22/05/2026
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামিপক্ষে কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট নজরুল ইসলাম।
রাজধানীর পল্লবীতে খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধারের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রধান অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছে, তিনি আদালতে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেছেন।