P C D TV

P C D TV P C D Palash ❤️❤️❤️
Village - Shuvhadya purvo para
P. O - Shuvhadya
P.

S - South Keraniganj
Dist - Dhaka -1310

S S C - Shuvhadya high school
H S C - Kobi Nazrul Govt College
University - Dhaka University
Mobile no - 01711-058055, 01336-939008.

04/10/2026

সংবাদ সম্মেলন -
বাংলাদেশ ব্যাংকের শর্ত পূরণে ব্যর্থতার অভিযোগ: প্রাইম ফাইন্যান্সের অবিলম্বে অবসায়ন চান আমানতকারীরা 👍👍👍

P C D TV ' র নিজস্ব প্রতিবেদক ❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩

প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের অবিলম্বে অবসায়ন এবং আমানত ফেরতের কার্যকর প্রক্রিয়া শুরুর দাবি জানিয়েছে বঞ্চিত আমানতকারী ঐক্য পরিষদ, Prime Finance (PFIL)। জাতীয় প্রেস ক্লাবে ( ৪ অক্টোবর ২০২৬) রবিবার বিকেল ৪ টায় আব্দুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদের প্রতিনিধিরা বলেন, সংশোধনের সুযোগ ও একাধিক বৈঠকের পরও আমানতকারীদের অর্থ ফেরতের সমাধান আসেনি। আর সময় বাড়ানো নয়, এখন অবসায়নের সিদ্ধান্ত প্রয়োজন।
সংবাদ সম্মেলনের সঙ্গে গণমাধ্যমকে দেওয়া বাংলাদেশ ব্যাংকের ২৮ জুন ২০২৬-এর চিঠিতে প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থা সম্পর্কে গুরুতর মূল্যায়ন রয়েছে। চিঠিতে প্রতিষ্ঠানটি অকার্যকর হয়েছে বা কার্যকর হওয়ার সম্ভাবনা নেই বলে উল্লেখ করে আটটি সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণের জন্য শর্তসাপেক্ষে তিন মাস সময় দেওয়া হয়।
শর্তগুলোর মধ্যে ছিল পরিচালনা পর্ষদ ও স্পনসরদের মাধ্যমে ন্যূনতম ১০০ কোটি টাকা মূলধন এবং ৫৭০ কোটি টাকা তারল্যের সংস্থান, সম্পদ বিক্রি করে ব্যক্তিগত আমানতকারীদের আমানত পরিশোধ এবং খেলাপি ঋণ আদায়। নির্ধারিত সময়ে যেকোনো একটি শর্ত অপূর্ণ থাকলেও প্রশাসক নিয়োগসহ প্রয়োজনীয় রেজল্যুশন কার্যক্রম শুরুর কথা চিঠিতে বলা হয়।
পরিষদের অভিযোগ, নির্ধারিত সময়েও এসব শর্ত পূরণ এবং তাঁদের পাওনা পরিশোধ হয়নি। প্রতিনিধিরা প্রশ্ন তোলেন, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব মূল্যায়ন ও শর্ত থাকার পরও কার্যকর ব্যবস্থা গ্রহণে বিলম্ব কেন?
১৩ সেপ্টেম্বরের বৈঠকের নথিতে আমানতকারীরা ২৮ সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণ মূলধন ফেরত এবং তা না হলে অবসায়নের দাবি জানান। নথিতে স্পনসরদের সঙ্গে যোগাযোগ ও পরবর্তী বৈঠকের কথাও রয়েছে। পরিষদের প্রতিনিধিরা বলেন, পরবর্তী বৈঠক ও আশ্বাসেও তাঁদের অর্থ ফেরতের সমাধান হয়নি। ২৪ সেপ্টেম্বর গভর্নর বরাবর দেওয়া আবেদনেও অবসায়নসহ জরুরি হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
বক্তারা বলেন, আটকে থাকা অর্থ প্রবীণদের আজীবনের সঞ্চয়, অবসরকালীন অর্থ এবং প্রবাসীদের কষ্টার্জিত আয়। দীর্ঘ অপেক্ষায় অনেক পরিবার চিকিৎসা ও দৈনন্দিন ব্যয় মেটাতে সংকটে পড়েছে।
পরিষদের প্রধান দাবি:
১. প্রাইম ফাইন্যান্সের অবিলম্বে অবসায়নের সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করা।
২. আমানত ফেরতের পদ্ধতি ও নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করা।
৩. সম্পদ সংরক্ষণ, পাওনা আদায় এবং সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করা।
পরিষদের প্রতিনিধিরা বলেন, তাঁদের দাবি স্পষ্ট-আর আশ্বাস বা সময় বৃদ্ধি নয়; অবিলম্বে অবসায়ন এবং আমানত ফেরতের কার্যকর ব্যবস্থা চান তারা।
সংবাদ সম্মেলন শেষে একই দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলন -বাংলাদেশ ব্যাংকের শর্ত পূরণে ব্যর্থতার অভিযোগ: প্রাইম ফাইন্যান্সের অবিলম্বে অবসায়ন চান আমানতকারীরা 👍👍👍P C...

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when P C D TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category