EntertaScope

EntertaScope A platform that closely observes, covers, and analyzes the entertainment world.

পুরুষদের দুর্বলতা কোথায়?
30/09/2026

পুরুষদের দুর্বলতা কোথায়?

30/09/2026

ফ্যাশনে বরাবরই ব্যতিক্রমী রুমি কারিম। এবার একেবারে নাগরাজের অবতারে হাজির হয়ে আবারও নজর কাড়লেন এই ফ্যাশন আইকন। লেপার্ড প্রিন্টের ঝলমলে পোশাক, স্টাইলিশ অ্যাক্সেসরিজ, গলায় স্কার্ফ আর রাজকীয় ভঙ্গি—সব মিলিয়ে তাঁর এই লুক যেন তৈরি করেছে এক ভিন্ন আবহ।

ফ্যাশনে রুমি কারিমের এই নতুন অবতার কেমন লাগল আপনার? কমেন্টে জানান।

#রুমিকারিম #নাগরাজ

একসময় প্রাপ্তবয়স্ক বিনোদন জগতে কাজ করতেন সানি লিওনি। পরে বলিউডে অভিনেত্রী হিসেবে পরিচিতি পান। অভিনয়ের পাশাপাশি সমাজসে...
30/09/2026

একসময় প্রাপ্তবয়স্ক বিনোদন জগতে কাজ করতেন সানি লিওনি। পরে বলিউডে অভিনেত্রী হিসেবে পরিচিতি পান। অভিনয়ের পাশাপাশি সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডেও যুক্ত হয়েছেন তিনি।

১. প্রাণীকল্যাণে সরব সানি

সানি লিওনির সমাজসেবামূলক কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র প্রাণীকল্যাণ। পথের কুকুর ও বিড়ালদের প্রতি মানুষের সহমর্মিতা বাড়াতে বিভিন্ন সময়ে প্রচারণায় অংশ নিয়েছেন তিনি। প্রাণী দত্তক নেওয়া এবং তাদের যত্ন নেওয়ার বিষয়েও ভক্তদের উৎসাহিত করেছেন।

২. পথপ্রাণীদের জন্য সচেতনতা

প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা বন্ধ এবং পথের প্রাণীদের প্রতি মানবিক আচরণের বার্তা ছড়াতে বিভিন্ন উদ্যোগে যুক্ত হয়েছেন সানি। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রাণীকল্যাণের নানা বিষয় নিয়ে সচেতনতা তৈরির চেষ্টা করেছেন তিনি।

৩. করোনাকালে অসহায় মানুষের পাশে

করোনাভাইরাস মহামারির কঠিন সময়েও মানবিক সহায়তার কাজে যুক্ত হন সানি। দিল্লির অভিবাসী শ্রমিকদের জন্য খাবার বিতরণের একটি উদ্যোগে অংশ নেন তিনি। সংকটের সময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর সেই উদ্যোগও আলোচনায় আসে।

৪. অনাথ শিশুদের জন্য সহায়তা

শিশুদের কল্যাণেও সানি ও তার পরিবারের সম্পৃক্ততার কথা সামনে এসেছে। মুম্বাইয়ের একটি অনাথ আশ্রমে দীর্ঘদিন ধরে সহায়তা করার কথা তিনি নিজেই বিভিন্ন সময়ে বলেছেন।

৫. কন্যাশিশুকে দত্তক

২০১৭ সালে সানি লিওনি ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার মহারাষ্ট্রের লাতুর থেকে নিশা কৌর ওয়েবারকে দত্তক নেন। পরে পরিবারে আরও দুই সন্তান যুক্ত হয়।

৬. সন্তানদেরও প্রাণীপ্রেমে উৎসাহ

সানি ও ড্যানিয়েলের সন্তানরাও প্রাণীদের প্রতি সহমর্মিতার বার্তা ছড়ানোর কর্মকাণ্ডে যুক্ত হয়েছে। প্রাণীদের প্রতি দয়া ও যত্নের বিষয়ে তাদের উদ্যোগও স্বীকৃতি পেয়েছে।

৭. তারকাখ্যাতির বাইরের পরিচয়

প্রাপ্তবয়স্ক বিনোদন জগতের কাজ থেকে বলিউডে আসা—সানি লিওনির ক্যারিয়ার বরাবরই আলোচিত। তবে অভিনয়ের বাইরে প্রাণীকল্যাণ, মানবিক সহায়তা ও শিশুদের জন্য বিভিন্ন উদ্যোগে অংশ নেওয়াও তার জনপরিচয়ের একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে।

