Rimon Infinity

Rimon Infinity বিসিএস প্রশাসন (সুপারিশপ্রাপ্ত), ৪৫তম বিসিএস
I bleed BUET red!

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাম্প্রতিক নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো দেখে নিনকমিশনের সায়েন্টিফিক অফিসার, ইঞ্জিনিয়ার ও মেডি...
20/09/2026

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাম্প্রতিক নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো দেখে নিন

কমিশনের সায়েন্টিফিক অফিসার, ইঞ্জিনিয়ার ও মেডিকেল অফিসার পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬)

এক্সাম টেকার: বুয়েট
পরীক্ষার ধরন: MCQ
পূর্ণমান: ১০০

18/09/2026

মানুষ হিসেবে আমি খুবই সাহিত্যবিমুখ; সবসময়ই আমার একাডেমিক বা ক্যারিয়ার এসপাইরেশনের সাথে aligned বইপত্র পড়া হয়েছে। এর ফাঁকে ফাঁকে হাতেগোনা কয়েকটা উপন্যাস পড়েছি। সেগুলো হলো:

১. পদ্মানদীর মাঝি
২. পুতুলনাচের ইতিকথা
৩. শবনম
৪. চাঁদের পাহাড়
৫. লালসালু
৬. হাজার বছর ধরে

যাদের মনে হয় যে ভুরি ভুরি সাহিত্যের বই পড়া ছাড়া বিসিএসের বাংলায় ভালো করতে পারবেন না, তাদেরকে আমার এই রিক্ত তালিকা কিছুটা নির্ভার করবে বলে আশা রাখছি।

বি:দ্র: শেষের দুইটা পিওরলি একাডেমিক পারপাসে পড়েছি। আর গতদিনের পোস্টটা রিলসের পরিবর্তে বইমুখী যে পূর্ণতার দিককে ইঙ্গিত করে, সে পূর্ণতা আমিও পেতে চাই বলে ইদানীং একাডেমিকসের বাইরে বইপত্র পড়া শুরু করেছি।

BPS = Bangladesh Peon Service! 🫡পিয়ন (২০তম গ্রেড) নিয়োগ পরীক্ষার প্রশ্নের ডিফিকাল্টি লেভেল কোথায় গিয়ে ঠেকেছে ভাবা যায়?© ...
18/09/2026

BPS = Bangladesh Peon Service! 🫡

পিয়ন (২০তম গ্রেড) নিয়োগ পরীক্ষার প্রশ্নের ডিফিকাল্টি লেভেল কোথায় গিয়ে ঠেকেছে ভাবা যায়?

© Recent Publication

17/09/2026

The true luxury is waking up without a battle in your head, with your nervous system at peace and your body healthy. That's when you know that the war is won.

17/09/2026

ব্যাংকের অফিসার জেনারেল পোস্টের এপয়েন্টমেন্ট লেটারের মেসেজ দিয়েছে মেবি আজ অনেককেই। ইতোমধ্যে আরো ভালো চাকরিতে জয়েন করে ফেলা কেউ কেউ বেশ দাম্ভিক ক্যাপশন দিয়ে সেই মেসেজের স্ক্রিনশট পোস্ট করছে।

হ্যাঁ, তার এমুহূর্তে এই চাকরিটা প্রয়োজন না-ই হতে পারে, কিন্তু একসময় তো নিজের সবটা দিয়েই সে চাকরিটা পাওয়ার চেষ্টা করেছে। ভালো অবস্থানে গেলে মানুষের অতীত ভুলে যাওয়ার প্রবণতাটা দুঃখজনক।

17/09/2026

শুধু বিভিন্ন গ্রেডের প্রিভিয়াস নন-ক্যাডার রিটেন প্রশ্নের বছরভিত্তিক কালেকশন পড়লে রিটেন প্রিপারেশন কমপ্লিট হওয়া সম্ভব না। আমার CAAB CGA রিটেন কোর্সের স্লাইড+কনটেন্ট বানানোর জন্য যে কত রকমের বইয়ের দ্বারস্থ হই, তা বলে বোঝানো সম্ভব না।

মেন্টরিং করতে এসে আমি খেয়াল করলাম যে ১১-২০ গ্রেডের প্রিপারেশনের বই ৯ম গ্রেডের প্রস্তুতির কিছু কিছু অংশের জন্য বেশ ইফেক্টিভ। রিয়েলাইজেশন আরো আছে। ফার্মগেটে একদিন ঘুরতে ঘুরতে ভর্তি পরীক্ষার জন্য এক স্বনামধন্য কোচিংয়ের চিকন লেকচার শীট হাতে নিয়ে বুঝলাম সেখানে যতটা ইফেক্টিভলি জিকে রিভিশন কভারেজ আছে সেটা আমার জব প্রিপারেশনের কোনো বইয়ে পাইনি।

