Md Nazmul Hoque.momenshahi

Directions

Md Nazmul Hoque.momenshahi সত্যের পথে চলি,সত্য কথা বলি,সৎ পথে ডাকি,কারণ সৎ কাজের আদেশ করা আর অসৎ কাজ থেকে নিষেধ করা এটা একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব।

14/08/2026

চিন্তার বিষয়।
#আমল #আখেরাত #জান্নাত

🌹জুমার দিনের সুন্নাত ও আমল 🌹১।গোসল করা: জুমার নামাজের আগে ভালো করে গোসল করা‌ ২।পরিচ্ছন্নতা: নখ কাটা, চুল ছাঁটা, মিসওয়াক ...
14/08/2026

🌹জুমার দিনের সুন্নাত ও আমল 🌹
১।গোসল করা: জুমার নামাজের আগে ভালো করে গোসল করা‌
২।পরিচ্ছন্নতা: নখ কাটা, চুল ছাঁটা, মিসওয়াক করা এবং শরীর পরিচ্ছন্ন করা।
৩।সুগন্ধি ও পোশাক: সাধ্যমতো সুন্দর, পরিষ্কার ও উত্তম পোশাক পরা এবং সুগন্ধি ব্যবহার করা।
৪।আগে মসজিদে যাওয়া: জুমার আজানের আগে বা খুব সকালে মসজিদে যাওয়া এবং নফল ইবাদত বা জিকিরে মশগুল থাকা।
৫।সুরা কাহফ তিলাওয়াত: জুমার দিনে সুরা কাহফ পাঠ করলে পরবর্তী জুমা পর্যন্ত নূর বা আলো দ্বারা আলোকিত থাকে।
৬।দরুদ পাঠ: রাসুলুল্লাহ (সা.)-এর ওপর বেশি বেশি দরুদ পাঠ করা।
৭।খুতবা শোনা: মনোযোগ দিয়ে ইমামের খুতবা শোনা। কথা বলা থেকে বিরত থাকা।আপনি কি জুমার দিনের

গীবত ও তুহমত দেওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কারণ, এর পরিণতি খুবই ভয়াবহ।
10/08/2026

গীবত ও তুহমত দেওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কারণ, এর পরিণতি খুবই ভয়াবহ।

মরণের ভয় করি কিন্তু গোনাহ ছাড়ি না।জান্নাতের আশাবাদী  কিন্তু নামাজ পড়ি না!
09/08/2026

মরণের ভয় করি
কিন্তু গোনাহ ছাড়ি না।
জান্নাতের আশাবাদী
কিন্তু নামাজ পড়ি না!

শুভ বিকালের শুভেচ্ছা 🌹🌹🌹
20/07/2026

শুভ বিকালের শুভেচ্ছা 🌹🌹🌹

20/07/2026

দুনিয়া হলো ভাড়া বাড়ির মতো।

 #এক ব্যক্তি হযরত ইব্রাহিম ইবনে আদহাম (রহঃ) এর সাথে তর্ক করছিলো, যে-'বরকত' বলতে কিছুই নেই।তিনি বললেন, তুমি কি ছাগল ও কুক...
08/07/2026

#এক ব্যক্তি হযরত ইব্রাহিম ইবনে আদহাম (রহঃ) এর সাথে তর্ক করছিলো, যে-'বরকত' বলতে কিছুই নেই।

তিনি বললেন,
তুমি কি ছাগল ও কুকুর দেখেছো?
লোকটি বলল, জি দেখেছি।
শায়খ লোকটিকে জিজ্ঞাসা করলেন- বলতো,
কুকুর আর ছাগল এর মধ্যে কে বেশি বাচ্চা দেয়?

