18/09/2026
একজন মানুষ অপরাধী হলে তাকে আইনের হাতে তুলে দেওয়া উচিত। আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে নির্যাতন ও হত্যা করার অধিকার কারও নেই। এই ঘটনার সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাই।
ছোট্ট সাইমনের কান্নার জবাব কে দেবে? তার অনাগত ভাই বা বোন কি কোনোদিন বাবার ভালোবাসা পাবে?
আল্লাহ ফয়সালের পরিবারকে এই কঠিন শোক সহ্য করার শক্তি দিন। আর আমাদের সমাজে যেন আর কোনো শিশুকে এভাবে বাবাহারা হতে না হয়। 🤲
বিচার চাই, প্রতিশোধ নয়। মানবতা বাঁচুক, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক।