POP Stream

POP Stream Beyond the viral, into the vital !
(1)

22/08/2026

কেন রবীন্দ্রসঙ্গীতের ‘ব্রাত্যজন’ হয়ে উঠেছিলেন দেবব্রত বিশ্বাস?

#ব্রাত্যজনেররুদ্ধসঙ্গীত #দেবব্রতবিশ্বাস #জর্জবিশ্বাস #রবীন্দ্রসঙ্গীত

20/08/2026

How Nazifa Tushi Landed Her Breakthrough Role in ‘Hawa’

হার্ড রকের আল্টিমেট ফ্রন্টম্যান রবার্ট প্ল্যান্টের আজ জন্মদিন!
20/08/2026

হার্ড রকের আল্টিমেট ফ্রন্টম্যান রবার্ট প্ল্যান্টের আজ জন্মদিন!

19/08/2026

কেন হাসান রোবায়েত মানুষের ল্যাঙ্গুয়েজটারে তার কবিতায় নিয়ে আসতে চান

#হাসানরোবায়েত #কবি #জন্মদিন

Today is 𝐖𝐨𝐫𝐥𝐝 𝐏𝐡𝐨𝐭𝐨𝐠𝐫𝐚𝐩𝐡𝐲 𝐃𝐚𝐲.The story opens in the French Academy of Sciences in 1839, when physicist François Arago ...
19/08/2026

Today is 𝐖𝐨𝐫𝐥𝐝 𝐏𝐡𝐨𝐭𝐨𝐠𝐫𝐚𝐩𝐡𝐲 𝐃𝐚𝐲.

The story opens in the French Academy of Sciences in 1839, when physicist François Arago stood before a restless, curious crowd and unveiled Louis Daguerre's invention, a way of fixing light itself onto a silvered copper plate. He called it the 𝐃𝐚𝐠𝐮𝐞𝐫𝐫𝐞𝐨𝐭𝐲𝐩𝐞. Within months, the French government had bought the patent and released it to the world without cost, a rare gesture of generosity in a century obsessed with ownership. Almost overnight, opticians' shops filled with amateurs desperate to own the apparatus. Everyone, it seemed, wanted to hold onto the view from their own window.

That impulse, to catch a vanishing moment before it slips away, is the thread running through everything photography has become since. The observance itself, though, is a far younger idea. In 1988, an Indian photography teacher named O.P. Sharma kept encountering the same date, 19 August 1839, scattered across old photography journals and thought it deserved recognition of its own. He wrote to photographers and societies across continents, and by 1991, the response was unanimous. What began as one teacher's quiet obsession with a forgotten date is now a ritual millions of people take part in, one frame at a time.

স্প্যানিশ লিটারেচারের সবচেয়ে আইকনিক ফিগার ফেদেরিকো গার্সিয়া লোরকাকে ১৯৩৬ সালের আজকের দিনে হত্যা করা হয়, কিন্তু তার ডেডব...
19/08/2026

স্প্যানিশ লিটারেচারের সবচেয়ে আইকনিক ফিগার ফেদেরিকো গার্সিয়া লোরকাকে ১৯৩৬ সালের আজকের দিনে হত্যা করা হয়, কিন্তু তার ডেডবডিটা আজ পর্যন্ত কোথাও পাওয়া যায়নি।

লোরকা ছিলেন স্পেনের 'জেনারেশন অফ ২৭' মুভমেন্টের লিড ভয়েস। ফ্রাঙ্কোর রাইট-উইং মিলিশিয়াদের চোখে তিনি ছিলেন আক্ষরিক অর্থেই একটা ওয়াকিং থ্রেট। লোরকা অফিশিয়ালি কোনো পলিটিক্যাল পার্টির মেম্বার ছিলেন না। কিন্তু সোশ্যাল জাস্টিস আর অ্যান্টি-ফ্যাসিজম নিয়ে তার স্ট্রং স্ট্যান্স এবং স্প্যানিশ রিপাবলিকান সরকারের প্রতি ওপেন সিমপ্যাথি তাকে ন্যাশনালিস্টদের প্রাইম টার্গেটে পরিণত করে।

এর সাথে যুক্ত হয়েছিল তার সেক্সুয়াল আইডেন্টিটি। ১৯৩০-এর দশকের কনজারভেটিভ ক্যাথলিক স্পেনে রাইট-উইংদের কাছে তার এই ব্যক্তিগত আইডেন্টিটি ছিল মারাত্মক এক ট্যাবু। তাছাড়া, লোরকার কবিতা আর নাটকে ট্র্যাডিশনাল চার্চ ও বুর্জোয়া সমাজের হিপোক্রেসির দিকে যে ডিরেক্ট আঙুল তোলা হতো, সেটা এস্টাবলিশমেন্ট কোনোভাবেই মেনে নিতে পারেনি।

