NTV Australia

NTV Australia NTV is the most popular Bengali language TV channel in Bangladesh that offers unbiased & comprehensive news and entertainment programs.

NTV offers diverse mix of programs such as news bulletins, current affairs, talk shows, soap operas, educational, religious, politics related programs, drama, movie, reality shows and other entertainment programs. NTV delivers its news and entertainment programs across all platforms: TV, Internet and Mobile (including apps)

NTV also broadcasts its programs in UK, USA, Canada, Some parts of Europe, Middle East, and beyond.

অস্ট্রেলিয়ার স্থানীয় রাজনীতিতে বাংলাদেশি নেতৃত্বের নতুন অধ্যায়! ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মাসুদ চৌধুরী|...
01/09/2026

অস্ট্রেলিয়ার স্থানীয় রাজনীতিতে বাংলাদেশি নেতৃত্বের নতুন অধ্যায়! ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মাসুদ চৌধুরী|

রাশেদ শ্রাবণ, সিডনি: প্রবাসে বাংলাদেশিদের এগিয়ে যাওয়ার গল্পে এবার যুক্ত হলো স্থানীয় সরকারে নেতৃত্বের এক নতুন অধ্যায়। অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক শহর ক্যাম্পবেলটাউনের সিটি কাউন্সিলে ডেপুটি মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মাসুদ চৌধুরী।

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিল চেম্বারে আনুষ্ঠানিকভাবে শপথ নেন তিনি। তবে এই অর্জন শুধু মাসুদ চৌধুরীর ব্যক্তিগত সাফল্যের গল্প নয়। অস্ট্রেলিয়ার মূলধারার সমাজ, জনপ্রতিনিধিত্ব ও সিদ্ধান্ত গ্রহণের জায়গায় বাংলাদেশি কমিউনিটির অবস্থান যে ধীরে ধীরে আরও শক্তিশালী হচ্ছে, তাঁর এই অর্জন সেই পরিবর্তনেরই একটি প্রতিচ্ছবি।

বহু জাতি ও সংস্কৃতির মানুষের বসবাস ক্যাম্পবেলটাউনে। এমন একটি বৈচিত্র্যময় জনপদের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন মানে শুধু একটি নির্দিষ্ট কমিউনিটি নয়, পুরো এলাকার মানুষের প্রত্যাশা, নাগরিক সুবিধা, উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত হওয়া।

কাউন্সিলর হিসেবে কাজের অভিজ্ঞতার পর নতুন দায়িত্বে মাসুদ চৌধুরীর সামনে এখন আরও বিস্তৃত পরিসরে কাজ করার সুযোগ তৈরি হলো। নগর উন্নয়ন থেকে কমিউনিটি সেবা, স্থানীয় সমস্যা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, কাউন্সিলের গুরুত্বপূর্ণ কার্যক্রমে তাঁর নেতৃত্ব আরও দৃশ্যমান হবে।

তাঁর এই পথচলা অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাংলাদেশিদের জন্যও বিশেষ বার্তা বহন করে। প্রবাসে নিজেদের শিকড় ও পরিচয় ধরে রেখেও যে অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতি, জনসেবা ও নেতৃত্বের সর্বোচ্চ পর্যায়ে এগিয়ে যাওয়া সম্ভব, মাসুদ চৌধুরীর নতুন দায়িত্ব সেই সম্ভাবনাকেই আরও সামনে নিয়ে এসেছে।

একজন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর থেকে ডেপুটি মেয়র, এই যাত্রা এখন বৃহত্তর সিডনির বাংলাদেশি কমিউনিটিরও আনন্দ ও গর্বের অংশ।

NTV Australia-এর পক্ষ থেকে ডেপুটি মেয়র মাসুদ চৌধুরীকে আন্তরিক অভিনন্দন ও নতুন দায়িত্বে সাফল্যের শুভকামনা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী আইসিটি ফোরাম কে...
31/08/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী আইসিটি ফোরাম কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. শাহ জে মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ রওশান কামাল জেমস।

এক শুভেচ্ছা বার্তায় তারা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা ও সার্থকতা কামনা করেন এবং দলের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।

