Mommy’s Daily StoryTime

Mommy’s Daily StoryTime Every dish tells a story! Let's cook up memories, one bite at a time.😋🔥🍷
(5)

02/08/2026

আমার এই রাজা বেটা প্রি- ম্যাচিওর বেবি হওয়ায় অনেক সমস্যা মধ্যে দিয়ে যাচ্ছিলো সেই সময় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সকল অবস্থা থেকে আমাদের সহায় ছিলো💙

02/08/2026

এই ভদ্রলোক যে কি পরিমাণ ধুরন্ধর এখন তা এই আলাভোলা ফেইস দেখে কেউ বুঝতে পারবে না 🥰

31/07/2026

আমি মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু মায়ের মুখে সংগ্রাম এর গল্প শুনেছি
আমি বাকশাল কি জানিনা
তবে ১৫ আগস্ট এর ভুল এবং শুদ্ধ সকল ইতিহাস কেবল বইয়ে পরেছি
আমি শেখ হাসিনার শাসন আমল পার করেছি
আমি ফ্যাসিস্ট সরকার ও দেখেছি
আবার ৩৬ শে জুলাই ও দেখেছি
আমি শহীদ রাস্ট্রপতি জিয়া কে দেখিনি
তবে বেগম খালেদা জিয়ার করুন অবস্থা দেখেছি
আমি আমার দেশে হাদীর দাফন হতে দেখেছি
আজ আমি হাজারো বাঙালির শখের বাংলাদেশ এর বেহাল দশা ও দেখছি
৭১ থেকে ২৬ কতকিছুই বাঙালি দেখলো
কেবল দেখলো না বাংলার মানুষ এর সুখ
আহারে বাঙালি 💔💚

আমি লীগ করি না আমি দল করিনা আমি শিবির করিনা আমি এনসিপি করিনা
কারণ আমি নিজেকে ভালোবাসি 💙

এজন্যই বোধহয় কোনো দলীয় ট্যাগ গায়ে লাগাতে ঘৃণা করি কারণ কলংকের মালা সবাই পড়ে নিয়েছে

কোথায় যাবো আমরা সাধারণ নির্বোধ বাঙালী 💔
#বাবারআদর্শ

30/07/2026

এমন এক গাড়ি মেনটেইন করি মিরপুর এর অলি গলি দিয়ে ঢুকে না 🥱

30/07/2026

আজকে একটা মেয়ে নাই বলে, মেয়ে হলে সাজুগুজু করতো 💅💄👑👛

29/07/2026

মিরপুর বাসীর সবাই কি বাসার ছাদে হেলিপ্যাড আছে নি 😝

25/07/2026

এমন ২ পিছ থাকলে জীবন তেনা তেনা হতে আর কিছু লাগে না‼️❤️‼️

🚨🚨 আর্জেন্টাইন ফুটবল ব্যক্তিত্ব আন্দ্রেস "ডুকা" ডুকাতেনজাইলারের বক্তব্যের বাংলা অনুবাদ:🗣️ "আমাদের সঙ্গে ডা-কাতি হয়েছে। ...
21/07/2026

🚨🚨 আর্জেন্টাইন ফুটবল ব্যক্তিত্ব আন্দ্রেস "ডুকা" ডুকাতেনজাইলারের বক্তব্যের বাংলা অনুবাদ:

🗣️ "আমাদের সঙ্গে ডা-কাতি হয়েছে। গতকাল আর্জেন্টিনা জাতীয় দলকে বাধ্য করা হয়েছিল।

🗣️ "ফুটবলের আসল গোপন সত্য কেউ কখনো বলবে না। না মেসি, না চিকি তাপিয়া। জানো কেন? কারণ তাদের ওপর চাপ ছিল। গতকাল আর্জেন্টিনাকে বাধ্য করা হয়েছিল।

🗣️ "গতকাল আর্জেন্টিনা জাতীয় দলকে বিক্রি করে দেওয়া হয়েছিল। আর এটা তাপিয়া, স্কালোনি বা খেলোয়াড়দের কারণে নয়। এটা ঘটেছে কারণ আমরা 'ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার' লেখা একটি ব্যানার প্রদর্শন করেছিলাম। এ কারণেই এটা ঘটেছে।

🗣️ "খেলোয়াড়দের সাহসের মূল্য দিতে হয়েছে। কিন্তু জানো কী? বিশ্বকাপ না জিতলে আমার কিছু যায়-আসে না। ইংল্যান্ডকে আমরা যেভাবে অপদস্থ করেছি, আর আমাদের খেলোয়াড়রা যেভাবে এমন একটি ব্যানার প্রদর্শনের সাহস দেখিয়েছে—যা আমাদের রাজনীতিবিদ বা এই দেশের আর কেউ দেখানোর সাহস পায়নি—সেটা কেউ কখনো মুছে ফেলতে পারবে না।