লোকটি বললো, কুকুর।
শায়খ বললেন, এদের মধ্যে তুমি কোন জন্তুটিকে বেশি দেখতে পাও, কুকুর না ছাগল?
লোকটি বললো, ছাগল।

শায়খ ইব্রাহিম ইবনে আদহাম (রহঃ) বললেন,
ছাগলকে মানুষ খায়, কোরবানির সময় কত ছাগল কোরবান করা হয়, এরপর ও ছাগলের সংখ্যায় বেশি দেখা যায়, কমে না। এর রহস্য কি বলে মনে হয় তোমার?

লোকটি জিজ্ঞাসা করলো- কি রহস্য শায়খ?
শায়খ বললেন- একবার ভেবে দেখো,
এটা কি বরকত নয়?

লোকটি বললো, তাহলে এর কারণ কি যে ছাগলের মধ্যে বরকত হয়, আর কুকুরের মধ্যে বরকত হয় না?

শায়খ বললেন, এর কারণ হলো ছাগল সন্ধ্যা হতেই ঘুমিয়ে যায়, আর ভোরে জাগ্রত হয়, এই সময়টাই হয় রহমত ও বরকত বর্ষণের মুহূর্ত। ফলে তার মধ্যে বরকত হয়। আর কুকুর সারা রাত জাগ্রত থাকে ফজরের আগে ঘুমায়। তাই সে বরকত থেকে বঞ্চিত থাকে।

একটু চিন্তার বিষয়, নবীজি (সঃ) এর সুন্নাত হলো-
এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়া।
শেষ রাতে জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়া,
@কেননা আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে এসে বান্দাদের কে দোয়া করার জন্য ক্ষমা চাওয়ার জন্য ডাকতে থাকেন।

আর আমরা? সারা রাত মোবাইলে, ইন্টারনেটে হারাম কাজে ব্যস্ত থেকে ঠিক এই সময়ে ঘুমিয়ে পড়ি।
আর ফজরের তো খবরই নেই।
আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা যখন শুনেন মসজিদের ফজরের আজান হচ্ছে,
ঠিক তখনই তারা ঘুমাতে যান।
তাদের মনে হয় হায়রে, ঘুমের সময় হয়ে গেছে।
কিন্তু তাদের এটা মনে হয় না, আজানটা যখন হয়েই গেছে, নামাজটা পড়ে ঘুমিয়ে পড়ি।

অথচ রাসুলুল্লাহ (সঃ) বলেন, ফজরের কেবল দুই রাকাত সুন্নাত সালাত পৃথিবী এবং এর মধ্যে যা আছে সবকিছুর চাইতে উত্তম, সুবহানআল্লাহ।
তাহলে দুই রাকাত ফরজের কতটা মর্যাদা হতে পারে?
এমন অতি মূল্যবান সময় আমরা ঘুমিয়েই কাটিয়ে দেই। তাহলে আমাদের কাজ কর্মে আল্লাহ বরকত দিবেন কিভাবে?

আবার আমরাই দোয়া করে অস্থির হয়ে যাই আর ভাবি -আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না কেন?

কিন্তু যখন আমাদের হাতে মোবাইল ছিল না,
তখন সময়টা এমন ছিল না।
আগের দিনের মানুষ সন্ধ্যার একটু পর পর সাত আটটার দিকে ঘুমিয়ে যেত।
স্বামী স্ত্রী রাতে ঘুমানোর আগে অনেক গল্প করতেন।
অনেক লম্বা একটা সময় ঘুমানোর পরে তাদের ভোর পাঁচটার দিকে উঠতে কোন সমস্যা হতো না।
ভোর বেলায় তারা খেতে খামারে কাজ করতে চলে যেত। দুপুরের মধ্যেই কাজ শেষ করে বাড়ি ফিরত।
তারপর বউ বাচ্চাদের সাথে সময় কাঁটাতে পারতো।
কিন্তু এখন আমাদের আর সেই সুযোগ হয় না।
ঘুমের সময় ছাড়া আমরা আর কেউ বাসায় থাকি না। শুধু কাজ আর কাজ। আমাদের সামাজিক বন্ধন ঠুনকো হয়ে যাচ্ছে। নারীরা তাদের সঙ্গীর কাছে সময় ভিক্ষা চাইছেন, পুরুষেরাও তাদের নারীর কাছে। কিন্তু কেউ কাউকে সময় দিতে পারছেন না।