পেজ হারিয়ে জনপ্রিয় কুকিং কনটেন্ট ক্রিয়েটর নাহিদ বলেন
24/08/2026

পেজ হারিয়ে জনপ্রিয় কুকিং কনটেন্ট ক্রিয়েটর নাহিদ বলেন

অপসংস্কৃতির প্রভাব ঠেকাতে নিজস্ব সংস্কৃতির চর্চা বাড়ানোর তাগিদএনটিভি অনলাইন ডেস্ক:দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে শুধু সংরক্ষণ...
24/08/2026

অপসংস্কৃতির প্রভাব ঠেকাতে নিজস্ব সংস্কৃতির চর্চা বাড়ানোর তাগিদ

এনটিভি অনলাইন ডেস্ক:

দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে শুধু সংরক্ষণ নয়, নতুন প্রজন্মের জীবন ও চর্চার অংশ করে আন্তর্জাতিক পরিসরেও ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, বাংলাদেশের বহুমাত্রিক সংস্কৃতিই জাতির পরিচয় ও সমৃদ্ধির অন্যতম ভিত্তি।

রোববার (২৩ আগস্ট) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত ‘দেশীয় সাংস্কৃতিক সন্ধ্যা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে এবং অরিয়া মাল্টিমিডিয়া (প্রা.) লিমিটেডের প্রযোজনায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল—‘অপসংস্কৃতি নিপাত যাক, দেশীয় সংস্কৃতি রক্ষা পাক’।

সংস্কৃতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাস, প্রত্নসম্পদ, লোকজ ঐতিহ্য এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক বৈচিত্র্য দেশের শক্তিশালী পরিচয়ের অংশ। এই বৈচিত্র্যকে ধারণ করেই একটি সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতে হবে। দেশীয় সংস্কৃতিকে বিশ্ববাসীর সামনে আরও কার্যকরভাবে উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া সন্ধ্যার আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চলের সাংস্কৃতিক বৈচিত্র্য ফুটিয়ে তোলা হয়। সংগীত ও নৃত্যের পাশাপাশি ছিল ফ্যাশন শো, পাহাড়ি জনগোষ্ঠীর নৃত্য পরিবেশনা এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান।

অনুষ্ঠানে অরিয়া মাল্টিমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান চৌধুরী শিশির বলেন, বিশ্বায়নের এই সময়ে নতুন প্রজন্মকে নিজের শিকড়, ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ভাবনা থেকেই দেশীয় সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার তরুণদের মধ্যে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়াতে নিয়মিত সাংস্কৃতিক আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। কৃষিবিদ ইনস্টিটিউশনের সাবেক মহাসচিব কবির আহমেদ ভূঁইয়া বলেন, দেশের মাটি ও মানুষের নিজস্ব সাংস্কৃতিক পরিচয় যত বেশি চর্চা হবে, অপসংস্কৃতির নেতিবাচক প্রভাব মোকাবিলা করা তত সহজ হবে।

অরিয়া মাল্টিমিডিয়ার চেয়ারম্যান মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ বলেন, বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে দিতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

আলোচনায় অংশ নেন চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু, গোল্ডস্যান্ডস গ্রুপের এডিএমডি শিমুল চৌধুরী, সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব কামরুজ্জামান দুলাল এবং বুটক্যাম্পের সিইও আব্দুল কাইয়ূম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক আহ্বায়ক মো. দেলওয়ার হোসেন, কৃষিবিদ নূর নবী শ্যামল, কৃষিবিদ ড. নাসির উদ্দিন মিল্টন, চলচ্চিত্র পরিচালক নজরুল ইসলাম খান, চিত্রনায়ক ওমর সানী, চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব এবং কৃষিবিদ সূরুজ্জামান শুভসহ বিভিন্ন অঙ্গনের অতিথিরা।

সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন শফি মণ্ডল, আতিয়া আনিসা ও তাসনিম আনিকা। সুবর্ণা ত্রিপুরার নৃত্য পরিবেশনাও দর্শকদের জন্য ছিল আয়োজনের অন্যতম আকর্ষণ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন শান্তা জাহান।

আয়োজকদের মতে, এমন উদ্যোগ দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ আরও দৃঢ় করার পাশাপাশি বহির্বিশ্বে বাংলাদেশের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় তুলে ধরতেও ভূমিকা রাখবে।

পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বোয়েসেল ব্যবস্থাপনা পরিচালকের সৌজন্য সাক্ষাৎ। ২৪ আগস্ট ২০২৬ তারিখে গণ...
24/08/2026

পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বোয়েসেল ব্যবস্থাপনা পরিচালকের সৌজন্য সাক্ষাৎ।

২৪ আগস্ট ২০২৬ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ জনাব হুমায়ুন কবির-এর সঙ্গে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ রাশেদুল হক-এর এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশের নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক অভিবাসন, আন্তর্জাতিক শ্রমবাজার সম্প্রসারণ এবং দক্ষ ও স্বল্প ব্যয়ে বাংলাদেশি কর্মী প্রেরণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম অভিবাসন খাতে বোয়েসেলের কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সা...
23/08/2026

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বোয়েসেলের এমডি হলেন অস্ট্রেলিয়া প্রবাসী মোহাম্মদ রাশেদুল হক|এনটিভি নিজস্ব প্রতিবেদক | সিডনি, অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া ...
22/08/2026

বোয়েসেলের এমডি হলেন অস্ট্রেলিয়া প্রবাসী মোহাম্মদ রাশেদুল হক|

এনটিভি নিজস্ব প্রতিবেদক | সিডনি, অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ রাশেদুল হককে রাষ্ট্রায়ত্ত জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার প্রজ্ঞাপন অনুযায়ী, তাকে গ্রেড-২ মর্যাদায় এক বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। ২৩ জুলাই উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের আগে তাকে অন্যান্য পেশাগত ও প্রাতিষ্ঠানিক কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

মোহাম্মদ রাশেদুল হক দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক যোগাযোগ ও কূটনৈতিক সমন্বয়ের সঙ্গে যুক্ত। তিনি বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্ররাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম, কূটনৈতিক মিশন ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে যোগাযোগের অভিজ্ঞতা রয়েছে তার।

দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় বসবাসের সুবাদে সেখানকার বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমেও তিনি সম্পৃক্ত ছিলেন। ব্যক্তিজীবনে তিনি এক সন্তানের জনক। তার ছেলে বর্তমানে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনিতে (UTS) উচ্চশিক্ষা গ্রহণ করছেন।

তার নিয়োগে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি রাশেদ শ্রাবণ। তিনি বলেন, রাশেদুল হকের আন্তর্জাতিক যোগাযোগ ও প্রবাসজীবনের অভিজ্ঞতা বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানের নতুন বাজার তৈরিতে কাজে লাগবে বলে তিনি আশাবাদী। বিশেষ করে অস্ট্রেলিয়া, ইউরোপসহ উন্নত বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে বোয়েসেল আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন তিনি।

নতুন ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে বোয়েসেলের মাধ্যমে নতুন শ্রমবাজার অনুসন্ধান, দক্ষ জনশক্তির আন্তর্জাতিক কর্মসংস্থান বৃদ্ধি এবং বিদেশগামী কর্মীদের জন্য স্বচ্ছ ও কার্যকর সেবা নিশ্চিত হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

অস্ট্রেলিয়ান সরকারের সিনিয়র কর্মকর্তা, সরকার ও সরকারি খাতের কৌশলবিষয়ক বিশেষজ্ঞ এবং দ্য ইউনিভার্সিটি অব সিডনির ওয়ার্ক অ্য...
22/08/2026

অস্ট্রেলিয়ান সরকারের সিনিয়র কর্মকর্তা, সরকার ও সরকারি খাতের কৌশলবিষয়ক বিশেষজ্ঞ এবং দ্য ইউনিভার্সিটি অব সিডনির ওয়ার্ক অ্যান্ড অর্গানাইজেশন স্টাডিজের গবেষক রাশেদ শ্রাবণ। দেড় দশকের বেশি সময় ধরে সরকারি ও বৃহৎ প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের জনপ্রশাসনের কাঠামোগত সংস্কার নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

অস্ট্রেলিয়ায় তার সরকারি চাকরির যাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় অত্যন্ত প্রতিযোগিতামূলক ন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রামের মাধ্যমে। বহু ধাপের মেধাভিত্তিক ও প্রতিযোগিতামূলক নির্বাচন প্রক্রিয়া অতিক্রম করে তিনি অস্ট্রেলিয়ান সরকারের পেশাদার জনপ্রশাসনে প্রবেশ করেন। এই অভিজ্ঞতাই পরবর্তী সময়ে মেধাভিত্তিক নিয়োগ, নেতৃত্ব উন্নয়ন, কর্মদক্ষতা মূল্যায়ন এবং স্বচ্ছ ক্যারিয়ার ব্যবস্থাপনা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে ভূমিকা রাখে।

