Easy Live TV

Directions

Easy Live TV Live TV on Facebook. You an see Bangla, Hindi, English Live TV channel on Facebook. Easy Live TV on Facebook

https://www.facebook.com/share/p/1Sqjo993FL/Following Love
20/06/2026

https://www.facebook.com/share/p/1Sqjo993FL/
Following Love

বিশ্বকাপে মেসির ৩ টি রেকর্ড:

বিশ্বকাপে আর্জেন্টিনা ম্যাচ খেলেছে একটি। আলজেরিয়ার বিপক্ষে ওই ম্যাচের সব আলো একাই কেড়ে নিয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক করেছেন, অনেক রেকর্ডও তিনি লিখেছেন নতুন করে।

তবে আলবিসেলেস্তে তারকা এখন রেকর্ড ভাঙা-গড়ার কাজটা করছেন নিয়মিতই। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচেই যেমন তাঁকে হাতছানি দিয়ে ডাকছে তিনটি বড় রেকর্ড।

প্রথম রেকর্ডটি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার। এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে তিন গোল করা মেসির বিশ্বকাপ গোল সংখ্যা এখন ১৬। জার্মানির মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলের রেকর্ডটি এখন তাঁর দখলে। অস্ট্রিয়ার বিপক্ষে একটি গোল করলেই তিনি ১৭ গোল নিয়ে এককভাবে এই তালিকার শীর্ষস্থানটি নিজের করে নেবেন।

ক্লোসার দখলে থাকা আরেকটি রেকর্ডও ভেঙে দেওয়ার দ্বারপ্রান্তে আছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে জয়টি ছিল আর্জেন্টাইন তারকার বিশ্বকাপে পাওয়া ১৬তম জয়, জার্মানির হয়ে ক্লোসারও বিশ্বকাপে ম্যাচ জেতার সংখ্যাটা সমান। এবারের বিশ্বকাপে আরেকটি ম্যাচ জিতলেই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতা খেলোয়াড় হয়ে যাবেন মেসি।

তৃতীয় রেকর্ডটি বক্সের বাইরে থেকে গোল করার। আলজেরিয়ার বিপক্ষে তিন গোলের প্রথমটি তিনি পেয়েছিলেন বক্সের বাইরে থেকে নেওয়া দূরপাল্লার শটে। পেনাল্টি বক্সের বাইরে থেকে সব মিলিয়ে তাঁর গোল পাঁচটি।

এত দিন এই রেকর্ডটি এককভাবে ব্রাজিলের রিভেলিনোর দখলে ছিল, আলজেরিয়ার বিপক্ষে ওই গোলের পর তাঁর পাশে বসেছেন মেসি। দূরপাল্লার শটে আরেকটি গোল করলেই মেসি এই তালিকায় এককভাবে শীর্ষে থাকবেন। ব্রাজিলের হয়ে ১৯৭০ ও ১৯৭৪ বিশ্বকাপ খেলে বক্সের বাইরে থেকে পাঁচটি গোল করেন রিভেলিনো।

২০১৪ সালে ব্রাজিলের মাটিতে বসনিয়া, ইরান ও নাইজেরিয়ার বিপক্ষে বক্সের বাইরে থেকে গোল করেছিলেন মেসি। ২০২২ সালে কাতার বিশ্বকাপে মেক্সিকো ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আর এবার আলজেরিয়ার বিপক্ষে।

22/05/2026
16/01/2026

16/01/2026

হাইকোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুসারে, জাতীয় সংসদের পাবনা-১ ও ২ আসনের নতুন সীমানা জারি করে শিডিউল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার রাতে ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত তফসিলে বলা হয়েছে, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জানুয়ারি।

তফসিলে আরও বলা হয়, মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি, আপিল দায়ের ২০ থেকে ২৪ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ২৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২৭ জানুয়ারি। ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি ২০২৬।

গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনের জারি করা গেজেটের সীমানা অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও ২ আসনের নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ২৯৮ আসনের সঙ্গেই হচ্ছে পাবনা-১ ও ২ আসনের ভোট। পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে জুড়ে দেওয়া সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করে বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত এ আদেশ দেন।

এ আদেশের ফলে সাথিয়া উপজেলাকে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা-২ আসন বলে গণ্য হবে। এর আগে গত সপ্তাহে ‎সীমানা জটিলতায় ৩০০ আসনের মধ্যে আদালতের আদেশে পাবনা-১ ও ২ আসনের ভোটের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কমিশন।

Address

6
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Easy Live TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share