সম্প্রতি স্যোশাল মিডিয়ায় সমালোচিত হচ্ছেন ম্রুনাল ঠাকুর। কারণ পুরোনো এক সাক্ষাৎকারে বিপাশা বসুকে 'ম্যানলি' বলে সম্বোধন কর...
29/09/2026

সম্প্রতি স্যোশাল মিডিয়ায় সমালোচিত হচ্ছেন ম্রুনাল ঠাকুর। কারণ পুরোনো এক সাক্ষাৎকারে বিপাশা বসুকে 'ম্যানলি' বলে সম্বোধন করেছেন এবং তার লুকস নিয়েও বাজে মন্তব্য করেছেন। অবশ্য এবারই প্রথম নয় এর আগে কারিনা কাপুরও বিপাশা বসুকে 'কালি বিল্লি' বলে সম্বোধন করেছিলেন। কিন্তু বিপাশা বসু কি শুধুই 'ম্যানলি' ও 'কালি বিল্লি'?

বিপাশা বলিউডের একমাত্র অভিনেত্রী যে তার গায়ের রং নয় বরং অভিনয়ের সৌন্দর্যে সবাইকে মাত করেছেন। ঋতুপর্ণ ঘোষ থেকে বিশাল ভরদ্বাজের সিনেমাই সেসবের প্রমাণ! ডাস্কি স্কিন টোনের পাশাপাশি বিপাশার ফিটনেস এবং হটনেসেও সবাই মুগ্ধ। বলিউড নায়িকাদের চিরাচরিত সৌন্দর্যকে চ্যালেঞ্জ জানিয়ে বিপাশা বলিউডে নিজের সময়ে একপ্রকার রাজত্বই করেছেন। যে কারণে বিপাশা'র প্রতি মুগ্ধতা প্রকাশ করে ডেডিকেটেড করা হয়েছে সম্পূর্ণ একটি গান!

কারো কারো চোখে বিপাশা 'ম্যানলি' বা 'কালি বিল্লি' হতেই পারেন, কিন্তু সর্বসাধারণের কাছে বিপাশা বসু একজন দারুণ পারফর্মার, আইকনিক অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট সেক্সিয়েস্ট ওমেন বলিউড হ্যাড এভার সীন!

বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং, তার শ্বশুর চলচ্চিত্র প্রযোজক বাসু ভগনানির সঙ্গে সংশ্লিষ্ট মুম্বাইয়ের ১২টি জায়গায় তল্লাশ...
29/09/2026

বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং, তার শ্বশুর চলচ্চিত্র প্রযোজক বাসু ভগনানির সঙ্গে সংশ্লিষ্ট মুম্বাইয়ের ১২টি জায়গায় তল্লাশি চালিয়েছে ভারতের আয়কর বিভাগ। এর মধ্যে রয়েছে প্যানোরামা স্টুডিওসও। সোমবার সকালে মুম্বাই আয়কর বিভাগের দলগুলো প্রায় ১২টি ঠিকানায় একযোগে এই তল্লাশি শুরু করে।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, চলচ্চিত্র প্রকল্পের অর্থায়নের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহজনক আর্থিক লেনদেন এবং বিদেশে অর্থ পাঠানোর তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হচ্ছে।
তদন্তকারীরা খতিয়ে দেখছেন, চলচ্চিত্রের শুটিং, প্রযোজনা ও বিদেশে পরিবেশনের নামে কোনো অর্থ বিদেশে পাঠানো হয়েছিল কি না। অভিযানের অংশ হিসেবে সংশ্লিষ্ট আর্থিক নথি ও লেনদেনের তথ্য যাচাই করা হচ্ছে।

তবে এখন পর্যন্ত আয়কর বিভাগের পক্ষ থেকে তল্লাশিতে কোনো অনিয়ম বা কর ফাঁকির বিষয় নিশ্চিত করা হয়নি। এ ঘটনায় রাকুল প্রীত সিং, বাসু ভগনানি বা সংশ্লিষ্ট অন্য কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে—এমন তথ্যও প্রকাশ্যে আসেনি। তদন্ত শেষ হওয়ার পর বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
#রাকুলপ্রীতসিং #বিদেশেঅর্থপাচার

জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, ক্যামেরার সামনে তার প্রতিটি উপস্থিতি যেমন স্বাভাবিক, তেমনই আকর্ষনীয়।এককথায় তার লু...
28/09/2026

জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, ক্যামেরার সামনে তার প্রতিটি উপস্থিতি যেমন স্বাভাবিক, তেমনই আকর্ষনীয়।
এককথায় তার লুক কথা বলার স্টাইল, তাকানোর স্টাইল ও মিষ্টি হাসির প্রেমে পরেছে লাখো যুবক। এখন তাকে বলিউডের নায়িকাদের সাথে তুলনা করা যায়,কারন তিনি নিজেকে একটু একটু করে গুছিয়ে সেই পর্যায়ে নিয়ে গেছে।

