25/03/2025
নবী করিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
"যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় কদরের রাতে নামাজ আদায় করবে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে।"
(সহিহ বুখারি, হাদিস: ১৯০১; সহিহ মুসলিম, হাদিস: ৭৬০)
এই রাত অত্যন্ত বরকতময়, যা হাজার মাসের চেয়েও উত্তম (সূরা আল-কদর: ৩)। তাই এই রাতে ইবাদত-বন্দেগিতে মশগুল থাকা উচিত।