11/09/2026
ধরুন আমি একটা ভিডিও আপলোড করলাম। যে পেজে ভিডিও আপলোড করা হয়েছে সেটা নতুন। যেখানে জোর করে এনগেজমেন্ট বাড়ানোর কোন চেষ্টা নেই,কোনো কিচ্ছুর আশাও নেই। এই পেজে যে ভিডিওটা আপলোড করা হয়েছে ঠিক সেই সেইম ভিডিওটা ওই পেজেও আপলোড করা হয়েছে। এই পেজে ভিউ ৪০০+ আর নতুন যে পেজে আপলোড করা হয়েছে ভিডিওটা সেই পেজে ১৩কে +!!!!!
এখানে মজার বিষয়টা হচ্ছে যে ভিউ গুলো আসছে তার ৯৮% ফরেইন। ভিডিওতে যারা রিঅ্যাক্ট দিয়েছেন তাদের ৯৯% দেশের বাইড়ের। ভিডিওটা থেকে যে ৫০+ ফলোয়ার পেজটা ফলো করেছের তাদের সব বিভিন্ন দেশের।
আমার এখানেই ব্রেক নিতে হবে। ভাবতে হবে হচ্ছিলো কি??? আর হচ্ছে কি??? আমাকে কি করতে হবে বা আমার আসলে কি করা উচিত।
ভিডিও মেক করাটা আমার শখের বিষয়। আমার অডিয়েন্স আর আমার ভিডিও দুইটা দুই পথের হলে হতাশা আসবেই। হতাশা কাটুক, আমি সঠিক পথটা যেন খুঁজে পাই। শান্তিতে হেঁটে যেতে চাই। জীবনের একটা সময়ে এসে মানুষ শান্তি চায়।
( কমেন্ট বক্সে কথাগুলো কেন লিখলাম তা দেখানো হইলো)