Echoes of BUET

Echoes of BUET A platform of BUET Media & Communication Club, dedicated to honor the achievements, innovations, and milestones of BUET’s students and faculties.

"বিসিএসে বুয়েটের আধিপত্য: পররাষ্ট্র ক্যাডারের প্রায় অর্ধেকই বুয়েটিয়ান, টানা দুবার দেশসেরা। পররাষ্ট্র ও গণপূর্ত(সিভিল) ক্...
29/06/2026

"বিসিএসে বুয়েটের আধিপত্য: পররাষ্ট্র ক্যাডারের প্রায় অর্ধেকই বুয়েটিয়ান, টানা দুবার দেশসেরা। পররাষ্ট্র ও গণপূর্ত(সিভিল) ক্যাডারে এবারো ১ম বুয়েটিয়ান, প্রশাসনে ও অভাবনীয় সাফল্য।"

অন্যান্যবারের মতো এবারও সদ্য ঘোষিত ৪৭তম বিসিএসের ফলাফলেও বজায় রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের একক আধিপত্য। বিশেষ করে প্রশাসন ও পররাষ্ট্রের মতো অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ ক্যাডারগুলোতে বুয়েটের সাবেক শিক্ষার্থীদের এই সাফল্য নিঃসন্দেহে ঈর্ষণীয়!

গত রবিবার (২৮ জুন) প্রকাশিত এ ফলাফলে পররাষ্ট্র (ফরেন) ক্যাডারে প্রথম স্থান অধিকার করেছেন বুয়েটের সিএসই বিভাগের ১৯ ব্যাচের সাবেক ছাত্র তানভীর রহমান। এছাড়াও গণপূর্ত (সিভিল) এ ১ম হয়েছেন বুয়েটের তরিকত হোসাইন।
বুয়েট EEE'18 ব্যাচের দম্পতি জাকারিয়া ও আফসানা কেয়ার একই বিশ্ববিদ্যালয়ের একই ক্লাস থেকে প্রশাসন ক্যাডারে যাওয়া বিশেষভাবে উল্লেখযোগ্য।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৪৭তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মোট ২৫ জন প্রার্থীর মধ্যে ১১ জনই বুয়েটের শিক্ষার্থী। অর্থাৎ, অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক এই ক্যাডারের প্রায় অর্ধেক পদই এবার বুয়েট শিক্ষার্থীদের দখলে। এছাড়াও পুলিশ, আনসার, ট্যাক্স, গণপূর্ত(মেকানিকাল), অডিটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্যাডারে বুয়েটের সাফল্য অব্যাহত রয়েছে।

এর আগে ৪৬তম বিসিএসেও ফরেন ক্যাডারে প্রথম হয়েছিলেন বুয়েটের ইইই বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী ফাতিন ইশরাক ফারুকী। ৪৬ তম বিসিএস প্রশাসনের ১ম ও ছিলেন বুয়েটের।

প্রকৌশলবিদ্যার কঠিন পাঠ চুকিয়ে বুয়েট শিক্ষার্থীদের সিভিল সার্ভিসের শীর্ষ পদগুলোতে এভাবে টানা আধিপত্য বিস্তার করা এটাই প্রমাণ করে যে, সাধারণ ও প্রথাগত বিষয়ের বাইরেও যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেদের মেধার স্বাক্ষর রাখতে বুয়েটিয়ানরা অনন্য।

BUET Media & Communication Club এর পক্ষ থেকে নবীন সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন ও শুভকামনা। দেশ ও জাতির সেবায় নিজেদের অর্জিত জ্ঞান পেশাদারিত্বের সাথে কাজে লাগাবেন, এমনটাই প্রত্যাশা আমাদের।

19/05/2026
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ১৬তম উপাচার্য হিসেবে নবনিযুক্ত হওয়ায় অধ্যাপক ড. একরামুল হক স্যারকে BUET Media and Commu...
15/05/2026

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ১৬তম উপাচার্য হিসেবে নবনিযুক্ত হওয়ায় অধ্যাপক ড. একরামুল হক স্যারকে BUET Media and Communication Club এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দনও শুভেচ্ছা।