🗣️ "আমি নিশ্চিত, চিকি তাপিয়া জাতীয় দলকে ছেড়ে দিতে রাজি ছিলেন না, মেসিও ছিলেন না। কিন্তু তাদের সামনে আর কোনো উপায় ছিল না।

🗣️ "গতকাল আর্জেন্টিনাকে হারানো হয়েছে একটাই কারণে—একদল তরুণ ফুটবলার 'ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার' লেখা ব্যানার প্রদর্শন করে প্রতিবাদের সাহস দেখিয়েছিল।

🗣️ "ওই রাজনৈতিক পদক্ষেপ, ওই প্রতীকী বিজয়, ওই ব্যানার—ইতিহাসের সবচেয়ে পুঁজিবাদী বিশ্বকাপে পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার।

🗣️ "তোমরা কি সত্যিই মনে করো, গ্রেট ব্রিটেন, ইনফান্তিনো, উয়েফা, ট্রা-ম্প বা মাক্রি ওই বিদ্রোহী খেলোয়াড়দের বিশ্বচ্যাম্পিয়ন হতে দিত এবং ফকল্যান্ডের সেই ব্যানারকে বিশ্বের ক্ষমতাধরদের সামনে টিকে থাকতে দিত?

🗣️ "যখন ইনফান্তিনোর পুনর্নির্বাচনের দরকার হবে, আর উয়েফা তাকে বলবে, 'আর্জেন্টাইনরা যা করেছে, তার পরও কি আমরা তোমাকে আবার নির্বাচিত করব?'

🗣️ "মেসি যখন তার সতীর্থদের বলেছিলেন, 'সব ভুলে যাও, শুধু মাঠে নেমে খেলো।'

🗣️ "তোমরা কি সত্যিই বিশ্বাস করো, কুতি রোমেরোর মতো একজন খেলোয়াড়—যিনি বিশ্বকাপের সেরা ডিফেন্ডার ছিলেন এবং দুটি গোল করেছিলেন—তিনি হঠাৎ করেই মাঠ ছেড়ে চলে যাবেন?

🗣️ "গতকাল উদযাপন করার মতো কিছুই ছিল না। আমাদের সঙ্গে ডাকাতি হয়েছে।

🗣️ "একবার আমাকে টেবিলে বসিয়ে বলা হয়েছিল, একটি চ্যাম্পিয়নশিপ ইচ্ছাকৃতভাবে হারতে হবে। আমি রাজি না হওয়ায় সাত বছরের জন্য নির্বাসিত হয়েছিলাম এবং মৃত্যুর হুমকিও পেয়েছিলাম। তাহলে কি মনে করো, এই তরুণ খেলোয়াড়দের হুমকি দিলে তারা তা অনুভব করবে না?

🗣️ "যেসব খেলোয়াড় সাধারণত মিডিয়ার সঙ্গে খোলামেলা কথা বলতেন, তারা একটি কথাও বলতে চাননি। কোচ প্রেস কনফারেন্সে ঢোকার আগেই ভেঙে পড়েছিলেন।

🗣️ "তোমরা কি সত্যিই বিশ্বাস করো, সর্বকালের সেরা ফুটবলার মেসি তার সতীর্থদের সঙ্গে দেশে ফিরতেন না? সত্যিই কি মনে করো, আমাদের হারিয়ে দেওয়া হয়নি?"

🗣️ "তারা শুধু খেলাটাকেই কলঙ্কিত করেনি, তারা একটি পুরো জাতিকেই কলঙ্কিত করেছে।

🗣️ "যুক্তরাষ্ট্র ফুটবলের নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল, কারণ বাস্কেটবল, আমেরিকান ফুটবল আর বেসবল তাদের জন্য যথেষ্ট ছিল না। এই ব্যবসা সাধারণ মানুষ আর সমর্থকদের হাতে থাকতে পারে না।

🗣️ "কেউ আমাকে বোঝাতে পারবে না যে, গতকাল আমরা যে দলকে দেখেছি, সেটাই আমাদের প্রিয় আর্জেন্টিনা জাতীয় দল ছিল।

🗣️ "চিকি তাপিয়া আমাদের সর্বকালের সেরা আর্জেন্টিনা দল উপহার দিয়েছেন। অথচ আজ মূলধারার মিডিয়া তার কারাবাস দাবি করছে।

🗣️ "তোমরা কি সত্যিই মনে করো, তারা চিকি তাপিয়াকে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন হতে দিত এবং বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় উত্তরাধিকার গড়তে দিত?