তাই আসুন আমরা এখনই নিজেকে পরিবর্তন করি, আল্লাহর বিধান সমূহকে যথাযথভাবে গুরুত্বের সাথে পালন করি। তাহলে আশা করা যায়, তিনি আমাদের দোয়া কবুল করবেন এবং কাজকর্মে বরকত দিবেন, ইনশাআল্লাহ।

মহান আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।
(কপি পোস্ট)

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! যুগসেরা ইসলামিক স্কলার, প্রখ্যাত দা'য়ী, মুহাদ্দিস, মুফাসসির, মুফাক্কির, আদীব, ল...
29/06/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

যুগসেরা ইসলামিক স্কলার, প্রখ্যাত দা'য়ী, মুহাদ্দিস, মুফাসসির, মুফাক্কির, আদীব, লেখক, গবেষক, সাইয়েদ সালমান নদভী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাডিউন। তিনি ছিলেন মুসলিম উম্মাহর অমূল্য সম্পদ। তাঁর ইন্তেকালে মুসলিম উম্মাহর অপূরণীয় ক্ষতি হয়েছে। আমি রাব্বুল আলামীনের নিকট তাঁর মাগফিরাত কামনা করছি এবং তাঁর সকল দ্বীনি খিদমাত কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করার জন্য দোয়া করছি।

توفي العلامة الإسلامي البارز، الداعية المشهور، المحدث، المفسر، المفكر، الأديب، الكاتب، الباحث، السيد سلمان الندوي. إنا لله وإنا إليه راجعون. وهو كان من كنوز الأمة الإسلامية الثمينة، وبوفاته خسرت الأمة خسارة لا تعوض. أسأل رب العالمين أن يغفر له، وأن يتقبل جميع خدماته الدينية، ويمنحه أعلى منازل جنة الفردوس.

26/06/2026

একদিন আমার জন্যও ঘোষণা আসবে।
#মৃত্যু

22/06/2026

ইসলামে আল্লাহ তাআলা ও রাসূলের পরেই পিতা-মাতার হক ও মর্যাদা সর্বোচ্চ স্থান পেয়েছে। কুরআনের নির্দেশ আল্লাহ তাআলা বলেন:
وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا
“তোমার রব নির্দেশ দিয়েছেন যে, তোমরা একমাত্র তাঁরই ইবাদত করবে এবং পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার করবে।” ( সূরা আল-ইসরা ১৭:২৩)

আরও বলেন:
وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
“তাদের প্রতি দয়ার সাথে বিনয়াবনত হও এবং বল, ‘হে আমার রব! তাদের প্রতি দয়া করুন, যেমন তারা শৈশবে আমাকে লালন-পালন করেছেন।’” (সূরা আল-ইসরা ১৭:২৪)

অথচ আজ আমাদের সমাজে পিতা মাতার হকের বিষয়ে কয়জন সন্তান দায়িত্বশীল ভূমিকা পালন করছেন? একবার ভেবে দেখুন। যে সন্তান পিতা-মাতার কদর করে, তাদের সেবা করে এবং তাদের জন্য দোয়া করে, সে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করে।
আর যে তাদের কষ্ট দেয়, সে আল্লাহর অসন্তুষ্টির ঝুঁকিতে থাকে। মনে রাখবেন, পিতা-মাতা দুমুখো ধারালো তরবারি। তারা যেই দোয়া করবেন তাই কবুল হবে।
মা-বাবার চোখের এক ফোঁটা অশ্রু যেমন আপনার জীবনের বরকত কেড়ে নিতে পারে। অপরদিকে মা-বাবার অন্তরের একটি দোয়া আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Nazmul Hoque.momenshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share