17/07/2026
শ্যামপুর থানাধীন আরসিন গেটে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে আগুন, রক্ষা পেলো এলাকা। শ্যামপুর থানার ৪৭ নং ওয়ার্ডের নবীনচন্দ্র গোস্বামী রোডের ১০ নং বাড়িতে (বাদল ভাই ও দুলাল ভাইদের বাড়িতে, (মাহবুব হার্ডওয়ার) এ আজ সকাল আনুমানিক ৮টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আমাদের ভাইয়েরা ও স্থানীয় বাসিন্দারা দ্রুত রাস্তায় নেমে আসেন এবং আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন। এলাকাবাসীর তাৎক্ষণিক সহযোগিতা এবং ফায়ার সার্ভিসের সদস্যদের অক্লান্ত প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দোয়া ও সহমর্মিতা: আমরা মহান আল্লাহর দরবারে সকলের নিরাপত্তা কামনা করছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সাহায্য, ধৈর্য ও শক্তি দান করার জন্য দোয়া করছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন
আমিন।