Daily Banglar Crime

Daily Banglar Crime dailybanglarcrime Daily Banglar Crime

11/04/2026

দেশের জ্বালানি সংকট নিয়ে ভোক্তাদের মতামত গ্রহণ চলছে,
আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সহযোগিতা করুন।

29/03/2026
29/03/2026
14/03/2026
14/03/2026
08/03/2026
26/02/2026

পাঁচ মামলায় ছয় মাসের জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

হত্যার অভিযোগসহ পৃথক পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী-কে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, পাঁচ মামলার মধ্যে চারটি ফতুল্লা থানায় দায়ের করা হত্যা মামলা এবং অপরটি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগসংক্রান্ত মামলা। এসব মামলায় নিম্ন আদালতে জামিন আবেদন নামঞ্জুর হলে কারাবন্দী আইভীর পক্ষে পৃথকভাবে হাইকোর্টে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

আদালতে জামিন আবেদনকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু শুনানি করেন। তাঁদের সঙ্গে ছিলেন আইনজীবী এস এম হৃদয় রহমান। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল।

গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে একই পাঁচ মামলায় গত বছরের ৯ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পান তিনি। তবে রাষ্ট্রপক্ষ ওই জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে পৃথক আবেদন করলে চেম্বার আদালত ১২ নভেম্বর হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। আবেদনগুলো এখনো শুনানির অপেক্ষায় রয়েছে।

আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু গণমাধ্যমকে জানান, নতুন করে যে পাঁচ মামলায় জামিন দেওয়া হয়েছে, সেগুলোর এজাহারে তাঁর মক্কেলের নাম নেই। দীর্ঘদিন কারাবাস, তদন্তে অগ্রগতির অভাবসহ বিভিন্ন যুক্তি উপস্থাপন করে জামিন প্রার্থনা করা হয়। শুনানি শেষে আদালত রুল জারি করে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। তবে অন্য পাঁচ মামলায় জামিন স্থগিত থাকায় তাৎক্ষণিকভাবে তাঁর মুক্তি সম্ভব হচ্ছে না।

অন্যদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল জানিয়েছেন, হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নোট পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন সেলিনা হায়াৎ আইভী। পরবর্তীতে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিন দফা নির্বাচনে জয়ী হয়ে মেয়রের দায়িত্ব পালন করেন তিনি।

আইনি প্রক্রিয়ার পরবর্তী ধাপ ও আপিল বিভাগের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে তাঁর মুক্তি ও মামলাগুলোর ভবিষ্যৎ অগ্রগতি।

26/02/2026

আইনশৃঙ্খলা রক্ষা ও চাঁদাবাজি প্রতিরোধে কঠোর নির্দেশনা শ্রমিক দলের

দেশে আইনশৃঙ্খলা রক্ষা ও চাঁদাবাজি প্রতিরোধে সংশ্লিষ্ট সকল ইউনিটের দায়িত্বপ্রাপ্ত নেতাদের কঠোর নির্দেশনা দিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় এমন উদ্যোগ নিয়েছে শ্রমিক দল।

বৃহস্পতিবার দলটির প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু স্বাক্ষরিত এক নোটিশে এ কথা জানানো হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়কারী ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাসকে ডেকে নিয়ে এ বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলদের কাছে পাঠানো শ্রমিক দলের নোটিশে বলা হয়, অফিস আদালতের শ্রমিক-কর্মচারী, যানবাহনের যাত্রী ও পথচারী এবং সর্বসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মিল-কলকারখানা, যানবাহন, ফুটপাত, দোকানপাট, অফিস-আদালতপাড়া ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত সকল শ্রমিক-কর্মচারী ভাই-বোনদের প্রতি নির্দেশক্রমে অনুরোধ জানানো যাচ্ছে যে, দেশে প্রচলিত আইনশৃঙ্খলা পরিপন্থী যেকোনো ধরনের কর্মকাণ্ড বিশেষ করে বিশৃঙ্খলা সৃষ্টি, চাঁদাবাজিসহ সকল প্রকার অবৈধ কার্যকলাপ থেকে নিজে বিরত থাকুন এবং অন্যকেও বিরত রাখুন।

পাশাপাশি আশপাশে সংঘটিত যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত অবহিত করা এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করার জন্য আহ্বান জানানো হয়েছে।

নোটিশে আরো বলা হয়, এ বিষয়ে সাংগঠনিক পদক্ষেপ গ্রহণের জন্য জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় ও সকল পর্যায়ের নেতাকর্মীদের করণীয় নির্ধারণের জন্য সকল ইউনিট ও বিভাগীয় কমিটিকে জরুরি সভা আয়োজনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।

এছাড়াও প্রতিটি বিভাগীয় পর্যায়ের সভায় জাতীয়তাবাদী শ্রমিক দল ও সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়কারী এবং সংসদীয় আসন-৭২ (পাবনা-৫) এর সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত থাকবেন বলে নোটিশে উল্লেখ করা হয়।

26/02/2026

সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে দেশে একটি গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হয়েছে। জনগণের প্রতি জবাবদিহিমূলক এ সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়। অমর একুশে বইমেলা কেবল বই বেচাকেনার মেলা নয়, বরং মেলা হয়ে উঠুক শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশের সূতিকাগার।’

আজ বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী একটি সমৃদ্ধ, মেধাভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

26/02/2026

নারায়ণগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান : এস,এম, আসলাম

Address

ঢাকা অফিস : 451/B তালতলা, নুরবাগ জামে মসজিদের পাশে বিগঅ্যাপলের পিছনে, খিলগাঁও, ঢাকা-১২১৯১
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Daily Banglar Crime posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share