Crime Image 24/7

Crime Image 24/7 Tracking Crime, Delivering Truth.

13/09/2026

নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর হত্যাকান্ডের শিকার শুভ ওরফে বিল্লাল হোসেন সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার পরে কোন ধর্ম অনুযায়ী নিহত ব্যক্তির লাশ দাফন করা হবে সেই জটিলতা কাটিয়ে মহামান্য হাইকোর্ট এর রায় ও নির্দেশ অনুযায়ী নারায়ণগঞ্জ মাসদাইর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

নিহত বিল্লাল হোসেন এর মা এর আহাজারি ও সন্তান হ*ত্যার বিচার কামনা করছেন গন মাধ্যমকর্মীদের কাছে।

10/09/2026

মহাখালীতে বৃটিশ টোব্যাকো ( সিগারেট ফ্যাক্টরিতে) তে ভয়াবহ অগ্নিকান্ড।
আজ সকাল আনুমানিক ১০:৩০ টার সময় এই আগুনের সূত্রপাত।

 #২য় পর্ব  #হত্যার পরও শেষ ঠিকানা অনিশ্চিত: হিন্দু বাবা, মুসলিম মা ও স্ত্রীর দাবিতে মর্গে শুভর লাশ- #নারায়ণগঞ্জে ৫ সেপ্ট...
09/09/2026

#২য় পর্ব

#হত্যার পরও শেষ ঠিকানা অনিশ্চিত: হিন্দু বাবা, মুসলিম মা ও স্ত্রীর দাবিতে মর্গে শুভর লাশ-

#নারায়ণগঞ্জে ৫ সেপ্টেম্বর থেকে পড়ে আছে মরদেহ, ধর্মীয় পরিচয় নিয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষা-

#প্রতিবেদক, কিশোর ডি কস্তা,

#গত ৫ সেপ্টেম্বর রাতে সন্ত্রাসীদের গুলিতে ও ছুরিকাঘাতে নিহত শুভ চন্দ্র দাস ওরফে বিল্লাল হোসেন এর মৃত্যুর পরও শেষ হচ্ছে না স্বজনদের অপেক্ষা। হত্যার শিকার হওয়ার পর এবার তার মরদেহের শেষকৃত্য নিয়েও তৈরি হয়েছে জটিলতা। হিন্দু বাবা ছেলের মরদেহ সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী দাহ করতে চান। অন্যদিকে মুসলিম মা ও স্ত্রী দাবি করছেন, জীবদ্দশায় শুভ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং মুসলিম রীতি অনুযায়ী তার মরদেহ দাফন করতে হবে। ফলে হত্যার কয়েক দিন পরও শুভর মরদেহ পড়ে আছে নারায়ণগঞ্জ সদর মডেল থানার কম্পাউন্ডে থাকা অ্যাম্বুলেন্সে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুভ চন্দ্র দাস ওরফে বিল্লাল হোসেন নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকার বাসিন্দা এবং হরি চন্দ্র দাসের ছেলে। মৃত্যুর আগে তিনি প্রায় ৮ বছরের বিবাহিত জীবনে স্ত্রী জোতি ও একমাত্র কন্যাসন্তানকে নিয়ে ভুইগর এলাকায় বসবাস করতেন। পরিবারের দাবি, শুভর মা ও পরিবারের কয়েকজন সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করলেও জাতীয় পরিচয়পত্রে শুভর নামের সঙ্গে তার হিন্দু বাবার নাম ও পরিচয় বহাল রয়েছে।
গত ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া হকার্স মার্কেটের পেছনে দুর্গামন্দিরের সামনে থেকে শুভ চন্দ্র দাসের গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্ত সম্পন্ন হলেও ধর্মীয় পরিচয় ও শেষকৃত্য নিয়ে বিরোধের কারণে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে উভয় পক্ষ আদালতের দ্বারস্থ হয়েছে।

