী জামাল শপিং বিল্ডিংয়ের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার ও পুলিশের সূত্রে জানা যায়, নিহত আরিফুল চাকরির সুবাদে গত ৭ বছর ধরে নারায়ণগঞ্জে তার স্ত্রী নিপা খানম, মেয়ে সুমাইয়া ও ছেলে আদিব হাওলাদারকে নিয়ে বসবাস করে আসছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে তিনি কর্মস্থলে যান। রাতে মধ্যে দু-একবার বাড়িতে এসে আবার কাজে ফিরে যান। পরদিন দুপুরে তার স্ত্রী ছাদে কাপড় শুকাতে গেলে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠায়।

নিহতের স্ত্রী নিপা খানম জানান, “আরিফুল ইসলাম মাদকাসক্ত ছিলেন। এর আগেও একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।”

তিনি বলেন, “আমাদের মধ্যে গত চার মাস ধরে পারিবারিক কলহের জেরে মনোমালিন্য চলছিল। তিনি আমার সঙ্গে ঠিকমতো কথা বলতেন না। গতকাল রাতে দু-একবার আসলেও কথা বলেননি। আমিও কিছু জিজ্ঞাসা করিনি।”

এদিকে নিহতের মা রুমা বেগমের দাবি, পারিবারিক কলহের জেরে নিপা খানম তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তিনি বলেন, “আমার ছেলে আমার কাছে চলে আসছিল। পরে কেমন করে আমার ছেলেকে আবার নিয়ে গেছে। ফোনে জিজ্ঞাসা করেছিলাম, বাবা যাইবা না? সে বলেছিল, কাজটা শেষ করে যাব। আমাকে হুমকি দিয়েছিল। বলেছিল, ‘আমি (নিপা) বললে মারব। পরে আমার ওপর দোষ দিতে পারবা না।’ আমি বলেছিলাম, আমার ছেলেকে যদি পুলিশে দাও, দাও। তুমি যদি তোমার স্বামীকে শেষ করে শান্তি পাও, তাহলে করো।”

নারায়ণগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি মরদেহ টিভি কেবলের তারে ঝুলছিল। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।”

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh barta24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh barta24:

Shortcuts

Share