21/09/2026
রাসুলুল্লাহ ﷺ বলেছেন, মহান আল্লাহ বলেন, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে, আমাকে সে তেমনই পাবে। সে যখন আমাকে স্মরণ করে তখন আমি তার সাথে অবস্থান করি। যদি সে অন্তরে আমাকে স্মরণ করে, আমিও আমার অন্তরের মধ্যে তাকে স্মরণ করি। আর যদি সে কোনো সভা সমাবেশে আমাকে স্মরণ করে, তাহলে আমি তাকে এর চেয়ে উত্তম সমাবেশে স্মরণ করি। আর সে যদি আমার দিকে অর্ধহাত এগিয়ে আসে, আমি তার দিকে এক হাত এগিয়ে যাই। আর সে এক হাত এগিয়ে এলে, আমি তার দিকে দু’হাত এগিয়ে আসি। সে যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই।
জিকিরে ভেজা হৃদয়েই প্রশান্তি মেলে,
আল্লাহর স্মরণেই মন শান্ত হয়ে ওঠে। 🤍🌿