#একই পরিবারের দুই ধর্ম, সিদ্ধান্তহীন শুভর শেষকৃত্য-

পরিবারের এক পক্ষের দাবি, শুভ মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন, মুসলিম নারীকে বিয়ে করেছিলেন এবং মৃত্যুর আগে স্ত্রী ও সন্তানকে নিয়ে মুসলিম পরিবার হিসেবেই বসবাস করছিলেন। বিল্লাল হোসেনের স্ত্রীর দাবি শুভ নিহত হওয়ার দিন রাতে বাসা থেকে যে মোটরসাইকেল নিয়ে বের হন সেই মোটরসাইকেলের এক সেট চাবি ও তার কাছে সংরক্ষিত আছে। সেই সাথে শুভর আশেপাশে বসবাসকারী লোকজনও শুভ মুসলিম ধর্ম পালন করতেন নামাজ রোজা সবই করতেন বলে জানিয়েছেন এই প্রতিবেদক ও তদন্ত কর্মকর্তাদের। শুভর স্ত্রী জোতির দাবি শুভ যদি সত্যিই তার বাবার বাড়িতে থাকতো তাহলে শুভ কোথায় ঘুমাতেন, শুভর পরিধানের কোন কাপড় তাদের বাসায় আছে কিনা সেই চ্যালেঞ্জ জানিয়েছেন তার বাবার পরিবারের প্রতি। পরিবার থেকে আরো একটি অভিযোগ করেন শুভর ভোটার আইডি কার্ড করার পিছনে একটি গল্প রয়েছে। শুভর বাবার কাকাতো ভাইয়েরা শুভর বাবার কাছ থেকে প্রতারণা করে কিছু জমি লিখে নিয়েছিলেন সেই জমি উদ্ধার করার জন্য হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী ছেলে সন্তানকে দাবিদার হতে হয় তাই শুভর ভোটার আইডি কার্ড শুভর অজান্তে করা হয়েছিল এবং তার বড় বোন এর বয়স থেকে দুই বছরের বেশি বয়স দেখানো হয়েছে বলে দাবি করেন । শুভ ফেরারি আসামি হওয়াতে পরবর্তী তে ভোটার আইডি কার্ড সংশোধন করার মতো সময় হয়নি বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করেছেন। অপরদিকে তার বাবা হিন্দু ধর্মাবলম্বী ও জাতীয় পরিচয় পত্রে শুভ চন্দ্র দাস হওয়ায় হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী ছেলের শেষকৃত্য করার দাবি জানাচ্ছেন।এ নিয়ে নারায়ণগঞ্জ সদর থানায় একাধিকবার আলোচনা হয়েছে বলে জানা গেছে। এমনকি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জ সহ কর্মকর্তাদের সঙ্গে পরিবারের পক্ষগুলোর বৈঠক হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি বলে পরিবারের দাবি।

#থানার অ্যাম্বুলেন্সেই পচন ধরছে মরদেহে-

#সবচেয়ে মানবিক ও উদ্বেগজনক বিষয় হলো—ময়নাতদন্ত শেষ হওয়ার পরও শুভর মরদেহ যথাযথভাবে সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। কয়েক দিন ধরে থানার কম্পাউন্ডে থাকা ও অ্যাম্বুলেন্স নষ্ট হওয়ায় ভেতরে মরদেহ পড়ে থাকায় পচন ধরেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
#স্বজনদের প্রশ্ন—একজন মানুষ হত্যার শিকার হওয়ার পর তার মরদেহেরও কি এমন পরিণতি হবে? ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধের কারণে একজন নিহত ব্যক্তিকে দিনের পর দিন মরদেহ হিসেবে পড়ে থাকতে হবে কেন?
#হত্যাকাণ্ডের তদন্তে গ্রেপ্তার তিন-
এদিকে শুভ হত্যাকাণ্ডের তদন্তে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ২৪ ঘণ্টার মধ্যে তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সুমন, সিয়াম আহমেদ সিজান ও মো. সোহান। পুলিশের দাবি, মাদক ব্যবসার আধিপত্য ও পূর্ববিরোধের জেরে হত্যার পরিকল্পনা করা হয়। গ্রেপ্তারদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ১০টি ইয়াবার বিনিময়ে শুভর এক সহযোগীকে ব্যবহার করে তাকে ঘটনাস্থলে ডেকে আনা হয়। পরে ১০ থেকে ১২ জনের একটি দল তাকে গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
#এখন প্রশ্ন—শুভ আসলে কোন ধর্মীয় পরিচয়ে শেষ বিদায় নেবেন?
একজন নিহত মানুষের মরদেহ নিয়ে পরিবারের দুই পক্ষের দাবি যখন মুখোমুখি, তখন বিষয়টি শুধু পারিবারিক বিরোধে সীমাবদ্ধ নেই; এটি আইনি ও মানবিক প্রশ্নও তৈরি করেছে।
শুভ জীবদ্দশায় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কি না, সেটি প্রমাণের জন্য তার এফিডেভিট, ধর্মান্তরের কাগজপত্র, মুসলমানি করার প্রমাণ, বিয়ের কাগজপত্র, জাতীয় পরিচয়পত্র এবংঅন্যান্য সরকারি নথি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানের সঙ্গে জীবনের শেষ সময়ের বসবাস এবং সামাজিক পরিচয়ও তদন্তের আওতায় আসতে পারে।
#এখন পরিবারের অপেক্ষা আদালতের সিদ্ধান্তের জন্য। আদালতের সিদ্ধান্তই নির্ধারণ করবে—হত্যার শিকার শুভ চন্দ্র দাস ওরফে বিল্লাল হোসেন এর শেষ বিদায় হবে হিন্দু ধর্মীয় রীতিতে দাহ, নাকি মুসলিম ধর্মীয় রীতিতে দাফন।
তবে এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে— #মৃত মানুষের শেষকৃত্য নিয়েও যদি এত দীর্ঘ অনিশ্চয়তা তৈরি হয়, তাহলে তার পরিবার ও মরদেহের প্রতি রাষ্ট্রের দায়িত্ব কোথায়?