🗣️ "বিশেষ করে ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে বিদায় করার পর খেলোয়াড়রা সেই ব্যানার প্রদর্শন করে তাদের আরও উসকে দিয়েছিল—কারণ আমাদের দেশে বিদেশি স্বার্থে কাজ করা সরকার থাকা অবস্থায় আমরা ফকল্যান্ড থেকে তাদের তাড়াতে পারি না।

🗣️ "আমাদের সঙ্গে ডাকাতি হয়েছে। আবারও প্রতারণা করা হয়েছে। আমাদের কাছে ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় ছিল, তারপরও তারা আমাদের হারিয়ে দিল। তিনি সতীর্থদের বলেছিলেন, 'সব ভুলে যাও। চল শুধু খেলি।'

🗣️ "জানো, গতকাল দল কী করেছিল? তারা প্রথম গোল খাওয়ার অপেক্ষায় মাঠে নেমেছিল। তারা মাঝমাঠও পার হচ্ছিল না। একটা পাসও ঠিকমতো দিতে পারছিল না। বল চাইতেও চাইছিল না। আর সৌভাগ্য যে লাউতারো খেলেনি—সে এমন কিছুর বাইরে ছিল, যা আমাদের কারণে নয়, বাইরের কোনো কারণে ঘটেছিল।

🗣️ "গতকাল কি লাউতারোকে খেলতে নিষেধ করা হয়েছিল? যে ইংল্যান্ডের বিপক্ষে গোল করেছিল, যে ইংল্যান্ড ও মিশর—দুই দলকেই হারিয়েছিল?

দ্রষ্টব্য: কথাগুলো ভালো লাগছে তাই পোস্ট করা এর বেশি কিছু নয় 🙏

সংগ্রহীত

না খেইলা মাগনা পাইলে যা হয় আর কি 🥱🥱🥱🥱মনে হয় ভাবে নাই পাইবো তাই নেয়ার জন্য কিছু আনে নাই 😂😂😂😂😂
21/07/2026

না খেইলা মাগনা পাইলে যা হয় আর কি 🥱🥱🥱🥱
মনে হয় ভাবে নাই পাইবো তাই নেয়ার জন্য কিছু আনে নাই 😂😂😂😂😂

বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসের মধ্যেই জন্ম নিল নতুন বিতর্ক। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ জয়ের পর স্পেনের অধিনায়ক রদ্রির  হাতে উঠেছ...
21/07/2026

বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসের মধ্যেই জন্ম নিল নতুন বিতর্ক। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ জয়ের পর স্পেনের অধিনায়ক রদ্রির হাতে উঠেছে গোল্ডেন বল। কিন্তু সেই ঘোষণার পর থেকেই ফুটবল বিশ্বে শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকের প্রশ্ন, সত্যিই কী রদ্রি ছিলেন টুর্নামেন্টের সেরা ফুটবলার? এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন সুইডেনের কিংবদন্তি স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ।

জ্লাতানের মতে, বছরের পর বছর মেসিকে ‘ফিফার আদরের সন্তান’ বলে সমালোচনা করা হলেও, ২০২৬ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের পর পুরস্কার না পাওয়াই প্রমাণ করে বাস্তবতা ভিন্ন।

জ্লাতান বলেন, ‘বছরের পর বছর ধরে তারা মেসিকে ফিফার আদরের সন্তান বলে এসেছে। কিন্তু যখন তিনি আরও একটি ঐতিহাসিক বিশ্বকাপ উপহার দিলেন, তখন হঠাৎ করেই যেন মাপকাঠি বদলে গেলো।’

বিশ্বকাপজুড়ে মেসি গোল করেছেন, সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন, আক্রমণ সাজিয়েছেন এবং অধিনায়ক হিসেবে দলকে ফাইনাল পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন। জ্লাতানের প্রশ্ন, এরপরও যদি তিনি গোল্ডেন বলের যোগ্য না হন, তাহলে আর কী করার ছিল?, ‘এমন একটি টুর্নামেন্টের পর রদ্রি যদি গোল্ডেন বল জেতেন — যেখানে ম্যাচের ফলাফলে তার প্রভাব ছিল নগণ্য। তবে আমাকে বলুন, মেসি আর কী করতেন? গোল করা, অ্যাসিস্ট করা, নেতৃত্ব দেওয়া, সুযোগ তৈরি করা কিংবা আবারও নিজের দেশকে একাই টেনে নিয়ে যাওয়া? ঠিক এসব কিছুই তো তিনি করেছিলেন।’

তিনি আরও দাবি করেন, বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জনপ্রিয়তা বা রাজনৈতিক বিবেচনায় নয়, বরং টুর্নামেন্টে সবচেয়ে বেশি প্রভাব রাখা ফুটবলারের হাতেই যাওয়া উচিত, ‘বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কারটি তার জন্যই, যিনি টুর্নামেন্টে নিজের ছাপ রাখেন। এটি কোনো রাজনীতি বা জনপ্রিয়তার বিষয় নয়। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরেও যদি মেসি এটি না জেতেন, তবে ফুটবলের উচিত মানুষের কাছে এর ব্যাখ্যা দেওয়া।’

Address

Uttara Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mommy’s Daily StoryTime posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share