Delwar Hossain Huzaifi

Delwar Hossain Huzaifi কবি, সুরকার, গীতিকার, লেখক ও ইসলামী আলোচক

04/07/2026

আয়াতুল্লাহ আল খামেনির জানাজায় অংশ নিতে বাংলাদেশের প্রতিনিধি দল।

08/03/2026

যৌবনকাল খুবই গুরুত্বপূর্ণ

10/02/2026

হে আল্লাহ,যাদের অন্তরে তোমার ভয় নেই, আখিরাতে হিসাব দেওয়ার চিন্তা নেই, যাদের অন্তরে দয়া মায়া নেই,তাদের হাতে দেশের ক্ষমতা দিও না।

31/01/2026

সেন্টমার্টিন মাহফিলে ...

23/01/2026

এটা কেবলমাত্র সর্বময় ক্ষমতার অধিকারী মহান স্রষ্টার দ্বারাই সম্ভব। ‌
"তি‌নি পাশাপা‌শি দুই দ‌রিয়া প‌্রবা‌হিত ক‌রে‌ছেন। উভ‌য়ের মাঝখা‌নে র‌য়ে‌ছে এক অন্তরাল, যা তারা অ‌তিক্রম ক‌রে না"
- সূরা- আররহমান,আয়াত-১৯, ২০

খাটিয়ায় থাকা লা/শটি ঢাকনা সরিয়ে বসে জিজ্ঞেস করলো"ভাই, আপনারা কি নামাজ পড়ে ফেলেছেন?"এটি ইয়েমেনের একটি মসজিদে ঘটে যাওয়া...
18/01/2026