শুভ হত্যাকাণ্ডে তিনজন গ্রেফতার, এবার দাফন নিয়ে টানাপোড়েন—ধর্মান্তর, পরিচয়পত্র জালিয়াতি ও পারিবারিক বিরোধের অভিযোগ।নিজস্ব...
07/09/2026

শুভ হত্যাকাণ্ডে তিনজন গ্রেফতার, এবার দাফন নিয়ে টানাপোড়েন—ধর্মান্তর, পরিচয়পত্র জালিয়াতি ও পারিবারিক বিরোধের অভিযোগ।

নিজস্ব প্রতিনিধি:

নারায়ণগঞ্জ সদর থানার এলাকায় ৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টার দিকে সন্ত্রাসী আততায়ীর গুলিতে খুন হন শুভ। হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে মামলায় তিনজনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। তবে হত্যার তদন্তের পাশাপাশি নিহত শুভর লাশ দাফনকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। আজ প্রায় ৩ দিন ধরে নারায়ণগঞ্জ মডেল থানা কম্পাউন্ডে ফ্রিজিং লাশবাহী অ্যাম্বুলেন্সে পড়ে আছে দাফন এর জন্য অপেক্ষায় থাকা শুভর লাশ। প্রশ্ন উঠেছে তার ধর্মীয় পরিচয়, পারিবারিক পরিচয় এবং বিভিন্ন সরকারি নথিতে থাকা তথ্য নিয়ে।
পরিবার ও সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, শুভর বাবা হিন্দু ধর্মাবলম্বী এবং মা মুসলিম ধর্মাবলম্বী ছিলেন। ২০০৩ সালে শুভর মা চার সন্তানকে নিয়ে এফিডেভিটের মাধ্যমে মুসলিম ধর্ম গ্রহণ করেন বলে দাবি করা হচ্ছে। এ বিষয়ে তৎকালীন সময়ে সংবাদপত্রে বিজ্ঞাপন/সংবাদও প্রকাশিত হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
তবে পরবর্তীতে শুভ এবং তার এক বোন বাবার বাড়িতে আসা যাওয়া শুরু করেন ও বোন হিন্দু ধর্ম পালন করতে থাকেন । পরবর্তী তে ঐ বোন হিন্দু ধর্মীয় রীতি অনুসরণ করে হিন্দু ধর্মের ছেলের সাথে বিবাহের পরে হিন্দু ধর্ম পালন করতে থাকেন।
শুভর ক্ষেত্রেও তার ধর্মীয় পরিচয় নিয়ে পরবর্তীতে বিরোধ তৈরি হয় বলে সংশ্লিষ্টদের দাবি।