এই গরমেও লাল শাড়িতে উষ্ণতা ছড়ালেন দিঘী 💥💥
28/09/2026

এই গরমেও লাল শাড়িতে উষ্ণতা ছড়ালেন দিঘী 💥💥

সন্তান জন্মের পর বদলে যাওয়া শরীর নিয়ে গত তিন বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ...
28/09/2026

সন্তান জন্মের পর বদলে যাওয়া শরীর নিয়ে গত তিন বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তাকে কখনো ‘মোটা’, আবার কখনো আরও নানা অবমাননাকর মন্তব্য করা হয়েছে। এবার সেই কটাক্ষেরই একটি শব্দকে নিজের করে নিয়ে প্রতিবাদ জানালেন অভিনেত্রী।

রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’-এর দ্বিতীয় মৌসুমের প্রিমিয়ারে বেগুনি শাড়ির সঙ্গে ‘মোটি’ লেখা ব্লাউজ পরে হাজির হন স্বরা। হিন্দিতে ‘মোটি’ শব্দের অর্থ মোটা। যে শব্দটি তাকে হেয় করতে ব্যবহার করা হয়েছে, সেটিই এবার পোশাকে তুলে ধরে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি।

অনুষ্ঠানে সঞ্চালক ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগের সঙ্গে কথা বলার সময় স্বরা জানান, মেয়ের জন্মের পর থেকেই অপরিচিত মানুষের কাছ থেকে নিয়মিত তার শরীর নিয়ে মন্তব্য শুনতে হয়েছে।

তার মতে, নারীর শরীরের উদ্দেশ্য শুধু যৌন আকর্ষণ বা সৌন্দর্যের মাপকাঠিতে নিজেকে উপস্থাপন করা নয়। সন্তান জন্মের পর দ্রুত আগের চেহারায় ফিরে যাওয়ার জন্য নারীদের ওপর যে সামাজিক চাপ তৈরি করা হয়, সেটিকেও তিনি প্রশ্ন করেন।

এক ব্যবসায়ীকে মারধর ও ৫ লাখ ৫০ হাজার রুপি চাঁদা আদায়ের অভিযোগে চেন্নাইয়ের টেলিভিশন অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার ...
27/09/2026

এক ব্যবসায়ীকে মারধর ও ৫ লাখ ৫০ হাজার রুপি চাঁদা আদায়ের অভিযোগে চেন্নাইয়ের টেলিভিশন অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ অনুযায়ী, শর্টফিল্মে বিনিয়োগে রাজি না হওয়ায় তরুণ নামে এক শেয়ার ব্যবসায়ীকে মারধর করে প্রথমে ৫০ হাজার রুপি নেয়া হয়। পরে বর্ষিণীর ব্যাংক হিসাবে ৩ লাখ ও সহযোগী সঞ্জয়ের হিসাবে ২ লাখ রুপি পাঠান তিনি। এরপর আরও ২৭ লাখ রুপি দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে।

কলকাতার অভিনেত্রী ইধিকা পাল শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করে আলোচনায় এসেছেন। ‘প্রিয়তমা’ ছিল তার প্রথম চলচ্চিত্র। ক্যা...
27/09/2026

কলকাতার অভিনেত্রী ইধিকা পাল শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করে আলোচনায় এসেছেন। ‘প্রিয়তমা’ ছিল তার প্রথম চলচ্চিত্র। ক্যারিয়ারের প্রথম সিনেমাই হিট।

কিছুদিন আগেই খবর ছড়িয়েছে দেবের নায়িকা হিসেবে কাজ করতে চলেছেন অভিনেত্রী। সে বিষয়ে সরাসরি মুখ খুলেননি তিনি। তবে সম্প্রতি এক ফটোশুট করে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন তিনি।

মন্তব্যের ঘরে কেউ কেউ লিখেছেন, ‘আপনাকে তো এই পোশাকে আমরা দেখতে চাইনি। আপনাকে প্রিয়তম হিসেবে দেখতে চাইছিলাম’।

আরেক ভক্ত লিখেছেন, ‘এ গুলো আশা করিনি তোমার থেকে’। আরেকজন লিখেছেন, ‘খ্যাতি এসে গিয়েছে। এবার এগুলোও আসতে থাকবে।’

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে কার্যত সমালোচনার দিতে গিয়ে লিখেছেন ‘এখানেই থামো, না হয় ভদ্রভাবে এড়িয়ে চলো।’

Address

Dhaka
1217

Website

Alerts

Be the first to know and let us send you an email when EntertaScope posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share