খাটিয়ায় থাকা লা/শটি ঢাকনা সরিয়ে বসে জিজ্ঞেস করলো"ভাই, আপনারা কি নামাজ পড়ে ফেলেছেন?"
এটি ইয়েমেনের একটি মসজিদে ঘটে যাওয়া একটি ঘটনা।শায়খ আবু ইমাদ ঘটনাটি বর্ণনা করছিলেন
এভাবে:আমার এক বন্ধু বলল, 'গতকাল আমার পাশের গলির একজন মা/রা গেছেন।
নাম আবু নাসের, বেশ বয়স্ক মানুষ ছিলেন।
আল্লাহ ওনাকে জান্নাতনসিব করুন।
তো, জানাজা আর দাফন শেষে খাটিয়াটা (মৃ/তদেহ বহনের খাট) যখন ফেরত আনা হলো, তখন বেশ রাত। এশার নামাজ শেষ, মসজিদও বন্ধ।
তাই লোকেরা খাটিয়াটা মসজিদের দরজার বাইরের
উঠোনে রেখে দিল, যাতে সকালে মুয়াজ্জিন বা খাদেম এসে সেটা জায়গামতো রেখে দেয়।
রাত তখন প্রায় সাড়ে ৩টা।
এক লোক মসজিদে আসল। দেখল উঠোন খোলা কিন্তু মসজিদের মেইন দরজা তালাবদ্ধ।
সে কিছুক্ষণ অপেক্ষা করল, কিন্তু কেউ খুলল না।
ওদিকে হাড় কাঁপানো শীত। হঠাৎ তার নজর পড়ল ওই
খাটি/য়াটার দিকে। ওটার ওপর আবার একটা চাদর বিছানো ছিল।
ব্যাস! সে আর দেরি না করে খাটি/য়ার ঢাকনা সরাল, ভেতরে মোটা
কাপড় পাতা ছিল, আরামসে ওটার ভেতরে ঢুকে শুয়ে পড়ল। আর সাথে সাথেই গভীর ঘুম!
আধঘণ্টা পর মসজিদের খাদেম এলেন দরজা
খুলতে। তিনি খাটিয়াটা দেখে ভাবলেন, হয়তো ফজরের পর জানাজা হবে,
তাই লাশসহ কেউ রেখে গেছে।
মুসল্লিরা আসতে শুরু করল, কেউ অজু করতে গেল, কেউ সালাম বিনিময় করল।
খাদেম আর কয়েকজন মিলে খাটি/য়াটা ধরাধরি করে একেবারে মেহরাবের পাশে নিয়ে রেখে দিল।
সবাই ভাবছে ভেতরে লা/শ আছে, তাই কেউ আর ওটা নিয়ে ঘাঁটাঘাঁটি করেনি।
তাছাড়া ভোরের বেলা সবার চোখে তখনও ঘুমের রেশ।
ফজরের আজান হয়ে গেল।
মসজিদে প্রায় ৫০ জনের
মতো লোক। আমরা কাতার সোজা করে নামাজে দাঁড়ালাম।
আমি ছিলাম একদম প্রথম কাতারে। দ্বিতীয় রাকাতেও সব ঠিক ছিল, হঠাৎ দেখলাম খাটিয়াটা নড়ছে!
ভাবলাম, এ কী! চোখের ভুল নাকি?
চোখ কচলে আবার তাকালাম। না! স্বপ্ন না! ইমাম
সাহেবের ঠিক পেছনে রাখা খাটিয়াটা সবার চোখের
সামনে সত্যিই নড়ছে!
আমার তো ভয়ে কলিজা শুকিয়ে গেল, পুরো কাতারে আতঙ্ক ছড়িয়ে পড়ল।
ঠিক তখনই খাটিয়ার ভেতর থেকে লোকটা ঘুম ভে/ঙে ঢাকনাটা সরাল।
মাথা বের করে সোজা
জিজ্ঞেস করল, 'ভাই, আপনারা কি নামাজ পড়ে ফেলেছেন?'
ওরে ভাই! এরপরের দৃশ্য আর কী বলব! আল্লাহর
কসম, সেই দৃশ্য দেখার মতো ছিল।
আমি জুতো ফুতোর কথা ভুলে জান নিয়ে দে দৌড়! এক দৌড়ে মনে হয় এক কিলোমিটার পার হয়ে গেছি, তাও খালি পায়ে!
ওদিকে ইমাম সাহেব তো বেহুঁশ হয়ে ফ্লোরে পড়ে গেলেন। ভয়ে কেউ কেউ দেয়ালে গিয়ে মাথা ঠুকল।
কেউ কেউ আমার মতো খালি পায়েই ভোঁ দৌড়।
একজন তো ভয়ে
অজুখানার হাউজেই পড়ে গেল। সোজা কথায়, কয়েক
সেকেন্ডের মধ্যে পুরো মসজিদ ফাঁকা!
কিন্তু হাসির ব্যাপার হলো,ওই খাটি/য়ার লোকটাও
আমাদের সাথে সাথে দৌড়াতে শুরু করল! সে
দৌড়াচ্ছে আর সবার পিছু পিছু চিৎকার করছে:
'ও ভাই! কী হয়েছে?
কে/য়ামত হয়ে গেল নাকি?
আপনারা দৌড়াচ্ছেন কেন?'
আর পেছনের লোকজন
যতবার দেখছে যে 'লা/শ' তাদের পেছনে দৌড়াচ্ছে,
তাদের দৌড়ানোর গতি তত বাড়ছে! বেচারা লোকটা
তখনও চিল্লাচ্ছে, 'আমাকে ফজরের জন্য ডাক দিলেন
না কেন?
আল্লাহ আপনাদের বিচার
করবেন!'
আসলে সে বুঝতেই পারছিল না যে এই ল/ঙ্কা/কাণ্ডের মূল
হোতা আসলে সে নিজেই!