𝗕𝗨𝗘𝗧 𝘁𝗲𝗮𝗺 𝗔𝗾𝘂𝗮-𝗩𝗲𝗿𝗱𝗲 𝗥𝗲𝗮𝗰𝗵𝗲𝘀 𝗚𝗹𝗼𝗯𝗮𝗹 𝗧𝗼𝗽 𝟭𝟬BUET, Dhaka: Team Aqua-Verde has been selected as one of the Top 10 Finalists ...
11/05/2026

𝗕𝗨𝗘𝗧 𝘁𝗲𝗮𝗺 𝗔𝗾𝘂𝗮-𝗩𝗲𝗿𝗱𝗲 𝗥𝗲𝗮𝗰𝗵𝗲𝘀 𝗚𝗹𝗼𝗯𝗮𝗹 𝗧𝗼𝗽 𝟭𝟬

BUET, Dhaka: Team Aqua-Verde has been selected as one of the Top 10 Finalists in the “Nature based Future Challenge 2026”, marking a proud achievement for the team and the BUET community.

The final round of the competition will be held on 2 June 2026 at Wageningen University & Research, Netherlands.

In this international competition, Team Aqua-Verde focused on the Mississippi River Delta, addressing its natural and socio-economic challenges through innovative nature-based solutions. Their project aimed to explore sustainable approaches for protecting delta ecosystems, supporting local communities, and building long-term environmental resilience.

Expressing joy over the achievement, the team leader shared that being selected among the top finalists is a moment of immense pride and motivation for the entire team.

BUET Media & Communication Club congratulates Team Aqua-Verde on this remarkable accomplishment and wishes them success in the final round.

BUET has taken a notable new step in international academic engagement as the university syndicate approved renowned res...
21/04/2026

BUET has taken a notable new step in international academic engagement as the university syndicate approved renowned researcher Dr. Rafiqul Gani as Distinguished Adjunct Professor of IAT BUET for three years.

A BUET alumnus, Dr. Gani completed his BSc from BUET in 1975 and later earned his MSc in 1977 and PhD in 1980 from Imperial College London. According to the announcement, he currently has 29,775 Google Scholar citations, with an h index of 86 and an i10 index of 356, reflecting his strong global research impact.

Dr. Gani is internationally recognized for his pioneering work in process systems engineering, computer aided process and product design, sustainability driven process innovation, and industrial optimization. He is widely regarded as one of the leading global researchers in product design, process design, and process engineering.

His appointment is expected to strengthen industry academia collaboration, academic and research development, international conference leadership, and efforts to establish an international journal at IAT BUET. The move is also being seen as a new initiative in involving distinguished NRB BUETians in BUET’s academic advancement.

𝐁𝐔𝐄𝐓 𝐋𝐞𝐚𝐝𝐬 𝐢𝐧 𝐋𝐨𝐚𝐝 𝐏𝐫𝐞𝐝𝐢𝐜𝐭𝐢𝐨𝐧 𝐚𝐭 𝐀𝐂𝐈 𝟐𝟎𝟐𝟔 𝐚𝐧𝐝 𝐬𝐞𝐜𝐮𝐫𝐞𝐬 𝐓𝐨𝐩 𝟒 𝐢𝐧 𝐈𝐧𝐭𝐞𝐫𝐧𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐅𝐑𝐏 𝐂𝐨𝐦𝐩𝐞𝐭𝐢𝐭𝐢𝐨𝐧.On behalf of BUET Media & C...
03/04/2026

𝐁𝐔𝐄𝐓 𝐋𝐞𝐚𝐝𝐬 𝐢𝐧 𝐋𝐨𝐚𝐝 𝐏𝐫𝐞𝐝𝐢𝐜𝐭𝐢𝐨𝐧 𝐚𝐭 𝐀𝐂𝐈 𝟐𝟎𝟐𝟔 𝐚𝐧𝐝 𝐬𝐞𝐜𝐮𝐫𝐞𝐬 𝐓𝐨𝐩 𝟒 𝐢𝐧 𝐈𝐧𝐭𝐞𝐫𝐧𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐅𝐑𝐏 𝐂𝐨𝐦𝐩𝐞𝐭𝐢𝐭𝐢𝐨𝐧.

