Nu & Lily's world

Nu & Lily's world Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nu & Lily's world, Digital creator, Bangladesh, Dhaka.
(2)

মিকি আর মিঠাইয়ের দাদী আমি। ওরা ডাকে দিদুন বলে। ওরাই আমার দিনের হাসি ,জীবনের শান্তি আর নিঃশব্দ ভালোবাসার ঠিকানা। ওদের আদর আর দুষ্টুমিতেই আমার ভালো থাকা। এই পেইজে থাকবে দাদী আর নাতিদের ছোট্ট ছোট্ট গল্প - খুনসুটি ,ভালোবাসা, মায়া আর সুখের চমৎকার দিনলিপি।

31/08/2026

আর কয়েক মিনিট পরেই সেপ্টেম্বর মাস শুরু। আমার জীবনের সবচেয়ে দুঃখের মাস । আমাকে এতিম করার মাস।

আই হেইট সেপ্টেম্বর। কেন যে ঘুরে ঘুরে আসে বারবার! অসহ্য ! অসহ্য!

31/08/2026

চিটাগাং থেকে আমার বান্ধবীর মেয়ে এসেছে পড়াশোনার বিশেষ কাজে । কথায় কথায় ও ওর বন্ধুদেরকে বললো যে , জানিস ,এই বাসায় দুটো বিড়াল আছে ,ছবি ও দিলো । ওমা ! এখন ওর বন্ধুরা তো সবাই ওকে বলতেছে -" তুই অনেক লাকি রে। সেলিব্রিটির বাসায় গেছিস ! আমরা সবাই ওদের অনেক ভক্ত।" তারপর আমাদের সব হাঁড়ির খবর এক এক করে ওর কাছে ওরা বলছে । ও বেচারী এখন ওদেরকে লিখছে আর আমাদেরকে সব হড়হড় করে বলছে । আন্টি ওরা এটা বলতেছে । আন্টি ওরা ওটা বলতেছে ! আসলেই কি এটা হয়েছিল ! ওটা ঘটেছিলো! আপনারা নাকি বাসা চেঞ্জ করেছেন ? 🤣

সব শুনছি আর আমরা সবাই হো হো করে একচোট হেসে নিলাম কারন প্রতিটা ঘটনাই যে সত্য। 🤣🤣

31/08/2026

হাতেনাতে ধরা পড়লো আবার ও 🤣

31/08/2026

এ কেমন মি*থ্যাচার!

31/08/2026

মিঠাই আর দিদুনের তুমুল ঝ*গড়া । না দেখলে চরম মিস্!

31/08/2026

আমার মনে হয় প্রতিটি মানুষেরই কিছুদিন পর পর হাসপাতালে গিয়ে ঘুরে আসা উচিত। একমাত্র হাসপাতালে গেলেই বোঝা যায় যে , সুস্থতা আল্লাহ পাকের দেয়া কতো বড় নেয়ামত।

এইমাত্র ফিরলাম বাংলাদেশ মেডিকেলের ক্যান্সার বিভাগ থেকে। আহা! কি দৃশ্য! ছোট্ট ছেলে , মাত্র দুই মাস হলো বিয়ে করেছে , হঠাৎ অসুস্থ। পরীক্ষা করে দেখা গেল কলোরেক্টাল ক্যান্সার। নববধূটিকে দেখে এতো কষ্ট লাগছিল যে কি বলব ! লাইন ধরে শোয়া সকল রোগীর কেমো চলছে । আমি আগে কোনোদিন কাউকে কেমোথেরাপি নিতে দেখিনি ।আজ তাও দেখালো আল্লাহ। তাও আবার একসাথে এতো গুলো কেমোর রোগী । আহারে জীবন! এতো বড় বড় অট্টালিকা,গাড়ি ,বাড়ি ,বিলাসী জীবন - কিছুই কোনো কাজে আসছে না কারোরই। রবের ইচ্ছের নিকট কতো অসহায় আমরা সবাই !অথচ কজন তা অনুভব করতে পারছি আমরা ? প্রতিনিয়ত কতো পাপ করে চলছি পার্থিব এই জীবনে! অনেক বার মনে মনে পাঠ করলাম , আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।হে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন সেজন্য শোকর আলহামদুলিল্লাহ।

ননদের হাজব্যান্ড আমার নেয়া খাবার গুলো গোগ্রাসে খাচ্ছিলো ।আর ঝালে ফুসছিলো। অথচ নরমাল খাবার , তেমন ঝাল ছিল না। বুঝতে পারলাম মুখে ঘা তাই অমন করছে । আমাকে বললো ,ভাবি পরেরদিন কচুশাক আর আনাজ নিয়ে আসবেন । মাছ , মাংস অসহ্য লাগে। ফেরার পথে সিএনজিতে বসে সাহেব কে জিগ্যেস করলাম, আচ্ছা,আনাজ কি জিনিস? উনি বললেন,কেন ? আমি বললাম, মনা ভাই পরেরবার এটা রান্না করে নিয়ে যেতে বলেছেন। এখন এটা না খাওয়ানো পর্যন্ত আমার মনটা আনচান করবে । উনি বললেন,আনাজ মানে কাঁচাকলার তরকারি। "

আমার দু'চোখ ভিজে আসতে শুরু করলো ।একটা সময় এই মানুষটি আমাকে দোস্ত বলে ডাকতো। খুব ভালো বন্ধুত্ব ছিল আমাদের দুজনের মাঝে। আর আজ মানুষটা পিত্তথলির ক্যান্সারে আক্রান্ত হয়ে কতো অসহায় ! আনাজ খেতে চাইলো আর কচুশাক। ইনশাল্লাহ অবশ্যই খাওয়াবো মনা ভাই । আমি যে আপনার সেই দোস্ত! আমার ননদের হাজব্যান্ড এর জন্য সবাই দোয়া করবেন প্লিজ। উনার অবস্থা ভীষণই খারাপ ।

আমার সকল সুখের প্রদীপ 🌹♥️
31/08/2026

আমার সকল সুখের প্রদীপ 🌹♥️

নিজেকে খোলা বই বানানোটা আসলে কোনো গর্বের বিষয় নয় । কারন বইটা একবার পড়া হয়ে গেলে সেটার গুরুত্ব আর আগের মতো থাকে না। হ...
31/08/2026

নিজেকে খোলা বই বানানোটা আসলে কোনো গর্বের বিষয় নয় । কারন বইটা একবার পড়া হয়ে গেলে সেটার গুরুত্ব আর আগের মতো থাকে না। হয় এখানে ওখানে ফেলে রাখে ,নয়তো বুক শেলফে তুলে রাখে । বছরের পর বছর ওখানেই ধুলো জমতে থাকে,পোকায় কাটে,বইটা তার সৌন্দর্য আর গাম্ভীর্য সবই হারায় । সম্পর্কে লোনা ধরে ।

তাই ঠিক করেছি , নিজেকে আর কাউকে পড়তে দেব না। ভা ভা করে সবকিছু সবাইকে শেয়ার করব না ।আসলে দিনশেষে একমাত্র সৃষ্টি কর্তা আর উনার দেওয়া নিঃশ্বাসটুকু ছাড়া কেউই কারো আপন হয় না ।
...... শামীমা নাসরীন ( দিদুন )

জীবন হলো এক জীবন্ত উপন্যাস ।নিজেকে নিজে দুই লাইন ব্যাখ্যা করলেই কি মানুষ বুঝবে এতো বড় ইতিহাস ! শুভ সকাল সবাইকে 🌹🌹🌹
31/08/2026

জীবন হলো এক জীবন্ত উপন্যাস ।
নিজেকে নিজে দুই লাইন ব্যাখ্যা করলেই কি মানুষ বুঝবে এতো বড় ইতিহাস !

শুভ সকাল সবাইকে 🌹🌹🌹

30/08/2026

দুরত্ব কিছু না......।
গুরুত্ব থাকলে সকল সম্পর্কই সুন্দর..!

Address

Bangladesh
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nu & Lily's world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share