Eye News

Eye News Eye News আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে দেশের সর্বশেষ খবর, বিশেষ রিপোর্ট এবং বিশ্লেষণ—দ্রুত, নির্ভরযোগ্য এবং সত্যের সাথে।

মাদারীপুর বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত কাউন্টার ভাঙচুর
24/11/2025

মাদারীপুর বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত কাউন্টার ভাঙচুর

বিস্তারিত আসছে.............(?)
23/11/2025

বিস্তারিত আসছে.............(?)

যুবদল নেতা কিবরিয়া হত্যা : সন্ত্রাসী পাতা সোহেল ও সুজন গ্রেপ্তার।পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডে...
19/11/2025

যুবদল নেতা কিবরিয়া হত্যা : সন্ত্রাসী পাতা সোহেল ও সুজন গ্রেপ্তার।

পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসী পাতা সোহেল ওরফে মনির হোসেন এবং সুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

মঙ্গলবার দিবাগত রাতে সাভার ও টঙ্গী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। র‌্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম জানিয়েছেন, বুধবার বিকেল ৩টায় কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত সোমবার সন্ধ্যায় মিরপুর ১২-এর বি ব্লকের একটি হার্ডওয়্যার দোকানে ঢুকে তিন সন্ত্রাসী খুব কাছ থেকে গুলি করে কিবরিয়াকে হত্যা করে। সন্ত্রাসীরা পালানোর সময় অটোরিকশা চালাতে দেরি হওয়ায় চালক আরিফ হোসেনকেও গুলি করে আহত করে। কিবরিয়াকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলেই জনি ভুঁইয়া নামে একজনকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

মঙ্গলবার নিহতের স্ত্রী সাবিহা আক্তার দীনা পল্লবী থানায় হত্যা মামলা করেন। মামলায় জনিসহ পাঁচজনকে নামীয় আসামি করা হয়েছে এবং অজ্ঞাত সাত-আটজনকে জড়িত হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলাটি পল্লবী থানা পুলিশ তদন্ত করছে।

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি গার্লস সেকেন্ডারি স্কুলে সশস্ত্র হামলায় এক শিক্ষক নিহত হয়েছেন এবং অন্তত ২৫ ছাত্রীকে অ...
18/11/2025

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি গার্লস সেকেন্ডারি স্কুলে সশস্ত্র হামলায় এক শিক্ষক নিহত হয়েছেন এবং অন্তত ২৫ ছাত্রীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ।

সোমবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় ভোররাতে (সকাল ৪টার দিকে) কেব্বি অঙ্গরাজ্যের মাগা এলাকার গভর্নমেন্ট গার্লস কমপ্রিহেনসিভ সেকেন্ডারি স্কুলে হঠাৎ হামলা চালায় সশস্ত্র দুর্বৃত্তরা। হামলাকারীরা প্রথমে স্কুলের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে গোলাগুলিতে জড়িয়ে পড়ে। পরে তারা কাঁটাতারের বেষ্টনী টপকে ছাত্রাবাসে ঢুকে ছাত্রীদের অপহরণ করে নিয়ে যায়।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ছাত্রীদের রক্ষা করতে গিয়ে স্কুলের একজন শিক্ষক নিহত হন এবং আরেকজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা—যাদের স্থানীয়ভাবে ‘ব্যান্ডিট’ বলা হয়—এলাকায় ঢুকেই আতঙ্ক ছড়াতে নির্বিচারে গুলি ছোড়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, অপহরণের পর অস্ত্রধারীরা ছাত্রীদের নিয়ে পাশের জঙ্গলে ঢুকে পড়ে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ট্যাকটিক্যাল ইউনিট, সামরিক বাহিনী এবং স্থানীয় স্বেচ্ছাসেবী দল মোতায়েন করা হয়েছে। আশপাশের বনাঞ্চল ও সম্ভাব্য পালানোর পথগুলোতে সমন্বিত অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

গত এক দশকে উত্তর নাইজেরিয়ার বহু স্কুল একই ধরনের হামলার শিকার হয়েছে। অপহরণের মাধ্যমে মুক্তিপণ দাবি করা বা সরকারের সঙ্গে দর-কষাকষি করাই এসব গোষ্ঠীর প্রধান লক্ষ্য বলে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন। পরিস্থিতি মোকাবিলায় নাইজেরিয়া সরকার মুক্তিপণ দেয়া নিষিদ্ধ করেছে, যদিও হামলার হার কমেনি।

এটি গত মার্চের পর দেশটিতে সংঘটিত প্রথম বড় ধরনের স্কুল অপহরণ। উল্লেখ্য, গত মার্চে, কাদুনা রাজ্যের কুরিগা এলাকা থেকে ২০০-র বেশি শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছিল।

ঢাকা থেকে বাড়ি ফেরার পথে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, ৩ জনকে ধরে পুলিশে দিলো এলাকাবাসীময়মনসিংহের মুক্তাগাছায় ১৪ বছরের এক কিশোর...
16/11/2025

ঢাকা থেকে বাড়ি ফেরার পথে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, ৩ জনকে ধরে পুলিশে দিলো এলাকাবাসী

ময়মনসিংহের মুক্তাগাছায় ১৪ বছরের এক কিশোরীকে ৪ জন মিলে রাতভর দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর স্থানীয় এলাকাবাসী গত বুধবার (১২ নভেম্বর) রাতে ৩ অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পরে কিশোরীর মায়ের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতারা হলেন- উপজেলার ধিতুয়া গ্রামের রমেশ চন্দ্র দের ছেলে পংকজ দে (১৯), চাপুরিয়া গ্রামের খাইরুল হকের ছেলে রোমান মিয়া (২৩) ও আব্দুর রহিমের ছেলে এমরান হোসেন (৩২)। এদিকে অপর অভিযুক্ত চাপুরিয়া গ্রামের আমির হোসেন (২৮) পলাতক রয়েছে।

পুলিশ জানায়, উপজেলার মানকোন ইউনিয়নের ধিতুয়া গ্রামের ১৪ বছর বয়সী এক কিশোরী ঢাকায় একটি বাসায় গৃহকর্মীর কাজ করে। গত মঙ্গলবার (১১ নভেম্বর) ওই কিশোরী ঢাকা থেকে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৯ টার দিকে মুক্তাগাছায় বাস থেকে নামে। পরে অটোরিকশা করে পদুরবাড়ী বাজারে নেমে সেখান থেকে পায়ে হেঁটে নিজ বাড়িতে যেতে থাকে। পথে রাত সাড়ে ৯টার দিকে প্রতিবেশী পংকজ দের সঙ্গে দেখা হয়। পংকজ তাকে বাড়ি পৌঁছে দেবার কথা বলে একটি অটোরিকশাতে তুলে নেয়। পরে তাকে অটোরিকশায় করে ভিন্ন পথে ঘুরিয়ে চাপুরি গ্রামের একটি বাঁশ বাগানে নিয়ে গিয়ে তাকে মুখ চেপে ধরে পংকজ ও তার তিন সহযোগী অটোচালক রোমান মিয়া, আমির হোসেন এবং এমরান মিলে পালাক্রমে ধর্ষণ করে।

ভুক্তভোগী কিশোরী জানায়, পঙ্কজ তার এলকার হওয়ায় পরিচিত ছিলেন। বাড়ি পৌঁছে দেয়ার কথা বললে সে তাতে রাজি হয়। কিন্তু তাকে তুলে নিয়ে বিভিন্ন স্থান ঘুরিয়ে ধর্ষণ করে ভোরে একটি ফিশারির পাড়ে ফেলে যায়। পরে সকালে লোকজন তাকে বাড়ি পৌঁছে দেয়।

এদিকে কিশোরীকে ধর্ষণের ঘটনা জানাজানি হলে এলাকাবাসী মিলে বুধবার রাত ১০ টার দিকে তিনজনকে ধরে বেঁধে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তিনজনকে থানায় নিয়ে যায়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, কিশোরীকে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এলাকাবাসীর সহায়তায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে৷ কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিরোনাম:বারাকপুরে নাবালিকা মেয়ের ছবি ব্যবহার করে হয়রানি, পরিবার পুলিশের সহায়তা চায়বিবরণ:বারাকপুর এলাকায় একটি ফেসবুক প্রো...
14/11/2025

শিরোনাম:
বারাকপুরে নাবালিকা মেয়ের ছবি ব্যবহার করে হয়রানি, পরিবার পুলিশের সহায়তা চায়

বিবরণ:
বারাকপুর এলাকায় একটি ফেসবুক প্রোফাইল/পেজে (নাম উল্লেখ করা হলো না) এক নাবালিকা মেয়ের ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

দাবি করা হচ্ছে, ওই পেজটি মেয়েটির অনুমতি ছাড়াই তার ব্যক্তিগত ছবি প্রকাশ করে এবং এর ফলে পোস্টের নিচে নেতিবাচক ও আপত্তিকর মন্তব্য ছড়িয়ে পড়ে। এ ঘটনায় মেয়েটির পরিবার চরম মানসিক চাপে রয়েছে।

পরিবারের ভাষ্য—এটি সম্পূর্ণ মনগড়া এবং সাজানো তথ্য, যার ফলে নাবালিকা মেয়েটির সম্মান এবং ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। ঘটনায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আইনজীবীরা জানান, নাবালিকার ছবি অনুমতি ছাড়া প্রকাশ ও অপব্যবহার বাংলাদেশ সাইবার ক্রাইম দমন আইনে শাস্তিযোগ্য অপরাধ। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে।

13/11/2025

নারায়ণগঞ্জে আ. লীগ-বিএনপি দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষের জেরে বাড়ি-ঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বুধবার রাতে কাকাইলমোড়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম অনুসারীরার ঢাকায় যাওয়াকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়ার অনুসারী উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেনের সমর্থকদের সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে উভয়পক্ষ দেশীয় অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় উভয়পক্ষ দা, বটি, টেটা, বল্লমসহ নানা অস্ত্র ব্যবহার করা হয়। সংঘর্ষের সময় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। এ ব্যপারে এখনও কোন পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।সহ-সভাপতি শাহ আলম ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে আহতরা হলেন- আছমা আক্তার (৪৭), গিয়াসউদ্দিন মিয়া (৪২) হাবিবুল্লাহ মিয়া (৫৫), পিয়ারিম (৪০), কামাল হোসেন (৩৪)সহ অন্তত ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে আছমা আক্তার, গিয়াসউদ্দি মিয়া, হাবিবুল্লাহ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হাবিবুল্লার অবস্থা আশঙ্কাজনক বলে স্বজনরা জানান। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

আওয়ামী লীগের ডাকা লকডাউন প্র'তি'হ'ত করতে খুলনার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনাবাহিনী, নৌবাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়ে...
13/11/2025

আওয়ামী লীগের ডাকা লকডাউন প্র'তি'হ'ত করতে খুলনার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনাবাহিনী, নৌবাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে

খুলনা সাব-রেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা হামলা ।খুলনা সদর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সেরেস্তায় পেট্রোল দিয়ে আগুন দ...
13/11/2025

খুলনা সাব-রেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা হামলা ।

খুলনা সদর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সেরেস্তায় পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার দিবাগত রাত তিনটার দিকে দুটি প্লাস্টিক বোতলে পেট্রোল দিয়ে সংঘটিত এ নাশকতার ঘটনায় কয়েকটি চেয়ার টেবিল পুড়ে গেছে।

ঘটনার পর পরই টুটপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনস্থল পরিদর্শন করেছে।

ঘটনার বর্ণনা দিয়ে সাব-রেজিস্ট্রি অফিসের নিরাপত্তা প্রহরী ওয়াহিদুর রহমান নান্নু জানান, পেট্রোল বোমা হামলায় দলিল লেখকদের শেরেস্তায় আগুন লেগে চেয়ার টেবিল পুড়ে গেছে। দ্রুত ফায়ার সার্ভিস এসে আগুন না নেভালে বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল।

এ সময় তিনি হামলায় ব্যবহৃত দুটি বোতল দেখিয়ে বলেন, হামলাকারীরা সাব রেজিস্ট্রি অফিসের পেছনের গ্রিলের ভেতর থেকে পেট্রোল বোমা দুটি নিক্ষেপ করে পালিয়ে যায়।

খুলনা সদর থানার ওসি তদন্ত আব্দুল হাই জানান, নাশকতার ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Eye News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share