সিভিল ওয়ারের ডামাডোলের মাঝেই মাদ্রিদ থেকে হোমটাউন গ্রানাডায় ফিরে যাওয়ার ডিসিশনটা লোরকার জীবনের সবচেয়ে ফ্যাটাল মিস্টেক হয়ে দাঁড়ায়। গ্রানাডা ততদিনে রাইট-উইং ফোর্সের কন্ট্রোলে। ১৬ আগস্ট অ্যারেস্ট হওয়ার পর ন্যাশনালিস্ট পার্টির প্রভাবশালী এক বন্ধু তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেও ফেইল করেন।

১৮ আগস্ট মাঝরাত বা ১৯ আগস্ট ভোরে গ্রানাডার ভিজনার আর আলফাকার শহরের মাঝের এক পাহাড়ি রাস্তায় লোরকাকে নিয়ে যাওয়া হয়। সাথে ছিলেন একজন লেফটিস্ট স্কুল টিচার আর দুজন অ্যানার্কিস্ট বুলফাইটার। জেনারেল ফ্রাঙ্কোর ডেথ স্কোয়াড ফায়ারিং লাইনের সামনে দাঁড় করিয়ে তাদের ব্রুটালি এক্সিকিউট করে।

লোরকার অ্যাসাসিনেশনের সবচেয়ে মিস্টেরিয়াস পার্ট হচ্ছে এর আফটারম্যাথ। হত্যার পর তাদের প্রত্যেকের বডি আনমার্কড এক গণকবরে ফেলে দেওয়া হয়। স্প্যানিশ সরকার আর হিস্টোরিয়ানরা মডার্ন ফরেনসিক টেকনোলজি ইউজ করে ওই পাহাড়ি এলাকায় বহুবার খোঁড়াখুঁড়ি করেছেন। কিন্তু লোরকার দেহাবশেষ কোথাও খুঁজে পাওয়া যায়নি।

কোথায়?   #জহিররায়হান
19/08/2026

কোথায়?

#জহিররায়হান

18/08/2026

উইমেন্স ট্রান্সপোর্ট হিসেবে বিআরটিসি পিংক বাস রাস্তায় নামিয়েছে। বাস রাস্তায় নামতে না নামতেই ইন্টারনেটে ডিবেটের ঝড়। মিম পলিটিক্স থেকে শুরু করে সিরিয়াস ডিসকাশন সব জায়গায় একটাই প্রশ্ন: নারীদের বাস মানেই সেটাকে পিংক কালারের হতে হবে কেন? এই যে কালার দিয়ে জেন্ডার ডিফাইন করার প্র্যাকটিস, এটা কবে থেকে আমাদের ব্রেইনে ঢুকলো? পিংক কবে থেকে 'গার্লিশ' কালার হয়ে গেল?

চলুন, আজকের পপস্প্লেইনারে এই কালার পলিটিক্সটা একটু ডিকোড করি।

ভ্লাদিমির নবোকভের 'ললিতা' প্রথম প্রকাশিত হয়েছিল প্যারিসের অলিম্পিয়া প্রেস থেকে ১৯৫৫ সালে ৷ এই নভেলের বিষয়বস্তু এতই কন্ট্...
18/08/2026

ভ্লাদিমির নবোকভের 'ললিতা' প্রথম প্রকাশিত হয়েছিল প্যারিসের অলিম্পিয়া প্রেস থেকে ১৯৫৫ সালে ৷ এই নভেলের বিষয়বস্তু এতই কন্ট্রোভার্শিয়াল ছিল যে, শুরুর দিকে কোনো আমেরিকান প্রকাশকই এটি ছাপাতে সাহস করেনাই । দীর্ঘ বাধা পেরিয়ে, অবশেষে ১৮ আগস্ট ১৯৫৮ তারিখে 'জি. পি. পুটনামস সন্স' যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো বইটি প্রকাশ করে।

নভেলে দেখা যায়, হাম্বার্ট, তার ১২ বছর বয়সী সৎ মেয়ে ডোলোরেস হেজ (যাকে সে ললিতা বলে ডাকে) এর প্রতি তীব্র যৌন আকর্ষণ বোধ করে এবং তার সাথে শারীরিকভাবে সম্পর্কে জড়ায়। চাইল্ড অ্যাবিউজার বা পেডোফাইল হাম্বার্টের পিওভি থেকে ফার্স্ট-পারসন ন্যারেশনে পুরো নভেলটা লেখা।

সেসময় যুক্তরাষ্ট্রে অবসিনিটি বা অশ্লীলতা বিরোধী আইন খুব কড়া ছিল। ১৯৫৩-৫৪ সালের দিকে নাবোকভ ভাইকিং, সায়মন অ্যান্ড শুস্টার, ফারার স্ট্রস এবং নিউ ডিরেকশনসের মতো বড় বড় আমেরিকান প্রকাশকদের কাছে ললিতার পাণ্ডুলিপি পাঠিয়েছিলেন। তারা প্রত্যেকেই নাবোকভের জাদুকরী গদ্য আর সাহিত্যিক মানের প্রশংসা করেছিলেন, কিন্তু আইনি ভয়ে পিছিয়ে যান।

