JTV Online

JTV Online JTV (Jatiya television) is the first and leading IP TV in Bangladesh. It's a news and informative program based online tv channel.
(415)

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ...
10/08/2026

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর বোর্ডের সার্বিক পাসের হার ৬৩.৬৭ শতাংশ হলেও ফলাফলের সব সূচকে শীর্ষস্থান দখল করেছে বগুড়া জেলা।
​সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কক্ষে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফরাত জেরিন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন।
​সার্বিক ফলাফল একনজরে : ​এ বছর রাজশাহী বোর্ডের ৮টি জেলার মোট ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে সফলভাবে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ১২ হাজার ৮৬ জন। বোর্ডে মোট জিপিএ-৫ অর্জন করেছে ১৬ হাজার ১১৩ জন শিক্ষার্থী।
​জেলাভিত্তিক শীর্ষস্থান ও পরিসংখ্যান : ​বোর্ডের তথ্য অনুযায়ী, ফলাফলের দিক থেকে এবারও সেরা অবস্থানে রয়েছে বগুড়া জেলা। জেলাটিতে পাসের হার ৭২.৬৪ শতাংশ। বগুড়া থেকে মোট ৩২ হাজার ১৯৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২৩ হাজার ৩৮৯ জন। এর মধ্যে একাই ৪ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা বোর্ডের আটটি জেলার মধ্যে সর্বোচ্চ।
​বোর্ডের অন্যান্য জেলার ফলাফল চিত্র নিচে তুলে ধরা হলো: ​বগুড়া: ৭২.৬৪% (পাস: ২৩,৩৮৯ জন, জিপিএ-৫: ৪,৪৭৮ জন), ​জয়পুরহাট: ৬৭.৫৩% (দ্বিতীয় অবস্থান),​চাঁপাইনবাবগঞ্জ: ৬৫.১৩%, ​নওগাঁ: ৬২.৪৯%, ​রাজশাহী: ৬২.২৮%,​নাটোর: ৬১.২৫%, পাবনা: ৬০.৭৬%,​সিরাজগঞ্জ: ৫৮.৪৫% (সর্বনিম্ন, তবে এ জেলায় ১,৯০৭ জন জিপিএ-৫ পেয়েছে)
​ছেলেদের তুলনায় মেয়েরদের জয়জয়কার :
​২০২৬ সালের এই ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা অভাবনীয় সাফল্য দেখিয়েছে। বোর্ডে অংশগ্রহণকারী ৮৩ হাজার ২৭১ জন মেয়ের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৮ হাজার ৮৯৫ জন। মেয়েদের পাসের হার ৭০.৭৩ শতাংশ।
​অন্যদিকে, ৯২ হাজার ৭৭৩ জন ছেলের মধ্যে পাস করেছে ৫৩ হাজার ১৯১ জন। ছেলেদের পাসের হার ৫৭.৩৩ শতাংশ। তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, ছেলেদের চেয়ে মেয়েদের পাসের হার ১৩.৪০ শতাংশ বেশি।
​শীর্ষ সাফল্যের পেছনের কারণ : ​বগুড়া জেলার এমন দুর্দান্ত সাফল্যের বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফরাত জেরিন বলেন, "সুষ্ঠু পঠনপাঠন, শিক্ষা প্রতিষ্ঠায় মানসম্মত শিক্ষাদান এবং শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলনের কারণেই বগুড়া জেলা বোর্ডে সেরা ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে।"
​উল্লেখ্য: প্রকাশিত ফলাফল সংক্রান্ত যেকোনো সংশোধনী বা পুনর্নিরীক্ষার আবেদন বোর্ডের নির্ধারিত নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করা যাবে।

10/08/2026

🔴অব'রোধ'বাসি'নী সং'হতি সমা'বেশ থেকে সরাসরি...

