24/09/2026
Content থেকে কি সত্যিই Project বা Remote Job পাওয়া যায়?
অনেকেই Content বানান শুধু View, Like আর Follower বাড়ানোর জন্য।
কিন্তু Content-এর আসল value তখনই, যখন সেটা ঠিক Client-এর সামনে পৌঁছায়।
আমার কিছু USA-based client মাঝে মাঝে আমাকে SEO বা Marketing-related Content share করেন এবং বলেন:
“Can you implement this on our website?”
অর্থাৎ, তারা শুধু Content দেখছেন না।
Content দেখার পর সেই idea বা solution-টা নিজেদের business-এ কীভাবে ব্যবহার করা যায়, সেটাও ভাবছেন।
আমার বাস্তব experience থেকে বলছি, USA-এর অনেক business owner তাদের industry-specific business, marketing, SEO এবং educational পেইজ এবং চ্যানেল নিয়মিত follow করেন।
কোনো Content ভালো লাগলে বা useful মনে হলে, সেই Creator-এর কাজ সম্পর্কে তারা আরও জানার চেষ্টা করেন। আর Content দেখে যদি মনে হয়—
“এই ব্যক্তি আমাদের Industry-এর problem বোঝে এবং solution-টাও দিতে পারে।”
তাহলে সেখান থেকেই Project, Collaboration বা Job opportunity তৈরি হতে পারে।
তাই Content Strategy-তে একটি নির্দিষ্ট Industry + একটি নির্দিষ্ট Service target করা যেতে পারে।
যেমন:
Industry: Roofing
Service: SEO
তাহলে positioning হতে পারে:
“Roofing SEO Expert”
একইভাবে—
- Plumbing + SEO → Plumbing SEO Expert
- Real Estate + Marketing → Real Estate Marketing Expert
- Law Firm + Web Development → Law Firm Web Development Expert
- Dental + SEO → Dental SEO Expert
- HVAC + SEO → HVAC SEO Expert
এরপর শুধু ওই Industry নিয়েই Content বানাবেন।
ধরুন, আপনি Roofing Industry target করছেন।
তাহলে Roofing business-এর বিভিন্ন marketing problem, lead generation issue, website problems, Google ranking, Local SEO, customer search behaviour এবং conversion problems—এসব বিষয় নিয়ে নিয়মিত Content বানাবেন।
প্রতিটি Content-এ দেখাবেন, আপনার Service কীভাবে সেই Industry-এর specific problems solve করতে পারে।
এভাবে Content তৈরি করলে আপনার Page ধীরে ধীরে একটি specialized authority হিসেবে পরিচিত হতে পারে।
একজন potential client আপনার Content দেখল, Profile দেখল, Case Study / Portfolio দেখল এবং আপনার expertise বুঝল। এরপর সে আপনাকে প্রজেক্ট অথবা রিমোট জব অফার করতে পারে।
আর Remote market-এ অনেক SEO Agency, Digital Marketing Agency এবং Web Development Agency online থেকেই বিভিন্ন role-এর জন্য hire করে।
তাই আপনার Content এমন হওয়া উচিত, যাতে একজন Client বা Agency Owner দেখে বুঝতে পারে—
“এই মানুষটা আমাদের Industry-এর problem এবং solution বোঝে।”
এক লাখ random views পাওয়ার চেয়ে কখনো কখনো কয়েকশ targeted views বেশি valuable হতে পারে।
কারণ আপনার Content দেখছে হয়তো একজন random viewer নয়।
হয়তো দেখছে একজন Business Owner, Agency Owner অথবা Hiring Manager।
তাই Content বানানোর আগে নিজেকে প্রশ্ন করুন—
“কোন Industry-কে target করছি?”
“কোন Service নিয়ে কাজ করছি?”
“এই Industry-এর কোন problem নিয়ে Content বানাব?”
“এই Content দেখে কে আমাকে Hire করতে পারে?”
Content শুধু View পাওয়ার জন্য নয়।
এমন Content তৈরি করুন, যাতে আপনার next client আপনাকে খুঁজে পায়।
© Mossammat Faria