ICON Media Communication

ICON Media Communication It’s a Magic

রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী তারেক রহমান স্থিতিশীল রাজনৈতিক পরিব...
12/05/2026

রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। এ লক্ষ্যে জনমত গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ১৫৬ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে ১৭ জন শিক্ষার্থী সরকারের বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করেন।

একজন শিক্ষার্থীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আপনারা মনে করছেন দেশে অনেক কিছু হওয়া উচিত। ধীরে ধীরে সবকিছু গড়ে তুলতে হলে দেশে একটি স্থিতিশীল পরিবেশ প্রয়োজন। আমরা যদি তা না পারি, তাহলে কোনো উন্নয়নই টেকসই হবে না। একবার কিছু তৈরি হবে, আবার তা ভেঙে পড়বে। তাই দেশে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। এনিয়ে টানা তিন টেস্টে...
12/05/2026

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। এনিয়ে টানা তিন টেস্টে পাকিস্তানকে হারাল বাংলাদেশ। দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এটি প্রথম এবং ঐতিহাসিক জয়।

নাহিদ রানার ম্যাজিকে পাকিস্তানের বিপক্ষে জয় পেল টাইগাররা। ঢাকা টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে পরাজিত করে বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। আগামী ১৬ মে সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট ম্যাচ।

গত শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর (১০১) সেঞ্চুরি আর সাবেক দুই অধিনায়ক মুমিনুল হক (৯১) ও মুশফিকুর রহিমের (৭১) জোড়া ফিফটিতে ভর করে প্রথম ইনিংসে বাংলাদেশ করে ৪১৩ রানে।

জবাবে ব্যাট করতে নেমে অভিষিক্ত আজান আওয়াইসের (১০৩) সেঞ্চুরি আর আব্দুল্লাহ ফজল (৬০), মোহাম্মদ রিজওয়ান (৫৯), সালমান আলি আগার ৯৫৮) ফিফটিতে ভর করে (৬৮ রান করে পাকিস্তান। বাংলাদেশ দলের হয়ে ৫ উইকেট নেন মিরাজ। ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।

প্রথম ইনিংসে পাওয়া ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৮৬) ও সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভের (৫৬) ফিফটিতে ভর করে ৯ উইকেট ২৪০ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

12/05/2026

চু/রি করতে এসে ধ'রা, নাচালো শিক্ষার্থীরা

12/05/2026

পাকিস্তানের হাটে পা'গলা গরুর তা/ণ্ড/ব

12/05/2026

শিক্ষার্থীদের ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

12/05/2026

হিজড়াদের বেপরোয়া চাঁ/দা/বাজিতে অ'তি'ষ্ঠ যাত্রীরা

12/05/2026

সেলাই করে বাসা বানায় টেইলার পাখি

12/05/2026

দুই বউ এক স্বামী, একসাথে থাকতে রাজি

12/05/2026

আমরা সবাই তারেক হবো দেশ গড়ায় অংশ নেব

12/05/2026

মসলায় কেরাওয়ে মিশ্রণ, ৪ লাখ টাকা জ'রি'মা'না

Address

Jatiyo Songsad Sochibaloy Abashik Complex
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when ICON Media Communication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ICON Media Communication:

Shortcuts

Share