বর্তমানে তিনি অস্ট্রেলিয়ান সরকারের সহকারী পরিচালক পর্যায়ে দায়িত্ব পালন করছেন এবং কৌশল ও যোগাযোগসংক্রান্ত কাজে যুক্ত। তার সরকারি দায়িত্বের সংবেদনশীলতার সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি বর্তমানে অস্ট্রেলিয়ান সরকারের NV2 নিরাপত্তা ছাড়পত্র ধারণ করেন, যা উচ্চ পর্যায়ের জাতীয় নিরাপত্তাসংক্রান্ত তথ্য ব্যবহারের জন্য নির্ধারিত একটি নিরাপত্তা যাচাই স্তর।

কর্মজীবনে তিনি অস্ট্রেলিয়ান সরকারের বিভিন্ন কৌশলগত ও সরাসরি জনসেবা পরিবেশে কাজ করেছেন। সার্ভিসেস অস্ট্রেলিয়ায় সাংগঠনিক রূপান্তর ও গবেষণাসংশ্লিষ্ট কাজের পাশাপাশি স্মার্ট সেন্টার পরিবেশেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে। এছাড়া রাজ্য ও স্থানীয় সরকার এবং স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতাও রয়েছে তার।

এই দীর্ঘ পেশাগত অভিজ্ঞতার পাশাপাশি বর্তমানে তিনি দ্য ইউনিভার্সিটি অব সিডনিতে ওয়ার্ক অ্যান্ড অর্গানাইজেশন স্টাডিজে গবেষণা করছেন। সরকারি প্রতিষ্ঠানে নেতৃত্ব, সাংগঠনিক সহায়তা, কর্মীদের অভিজ্ঞতা এবং নীতিমালা কীভাবে নকশা থেকে বাস্তবায়নের পর্যায়ে যায়
এসব বিষয় তার গবেষণার আগ্রহের গুরুত্বপূর্ণ অংশ।

অস্ট্রেলিয়ার মেধাভিত্তিক ও প্রতিযোগিতামূলক সরকারি নিয়োগব্যবস্থায় নিজের কর্মজীবনের অভিজ্ঞতা থেকেই বাংলাদেশের ক্ষেত্রে একটি মৌলিক প্রশ্ন তুলছেন রাশেদ শ্রাবণ, একজন কর্মকর্তা কত বছর চাকরি করেছেন, সেটিই কি তার পরবর্তী নেতৃত্বের পদ পাওয়ার প্রধান মাপকাঠি হওয়া উচিত, নাকি তিনি কী অর্জন করেছেন, কতটা দক্ষ নেতৃত্ব দিয়েছেন এবং জনগণের জন্য কী ফলাফল তৈরি করেছেন,
সেগুলোও সমান গুরুত্ব পাওয়া উচিত?

তার মতে, বাংলাদেশের সরকারি চাকরিতে নিয়োগ থেকে শুরু করে পদোন্নতি, নেতৃত্ব নির্বাচন, কর্মদক্ষতা মূল্যায়ন, আন্তঃসংস্থা গতিশীলতা এবং জবাবদিহি, পুরো ব্যবস্থাকেই নতুনভাবে ভাবার সময় এসেছে।

রাশেদ শ্রাবণের ভাষায়, “শুধু চাকরির বয়স বাড়ল আর নিয়ম অনুযায়ী পদোন্নতি হলো, এভাবে একটি আধুনিক জনপ্রশাসন তৈরি করা সম্ভব নয়।”

তার প্রস্তাবের মূল কথা বিদেশি কোনো ব্যবস্থা হুবহু বাংলাদেশে প্রয়োগ করা নয়। বরং অস্ট্রেলিয়াসহ কার্যকর জনপ্রশাসনব্যবস্থার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক বাস্তবতার উপযোগী নিজস্ব কাঠামো তৈরি করা।

আর সেই ভাবনার কেন্দ্রে রয়েছে একটি নীতি, “সরকার আসবে, সরকার যাবে। ব্যক্তি বদলাবে। কিন্তু আমাদের এমন একটি সরকারি ব্যবস্থা তৈরি করতে হবে, যেখানে ব্যক্তি নয়—ব্যবস্থাই সবাইকে সঠিকভাবে কাজ করতে বাধ্য করবে।”

