20/05/2024
সেই ল্যাদাকালে 'স্টার জলসা' তে একটা সিরিয়াল দেখতাম! সিরিয়ালের নাম ছিলো 'কিরণমালা'। নায়িকার নাম ছিলো কিরণমালা, নায়কের নাম ছিলো কুমার পৃথ্বীরাজ। কিরণমালার বাবার নাম ছিলো রাজা বিজয় তার আবার আরেকটা বউ ছিলো সেই বউয়ের নাম ছিলো কটকটি, কটকটির মায়ের নাম ছিলো প্যাকাটি! প্যাকাটির মেয়ে কটকটিকে আবার ভালোবাসতো সেনাপতি বিটকেল! তারপর রাজা বিজয়ের মেয়ের বিয়ে হয় নায়ক কুমারের সাথে, সেই কুমারের আবার একটা বড় ভাই ছিলো তার নাম ছিলো ডংকার, সে আবার কিরণমালা কে ভালোবাসতো! এখন কথা হইলো সেই দশ বছর আগের এতো কিছু আমার মনে আছে৷ অথচ কালকে 'দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৪ অধ্যায়ে' কি পড়ছি এইটা এখন আমার মনে নাই। এইটা কেমন বিচার ভাই?:)