মাদ্রাসা থেকে নিয়ে যাওয়ার অভিযোগ, পরে চাঁদপুর থেকে উদ্ধার-

শুভর অতীত নিয়েও রয়েছে নানা ঘটনা। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এক সময় বাবার পরিবার তাকে মাদ্রাসা থেকে কাউকে কিছু না বলে জোরপূর্বক নিয়ে গিয়ে লুকিয়ে রাখেন । পরবর্তী তে তা মা বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করেন এবং সংবাদপত্রেও বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল বলে জানা গেছে।
পরে পুলিশ অভিযান চালিয়ে চাঁদপুরে তার এক আত্মীয়ের বাড়ি থেকে শুভকে উদ্ধার করে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এই ঘটনার অভিযোগ, থানায় করা লিখিত অভিযোগ এবং সে সময় প্রকাশিত সংবাদ—সবকিছু যাচাই করা হলে শুভর পারিবারিক ও ধর্মীয় পরিচয় নিয়ে তৈরি হওয়া বিরোধের একটি গুরুত্বপূর্ণ চিত্র পাওয়া যেতে পারে।

উত্তরাধিকার পাওয়ার জন্য ডেকে নিয়ে পরিচয়পত্রে পরিবর্তনের অভিযোগ-

আরও গুরুতর অভিযোগ উঠেছে শুভর জাতীয় পরিচয়পত্র তৈরিকে কেন্দ্র করে।
অভিযোগ রয়েছে, বাবার বাড়ির জমির উত্তরাধিকার পাওয়ার বিষয়কে কেন্দ্র করে শুভকে সেখানে ডেকে নেওয়া হয়। পরবর্তীতে তার জাতীয় পরিচয়পত্র তৈরির সময় প্রকৃত মায়ের পরিবর্তে তার বাবার দ্বিতীয় স্ত্রী—যিনি হিন্দু ধর্মাবলম্বী—তাকে মা হিসেবে দেখানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
এছাড়া শুভর বয়সও প্রকৃত বয়সের তুলনায় বেশি দেখানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে যার সত্যতা নিশ্চিত হওয়ার দাবি করেছেন।
তবে এসব অভিযোগের সত্যতা নির্ধারণে নির্বাচন কমিশনের মূল NID আবেদনপত্র, জন্মনিবন্ধন, সংশোধনের আবেদন, তথ্যদাতা/প্রত্যয়নকারী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য যাচাই করা জরুরি।

বিবাহিত শুভকে অবিবাহিত দাবি করার অভিযোগ-

শুভ বিবাহিত ছিলেন এবং তার সন্তান রয়েছে—এমন দাবি করেছেন তার স্ত্রী ও স্বজনরা। কিন্তু শুভর বাবা তার ছেলের বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন বলে জানা গেছে।
এ অবস্থায় নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের তদন্তকারী দল শুভর বাসায় গিয়ে স্ত্রী ও পরিবারের সদস্যদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তদন্তের সময় শুভর সন্তানের জন্মের পর সরকারি হাসপাতাল থেকে দেওয়া টিকা সংক্রান্ত রশিদ/কার্ডও দেখানো হয়েছে বলে জানা গেছে। এসব নথি যাচাই করা হলে শুভর বৈবাহিক ও পারিবারিক জীবনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে।
এখন সবচেয়ে বড় প্রশ্ন
শুভর মৃত্যুর পর তার লাশ দাফন নিয়ে যে বিরোধ তৈরি হয়েছে, সেখানে কয়েকটি প্রশ্ন সামনে এসেছে—
২০০৩ সালের এফিডেভিটে শুভ ও তার পরিবারের ধর্মীয় পরিচয় কী ছিল?
সেই সময়ের সংবাদপত্রে কী প্রকাশিত হয়েছিল?
শুভকে মাদ্রাসা থেকে নিয়ে যাওয়ার ঘটনায় থানায় করা অভিযোগের নথি কোথায়?
চাঁদপুর থেকে তাকে উদ্ধারের পুলিশি রেকর্ড রয়েছে কি না?
জাতীয় পরিচয়পত্র তৈরির সময় মায়ের নাম কীভাবে পরিবর্তিত হলো?
NID-তে বয়স পরিবর্তনের কোনো আবেদন হয়েছিল কি না?
শুভর বিবাহ ও সন্তানের সরকারি নথিতে কী তথ্য রয়েছে?
হাসপাতালের টিকা রেকর্ডে শিশুটির রেকর্ডে শিশুটির পিতা হিসেবে শুভর নাম রয়েছে কি না?
এসব নথি পুলিশের বর্তমান তদন্তে বিবেচনায় নেওয়া হচ্ছে কি না?
হত্যাকাণ্ডের ঘটনায় তিনজন গ্রেফতারের পর এখন শুভর দাফনকে কেন্দ্র করে তৈরি হওয়া বিরোধেরও নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে সেই সাথে শুভর লাশ দাফনের সুষ্ঠু সমাধানের জন্য ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।