অস্ট্রেলিয়াপ্রবাসী পরিবেশ ও জিওস্পেশাল বিজ্ঞানী ড. ফয়সাল কবির শুভ পেলেন বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব।অস্ট্রেলিয়...
21/08/2026

অস্ট্রেলিয়াপ্রবাসী পরিবেশ ও জিওস্পেশাল বিজ্ঞানী ড. ফয়সাল কবির শুভ পেলেন বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

অস্ট্রেলিয়ায় কর্মরত বাংলাদেশি পরিবেশ ও জিওস্পেশাল বিজ্ঞানী ড. ফয়সাল কবির শুভ বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ পরামর্শক পুলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

গত ২০ আগস্ট ২০২৬ মন্ত্রণালয়ের বন-১ অধিশাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে বিশেষজ্ঞ মতামত ও কারিগরি সহায়তা দেওয়ার জন্য এই পরামর্শক পুল গঠন করা হয়েছে। এতে ড. ফয়সাল কবির শুভকে ৫ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে।

অস্ট্রেলিয়ায় অর্জিত তাঁর জ্ঞান ও অভিজ্ঞতা দেশের পরিবেশ ও টেকসই উন্নয়নে কাজে লাগবে—এটাই প্রত্যাশা। নতুন এই দায়িত্বের জন্য ড. ফয়সাল কবির শুভকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

প্রবাসে নোয়াখালীর ঐক্যের এক দশক: গ্রেটার নোয়াখালী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার নতুন নেতৃত্বরিপোর্ট: NTV ...
28/07/2026

প্রবাসে নোয়াখালীর ঐক্যের এক দশক: গ্রেটার নোয়াখালী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার নতুন নেতৃত্ব

রিপোর্ট: NTV Australia

সিডনি: ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি এবং প্রবাসী সমাজে অবদানের জন্য সুপরিচিত বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জনপদ নোয়াখালী। একসময় যার নাম ছিল ভুলুয়া, পরে ১৮৬৮ সালে জেলার নামকরণ হয় নোয়াখালী।

অস্ট্রেলিয়ায় বসবাসরত নোয়াখালীবাসীদের অন্যতম ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন গ্রেটার নোয়াখালী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া (GNWAA)-এর বার্ষিক সাধারণ সভা (Annual General Meeting-AGM) উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জুলাই) সকাল ১১:৪৫ মিনিটে সিডনির ইংলবার্নে অবস্থিত মেজবান রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সংগঠনের সদস্যদের সর্বসম্মত সমর্থনে ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন—

* সভাপতি: মোহাম্মদ শামসুজ্জোহা
* সহ-সভাপতি: হারিস উল বাহার
* সাধারণ সম্পাদক: মোহাম্মদ ইমরান হোসেন শামল
* যুগ্ম সাধারণ সম্পাদক: হোসেন আজমেরী
* কোষাধ্যক্ষ: সাইফ সিকান্দার
* সাংস্কৃতিক সম্পাদক: রবিন ভৌমিক

কার্যনির্বাহী সদস্য: মোহসিনা আহমেদ, মো. হারুন উর রশিদ, এমডি ইস্কান্দার হোসেন, আরিফুর রহমান, ফাসিউল আলম জামাল এবং কাজী তৌফিকুল হক।

সভায় সংগঠনের গত এক বছরের কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা, প্রবাসে নোয়াখালীবাসীদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে কমিউনিটি কার্যক্রমের সঙ্গে আরও সম্পৃক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটির প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন ব্যক্ত করেন এবং সংগঠনটি আগামী দিনে আরও শক্তিশালী ও গতিশীল ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা শেষে বিকেল ২টায় বার্ষিক সাধারণ সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। এরপর উপস্থিত সদস্যদের সম্মানে মেজবান রেস্টুরেন্টের সুস্বাদু সিগনেচার খাবারের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সৌহার্দ্য, আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধে ভরপুর এই মিলনমেলায় সদস্যরা একে অপরের সঙ্গে আনন্দঘন সময় কাটান, যা প্রবাসে নোয়াখালীবাসীদের ঐক্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।

Address

BSEC Bhaban (7th Floor), 102 Kazi Nazrul Islam Aveneue, Karwan Bazzar
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when NTV Australia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NTV Australia:

Shortcuts

Share