১২ আগস্ট আকাশে দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ । মহাকাশপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর ক্ষণের অপেক্ষা শেষ হতে যাচ্ছে। আগামী ১২ আগ...
10/08/2026

১২ আগস্ট আকাশে দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ । মহাকাশপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর ক্ষণের অপেক্ষা শেষ হতে যাচ্ছে। আগামী ১২ আগস্ট আকাশে দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ। ২০২৪ সালের এপ্রিলের পর বিশ্বের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এটি। সর্বোচ্চ প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হতে পারে পূর্ণগ্রাসের এই দৃশ্য।১৯৯৯ সালের পর এই প্রথম, ১২ আগস্টের সূর্যগ্রহণটি ইউরোপের মূল ভূখণ্ডে পূর্ণ সূর্যগ্রহণ। ধারণা করা হচ্ছে, প্রায় দেড় কোটি মানুষ পূর্ণগ্রাসের পথে অবস্থান করবেন। তাদের বেশিরভাগই স্পেনে বসবাস করেন। সব মিলিয়ে বিশ্বের প্রায় ৯৮ কোটি মানুষ, অর্থাৎ প্রতি আটজনের একজনের বেশি সংখ্যক মানুষ সূর্যের আংশিক বা পুরোপুরি ঢেকে ।

‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার  রংপুরের পীরগাছার নিখোঁজ এক কিশোরীকে উদ্ধারে ঢাকার স...
10/08/2026

‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার রংপুরের পীরগাছার নিখোঁজ এক কিশোরীকে উদ্ধারে ঢাকার সাভারে পুলিশের অভিযানের সময় ‘ছাদ থেকে পড়ে’ সাভার থানা ছাত্রদলের সহসভাপতি মনোয়ারুল ইসলাম বকশীর (৩০) মৃত্যুর ঘটনায় পীরগাছা থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) রাতে তাদের রংপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- পীরগাছা থানার এসআই কনক রঞ্জন বর্মন, এএসআই ওসমান আলী, কনস্টেবল প্রশান্ত কুমার ও সুমী আক্তার।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই রংপুরের পীরগাছার কৈকুড়ি ইউনিয়নের মোংলাকুটি গ্রামের শফিকুল ইসলাম মিন্টু তার মেয়ে মিমি আক্তার (১৫) নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্র ধরে পীরগাছা থানার এসআই কনক রঞ্জন বর্মনের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় মিমির অবস্থান শনাক্ত করে। পরে তাকে উদ্ধারে গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে সাভারের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) স্টাফ কোয়ার্টারে অভিযান চালায় পুলিশ। পুলিশের ভাষ্য, অভিযান চলাকালে পুলিশ ভবনের নিচতলায় অবস্থান করছিল। এ সময় ছাদ থেকে কিছু একটা নিচে পড়ে যাওয়ার শব্দে ঘটনাস্থলে গিয়ে মনোয়ারুল ইসলাম বকশীকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহতের স্বজনদের দাবি, মনোয়ারুলের ভাগিনা শাহরিয়ার কবির সৌমিকের সঙ্গে মিমির প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরে তারা বাড়ি থেকে পালিয়ে সাভারে সৌমিকের নানার বাড়িতে অবস্থান করছিল।স্বজনদের অভিযোগ, অভিযানের একপর্যায়ে মনোয়ারুলকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। অভিযানে জিডির বাদী শফিকুল ইসলাম মিন্টু ও তার শ্যালক পুলিশের পোশাকে পুলিশের সঙ্গে ছিলেন বলেও দাবি করেন তারা। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।এ ঘটনায় শনিবার (৮ আগস্ট) সকালে নিহতের স্বজন, এলাকাবাসী ও রাজনৈতিক সহকর্মীরা পীরগাছা থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।নিহত মনোয়ারুল ইসলাম বকশী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ হাতিবান্ধা গ্রামের জাফর বকশীর ছেলে। বাবার চাকরির সূত্রে তিনি সাভারের বিপিএটিসি কোয়ার্টারে বসবাস করতেন।পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, এ ঘটনায় ঢাকা ও রংপুরে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