আমেরিকান প্রকাশকদের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে হতাশ নাবোকভ একপর্যায়ে পাণ্ডুলিপিটা পুড়িয়ে ফেলতে চেয়েছিলেন। পরে তার লিটারারি এজেন্টের মাধ্যমে পাণ্ডুলিপিটা ফ্রান্সে পাঠানো হয়। সেখানে ১৯৫৫ সালে অলিম্পিয়া প্রেস নভেলটা ছাপে। অলিম্পিয়া প্রেস মূলত ইউরোপে আমেরিকানদের জন্য আভঁ-গার্দ সাহিত্যের পাশাপাশি নিষিদ্ধ ইরোটিকা ছাপানোর জন্য পরিচিত ছিল।

পরবর্তীতে যখন গ্রাহাম গ্রীনের মত ইউরোপের শীর্ষস্থানীয় সাহিত্যিকরা নভেলটার পক্ষে কথা বলতে শুরু করেন এবং এর সাহিত্যিক গভীরতা নিয়ে আলোচনা শুরু হয়, তখন আমেরিকার ইন্টেলেকচুয়াল পেরিফেরিতেও এটা নিয়ে কৌতূহল তৈরি হয়। সেই সাহসেই ১৯৫৮ সালের আজকের এই দিনে পুটনামস সন্স যুক্তরাষ্ট্রে বইটি প্রকাশের ঝুঁকি নিয়েছিল।

প্রকাশের প্রথম তিন সপ্তাহেই বইটি ১ লাখ কপি বিক্রি হয় এবং আমেরিকার প্রকাশনা ও সেন্সরশিপের ইতিহাসে একটি যুগান্তকারী মাইলফলক তৈরি করে। এই ঘটনা নাবোকভকে রাতারাতি ধনী ও বিখ্যাত করে তোলে, যার ফলে তিনি শিক্ষকতা ছেড়ে পুরোপুরি লেখায় মন দিতে পেরেছিলেন।

তবে আজকের দিনে পপ কালচারে 'ললিতা' শব্দটি একটি ট্রোপে পরিণত হয়েছে, যা দ্বারা সাধারণত আবেদনময়ী কিশোরী বা 'সেডাকট্রেস' হিসেবে বোঝানো হয়। কিন্তু উপন্যাসের মূল ভাবনার সাথে এটি পুরোপুরি সাংঘর্ষিক। উপন্যাসে ললিতা কোনোভাবেই সেডাকট্রেস নয়, বরং সে একজন ট্রমাটাইজড, অসহায় ভিকটিম, যার শৈশব চুরি হয়ে গেছে।

আরেকটি মজার ব্যাপার হলো যে হার্ট শেপড সানগ্লাস পরা ললিতার ছবি আমরা পপ কালচারে দেখি, তা নাবোকভের বইয়ের কোথাও নাই ! ১৯৬২ সালে স্ট্যানলি কুবরিক এই নভেল নিয়ে মুভি বানান ৷ সিনেমা প্রমোশনের জন্য ফটোগ্রাফার বার্ট স্টার্ন সু লায়নকে ওই চশমা পরিয়ে পোস্টারের ছবি তুলেছিলেন। সেই একটা ছবি এতই আইকনিক হয়ে যায় যে, আজ পর্যন্ত 'ললিতা' বলতেই মানুষের চোখের সামনে ওই হার্ট-শেপড চশমার ছবি ভেসে ওঠে।

**ta

Edward Norton has spent three decades deconstructing the modern ANTIHERO, turning fractured psyches and volatile intelle...
18/08/2026

Edward Norton has spent three decades deconstructing the modern ANTIHERO, turning fractured psyches and volatile intellect into pure cinema. From the disarming dualities of 'Primal Fear' and the disquieting, visceral extremism of 'American History X', to the era defining existential collapse of 'Fight Club', Norton has consistently rejected the comfort of simple likability.

Instead, his filmography is a masterclass in calculated precision. Whether leaning into the deadpan discipline of Wes Anderson’s universe (Moonrise Kingdom, The Grand Budapest Hotel), skewering artistic vanity in 'Birdman', or satirizing disruptor hubris in 'Glass Onion', he inhabits every frame with sharp, cerebral intensity. Norton remains a rare breed of actor who treats cinema not merely as performance, but as an ongoing psychological dissection of power, guilt and identity.

Happy Birthday to one of screen acting's sharpest, most uncompromising chameleons, Edward Norton.

Address

Dhaka Stream HQ, Level 4, 23/G/7, Samarai Convention Centre
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when POP Stream posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share