25/12/2025

হাদীরা মরে না...
কথা : দেলাওয়ার হোসাইন হুযাইফি

———————
হাদী কথা বলেছিল—সর্বভৌমত্তের পক্ষে,
তাই বুলেট থামাতে চেয়েছে তার কণ্ঠকে।
কিন্তু রক্তে লেখা ইতিহাস থামে না,
হাদীরা মরে না—হাদীরা মরে না।

কেউ ইতিহাস পড়ে
কেউ ইতিহাস গড়ে
কেউ মালা পড়ে লাঞ্ছনার।
কারো মৃত্যুতে কেঁদে ওঠে প্রাণ
বেঁচে রয় কোটি ভক্ত তার।

ঈমানের বলে বলিয়ান হয়ে
সে বলেছিল নির্ভীক কথা,
ভিনদেশী আধিপত্যের বিরুদ্ধে
ডেকেছিল বিবেক ও আত্তা।
গুলি থামায় দেহোটি শুধু,
থামায় না আদর্শ ইতিহাস লেখা
শরীফ উসমান হাদী আজও
প্রতিটি বুকে জ্বালায় অগ্নি-শিখা।

হাদীর রক্তে শপথ নাও,
ভয় নয়—শুধু আল্লাহ চাও।
প্রাণ দিব তবুও — পিছু হটব না আর!
বাঁচাবো এ দেশ রক্ষী হয়ে—ভরসা আল্লাহর।

মৃত্যুর ভয় যারা পায়, তারা
ইতিহাস কভু গড়ে না ভাই,
শাহাদাতই মুসলমানের গৌরব,
এই শিক্ষা দিয়ে গেছে সে তাই।
দেশ মানে শুধু সীমান্ত নয়,
দেশ মানে দীন ও আত্মসম্মান,
হাদীর শিক্ষা—মাথা নতো নয়,
আল্লার উপর পূর্ণ ইমান।

হাদীর রক্তে শপথ নাও,
ভয় নয়—শুধু আল্লাহ চাও।
প্রাণ দিব তবু—পিছু হটব না আর!
বাঁচাবো এ দেশ রক্ষী হয়ে—ভরসা আল্লাহর।

হাদীর আদর্শ—আমার অস্ত্র,
ঈমানই শক্তি—আল্লাহই ভরসা!
সর্বভৌমত্ব—আমার অধিকার!
পরাধীনতা—কখনো করব না স্বীকার!

যদি আবার বুলেট আসে,
চলে যায় কোনো হাদী,
তবে বাংলার ঘরে ঘরে
জাগবে নতুন হাদী
এই বাংলার প্রতিটি সন্তান হবে
হাদীর আদোর্শে গড়া,
জুলুমের সামনে মাথা নত নয়—
দেশ রক্ষায় রবে অকুতোভয়
হৃদয় সাহসে ভরা।

হাদীর রক্তে শপথ নাও,
ইসলামের পথেই দেশ বাড়াও।
বাংলাদেশ রক্ষা করব,
প্রয়োজনে প্রাণ দেব—
এই মাটির জন্য, এই দ্বীনের জন্য!
হোক লড়াই আবার।
মোরা শাহ্ জালালের উত্তরসূরি
হাকি আল্লাহু আকবার।

কিছু মানুষ মরে যায় যারা অন্তরে পুষে ভয়।
আর কিছু মানুষ পৃথিবীর বুকে ইতিহাস হয়ে রয়।
————
#হাদী

02/12/2025

খাদিজার মত যদি জীবন গড়ো ফাতেমার মত তুমি পাবে সন্তান....

মানিকগঞ্জ বিজয় মেলা মাঠে হেফাজতে ইসলামের মহাসমাবেশ আগামী ৬ ডিসেম্বর সকাল ৯ টায়
02/12/2025

মানিকগঞ্জ বিজয় মেলা মাঠে হেফাজতে ইসলামের মহাসমাবেশ আগামী ৬ ডিসেম্বর সকাল ৯ টায়

01/12/2025

মানিকগঞ্জ বিজয় মেলা মাঠে হেফাজতের সমাবেশ ৬ ডিসেম্বর সকাল ৯ টায়। সবাই অংশগ্রহণ করুন। ও দাওয়াতটি প্রচার করুন

Address

6/D, Mirpur
Kalabaga
1216

Alerts

Be the first to know and let us send you an email when Delwar Hossain Huzaifi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Delwar Hossain Huzaifi:

Shortcuts

Share