‘সহজ ধারায়’ চালানের আশ্বাসে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড ঝিনাইদহের শৈলকুপায় ইয়াবাসহ আটকের পর আইনের ‘সহজ ধারায়’ আদালতে...
10/08/2026

‘সহজ ধারায়’ চালানের আশ্বাসে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড ঝিনাইদহের শৈলকুপায় ইয়াবাসহ আটকের পর আইনের ‘সহজ ধারায়’ আদালতে চালানের আশ্বাস দিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলামকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।রোববার (৯ আগস্ট) বিকেলে ঝিনাইদহের পুলিশ সুপার তাকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্তের নির্দেশ দেন।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গত বুধবার (৫ আগস্ট) বিকেলে শৈলকুপার ভগবাননগর গ্রামের বিপুল হোসেন নামের এক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেন এসআই তরিকুল। আটকের পর বিপুলকে আইনের ‘সহজ ধারায়’ আদালতে পাঠানোর প্রলোভন দেখিয়ে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন তিনি। একপর্যায়ে বিপুলের পরিবার নগদ ১২ হাজার টাকা দেন এবং বাকি ৮ হাজার টাকা থানায় নিয়ে আসার নির্দেশ দেন এসআই তরিকুল ইসলাম। টাকা লেনদেনের এই কথোপকথনের একটি অডিও ক্লিপ রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।ভুক্তভোগী পরিবারের অভিযোগ, টাকা নেওয়ার পরও বিপুলকে মাদক আইনের কঠোর ধারায় চালান দেওয়ায় তার পরিবার টাকা ফেরত চাইলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন এসআই তরিকুল।ফেসবুকে ছড়িয়ে পড়া অডিও কথোপকথনে শোনা যায়, আটক বিপুল হোসেনের পরিবার এসআই তরিকুলের কাছে আকুতি করছেন। এসআই তরিকুল বলছেন, ‘১২ হাজার টাকা নগদ দেন, বাকি ৮ হাজার থানায় নিয়ে আসেন। থার্টি ফোর দিয়ে চালান দিবো, কোর্টে গেলেই জামিন।’ পরিবারের সদস্যরা যখন বলছেন, জামিন হবে কি না, তখন অভিযুক্ত এসআই বলছেন, ‘পরিচিত উকিল থাকলে এখনই ফোন দিয়ে শুনুন যে থার্টি ফোর ধারায় জামিন হয় কি না। কোর্টে গেলেই জামিন। এটা সন্দেহজনক ধারায় দেওয়া হচ্ছে।’ একপর্যায়ে মোটরসাইকেলে আটক ব্যক্তিকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে এবং বাকি ৮ হাজার টাকা থানায় নিয়ে আসতে বলতে শোনা যায়।অভিযোগের বিষয়ে প্রথমে অস্বীকার করেন এসআই তরিকুল ইসলাম। পরে রোববার সন্ধ্যায় প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে তিনি কল কেটে দেন।শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, বিতর্কিত অডিও ক্লিপটি তারা সংগ্রহ করেছেন। পুলিশ সুপারের নির্দেশে তাকে ইতোমধ্যে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে ওঠা পূর্বের ও বর্তমানের সব অভিযোগ খতিয়ে দেখে পরবর্তী বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: প্রধানমন্ত্রী  প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য ...
10/08/2026

বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে প্রত্যর্পণ এবং শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের ফিরিয়ে আনার বিষয়ে ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান। এ সময় হাইকমিশনার ঢাকায় গত দুই মাস দায়িত্ব পালনের বিভিন্ন অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় বাংলাদেশ আশা প্রকাশ করে যে, ভারত দ্রুত শেখ হাসিনাকে প্রত্যর্পণের আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া ত্বরান্বিত করবে। একই সঙ্গে বিতর্কিত ঘটনায় নিহত শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারতের কাছে পুনরায় অনুরোধ জানানো হয়।বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দুই দেশের ঐতিহাসিক ও দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে হলে উভয় পক্ষের জন্য উপযুক্ত ও সহায়ক পরিবেশ তৈরি করা অত্যন্ত প্রয়োজন।বৈঠকে অন্যদের মেধ্য উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ সরকার ও ভারতীয় হাইকমিশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