On behalf of BUET Media & Communication Club, we proudly congratulate the students of Bangladesh University of Engineering and Technology (BUET) for their outstanding achievement at the Spring 2026 FRP Composites Competition organized by the American Concrete Institute (ACI) in Chicago.

Securing 4th place worldwide (with a tie for 3rd) and achieving 1st place in load prediction accuracy among 43 universities is truly remarkable. Despite being unable to attend in person due to unexpected flight disruptions, the team showed incredible resilience, skill, and determination by competing remotely and still delivering one of the best performances.

Teams design a Beam using GFRP bars as reinforcement. Their innovative work using fiber-reinforced polymer concrete with locally available recyclable materials—reducing self-weight while maintaining strength—highlights the brilliance and dedication of BUET students.

Prof. Dr. A. F. M. Saiful Amin is the faculty advisor of the team. His continuous unwavering support & guidance made the way smoother. Others dedicated members of the team :
Ahnaf Tahmid , Md. Takbir Hossain Rudro, Mohtasim Sabab, Mohammad Rafiul Islam. Syan Ilham, Quazi Tajgir,Tahmin Raevan, Nafisa Fairooz, Md. Hasibul Islam .

This achievement not only honors BUET but also strengthens Bangladesh’s legacy in civil engineering, especially in a city like Chicago, home to the iconic Willis Tower by Fazlur Rahman Khan.
We extend our heartfelt appreciation to all contributors and supporters who made this success possible. Your achievement inspires the nation.

অনার্স শেষ হওয়ার আগেই Ivy League থেকে Full Funded PhD!আইভি লীগ বা বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার স্বপ্ন অনেকের...
19/02/2026

অনার্স শেষ হওয়ার আগেই Ivy League থেকে Full Funded PhD!

আইভি লীগ বা বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার স্বপ্ন অনেকেরই থাকে কিন্তু সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে লাগে অসাধারণ প্রস্তুতি, গবেষণায় গভীরতা আর দীর্ঘমেয়াদি পরিশ্রম।

বুয়েটের আবরার রহমান আবির (2005072) তারই এক বাস্তব উদাহরণ। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনার শুরু, এরপর নটর ডেম কলেজ হয়ে তার গন্তব্য হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।

বর্তমানে বুয়েটের চতুর্থ বর্ষের এই শিক্ষার্থীর সিজিপিএ ৩.৯৬/৪.০০ এবং TOEFL স্কোর ১০৮/১২০। তবে সংখ্যার বাইরেও তার সবচেয়ে বড় শক্তি গবেষণা। অনার্সে অধ্যয়নরত অবস্থাতেই তার রয়েছে ১৩টি First Author গবেষণা প্রকাশনা, যার মধ্যে ৭টি Q1 জার্নালে প্রকাশিত, যা একজন অনার্স শিক্ষার্থীর জন্য আন্তর্জাতিকভাবে অত্যন্ত বিরল।

এর স্বীকৃতি হিসেবে, অনার্স শেষ হওয়ার আগেই তিনি পেয়েছেন যুক্তরাষ্ট্রের Ivy League প্রতিষ্ঠান Cornell University থেকে ফুল ফান্ডেড পিএইচডি অফার। পাশাপাশি তিনি The University of Texas at Austin (ECE Department) থেকেও আরেকটি ফুল ফান্ডেড পিএইচডি অফার অর্জন করেছেন। তার গবেষণার ক্ষেত্র মূলত কম্পিউটেশনাল বায়োলজি এবং মেশিন লার্নিং।

উল্লেখযোগ্যভাবে, তৃতীয় বর্ষ থেকেই তিনি Virginia Tech ও University of Central University-তে গবেষক হিসেবে কাজ করেছেন, যা তার গবেষণা প্রোফাইলকে আরও শক্তিশালী করেছে।

বুয়েটের একজন অনার্স শিক্ষার্থী হয়েও বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো থেকে এমন অফার পাওয়া প্রমাণ করে - বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার দরজা খোলা। প্রয়োজন শুধু সঠিক প্রস্তুতি, ধারাবাহিক পরিশ্রম আর বৈশ্বিক মানের লক্ষ্য।

Address

Main Campus , Bangladesh University Of Engineering And Technology
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Echoes of BUET posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share