দেখেন, আমি আপনাদের স্বপ্নের মৌলিক বই পড়ে আধ্যাত্মিকতা অর্জন করা লোক না, আমার আগ্রহ সবসময়ই প্রস্তুতিমূলক বইয়ে ছিলো। প্রশ্ন এনালাইসিস করে কোন জিনিসটা কোন বই থেকে পড়া যায় সেটা জানলে প্রস্তুতিটা অনেকটাই সহজ হয়ে যায় - এমনটাই আমার রিয়েলাইজেশন। কিন্তু জিনিসগুলা scattered, একেকটা জিনিস একেক বইয়ে, তার উপর আবার সব পড়া লাগেনা, ইম্পর্ট্যান্সের ভিত্তিতে প্রায়োরিটি বেসিসে পড়লে কাজটা সহজ হয়। IBA-এর নেয়া রিটেন এক্সামের সম্ভাব্য আইটেমের তালিকা আমি কয়েকমাস আগে পেইজে পোস্ট করেছিলাম, একটু খুঁজে নিয়েন যারা সামনের বিভিন্ন চাকরির পরীক্ষা দিবেন, নিজের মতো করে সেগুলো হাতের কাছে থাকা বই থেকে পড়ে নিবেন।

কারণ.. লিখিত প্রস্তুতির পূর্ণ প্রস্তুতি তো দূরে থাক, প্রপার প্ল্যান থাকা বই-ও মার্কেটে এক্সিস্ট করে না।

[বি:দ্র: যা যা এখানে বলছি, সবই খুব সুপারফিশিয়াল। এগুলা ইফেক্টিভলি গোছানোর কাজটা আমি হয়তো করতে পারতাম ২০২৫-এ, যখন এসপাইরেন্ট মোডে ছিলাম। ৪৫-এর রেজাল্টের পর আমার ব্রেইন রিলাক্সড হয়ে স্পেসিফিক অনেক কিছুই আর মনে নাই। ক্লাস কনটেন্ট বানানোর সময় কিছু কিছু জিনিস মনে পড়ে, তারই কিছুটা বেনফিশিয়ারি আমার IBA ব্যাচের স্টুডেন্টরা Essay/রচনা লিখার ক্ষেত্রে হয়েছে। রিটেন ম্যাথের জন্য একটা এনালাইসিস দিতে পারলে ব্যাচটার প্রতি আমার দায়িত্বের পালনে পূর্ণতার বিষয়ে আশ্বস্ত হবো]

17/09/2026

"বাসায় বসে পড়া হয়না" কিংবা "বাসায় পড়লে ক্যাডার হতে পারবা না" - এই কথাগুলো খুব পপুলার। তাই বলে বাসায় বসে প্রস্তুতি নেয়া ভাইয়া-আপুরা হতাশ হইয়েন না। মন দিয়ে পড়লে পড়ার প্লেস কোনো ফ্যাক্ট না।

বাসায় পড়ার ক্ষেত্রে সতর্কীকরণঃ পড়া শুরু করা পূর্বে ফোনটা আম্মুর কাছে অথবা ফ্ল্যাটমেটের কাছে (যারা মেসে থাকে) রেখে তারপর পড়তে বসবেন।

17/09/2026

"ফেসবুকে ১ ঘন্টা রিলস দেখা" এবং "ওয়াইফাই অফ করে ১ ঘন্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোনো একটা কালজয়ী উপন্যাস পড়া" - মনের উপর প্রভাব ফেলার ক্ষেত্রে এ দু’য়ের মধ্যে আকাশ-পাতাল তফাৎ!
So, I suggest you choose wisely.

17/09/2026

কোচিংয়ে অফলাইন ক্লাস করা, লাইব্রেরিতে গিয়ে পড়া, অফলাইন কোচিংয়ে রেগুলার পরীক্ষা দেয়া - এই তিনটা কমন কাজ আমাকে দিয়ে কখনো হয়নাই প্রিপারেশনের সময়টাতে।

আসল কথা হচ্ছে আমার বাসায় থাকতে ভালো লাগে, পড়াশোনা ছিলো বাসায় থাকার জন্য নেসেসারি এক্সকিউজ 😶

15/09/2026

গ্রামারের রুল পড়া নিয়ে একটা নেতিবাচক ধারণা এসপাইরেন্টদের মধ্যে বদ্ধমূল করার চেষ্টা ইদানীং দেখতে পাচ্ছি। রুল না পড়ে নাকি ইংরেজিকে 'ফিল' করলে ইংরেজি তাড়াতাড়ি শেখা যাবে। এই কথা বলা ইংরেজি শিক্ষক-ও আপনাকে ক্লাসে ঐ রুল-ই শেখাবে।

স্টুডেন্ট attract করার জন্য প্ল্যাটফর্ম মার্কেটিং অবশ্যই
করবে, কিন্তু সেটা যেন হিপোক্রেসি/প্রতারণামূলক না হয়। At the end of the day, একটা কোর্স প্ল্যাটফর্মের জন্য just another money-making venture হলেও এসপাইরেন্টের জন্য একটুখানি আশার আলো খোঁজার চেষ্টা।

Address

Mohammadpur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Rimon Infinity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share