Panchagarh Community news

Panchagarh Community news মানুষের কথা বলি পঞ্চগড় থেকে বিশ্বে

11/09/2026

উপজেলা প্রশাসন, তেঁতুলিয়া জেলা প্রশাসন, পঞ্চগড় Barrister Nawshad Zamir BNP Panchagarh-1 বিএনপি পঞ্চগড়-১ BNP Media Cell Rejaul Karim Shaheen Alokito Tetulia Bangladesh Nationalist Party-BNP Hello Panchagarh Forhad Hossain Azad

11/09/2026
মৃত্তিকা একাডেমির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে  ‘মৃত্তিকা পদক’ পেলেন তেঁতুলিয়া'র সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আশরাফুল ই...
10/09/2026

মৃত্তিকা একাডেমির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘মৃত্তিকা পদক’ পেলেন তেঁতুলিয়া'র সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আশরাফুল ইসলাম।

পঞ্চগড় কমিউনিটি নিউজ
ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৬:

“সত্যের আলোয় এই দেশ গড়ি, ঈমানের ছোঁয়ায় জীবন আকাশে উড়ি”—এই স্লোগানকে সামনে রেখে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলো ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘মৃত্তিকা একাডেমি’-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে রাজধানীর একটি মিলনায়তনে ‘সত্যবাদী মানুষ হতে সংস্কৃতির ভূমিকা’ শীর্ষক আলোচনা, ‘মৃত্তিকা পদক-২০২৬’ প্রদান এবং কবিতা আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গণমাধ্যম ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দৈনিক ইত্তেফাক-এর মিডিয়াকর্মী ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ আশরাফুল ইসলাম-কে সম্মানজনক ‘মৃত্তিকা পদক-২০২৬’ প্রদান করা হয়েছে।

সংগঠনের সভাপতি কবি রানা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব সৈয়দ মারুফ মোর্শেদ। অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল সাত্তার।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মেজর মোঃ ইউসুফ শরীফ (অব.)। এছাড়া বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আতাউর রহমান মিনা।

বক্তারা তাদের বক্তব্যে সমাজ গঠনে সত্যবাদী মানুষ তৈরি এবং সুস্থ সংস্কৃতির চর্চাকে আরও বেগবান করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। আলোচনা সভা শেষে গুণীজনদের মাঝে পদক ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং মনোজ্ঞ কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।

10/09/2026

তেঁতুলিয়া উপজেলা প্রশাসন, তেঁতুলিয়া, ভজনপুরে অবস্থিত বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা মরহুম ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার মহোদয়ের আত্মার মাগফিরাত কামনা, দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠানে আবেগঘন স্মৃতি চারণ করেন অত্র স্কুলের এডহক কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী, সাবেক ছাত্রনেতা হামিদুল হাসান লাবু।
Barrister Nawshad Zamir BNP Panchagarh-1 বিএনপি পঞ্চগড়-১ Rejaul Karim Shaheen BNP Media Cell Bangladesh Nationalist Party-BNP Forhad Hossain Azad Razia Sultana Hello Panchagarh Tetuliya Blog Alokito Tetulia

09/09/2026

Barrister Nawshad Zamir BNP Panchagarh-1 বিএনপি পঞ্চগড়-১ Rejaul Karim Shaheen উপজেলা প্রশাসন, তেঁতুলিয়া Tetuliya Blog Hello Panchagarh Bangladesh Nationalist Party-BNP Forhad Hossain Azad GreatestHighlights Sultana Razia Alokito Tetulia Razia Sultana

তেঁতুলিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে এমন একজন নিভৃতচারী গুণী শিল্পী তজিরুল ইসলাম পঞ্চগড় কমিউনিটি নিউজ জাতীয় কবি কাজী ...
09/09/2026

তেঁতুলিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে এমন একজন নিভৃতচারী গুণী শিল্পী তজিরুল ইসলাম

পঞ্চগড় কমিউনিটি নিউজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে সরকারিভাবে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন চলছে। এরই ধারাবাহিকতায় সারা দেশের আনাচে-কানাচে উদযাপিত হচ্ছে নজরুল উৎসব।
তবে এই উৎসবমুখর আয়োজনের আড়ালে একটি বড় শূন্যতা ও আফসোসের বিষয় অলক্ষ্যেই থেকে যাচ্ছে। আজকের এই সংস্কৃতি চর্চার আকালের দিনেও তেঁতুলিয়ার মাটিতে এমন একজন মানুষ অবস্থান করছেন, যিনি জাতীয় পর্যায়ের একজন সুনামধন্য নজরুল সঙ্গীত শিল্পী। তিনি বাংলাদেশ বেতারের একজন 'স্পেশাল গ্রেড'-এর শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক। নজরুল বিষয়ক আন্তর্জাতিক সংগঠন "বাংলাদেশ নজরুল সংগীত শিল্পী পরিষদ" এর ট্রেজারার, শুধু তা-ই নয়, তেঁতুলিয়া সঙ্গীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘ ৪০ বছর ধরে এই অঞ্চলের সাংস্কৃতিক অঙ্গনে নিরলসভাবে আলো ছড়িয়েছেন নিভৃতে।
অত্যন্ত দুঃখের বিষয় হলো, স্থানীয় সংবাদকর্মী বা সাংস্কৃতিক কর্মীদের পক্ষ থেকে এমন একজন প্রবীণ ও গুণী ব্যক্তিত্বের অবদানকে বর্তমান উপজেলা প্রশাসনের সামনে তুলে ধরার কোনো উদ্যোগ চোখে পড়ে না। জাতীয় কবির উৎসবে যে মানুষটি হতে পারতেন অন্যতম প্রধান অনুপ্রেরণা, তাকে এভাবে অন্তরালে রেখে দেওয়ার সংস্কৃতি সত্যিই হতাশাজনক।

—আসুন, শেকড়সন্ধানী এই গুণী মানুষদের সম্মান জানাতে শিখি। উপজেলা প্রশাসনকে আমাদের এলাকার সত্যিকারের সাংস্কৃতিক রত্নদের সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং এমন আয়োজনে তাঁদের যোগ্য মর্যাদা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।
উপজেলা প্রশাসন, তেঁতুলিয়াজেলা প্রশাসন, পঞ্চগড়Barrister Nawshad ZamirBNP Panchagarh-1 বিএনপি পঞ্চগড়-১ Tetuliya Blog Alokito Tetulia

Address

Dhaka

Telephone

+8801721460151

Website

Alerts

Be the first to know and let us send you an email when Panchagarh Community news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Panchagarh Community news:

Shortcuts

Share