১ সেপ্টেম্বর ২০২৬-এর নতুন বদলি/পদায়ন আদেশ অনুযায়ী তেজগাঁও থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি): মো. মুনিরুজ্জামান কে  তেজগাঁও...
02/09/2026

১ সেপ্টেম্বর ২০২৬-এর নতুন বদলি/পদায়ন আদেশ অনুযায়ী তেজগাঁও থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি): মো. মুনিরুজ্জামান কে তেজগাঁও থানার ইন্সপেক্টর ( তদন্ত) ও অন্যান্য অফিসারবৃন্দরা ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
এর আগে মো মনিরুজ্জামান উত্তরা-পশ্চিম থানার ইন্সপেক্টর (তদন্ত) ছিলেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়াটার্স

29/08/2026

https://www.facebook.com/share/v/1EbYEq6fKU/

সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানি বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে ও সঠিকভাবে তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে হবে।

26/08/2026

ঢাকা মেট্রো ব-১২৫৪৪৫
ভিআইপি পরিবহন
২৬-৮-২০২৬

ভিআইপি পরিবহন এর হেলপারের অনিয়ম আর হুমকি ধমকি যেন কমছেই না।
বাস মালিক সমিতি ও সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও প্রতিদিন হাফ ভাড়া নিয়ে ছাত্রদের সাথে তাদের খারাপ ব্যবহার।
প্রতিবাদ করলে বলে মালিক সমিতি কি আমাদের বেতন দেয়।
তাহলে প্রশ্ন থেকেই যায় মালিক সমিতির কাজটা আসলে কি?
কেন তাদের নিদর্শনা মানা হয় না।

ভিডিও করতে গেলে তাদের ব্যবহার দেখেন।

@বাংলাদেশ সড়ক পরিবহন @বাস মালিক সমিতি
@followers

23/08/2026

রাতের আঁধারে ও এম এস সরকারি চাল আটা অবৈধভাবে কালোবাজারি করে পাচার করার চেষ্টা।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে জানানো হয়েছে। পরবর্তী আপডেট জানানো হবে।

02/08/2026

ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বেদে বহরের জোর পূর্বক টাকা ছিনিয়ে নেওয়ার দৃশ্য।
প্রতি নিয়তই সাধারণ পথচারী ও স্কুল কলেজ এর শিক্ষার্থীরা এদের কাছে হয়রানির শিকার হয়ে থাকে।
টাকা ভাংতি না দিলে ভাংতি দেওয়ার নাম করে পুরো টাকাটা নিয়েই তারা দৌড়ে পালিয়ে যায়।

29/07/2026

🚨 রাস্তায় আতঙ্ক! কুকুরের কামড়ে আহত পথচারী—ভিডিও ধারণের পরও রয়ে গেল উদ্বেগ।

আজ আমার সামনেই একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। একটি কুকুর একজন পথচারীকে কামড়ে আহত করে। ঘটনাটি ঘটার পরপরই আমি সেখানে পৌঁছে কুকুরের দলকে তাড়িয়ে দেই ও কামড় দিয়ে আহত করার ভিডিও ধারণ করি। আহত ব্যক্তির অবস্থা দেখে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
ইদানীং বিভিন্ন এলাকায় পথকুকুরের আক্রমণের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। শুধু পথচারী নয়, মোটরসাইকেল ও রিকশা আরোহীরাও ঝুঁকিতে রয়েছেন। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে স্কুল-কলেজগামী কোমলমতি শিক্ষার্থী, শিশু, নারী ও বয়স্করা।

*** তাই অভিভাবকদের প্রতি অনুরোধ আপনারা আপনাদের সন্তানদেরকে একা রাস্তায় ছাড়বেন না। **

জননিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট সিটি করপোরেশন ও প্রশাসনের প্রতি অনুরোধ, বিষয়টি জরুরি ভিত্তিতে গুরুত্ব দিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। একটি বড় দুর্ঘটনার অপেক্ষা না করে এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
📹 ঘটনার পর ধারণ করা ভিডিওটি জনসচেতনতার উদ্দেশ্যে প্রকাশ করা।

Highlights for Children

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Crime Image 24/7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

l="false"> Add listing
  • Login
  • Subscribe

    We will notify you when anything happens in Dhaka.