শতভাগ জিপিএ-৫ নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুলে । এসএসসি পরীক্ষায় আবারও দেশসেরা ফলাফল করেছে নরসিংদীর নাছিমা কাদির ...
10/08/2026

শতভাগ জিপিএ-৫ নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুলে । এসএসসি পরীক্ষায় আবারও দেশসেরা ফলাফল করেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস। এবার পরীক্ষায় অংশ নেওয়া ৩৮২ জন শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে এসএসসির ফল প্রকাশের পর এ তথ্য জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমন হোসেন। আব্দুল কাদির মোল্লা এই সাফল্য নরসিংদীবাসীকে উৎসর্গ করে বলেন, নরসিংদীর মতো মফস্বল শহরে মানসম্মত শিক্ষা দেওয়ার অঙ্গীকার নিয়েই তিনি ও তার স্ত্রী নাসিমা বেগম বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের চার স্তম্ভ- পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক—একে অপরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার কারণেই ভালো ফল অর্জন সম্ভব হচ্ছে। ভবিষ্যতে এ অঞ্চলের আরও শিক্ষা প্রতিষ্ঠান এমন সাফল্য অর্জন করবে বলেও প্রত্যাশা করেন তিনি।

10/08/2026

এক শ্রেণির ধর্মব্য’বসা’য়ীরা হিজবুত তাওহীদকে নি’ষিদ্ধ করতে চায় উত্তরে যা বললেন ইমাম সেলিম

10/08/2026

উগ্র'বাদ ও জ'ঙ্গিবাদ দমনে সরকারের কঠোর অবস্থান দেখতে চায় জনগণ।

অর্থনৈতিক চাপ বাড়তে থাকায় ইরান আপাতত অনেকটা নীরব: ট্রাম্প  ইরানের ওপর কয়েক মাস ধরে মার্কিন সামরিক হামলা, নিষেধাজ্ঞা ও নৌ...
10/08/2026

অর্থনৈতিক চাপ বাড়তে থাকায় ইরান আপাতত অনেকটা নীরব: ট্রাম্প ইরানের ওপর কয়েক মাস ধরে মার্কিন সামরিক হামলা, নিষেধাজ্ঞা ও নৌ-অবরোধের পর দেশটির অর্থনৈতিক পরিস্থিতির অবনতির দিকে নজর রাখছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়তে থাকায় তারা আপাতত অনেকটা নীরব ও সীমিত পরিসরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সোমবার (১০ আগস্ট) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। এক সংক্ষিপ্ত ফোনালাপে তাকে উদ্ধৃত করে অ্যাক্সিওস জানিয়েছে, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র এখন ‘লো-কি’ অবস্থানে রয়েছে। ট্রাম্প বলেন, ‘আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। তাদের সঙ্গে আমরা কেবল আংশিকভাবে আলোচনা করছি। আমরা শুধু দেখছি, ইরানে মূল্যস্ফীতি কীভাবে বাড়ছে এবং দেশটির হাতে অর্থ নেই।’ ইরানের অর্থনৈতিক দুরবস্থার কথা তুলে ধরে ট্রাম্প বলেন, দেশটির পরিস্থিতি ‘খুবই খারাপ’। এমনকি নিজেদের সেনাদের বেতন দেওয়ার মতো অর্থও ইরানের হাতে নেই বলে দাবি করেন তিনি। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক চাপের মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো। একই সময়ে ইরানের সঙ্গে আলোচনা ও সংঘাত: দুই দিকেই মার্কিন প্রশাসনের কৌশল নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নানা আলোচনা
চলছে।

Address

223, Moddho Basaboo, Sabujbag
Dhaka
1214

Alerts

Be the first to know and let us send you an email when JTV Online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JTV Online:

Shortcuts

Share