Safwan Sha

Safwan Sha poem

18/04/2018
16/04/2018

---কবরবাসির কান্না---
কবরবাসি কেন্দে বলে কবরের কি যন্ত্রণা,
কবর আযাব এত কঠিন পরানে যা সহেনা।
কবরেতে আলো বাতাস কিছুই মাগো আসেনা,
সকল মানুষ আমি দেখি আমায় কেহ দেখেনা।
কত কষ্টে আছি মাগো আমার খবর নিলে না,
কেমন করে আমায় মাগো ভুলে গেলে জানিনা।
তোমার কাছে কাদলে মাগো কত দিতে সান্তনা,
দিবা নিশি কান্দি মাগো একটি বারও এলে না।
দুপাস থেকে মাটি এসে চাপা দেয়,
মাটির চাপে আমার দেহ- মাটির সাথে মিশে যায়।
ফেরেস্তারা আমায় মাগো জিঞ্জিরাতে বান্ধিয়া,
দোযখের আগুনে মাগো আমাকে দেয় ফেলিয়া।
আল্লাহর প্রিয় বান্দাকে মা- ফেরেস্তারা সালাম দেয়,
গোনাহগারদের নিয়ে তারা- সাপের মুখে ফেলে দেয়।
পিপাসাতে পানি চাইলে -গরম পানি খেতে দেয়,
পানির তাপে মাগো আমার- সারা শরীর পুরে যায়।
দুনিয়াতে থাকতে মাগো- নামায রোজা করি নাই,
সে কারনে আমার ভাগ্যে- কবরে সুখ লেখে নাই।
কবর মাঝে এতো সাজা আগে জানা ছিল না,
জানা থাকলে দুনিয়াতে- নামায রোজা ছাড়তাম না।
কত রকম সাজা মাগো- অন্ধকার কবরে দেয়,
বলতে গেলে মাগো আমার- কস্টে বুকটা ফেটে যায়।
একটু দোয়া কর মাগো- যাতে একটু শান্তি পাই,
খোদার দয়া ছাড়া মাগো- শাস্তি থেকে মুক্তি নাই ।

20/02/2018

------অমর একুশ-----
চলো সবাই শহীদ মিনারে যাই,
হাতে ফুল নিয়ে
খালি পায়ে হেটে
ভোঁরের আধারে মিশে --
জানাতে সম্মান শহীদের প্রতি
একুশের এই দিনে।
ওরা কারা ?
যারা একুশের কথা বলে,
ওরা কারা ?
যারা স্বাধীনতার কথা বলে,
ওরা কারা ?
যারা জীবন হাতে নেমে পড়ে ঐ মৃত্যুর রাজপথে।
একুশ এলে মনে পড়ে যায়
শত শত কত নাম
সালাম,বরকত,রফিক, জব্বার.....
যারা এই একুশের প্রান।
হালকা হাওয়ায় মন রাঙ্গীয়ে
শত শত মিছিলের মাঝে
গাইবো অমর গান,
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশ
বেঁচে থাক চিরকাল।

19/02/2018

----অজানা কথা----
অন্তরে ছিল সুখ
স্বপ্ন দিয়ে গাথানো ছিল
আমার এই বুক।
কোথায় যোন মিলিয়ে গেল - অজানা স্রোতে।
মন ভরা ছিল সাধ
জেনাকিদের মতো ছিল
আমার স্বপ্নের রাত।
কেউ যেন ডুবিয়ে দিল - আজানা কোন নদে।

19/02/2018

----চোর---
দেখতো চিনতে পারো কিনা
তোমার সেই নপূর?
হঠাৎ হারিয়েছিল একদিন
সেদিন ছিল ঠিক দুপুর।
তুমি জেনেছিলে তবু
অভিনয় করেছিলে খোঁজে –
আমিও ছিলাম জেগে
তবু ছিলাম চোখ বুজে।
মনে হল আজ
তোমার সব দেই ফিরিয়ে -
তোমাকেই চুরি করি
তোমার কাছেই বলে কয়ে।

19/02/2018

-----অনুরোধ-------
দূরে থেকেও যদি কোন দিন
মনে করো মোরে -
বুঝিবে আজো কত
ভালবাসি তোমারে?
অভিমান যতই
করি গো প্রিয় -
দুটি আঁখি শুধু, খোঁজে তোমায়
সে কথা জানিও।
যতই সাজি না কেন
গয়না দিয়ে -
মনের গয়না তুমিই শুধু
হারাতে চাই সে গয়না পেয়ে।
জানি দোষ ছিল
শুধুই আমার -
তবু একবার শুধু আসো প্রিয়
মান ভাঙ্গতে গো আমার।

18/02/2018

----ইসলামের জন্য ----
বাচবো আমি করতে উঁচু
আল্লাহর দ্বীনের কথা,
দ্বীনের তরে সইবো আমি
আসবে যতো ব্যথা।
দ্বীনের তরেই নামায,রোযা
বলছি মুসলমান
দ্বীনের তরেই হয়রে আপন
সকল মুসলমান।

17/02/2018

বাংলা ভাষা
-----০-------
আমার প্রিয় মাতৃভাষা
মধুর চেয়ে মিষ্টি,
কত রকম গল্প কথায়
এই ভাষারই সৃষ্টি।
এই ভাষাটি সবার প্রিয়
নাই তুলনা তার,
বাংলা ভাষা আল্লাহর দেওয়া
বিশেষ উপহার।
এই ভাষারই অনুবাদে
কোরআন হাদিস বুঝি,
আল্লাহ নবীর বাণী নিয়ে
শান্তির পথ খুঁজি।
রুপ কাহিনী পল্লিগীতী
এই ভাষারই দান,
এই দেশেরই পর্বনে সব
এই ভাষাতেই গান।
আমার ভাষার শক্তি কত
বিশ্ববাসী জানে,
ভাই-বোনেরা জীবন দিয়ে
মাতৃভাষা আনে।
এই ভাষা তাই আমার কাছে
প্রানের চেয়েও মুল্যবান,
এই ভাষাতেই কথা বলে
জুড়িয়ে যায় আমার প্রান।

17/02/2018

কবিতাঃবিজয়
---------------
রক্ত,অনেক রক্ত দিয়েছি-
স্বাধীনতাকে তোদের থেকে ছিনিয়েও নিয়েছি,
আত্মচিৎকারে অতিষ্ট হয়েছিল-আমাদের সবার কান,
চেয়ে দেখ নীল আকাশে আজ-
উড়িয়েছি বিজয়ের এক নিশান।
লাল সবুজের পতাকা ঐ
উড়ছে দেখ ভাই,
আমার প্রিয় মাতৃভুমি
শএু মুক্ত তাই।
জীবন দিয়ে দেশকে যারা
করে দিয়েছে স্বাধীন,
দেয়নি তারা হতে দেশকে
কখনও পরাধীন।
রক্ত দিয়ে করল যারা
স্বাধীন এই দেশ,
গর্বে মোদের বুক ভেসে যায়
আনন্দের নেই শেষ।

14/02/2018

কী দিয়ে আজ সাজাই বল ভালবাসার রাত?
হাতে আমার আধার শুধু
বিষাদ ভরা চাঁদ।
কানন ভরা ফুল ছিল
ফুল-মালার তরে-
নিয়ে গেল কোন মালী?
সব শূন্য করে।
গান গাইতে আজ আমার
চোখে ঝরে নীর-
ভেঙ্গে পড়ে স্মৃতির পাহাড় বুকে বিঁধে তীর।
বল, কী দিয়ে আজ বরন করি?
এলে যে শূন্য ঘরে-
মলিন আঁচল ছাড়া নেই কিছু আর প্রেমের এই মন্দিরে।

02/02/2018

ইসলামি মেহনত

পাঠিয়েছে এই দুনিয়ায় - করতে তারই কাজ,
জগত প্রেমে পরে সেটা - ভুলেই গেছি আজ।
এই দুনিয়ার জিনিস যতো - সবি খোদার দান, তারই কাজে দেওয়া উচিত - মোদের সবার জান। তাকে ভুলে করছি কামাই - এই দুনিয়ার সব, ছাড়লেও সবাই ছারবেনা কখনো - আমাদের ঐ রব।
কতো লোকে আসলো গেলো - আসল কিংবা নকল,
যতই সম্মানী হওনা তুমি - খোদা দেখবে তোমার আমল।
খোদা তা'আলার এই দুনিয়ায় - পায়নি কেউ নাযাত,
ভালো আমল করলে পরে - পাঠাইবে জান্নাত। নামায পড় রোযা রাখ - আদায় করো যাকাত, পাশাপাশি দুনিয়ার কাজে - অল্প হইয়ো মাত। খোদার ঘরের দাওয়াত দেওয়া - সেতো ভালো কাজ,
এই কাজেরই জন্য খোদা - পাঠাইয়াছেন আজ।

02/02/2018

মাসেও এখন হয়না খবর জানা,
যে যার মতো গুটিয়েছে হাতখানা।
এভাবেই বারে আমাদের ব্যবধান,
বছরের কারো জানি নাতো সন্ধান।
এভাবে আমরা ক্রমশই দুরে যাই,
কতদিন হয় আমাদের দেখা নাই।

Address

Rangpur City, Shapla
Dhaka
5402

Website

Alerts

Be the first to know and let us send you an email when Safwan Sha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category